ধর্ম ও শিক্ষা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ধর্ম ও শিক্ষা
বিশ্বসেরা হাফেজদের কোরআন তেলাওয়াত
ঢাকের শেষ বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের অশ্রুসিক্ত ভালোবাসায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব, মিলনমেলা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা। উৎসবের আনন্দঘন পরিবেশের পর প্রতিমা বিসর্জনের মুহূর্তে পূজামণ্ডপগুলোতে নেমে আসে বিষাদের ছায়া। এক দিকে বিদায়ের বেদনা, অন্যদিকে আগামী শরতে আবারও দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রত্যাশা এভাবেই শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব।
ফরিদপুর উপজেলায় এ'বছর ১৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়। পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পূজামণ্ডপগুলো সাজানো হয় বর্ণিল সাজসজ্জা, আলোকসজ্জা ও নানা আয়োজনে। পূজার দিনগুলোতে পূজা মণ্ডপে মণ্ডপে ভক্তদের পদচারণা, পূজা-অর্চনা, অঞ্জলি, আরতি, ধর্মীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সম্পন্ন করা হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে বের হন ভক্তরা। এ সময় ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে আশপাশের পরিবেশ।
প্রতিমা বিসর্জনের মুহূর্তে অনেক ভক্তকে আবেগাপ্লুত হতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের মধ্যে ছিল বিদায়ের আবেগ। দীর্ঘ অপেক্ষার পর দেবীকে বরণ করে নেওয়া, কয়েক দিনের আনন্দ-উৎসবে অংশগ্রহণ এবং সবশেষে বিদায় জানানোর এই মুহূর্ত ভক্তদের মনে তৈরি করে এক ভিন্ন অনুভূতি। দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে যেন শেষ হয়ে যায় উৎসবের ব্যস্ততা; তবে রেখে যায় স্মৃতি, ভালোবাসা ও আগামী বছরের অপেক্ষা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দুর্গাপূজা শুধু দেবী দুর্গার আরাধনার উৎসব নয়; এটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্যায়, অশান্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়, সত্য ও কল্যাণের জয়ই দুর্গোৎসবের অন্যতম শিক্ষা। তাই বিজয়া দশমী ভক্তদের কাছে যেমন বিদায়ের দিন, তেমনি নতুন আশায় সামনে এগিয়ে যাওয়ারও অনুপ্রেরণা।
ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পূজার দিনগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশও লক্ষ করা যায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ ভাগাভাগি হয়। এমন উৎসব সমাজে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করে এমন প্রত্যাশা স্থানীয়দের।
দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্তদের নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। পূজামণ্ডপের নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার ও ভিডিপি সদস্য ও পূজা উদ্যাপন কমিটির দায়িত্বশীলদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। উৎসবের শেষ দিনেও শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন করার প্রত্যাশা ছিল সবার।
প্রতিমা বিসর্জনের পর পূজামণ্ডপগুলোতে ধীরে ধীরে কমে আসে মানুষের ভিড়। উৎসবের সাজসজ্জায় আলোকিত মণ্ডপগুলোতে নেমে আসে নীরবতা। কিন্তু ভক্তদের হৃদয়ে রয়ে যায় দেবী দুর্গাকে ঘিরে অসংখ্য স্মৃতি। বিদায়ের মুহূর্তে অনেকের কণ্ঠে শোনা যায় আগামী বছর আবারও দেবীকে বরণ করে নেওয়ার প্রত্যাশা ‘আবার হবে, আবার দেখা হবে।’
এভাবেই অশ্রুসিক্ত বিদায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুর উপজেলায় শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও ভক্তদের মনে শুরু হলো নতুন অপেক্ষা আগামী শরতে আবারও ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উৎসবের আবহে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার অপেক্ষা।
বগুড়া নগরের মফিজ পাগলার মোড়ে যাত্রা শুরু করেছে সাইবার ওয়ার্ল্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতা তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়াতে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরের কচুয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুসের মিছিল উত্তর মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়েছে । কচুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল দলে দলে কচুয়া ঈদগাহে মিলিত হয়।
দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
ফুলবাড়ীতে কাশিপুর ইউনিয়নের ঘুঘুরহাট বাজারে স্বপ্নসিঁড়ি প্রি-ক্যাডেট স্কুল কতৃক আয়োজিত বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে সারা দেশ ব্যাপি বৃক্ষ রোপণ এর কর্মসূচি পালনে গলাচিপার বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
Literary Reading In Mental Health According To Katharsis TheoryLiterary Reading In Mental Health According To Katharsis TheoryLiterary Reading In Mental Health According To Katharsis TheoryLiterary Reading In Mental Health According To Katharsis TheoryLiterary Reading In Mental Health According To Katharsis TheoryLiterary Reading In Mental Health According To Katharsis TheoryLiterary Reading In Mental Health According To Katharsis Theory
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) গলাচিপা এন.জেড আলিম মাদ্রাসার অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আ. মান্নান লোটাস, যুগ্ম মহাসচিব মো. মাসুদ পারভেজ, সদস্য সচিব মো. জসিমউদ্দীন এবং সভাপতি মো. অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গলাচিপা উপজেলা সভাপতি মো. ওবাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শান্ত ইসলাম বলেন, বাংলাদেশের মাদ্রাসার জেনারেল শিক্ষকদেরকে বৈষম্যের পতিলিত হওয়া থেকে মুক্ত করতে অ্যাসোসিয়েশনের জম্ম হয়েছে। ২০১৩ সাল থেকে শুরু করে অধ্যবধি মাদ্রাসার জেনারেল শিক্ষকদের বঞ্চনার হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছে।
তিনি আরো বলেন, এই সরকার গঠিত হওয়ার পরে শিক্ষকরা আশায় বুক বেঁধেছে যে তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা এমন একজন মানুষকে শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি যার মাধ্যমে দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান হবে।
তিনি বলেন, সহকারী হিসেবে ১৮ বছর চাকুরির অভিজ্ঞতা না থাকলে প্রতিষ্ঠান প্রধান হওয়া যাবেনা এমন যে সিদ্ধান্ত নিয়েছেন তা থেকে শিক্ষামন্ত্রীকে সরে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠান প্রধান হতে ১০/১২ বছরের অভিজ্ঞতা করার জন্য তিনি অনুরোধ জানান।
আমাদের সংগঠন মাদ্রাসার জেনারেল টিচারদের আত্ম সামাজিক উন্নয়নে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। এমপিওভুক্ত শিককদের বেতন-ভাতাসহ ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করে আসছি।
এ সময় গলাচিপা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত বক্তারা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের ঐক্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত
- আমতলী কমপ্লেক্সে ছারছিনা ছাহেব
মোঃ খালেদ মোশাররফ, জেলা প্রতিনিধি, বরগুনা ।।
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- পবিত্র মাহে রমজান হচ্ছে রহমতের মাস।আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির জন্য সর্বদা আল্লাহর দরবারে শোকর গুজারে নিজেকে নিয়োজিত রাখা এবং রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নতের উপরে নিজেদেরকে দায়েম ও কায়েম রাখা আবশ্যক। পক্ষান্তরে যারা আল্লাহর শোকর গুজারির পরিবর্তে নাফরমানি করে, রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাতের অনুসরণ ও অনুকরণকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ব্যক্তি স্বার্থে ক্ষতিকারক কাজের আঞ্জাম দেয়, তাদের উপর থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়। এজন্য প্রকৃত মুমিন যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করে। যাদের উপর আল্লাহর রহমত নাই আমরা তাদের সাথে সম্পর্ক রাখার ইচ্ছা পোষণ করি না।
পবিত্র মাহে রমাদান একই সাথে রহমত, মাগফেরাত, নাজাতের মাস। প্রকৃতপক্ষে নফসের কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখার প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ হচ্ছে এই সিয়াম সাধনা। আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভে আমাদেরকে বেশি বেশি নেক আমলে মননিবেশ করতে হবে। মনে রাখতে হবে, মানুষ যখন শেষ বিচারের দিন হাশরের ময়দানে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে, তখন তার আমলগুলো তার সাথে হাজির করা হবে। যেদিন সন্তান-সন্ততি, কোনও সম্পদ, পার্থিব বিষয় কাজে আসবে না। শুধুমাত্র পবিত্র হৃদয় যা আল্লাহ রাব্বুল আলামীনের ভয়ে দুনিয়ায় প্রকম্পিত হয়েছিল সেই হৃদয়গুলো কাজে আসবে। আমরা রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে আমাদের হাশর হোক এ দোয়া করি।
২০ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুময়া বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে ছারছীনা শরীফের কুতুবুল আলম আল্লামা শাহ্সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) এর ৭৪তম, মুজাদ্দেদে যামান শাহ্সূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩৬তম ও বাহরে শরীয়ত শাহ্সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ২য় তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের শেষদিন আখেরী মুনাজাতেরপূর্বে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
তিন দিনব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম পরিচালনা করেন। এছাড়াও হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী ও ছেলছেলার গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরামগণ বিষয়ভিত্তিক আলোচনা করেন।
আখেরী মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয়। এসময় নেিজদের গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে রোনাজারী করতে থাকেন। এসময় উপস্থিত লাখো মেহমানবৃন্দের আমীন আমীন দ্ভনীতে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে।
নব্য গঠিত জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় গনঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূরকে ফুল দিয়ে বরণ করে নিলেন মাদ্রাসা জেনারেল শিক্ষক এসোসিয়েশন, গলাচিপা শাখা, পটুয়াখালী।
মাদক, জুয়া ও চাঁদাবাজি—এই তিনটি সামাজিক ব্যাধি আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
কোরআন ও সহিহ হাদিসের আলোকে এসব হারাম কাজের ভয়াবহ পরিণতি ও মুক্তির পথ তুলে ধরেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি আবু বকর সিদ্দিক।
এই বয়ানে জানতে পারবেন—
✔ মাদক ও জুয়ার বিষয়ে কোরআনের স্পষ্ট নিষেধাজ্ঞা
✔ চাঁদাবাজি ও অন্যায় উপার্জনের ইসলামী হুকুম
✔ হারাম থেকে ফিরে আসার তওবা ও সংশোধনের পথ
✔ একটি সুস্থ ও নৈতিক সমাজ গঠনে ইসলামের নির্দেশনা
👉 সমাজ পরিবর্তনে এই বয়ানটি শেয়ার করুন এবং নিজে আমল করার চেষ্টা করুন।
অন্বেষণ বইমেলা ২০২৫।
স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
নজরুল ইসলাম,
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম–২০২৫ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
এমডিভি সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন ও এনটিভির অনলাইন প্রতিনিধি আবুল কাশেম।
এসময় লেমশীখালী ইউপি চেয়ারম্যান আখতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া থানার উপপরিদর্শক মোঃ মুজাম্মেল হক, সাংবাদিক নজরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন কুতুবদিয়ার সব ইউনিয়নে জলাতঙ্ক প্রতিরোধে সকল কুকুরকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তব্য রাখছেন সাতক্ষীরার কালিগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবির।
ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সং'ঘ'র্ষ
সাতক্ষীরার কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।