কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারের ২৭তম বার্ষিক ওরস ২৮-২৯ জানুয়ারি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারের ২৭তম বার্ষিক ওরস ২৮-২৯ জানুয়ারি..

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারের ২৭তম বার্ষিক ওরস ২৮-২৯ জানুয়ারি..
কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারের ২৭তম বার্ষিক ওরস ২৮-২৯ জানুয়ারি..
ছবি: সংগৃহীত
‎কুতুবদিয়া প্রতিনিধি
‎কক্সবাজারের কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারের ২৭তম পবিত্র বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ আগামী ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর কুতুব শরীফ দরবারের অফিস কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ তারিখ নির্ধারণ করা হয়।
‎
‎দরবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্রাট আউলিয়া গাউছে মুখতার হজরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন আজমী (রহ.)-এর ২৭তম বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি কুতুব শরীফ দরবার, কুতুবদিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
‎
‎বৈঠকে দরবারের শাহজাদা এম এম মুনিরুল মুমান আল কুতুবী আল মাদানী, শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী, শাহজাদা আতাউল মিন্নাত আল কুতুবী, শাহজাদা হেফজুল মিন্নাত আল কুতুবী, শাহজাদা জিল্লুল করিম আল কুতুবী, শাহজাদা আব্দুল করিম আল কুতুবী এবং মরহুম শাহজাদা আহিদুল আলমের পক্ষে আয়াতুল্লাহ আল কুতুবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎দরবার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত তারিখে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৭তম বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator