পেকুয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে সড়কে আছাড়, হাসপাতালে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:
Del på Eidok
পেকুয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে সড়কে আছাড়, হাসপাতালে মৃত্যু
Foto: arkiv

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি নুরানীগঞ্জ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ইউসুফ আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও পাকা সড়কে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে একটি টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদের, তাঁর ছেলে আকাশসহ আরও কয়েকজন নারী-পুরুষ ইউসুফ আলীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে ইউসুফ আলী, তাঁর ছেলে বেলাল উদ্দিন ও মেয়ে দিলুয়ারা বেগমসহ কয়েকজন আহত হন।

নিহতের স্ত্রী ছেনুআরা বেগমের অভিযোগ, তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূ কলি আক্তার পাশের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে পানি নেওয়াকে কেন্দ্র করে ফাহিম নামে এক নারীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফাহিম তাঁর পুত্রবধূকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা সেখানে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। তাঁদের ধানখেতে কাদার মধ্যে চেপে ধরে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছেনুআরা বেগম আরও বলেন, আহত ইউসুফ আলীকে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা করা হলে খুইন্যাভিটা মাঠ এলাকায় নুরুল কাদের ও তাঁর ছেলে আকাশ ফের তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ইউসুফ আলীকে মাথার ওপর তুলে পাকা সড়কে আছাড় মারা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ কলি আক্তার বলেন, তিনি টিউবওয়েলে পানি নিতে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করেও পানি নিতে পারেননি। তাঁর অভিযোগ, ফাহিম পানি নিতে বাধা দেন এবং কলসিতে পানি নেওয়ার পর বালু ও হাত ঢুকিয়ে পানি নষ্ট করে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাঁকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। পরে তাঁর শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা সেখানে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ইউনুস বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে কয়েকজনকে মারধর করা হয়। পরে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইউসুফ আলীর ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। তাঁর দাবি, শত শত মানুষের সামনে ইউসুফ আলীকে মাথার ওপর তুলে সড়কে আছাড় দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী রুজিনা আক্তার বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে মারধর করে জমির কাদায় চেপে ধরে রাখার দৃশ্য দেখেছেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালে যাওয়ার পথেও হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিন ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

এদিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “পুলিশ পাঠিয়েছি। জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।”

ইউসুফ আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন Lov-Ret নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 37 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল Lov-Ret অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 57 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ Lov-Ret রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 168 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি Lov-Ret ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 112 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা Lov-Ret মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 117 Views সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা Lov-Ret সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 112 Views রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা Lov-Ret রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা 82 Views