Nazrul Islam | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   সর্বশেষ ভিডিও

Nazrul Islam
1 ভিউ · 23 দিন আগে

⁣দালাল চক্রের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কিশোর নিখোঁজ

Nazrul Islam
2 ভিউ · 1 মাস আগে

⁣বেরোবিতে ছাত্রদল কে ক্যাম্পাস ছাড়ানোর পর শিবিরের বিজয় মিছিল

Nazrul Islam
1 ভিউ · 1 মাস আগে

⁣সরাইলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

Nazrul Islam
2 ভিউ · 1 মাস আগে

⁣যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় ও প্রাচীন সংগঠন বাংলাদেশ সোসাইটি ২০২৬-২০২৮ (দুইবছর) মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটির গঠিত নির্বাচন কমিশন ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ও প্রার্থীদের জন্য বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে।

Nazrul Islam
2 ভিউ · 2 মাস আগে

⁣এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ নিয়ে মানুষের মুখে মুখে আলোচনা চলছে। অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা অনুভব করছেন।
প্রশ্ন হলো, যদি সাধারণ মানুষ এসব বিষয়ে জানতে পারে, তাহলে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে বিষয়গুলো কতটা আসছে? নাকি তথ্য থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না?
মাদকের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি, নিরপেক্ষ অভিযান এবং প্রকৃত মাদক কারবারিদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। কুতুবদিয়ার তরুণ সমাজকে রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়।

Nazrul Islam
22 ভিউ · 2 মাস আগে

কুতুবদিয়া প্রতিনিধি

Nazrul Islam
0 ভিউ · 2 মাস আগে

ছেলে মসজিদের ইমাম বলে জানা গেছে---

Nazrul Islam
1 ভিউ · 2 মাস আগে

অতিরিক্ত লবণ বোঝাই দানব আকৃতির মাহিন্দ্রা গাড়িগুলোর বেপরোয়া চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক।

Nazrul Islam
1 ভিউ · 2 মাস আগে

⁣মানুষের যাতায়াত

Nazrul Islam
3 ভিউ · 2 মাস আগে

নিজস্ব প্রতিবেদক

Nazrul Islam
1 ভিউ · 2 মাস আগে

⁣‎ উত্তাল সাগরের ভাঙনে বিলীন শফিউলের সোনার সংসার, স্বপ্ন ভঙ


‎


‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া চারদিকে উত্তাল সাগর, আর সেই সাগরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার গল্প যেন এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা সেই বাস্তবতারই এক জীবন্ত নাম শফিকুল ইসলাম (শকুল্লাহ)


‎


‎পূর্ব তাবালেরচর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শকুল্লাহ, পিতা মনু মিয়া বহু কষ্টে নিজের বসতভিটা ও পরিবারের নিরাপত্তার জন্য বাঁশের জাল দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেছেন কিন্তু প্রকৃতির ভয়াল রূপের সামনে সেই চেষ্টা যেন মুহূর্তেই অসহায় হয়ে পড়ে


‎


‎সরেজমিন দেখা যায়, উত্তাল ঢেউ বারবার আছড়ে পড়ছে বাঁশের তৈরি প্রতিরক্ষা কাঠামোর ওপর কয়েকজন মানুষ জীবন বাজি রেখে সেটি রক্ষার চেষ্টা করছেন প্রতিটি ঢেউ যেন তাদের স্বপ্ন, ঘাম আর বছরের পর বছরের সঞ্চয়কে গ্রাস করার হুমকি দিচ্ছে


‎


‎শকুল্লাহর মতো উপকূলের অসংখ্য মানুষ জানেন না, আগামী জোয়ারের পরও তাদের ঘর থাকবে কি না সন্তানদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন, সেই অনিশ্চয়তা নিয়েই প্রতিদিন ঘুম ভাঙে তাদের ভাঙনের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেকেই শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলছেন


‎


‎কুতুবদিয়ার উপকূল আজ শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ, কার্যকর ভাঙনরোধ প্রকল্প এবং দ্রুত সরকারি উদ্যোগ ছাড়া শকুল্লাহদের মতো আরও অনেক পরিবার একদিন মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে


‎


‎শকুল্লাহর গল্প একজন মানুষের গল্প নয় এটি কুতুবদিয়ার হাজারো উপকূলবাসীর গল্প, যারা প্রতিদিন সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার অধিকার রক্ষার চেষ্টা করছেন তাদের এই নীরব সংগ্রাম যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ তৈরি করে

Nazrul Islam
4 ভিউ · 2 মাস আগে

⁣উত্তাল ঢেউয়ের আঘাতে সাগরে বিলীন হচ্ছে কুতুবদিয়া


নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:


বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে জোয়ারের তীব্র ঢেউয়ে উপকূলের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে সাগরগর্ভে বিলীন হচ্ছে এতে বসতভিটা, কৃষিজমি, বেড়িবাঁধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে


স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের টানা বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে ভাঙনের মাত্রা আরও বেড়েছে কোথাও কোথাও ঢেউ সরাসরি বেড়িবাঁধে আঘাত হানছে, আবার কোথাও উপকূলের মাটি ধসে পড়ে সাগরে মিলিয়ে যাচ্ছে ফলে প্রতিদিনই বাড়ছে আতঙ্কে থাকা উপকূলবাসীর সংখ্যা


স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে টেকসই উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি সাময়িক মেরামত ভাঙন ঠেকাতে ব্যর্থ হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই নতুন নতুন এলাকা ঝুঁকিতে পড়ছে


উপকূল বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘন ঘন বৈরী আবহাওয়া কুতুবদিয়ার মতো দ্বীপাঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূল সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা সাগরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে

Nazrul Islam
2 ভিউ · 2 মাস আগে

⁣‎জেলা পরিষদের উদ্যোগে কুতুবদিয়ায় ৫০০ বন্যাদুর্গত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণঅনুষ্ঠানে ⁣সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি

Nazrul Islam
3 ভিউ · 2 মাস আগে

⁣কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখা
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বায়তুলমাল সম্পাদক হাবিবুর রহমান, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সহ-সভাপতি মাওলানা নুরুল কাদের এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বন্যাদুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী মূল্যবোধ ও সামাজিক দায়িত্বের অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক সংকটে সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে

আরো দেখুন