最新の動画 | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

最新の動画

Munim Hossain Khandker Protik
2 Views · 11 hours ago

⁣তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম আজ পাটগ্রামের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ধর্মীয় শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান পরিবেশে পূজা উদযাপনের জন্য নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিৎ করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সকল ধরণের নিরাপত্তা গ্রহণ করেছে। তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

Shahidul islam Sharif
6 Views · 1 day ago

⁣পাঁচ দল নিয়ে জামালচরে তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট শুরু

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

দোহার উপজেলার জামালচর গ্রামে নেই কোনো নির্ধারিত ফুটবল মাঠ। চারপাশে শস্যখেত, আর সেই ক্ষেতের একাংশেই ফুটবলকে ঘিরে স্বপ্ন বুনছেন স্থানীয় তরুণেরা। পেশাদার মাঠ কিংবা আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও, খেলাধুলার প্রতি ভালোবাসা আর ক্রীড়ামনস্ক মানসিকতা থেকে তাঁরা আয়োজন করেছেন ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর। তাঁদের এই উদ্যোগ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের মাঠমুখী করার এক আন্তরিক প্রয়াস।
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামে শুরু হয়েছে ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর (সেশন-১)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় জামালচর তালতলা স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্‌বোধন করা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পর জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়।
টুর্নামেন্টের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্‌বোধন করেন সাবেক ব্যাংকার ও স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা কৃষকদলের সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মোশারফ, জামাল, লিপন খান সহ স্থানীয় ফুটবল প্রেমী। উদ্‌বোধনী খেলায় গোল শূন্য ড্র হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্‌বোধনী দিনে মাঠে মুখোমুখি হয় প্যানথম এফসি ও ব্লু টাইটান। টুর্নামেন্টের প্রথম ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল উৎসাহ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, প্রাইম ফোর্স, এস এ লায়ন, এলিট লিজেন্ড, ব্লু টাইটান ও প্যানথম এফসি।
স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানো এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকেরা আশা করছেন, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও বড়ো পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন করা সম্ভব হবে।

Munim Hossain Khandker Protik
4 Views · 1 day ago

⁣আজ
বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন
(১৫ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ
এম জুলকার নাঈনসদর উপজেলার স্টেডিয়াম পাড়া এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ
দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।

দূর্গা
পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, হিন্দু
ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা।
বাংলাদেশে সনাতন ধর্মালম্বী যারা আছে তারা
যেন এই উৎসবকে উৎসব
মূখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য
বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দূর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা
নিশ্চিতে একটি সমন্বিত নিরাপত্তার
অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী,
ঝুঁকি চিহ্নিতকরণ এবং পারস্পরিক তথ্য
আদান প্রদানের লক্ষে বিজিবি, রংপুর সেক্টর, স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট পূজা
কমিটির সাথে নিবিড় যোগাযোগ
রক্ষা করে চলছে।

তিনি
আরও জানান, লালমনিরহাট ব্যাটালিয়ন
(১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা
লালমনিরহাট সদর, হাতিবান্ধা, কালীগঞ্জ
ও আদিতমারী উপজেলা এবং কুড়িগ্রাম জেলার
ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার
সীমান্ত হতে ০৮ কিলোমিটারের
মধ্যে ও ব্যাটালিয়ন সদর
হতে ০৩ কিলোমিটার মধ্যে
১৬-২২ অক্টোবর ২০২৬
তারিখ পর্যন্ত সর্বমোট ০৯ প্লাটুন বিজিবি
সদস্য মোতায়েন করা হবে। মোতায়েনকৃত
বিজিবি সদস্যগণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে।

Shahidul islam Sharif
5 Views · 2 days ago

⁣সামাজিক সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরলেন রিজভী

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) সকালে কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালন ও নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ রয়েছে। তবে এসব কর্মসূচির উদ্দেশ্য স্পষ্ট হওয়া প্রয়োজন।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানির সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এসব জ্বালানি দেশের শিল্প ও কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকট মোকাবিলায় সরকার বাজেটের অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যুৎ খাতের সমালোচনা করে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কুইক রেন্টাল ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল। এ সময় বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে সরকার। এসব কর্মসূচির লক্ষ্য প্রান্তিক ও দরিদ্র মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা বলে উল্লেখ করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এসব উদ্যোগকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রসার ও দেশের উন্নয়নে কাজ করছেন। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সমালোচনার নামে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা উচিত নয়।
নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবু আশফাক বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রধান ও বিশেষ অতিথি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এতে অন্তর্ভুক্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Shahidul islam Sharif
3 Views · 3 days ago

⁣দোহারের জামালচরে শুরু হচ্ছে তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামে শুরু হতে যাচ্ছে ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর (সেশন-১)। আগামীকাল ১৬ অক্টোবর, শুক্রবার, বিকেল সাড়ে ৩টায় জামালচর তালতলা স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।
উদ্বোধনী দিনে মাঠে মুখোমুখি হবে প্যানথম এফসি ও ব্লু টাইটান। জামালচর তালতলা এফসির আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। অন্য দলগুলো হলোঃ প্রাইম ফোর্স, এস এ লায়ন ও এলিট লিজেন্ড।
জামালচর গ্রামের উদীয়মান যুবকদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের লক্ষ্য স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তোলা। আয়োজকেরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ক্রীড়ামনোভাব আরও জোরদার হবে।

Munim Hossain Khandker Protik
2 Views · 3 days ago

⁣প্রতি বছর ১৫ অক্টোবর সারা বিশ্বে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।

এবছর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য হলো: "দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন"

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে আজ সকালে শহরের মিশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের
প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে সাদাছড়ি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যথাযথ সহযোগিতা ও সহায়ক পরিবেশ পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।



আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপঙ্কর রায়, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি।

MD .KHALED MOSHARRAF SHOHEL
1 Views · 3 days ago

⁣লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি, পতিত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি করে রেখে গেছে - বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
লংমার্চের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপিই লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি করে রেখে গেছে।’
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাত দিনের সরকারি সফরে বরগুনায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, একটা মায়ের পেটে সন্তান আসতে ১০ মাস সময় লাগে। অথচ আমরা পাঁচ মাসের মাথায় দুটি লংমার্চ দেখেছি। যারা লংমার্চ করেছেন, কী কারণে করেছেন—তা আমি জানি না। তাদের সেই জ্ঞান-বুদ্ধি হয়েছে কিনা, তাও জানি না।
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইচ্ছা করলেই কি আমার পক্ষে বিদ্যুৎ ৫ কেজি আটকে রাখা সম্ভব? আমি ইচ্ছা করলে বিদ্যুৎ ১০ কেজি খেতে পারব, কিংবা ৫০ কেজি বিদ্যুৎ বিক্রি করতে পারব? যা বিক্রি করা যায় না, যা আটকে রাখা যায় না বা যা লুকিয়ে রাখা সম্ভব নয়—সেই বিদ্যুৎ না দিয়ে আপনাদের কষ্ট দেওয়া হবে কেন? বিদ্যুতের ব্যাপারে যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করে গেছে পতিত সরকার, তা আপনারা চিন্তাও করতে পারবেন না।
নুরুল ইসলাম মনি অভিযোগ করে বলেন, আমি খুব বেশি গভীরে যেতে চাই না। আপনারা সামিট গ্রুপের আজিজ খানের নাম শুনেছেন, যিনি শেখ হাসিনার বর্তমান বেয়াই। তিনি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের অন্যতম একজন; ৪৫তম ধনী। বিদ্যুতের সব টাকা নিয়ে তিনি পালিয়ে গেছেন। দ্বিতীয়ত, যাতে বিদ্যুৎ উৎপাদিত না হয় সেই ব্যবস্থাই করে রাখা হয়েছিল। পাওয়ার প্ল্যান্ট আছে অথচ সেখানে বিদ্যুৎ তৈরি হয় না। ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হলেও সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় না। খারাপ যন্ত্রপাতি জেনেবুঝেই আনা হয়েছে, যাতে করে প্রতি মাসে এখান থেকে ৫০ থেকে ১০০ কোটি টাকা লোপাট করা যায়। মূলত এটাই নির্মম সত্য।
পায়রা বন্দরের চ্যানেল খনন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের চ্যানেল খনন করা হয়েছে। খননের আগেও গভীরতা ছিল ৫ মিটার এবং খনন শেষেও তা ৫ মিটারই রয়ে গেছে। অথচ দেশের ৬ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে। এভাবে নির্বিচারে লুটপাট চালিয়ে দেশকে গোপনে গোপনে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, যা আসলেই অকল্পনীয়। নিজের চোখে না দেখলে কেউ তা বিশ্বাস করতে পারবে না।

Shahidul islam Sharif
1 Views · 3 days ago

⁣দোহারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা করলেন এসপি শামীমা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
আজ বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) বেলা ১০ টায় দোহার থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় সভাপতিত্ব করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। ছিলেন ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম বেপারী। এ ছাড়া উপস্থিত ছিলেন ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

MD .KHALED MOSHARRAF SHOHEL
1 Views · 3 days ago

⁣বরগুনায় ৭ দিনের সরকারি সফরে যাচ্ছেন চিফ হুইপ মোঃ নুরুল ইসলাম মনি
মোঃ খালেদ মোশাররফ, জেলা প্রতিনিধি, বরগুনা।।
নিজ জেলা বরগুনায় সাত দিনের সরকারি সফরে যাবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিনি বরগুনার বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় বিভিন্ন সরকারি, উন্নয়নমূলক, সামাজিক ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চিফ হুইপের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনের স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নুরুল ইসলাম মনি। ১৫ অক্টোবর বামনা উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এদিন শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন এবং উপজেলা বিএনপির কর্মীসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ১৬ অক্টোবর পাথরঘাটায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন চিফ হুইপ। ১৭ অক্টোবর বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। একই দিন বরগুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, কড়ইতলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
১৮ অক্টোবর বেতাগীতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন, পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ এবং উপজেলা বিএনপির কর্মীসভায় যোগ দেবেন নুরুল ইসলাম মনি।
পরদিন ১৯ অক্টোবর পাথরঘাটায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক পরামর্শ সভায় অংশ নেওয়ার পাশাপাশি খাল খননকাজ পরিদর্শন করবেন তিনি। ২০ অক্টোবর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জেলে পরিবার ও মৎস্যজীবীদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে তাঁর।
সাত দিনের সফর শেষে ২১ অক্টোবর বরিশালে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

Munim Hossain Khandker Protik
4 Views · 5 days ago

⁣২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে
স্কুলের প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবী, এরপর থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় প্রবেশ করলে শিক্ষার্থীতের সাথে বহিরাগতদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক সহ ১৩জন শিক্ষার্থী আহত হন।আহতদের মধ্যে লালমনিরহাট সদর হাসপাতালে প্রধান শিক্ষক ও ৬জন শিক্ষার্থী এবং আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আহত আরো ৪ থেকে ৫জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Shaheen Shaheen
7 Views · 5 days ago

টিফিন পিরিয়ডে শাসন করায় বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর লাঠির আঘাতে আহত হয়েছেন আবু রায়হান নামে এক শিক্ষক। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আবু রায়হান প্রতিষ্ঠানটির শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও মুখে ব্যথা থাকায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
এদিকে, শিক্ষকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) স্কুলের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন তাঁরা। ঘটনাটি ঘিরে বগুড়ায় নিন্দার ঝড় উঠেছে।

Shaheen Shaheen
4 Views · 6 days ago

বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের শৃঙ্খলা বজায় রাখা ও টার্মিনাল এলাকা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

Nahim Miah
4 Views · 7 days ago

সিলেট এয়ারপোর্ট রোডে শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

ভারতের রাজধানী নতুন দিল্লির ঐতিহাসিক দিল্লি হাট এলাকায় পরিকল্পিত একটি বিক্ষোভ কর্মসূচি শুরুর ঠিক আগ মুহূর্তে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে দিল্লি পুলিশ কতৃক আটক করার চাঞ্চল্যকর দৃশ্য এই ভিডিওটিতে ফুটে উঠেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত কঠোর অবস্থানে থেকে ছাত্রনেত্রীকে জোরপূর্বক আটক করে নিয়ে যাচ্ছেন। দ্য হিন্দু সংবাদমাধ্যমের পরিবেশিত এই সংবাদ ও ভিডিওতে মূলত ছাত্র আন্দোলনের ওপর পুলিশের ভূমিকা এবং গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগের চিত্রটি স্পষ্টভাবে উঠে এসেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, নির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য নেহা বোরাসহ বেশ কিছু ছাত্রকর্মী ও সাধারণ শিক্ষার্থী দিল্লি হাট এলাকায় সমবেত হচ্ছিলেন। কিন্তু কোনো পূর্বঘোষণা ছাড়াই দিল্লি পুলিশের একটি বিশাল দল সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের ঘিরে ফেলে এবং তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রনেত্রীর তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয় বলে জানা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দোহাই দিয়ে পুলিশ কতৃক এ ধরনের আকস্মিক আটক অভিযান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন আন্দোলনরত শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছাত্র সমাজের একটি বড় অংশ পুলিশের এই স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে নেহা বোরার নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারী এবং ভিডিওটির চিত্রগ্রাহক এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। সার্বিকভাবে এই ভিডিওটি বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের ওপর প্রশাসনিক দমনপীড়ন এবং নাগরিক অধিকার সুরক্ষার সংকটকে অত্যন্ত জোরালোভাবে ফুটিয়ে তুলেছে।

📌 মূল বিষয়সমূহ:
• দিল্লি হাটে বিক্ষোভের পূর্বে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।
• পুলিশের সঙ্গে ছাত্রনেত্রীর বাকবিতণ্ডা ও ধস্তভস্তির উত্তেজনাকর দৃশ্য ভিডিওটিতে দৃশ্যমান হয়েছে।
• শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের সরকারি নীতির বিরুদ্ধে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

📹 Source / Credit: দ্য হিন্দু এবং শ্রীমানসি

⚖️ এই কন্টেন্ট সংবাদ পর্যালোচনা ও ফেয়ার ইউজ নীতির আওতায় প্রকাশিত।

সিপিআই কর্মীরা জন্টার-মন্তরের দিকে অগ্রসর হচ্ছেন প্রতিবাদে অংশ নিতে।

📹 Source / Credit: X (Twitter)

⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।

📹 Source / Credit: X (Twitter)

⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।

📹 Source / Credit: X (Twitter)

⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।

📹 Source / Credit: X (Twitter)

⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।

📹 Source / Credit: X (Twitter)

⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।

Foijullah Saied
0 Views · 8 days ago

📹 Source / Credit: X (Twitter)

⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।




Showing 1 out of 2