লাইক দিন পয়েন্ট জিতুন!
Breaking news
হাদি হত্যাকাণ্ডে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জ শহীদ মিনারে গণবিক্ষোভ
.
#sirajganj | #hadi | #eyenewsbd
সাতক্ষীরা পৌর ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শর্মিষ্ঠা সরকারের বিরুদ্ধে ঘটনাস্থলে না গিয়ে ও কাগজপত্র না দেখে প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে আদালতে মনগড়া প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
সিরাজগঞ্জে রিয়াদ হ ত্যা র প্রতিবাদে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী
.
#সিরাজগঞ্জ | #রিয়াদ | #শিক্ষার্থী
দিনাজপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা
দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা) সংসদীয় আসন থেকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)এর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (২৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে দিনাজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনটি দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের চারটি উপজেলা নিয়ে গঠিত এবং এখানে পাঁচ লক্ষাধিক ভোটার রয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে এই আসনে এবি পার্টির অংশগ্রহণকে স্থানীয় রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
পূবাইল সাংবাদিক ক্লাব এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংতিক অনুষ্ঠান।
গাজীপুর ২ আসনের শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করতে যাচ্ছেন
দিনাজপুর-০২ আসনে জামায়াতের প্রার্থী একেএম আফজালুল আনামের মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন একেএম আফজালুল আনাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
একেএম আফজালুল আনাম বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
উল্লেখ্য, দিনাজপুর-০২ আসনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।
ফেনী-২ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির মনোনয়ন জমা
কেশবপুরে পোষা বিড়াল হত্যাচেষ্টার ভিডিও ঘিরে উত্তেজনা গৃহকর্মীকে মারধরের অভিযোগ।
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দিলেন বিএনপির নেতাকর্মীরা
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
.
#সিরাজগঞ্জ | #death | #Sirajganj
সাতক্ষীরা-২ (দেবহাটা- সাতক্ষীরা সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এ আসনে নির্বাচিত হলে যে কাজ গুলো তার উপর ব্রিফিং দিচ্ছেন
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
ঘাটাইল টাঙ্গাইল
বাংলাদেশ দূতাবাসের সামনে লন্ডনে মুখোমুখি শিখ ও হিন্দুত্ববাদীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে দলটির তৃণমূল পর্যায়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করায় টানা দুই দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন মণিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির পক্ষ থেকে পূর্বে ঘোষিত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে জোটের শরিক দলকে আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌরসভা এলাকায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে যশোর–সাতক্ষীরা মহাসড়কে কাফনের কাপড় পরে বসে পড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা, এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
সমাবেশে বক্তারা জোটের প্রার্থীকে বাদ দিয়ে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে পুনরায় বিএনপির প্রার্থী ঘোষণার দাবি জানান। কর্মসূচি থেকে রোববার উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিক্ষোভ পালনের ঘোষণা দেওয়া হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, দুই দশকের বেশি সময় ধরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক দমন-পীড়নের শিকার হলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সংসদ নির্বাচন এলেই আসনটি শরিক দলের কাছে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে বারবার শরিক দলের পক্ষে কাজ করেছেন নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, এবার প্রাথমিকভাবে বিএনপির প্রার্থীর নাম ঘোষণায় তৃণমূল উজ্জীবিত হয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমাবেশ থেকে জোটের প্রার্থী প্রত্যাহার না হলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা।
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করেন। তবে ২৪ ডিসেম্বর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই মণিরামপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মণিরামপুর বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
ফয়সাল সৌরভ, লালমনিরহাট প্রতিনিধি,
খানসামায় এনসিপির প্রেস ব্রিফিং
দিনাজপুরের খানসামা খানসামা উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় আগ্রহী কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে প্রেস ব্রিফিং করেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত কবির চৌধুরী।
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপি থেকে আখতারুজ্জামান বাচ্চুকে মনোনিত ঘোষণার পরে রেললাইন অবরোধ !
বড় পর্দায় আবারও ধামাকা নিয়ে ফিরছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। তবে এবার আর সাধারণ কোনো অ্যাকশন হিরো নন, তিনি ধরা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক সাহসী অফিসারের রূপে। শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle Of Galwan)-এর টিজার, যা মুহূর্তেই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
টিজারে সালমানের অ্যাকশন অবতার
১ মিনিট ১২ সেকেন্ডের এই টিজারে দেখা যায়, গালওয়ান উপত্যকার হাড়হিম করা ঠাণ্ডা আর বরফঢাকা পাহাড়ের বুকে চলছে যুদ্ধের প্রস্তুতি। সালমান খান তার সৈন্যদের উজ্জীবিত করছেন এক অনন্য জৌলুসে। টিজারের প্রতিটি ফ্রেমে রয়েছে টানটান উত্তেজনা আর দেশপ্রেমের আবহ। সালমানকে বলতে শোনা যায় এক শিহরণ জাগানো সংলাপ—‘‘জওয়ানরা মনে রেখো, জখম লাগলে মেডেল মনে করবে, আর মৃত্যু দেখলে সালাম করবে’’।
তারকাবহুল সিনেমা
সালমান খান ফিল্মস প্রযোজিত এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতনামা পরিচালক অপূর্ব লাখিয়া। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। টিজারে তাদের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে।
মুক্তির অপেক্ষা
টিজার শেষে জানিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখও। আগামী ১৭ এপ্রিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ভক্তরা ইতিমধ্যেই দিন গুনতে শুরু করেছেন প্রিয় তারকাকে সেনার পোশাকে বড় পর্দায় দেখার জন্য।
সব মিলিয়ে, ‘ব্যাটল অফ গালওয়ান’ যে বক্স অফিসে নতুন রেকর্ডের জন্ম দিতে যাচ্ছে, তার আভাস মিলল এই টিজারেই।
ঘাটাইল টাঙ্গাইল
ঘাটাইল
ঘাটাইল
দিনাজপুরে ৬ টি আসনে মনোনয়ন পত্র
গ্রহন করলেন জামায়াতের ছয় প্রার্থী
দিনাজপুর প্রতিনিধি :
আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন
ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী ৬ টি আসনের ছয়জন প্রার্থী।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন ১ ( বীরগঞ্জ - কাহারোল)
আসনে মতিউর রহমান,
২ আসনে (বিরল - বোচাগঞ্জ) আফজালুল আনম, ৩ (সদর) আসনে এড্যাভোকেট মাইনুল আলম,৪ আসনে ( চিরিরবন্দর- খানসামা) আফতাব উদ্দিন মোল্লা, ৫ আসনে ( ফুলবাড়ী -পার্বতীপুর) আনোয়ার হোসেন, ৬ আসনে ( বিরামপুর -নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর) আনোয়ারুল ইসলাম।
প্রার্থীরা উপস্থিত থেকে নিজ নিজ মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন পত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিছুর রহমান সহ জামাতের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ঘনিয়ে এলেও যশোর-৫ (মণিরামপুর) আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন কাটেনি। জোটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি তুললেও এখনো মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষেই ঐক্যবদ্ধ রয়েছেন তৃণমূলের নেতা–কর্মীরা।
ছয়টি সংসদীয় আসন নিয়ে যশোর জেলা। প্রথম ধাপে বিএনপি মণিরামপুর বাদে জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। এদিকে জামায়াতে ইসলামী অনেক আগেই সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। এনসিপিসহ কয়েকটি দলও তফসিল ঘোষণার পর একাধিক আসনে প্রার্থী দিয়েছে। ফলে অন্য আসনগুলোতে নির্বাচনী তৎপরতা জোরদার হলেও যশোর-৫ আসনে অনিশ্চয়তা তৈরি হয়।
প্রথম দফায় প্রার্থী ঘোষণা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক মনোনয়ন প্রত্যাশীসহ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন রাজধানী ঢাকায় গিয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে ধারাবাহিক বৈঠকে অংশ নেন। পরে তারা এলাকায় ফিরে এসে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেন।
এরই মধ্যে গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে যশোর-৫ মণিরামপুর আসনে এম. ইকবাল হোসেনের নাম ঘোষণা করলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। দলীয় সূত্রগুলো জানায়, এতে এলাকায় ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা তৈরি হয়।
তবে সেই উদ্দীপনায় ভাটা পড়ে ২৪ ডিসেম্বর। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে পুনরায় প্রার্থী ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর প্রকাশের দিনই মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরদিনও বৃহত্তর প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
এ বিষয়ে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। তবে এ সিদ্ধান্তে তৃণমূলে হতাশা সৃষ্টি হয়েছে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে শরিক দলের মনোনীত প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস বলেন, শুরুতে কিছুটা ক্ষোভ বা হতাশা থাকতেই পারে। তবে বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। তারা শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনেই তার সঙ্গে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, ১২ দলীয় জোটের শরিক হিসেবে রশীদ বিন ওয়াক্কাস অতীতে বিএনপির সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা এবং ইসলাম ও দেশের জন্য তার পিতার অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে যশোর-৫ মণিরামপুর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনিই ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
আজ ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিট এলাকা পরিস্কার করেছেন সিটি করপোরেশনের শতাধিক কর্মী। জনগণের ট্যাক্সের টাকাতেই এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। অথচ বিএনপির আমিনুলসহ কয়েকজন নেতা সূর্য উঠার বেশ কয়েক ঘন্টা পর কোট-স্যুট পড়ে গিয়ে সিটি কর্পোরেশনের কর্মীদের স্তূপ করে রাখা ময়লার সাথে কয়েকটা ছবি আর ভিডিও ফুটেজ নিয়ে নিজেরা পরিস্কার করেছে বলে মিথ্যাচার করলো। এদের পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে এই মিথ্যাচারের ওপর।
জনসমাবেশ শেষে ৩০০ ফিট সড়কজুড়ে আবর্জনা: প্রশ্নের মুখে নাগরিক সচেতনতা
তারেক রহমানকে সংবর্ধনা দিতে গিয়ে ৩০০ ফিট ময়লা আবর্জনা নোংরা দিয়ে ডাস্টবিন বানিয়ে রেখে গিয়েছে BNP'র নেতাকর্মীরা, দুর্গন্ধে রাস্তা দিয়ে যেতে না পেরে জনদুর্ভোগে পড়েছে ছাত্র জনতা।
হাটহাজারীতে জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আনিসের বাড়ী গুমান মর্দ্দনের রাস্তার বেহাল দশা
যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন হারিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসল
যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন হারিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
মায়ের কাছে না গিয়ে আগে কেন জনগণের সামনে! জানালেন তারেক রহমান
.
#tariquerahman | #bnp | #begumzia
বিমানবন্দর থেকে বের হচ্ছেন তারেক রহমান
সরাসরি মানুষের ঢল নেমেছে ৩০০ ফিটে
তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন, নিরাপত্তা জোরদার..
শতবর্ষে সংস্কারহীন পুকুরে ভাঙন, ক্ষেতলালে কৃষিজমি গ্রাসের অভিযোগ।।#joypurhat#khetlalnews
তারেক রহমানের অপেক্ষায় ৩০০ ফিটে যশোর অভয়নগরের যুবদলের শত শত নেতাকর্মী
পরিবার ছাড়া সেই শিশু আজ যেভাবে দেশের শীর্ষ নেতৃত্বে | #আই_নিউজ_বিডি
.
#tariquerahman | #bnp | #begumzia
ডিসি ও এসপিদের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য, ফেনীতে হাসনাত আব্দুল্লাহ
তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন, নিরাপত্তা জোরদার
ইনকিলাব কালচারাল সেন্টার শুরু করার পর আমাদের প্ল্যান ছিলো, এখন থেকে নিয়মিত আমরা এমন বিভিন্ন বই নিয়ে কথা বলবো। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকদিনেও কাজটা শুরু করা হয়ে উঠেনি।
নেতা তারেক রহমান, তিনি তার ওই সন্তান
আসছেন তারেক রহমান, সংবর্ধনা মঞ্চ ঘিরে নেতাকর্মীদের ভিড়
তারেক রহমানের আগমন ঘিড়ে ৩০০ ফিটে নেতাকর্মীদের ভিড়
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কোন ষড়যন্ত্রই গণতন্ত্র রুখতে পারবে না- বিএনপি নেতা রঞ্জন
.
#tarique_rahman | #bnp | #ranjon
দিনাজপুর–৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জেলা বিএনপি। ২৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে দিনাজপুর–৩ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও সুসংগঠিত হলো। এই আসনে বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করে, আসনটি উপহার দিবো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে বান্দরবান পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শুভেচ্ছা মিছিল
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভালুকায় বর্ণাঢ্য স্বাগত মিছিল
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নতুন দিগন্তের উন্মোচন হবে- সাইদুর রহমান বাচ্চু
.
#tarique_rahman | #bnp | #bachchu
আবদুল হালিম মানিকের নেতৃত্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আ
আবদুল হালিম মানিকের নেতৃত্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আগামীকাল আসছে সাইদুর রহমান বাচ্চুর বিশেষ সাক্ষাৎকার
.
#tarique_rahman | #bnp | #bachchu
ফয়সাল সৌরভ, লালমনিরহাট প্রতিনিধি,
আশুলিয়ায় ছাত্রদল নেতা আলী আকবর জুয়েলের নেতৃত্বে ধানের শীষের ব্যাপক প্রচারণা ।
আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারী এলাকায় ঢাকা ১৯ আসনে পঞ্চম বারের মতো ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর জন্য ভোট ও দোয়া চেয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলামের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আলী আকবর জুয়েল ।
উদীচী ছায়ানটসহ গণমাধ্যমে হামলার প্রতিবাদে দিনাজপুরে সমাবেশ মানববন্ধন
স্টাফ রিপোর্টা,দিনাজপুর > ঢাকায় উদীচী ছায়ানট এবং গণমাধ্যমের উপর হামলা ভাংচুর অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে দিনাজপুরে গানে গানে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচীর শিল্পী কলা কৌশলীরা।
দিনাজপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন সাংস্কৃতিক সংগঠন, বাম ধারার রাজনৈতিক দলের নেতা এবং সমমনা সংগঠনের প্রতিনিধিরা।
এসময় দ্রোহীসহ জনপ্রীয় গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। জাতীয় সংগিত গেয়ে কর্মসূচির সমাপ্তি টানেন তারা।
আদালতে প্রেরণের মুহূর্তে 'জয় বাংলা' স্লোগান দিলেন বড়াইগ্রাম ইউনিয়ন আ’লীগ নেতা সাবান মাহমুদ
তারেক রহমানের প্রত্যাবর্তনে লাখো জনতাই তার নিরাপত্তার চাদর : মির্জা মোস্তফা জামান
.
#tarique_rahman | #bnp | #mirzamostofa
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনী সদর ও পৌর বিএনপির আনন্দ মিছিল
তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আসছে বিশেষ সাক্ষাৎকার
.
#tarique_rahman | #bnp | #mirzamostofa
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) কর্মসূচির আয়োজনে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, সকালে দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোট ৩৯ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ১৩ জন নারী ও ২৬ জন পুরুষ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির জেলা পর্যায়ের ব্যবস্থাপক, কমিউনিটি ভলান্টিয়ার—যেমন কমিউনিটি হেলথ ওয়ার্কার, সিএসএ, অ্যাডোলেসেন্ট লিডার—এ ছাড়া পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সরকারি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা।
ডায়ালগের মূল উদ্দেশ্য ছিল নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগসমূহ সমন্বয় করা, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং যৌথ উদ্যোগ নির্ধারণ করা।
মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক জিজেডি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোঃ জাহিদুর রহমান। তিনি ব্র্যাকের নারী ও কন্যা শিশুর সুরক্ষা উদ্যোগ, বিশেষ করে VAWG (Violence Against Women and Girls) ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা সমাজে সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগ এবং অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে প্রত্যেকে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে একটি করে ব্যক্তিগত প্রতিশ্রুতি প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে হলে আমাদের ধারাবাহিকভাবে সচেতনতা বাড়াতে হবে। অনেকেই মনে করেন মিটিং-সেমিনার দিয়ে সহিংসতা কমানো যায় না, কিন্তু বাস্তবে সমাজে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা এসব সচেতনতারই ফল।”
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম বলেন, “নারী নির্যাতন বন্ধ করতে হলে পারিবারিক শিক্ষাকে আরও শক্তিশালী করতে হবে। নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা জরুরি। আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সহিংস আচরণ কমে আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার এ কে এম জাহেদুল ইসলাম।
দিনাজপুর জেলা ব্র্যাক সমন্বয়ক অমল কুমার দামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অ্যাডভোকেসি ডায়ালগ শেষ হয়।
তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনীতে ছাত্রদলের আনন্দ মিছিল
ন্যায্য মূল্যের ব্যানার টাঙিয়ে বাড্ডায় চলছে ভয়াবহ প্রতারণা ও সাধারণ মানুষের সঙ্গে প্রকাশ্য প্রতারণা। কাগজে-কলমে এক দাম, বাস্তবে আরেক দাম—এ যেন গরিবের পকেট কাটার সরকারি ছত্রছায়ায় আয়োজন!
ক্রেতারা প্রশ্ন তুললেই মিলছে হুমকি, দুর্ব্যবহার ও গুন্ডামি। তাহলে ন্যায্য মূল্যের দোকান কি জনগণের সেবায়, নাকি কিছু অসাধু ব্যবসায়ীর অবৈধ আয়ের লাইসেন্স?
এই অনিয়ম কি প্রশাসন জানে না, নাকি জেনেও চুপ?
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে অভিযান ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এলাকা: বাড্ডা, ঢাকা
জনগণের দাবি: প্রতারণা বন্ধ করো, লুটপাট বন্ধ করো
এই মুহূর্তে মনোনয়ন ফরম সংগ্রহ ভুল হয়েছে, আমি দুঃখিত। তবে হাজী ইয়াসিন ধানের শীষের প্রার্থী হলে আমি
এই মুহূর্তে মনোনয়ন ফরম সংগ্রহ ভুল হয়েছে, আমি দুঃখিত। তবে হাজী ইয়াসিন ধানের শীষের প্রার্থী হলে আমিও নির্বাচন করব : সাক্কু
গলাচিপা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসমাইল মাস্টারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ তিন দিন ধরে ঘরে পড়ে থাকার পাশাপাশি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
অবৈধভাবে তৈরি হচ্ছে মিষ্টির কাটুন শিমুলিয়া বাজারের পাশে।
বাড়ির আঙিনায় কীভাবে সহজে লাউ, শসা, মরিচ, বেগুন, শিম, পেপে, লেবু, পেয়ারা ও হাসনা হেনা ফুল চাষ করা যায়—তা নিয়েই এই ভিডিও।
কম খরচে টাটকা খাবার, পুষ্টি চাহিদা পূরণ, বাড়তি আয় ও পরিবেশ সৌন্দর্য
—সব একসাথে পেতে চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখুন।
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফেনীতে এনসিপির মশ
খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফেনীতে এনসিপির মশাল মিছিল
চট্টগ্রামের আমিরাবাদ এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ইশমামের বড় ভাই মুহিবের ওপর প্রকাশ্যে ছুরিকাঘাত করে হ
চট্টগ্রামের আমিরাবাদ এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ইশমামের বড় ভাই মুহিবের ওপর প্রকাশ্যে ছুরিকাঘাত করে হামলা চালিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগ।
সাতক্ষীরা প্রেসক্লাবে তালার শিবপুর গ্রামের মো, মহিউদ্দিন শেখের মেয়ে ও রবিউল ভেন্ডারের ছোট স্ত্রী শেখ ইনা পারভীন চন্দনার স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
ঘাটাইল
শৃঙ্খলা ফিরে আনতে হলে অবশ্যই দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে। প্রত্যেককেই তার পেশার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পীরগন্জ এ আজ বিকেল ৪,৩০ মিনিটে পীরগন্জ চৌরাস্তা মোডে। সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক নেতাদের ও মিছিলে অংশ নিতে দেখা যায়,।গন অধিকার পরিষদ এর ঠাকুরগাঁও জেলা সেক্রোটারি আব্দুস সোবহান ও এন সি পি গোলাম মর্তুজা সেলিম সহ বিভিন্ন জুলাই যোদ্ধা রা অংশ নেয়।।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে চৌগাছা উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্ব দেন চৌগাছা যুবদলের আহ্বায়ক মান্নান ধনী, যুগ্ন আহবায়ক ফারুক হোসেন।
মিছিলটি চৌগাছা পৌরসভার সামনে থেকে শুরু হয়ে চৌগাছা ভাস্করদের মোড়ে গিয়ে সমাপ্তি হয়।
তারেক রহমানের মানবিক সহায়তা পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের: সাইদুর রহমান বাচ্চু
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে, সদ্য বিগত জুলাই যোদ্ধা আদি হত্যার বিচারের দাবিতে একটি ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিটি প্রায় এক ঘন্টাব্যাপী ধরে চলে এবং এতে আঞ্চলিক সচেতন ছাত্রমহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো উজ্জীবিতভাবে অংশগ্রহণ করে। ছাত্রদের এই অংশগ্রহণ প্রমাণ করে যে, তাঁরা সমাজের জন্য ইনকিলাব জিন্দাবাদ এবং আমরা সবাই হাদী হব গুলির মুখে কথা কবো এই ধরনের স্লোগান দিয়ে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি চালিয়ে যায়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনাটি তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায় শোকের ছায়া নেমে এনেছে। এলাকাবাসীর মতে, এই আন্দোলন শুধু একটি হত্যাকান্ডের বিচার দাবি করাই নয়, বরং এটি একপ্রকার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি উদাত্ত আহ্বান। হাদীর মৃত্যুতে সৃষ্ট শোকের আবহাওয়া এলাকায় সবদিকে ছড়িয়ে পড়েছে এবং মানুষ খুবই দুঃখের সঙ্গে এই হারানোর ক্ষতিকে সহ্য করার চেষ্টা করছে।
ওসমান হাদীর বিদায়ে হাজারো হৃদয়ে শূন্য হয়ে গেছে।
প্রথম আলো ও দিল্লি স্টার জয় বাংলা: ইলিয়াস হোসাইন
বয়ানের মাঝে হঠাৎ এটা কি শুনলাম হাদি ভাই আর আমাদের মাঝে নেই.
কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত
রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টা থেকে মধ্যরাতের মধ্যে একদল বিক্ষুব্ধ লোক এই হামলা চালায়,
জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
.
#dryunus | #osman_hadi | #july
সাতক্ষীরার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় যুবদলের বিশাল আনন্দ র্যালিটি জনসমুদ্রে পরিণত
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডার বাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামে ৩ দিন ব্যাপি ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন। প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি নাজমুল ইসলাম মাদানী,ঢাকা।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি টিটিসি প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই প্রতিষ্ঠানের সভাকক্ষে এসে শেষ হয়।
র্যালি শেষে টিটিসির সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
ঘাটাইল টাঙ্গাইল
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার সকল দলের সম্ভাব্য প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস, পর্ব ০2.
উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস, পর্ব ০১.
বুধবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুন্নবী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম,
কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম ও ১নং সদস্য সাইয়ূম সিদ্দিকী।
বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটে কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের কাছ থেকে মোঃ শরীফুল আলম এঁর পক্ষে উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান বলেন, মোঃ শরীফুল আলম দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন এবং কেন্দ্রীয় পর্যায়েও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচ্ছন্ন ও সাংগঠনিক দক্ষ নেতা হিসেবে পরিচিত।
চরফ্যাশনে বিএনপি-জামায়াত সংঘর্ষ যা বললেন নেতারা।
গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নে সৎ মায়ের নির্যাতনে ঘরছাড়া আল আমিন
Ghatail News
মানুষ ব্যালটের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তিকে উচিত জবাব দেবে: টুকু
.
#sirajganj |#bnp | #tuku | #bachchu
”আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
#রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
আগামীকাল মঙ্গলবার মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে যশোরের শার্শার কাশীপুরে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থল প্রস্তুত। ইতিমধ্যে ধোয়া, মোছা,পরিষ্কার পরিছন্ন সহ রংয়ের কাজ সমপন্ন হয়েছে। দিবসটির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠের পরিবার ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হবে। পরে একে একে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের শ্রদ্ধা জানাবে।
মঙ্গলবার সকালে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।
মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এ সময় শত্রুর হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। পরে শার্শার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। প্রতিবছর তার জন্ম-মৃত্যু বার্ষিকী,বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন ও বিজিবিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সমাধীস্থলে তার প্রতি শ্রদ্ধা জানায়।
বাড্ডা এলাকায় পেট্রোল পাম্পের সামনে ‘অছিম পরিবহন’-এর একটি বাসে আগুন লাগে। আগুনের উৎস এখনো নিশ্চিত নয়। ঘটনায় সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড্ডা পেট্রোল পাম্পের সামনে ‘অছিম পরিবহন’-এর একটি বাসে হঠাৎ আগুন লাগে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে ফিটনেস সমস্যার সন্দেহ করা হচ্ছে। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।