চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান

জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সরকার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে।..
Eidok-এ শেয়ার
চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান
ছবি: সংগৃহীত

কোথাও কোন সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যে-কোনো মূল্যে মাদকসহ সব ধরনের অপরাধ বন্ধে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কৃষকগণ যাতে নির্বিঘ্নে সার বীজ পায়, সরকার সে মোতাবেক কাজ করছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা, ২০২৬-২৭ অর্থবছরে এডিপির অর্থায়নে দুঃস্থ ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ ও ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, কৃষি অফিসার জোহরা সুলতানা, প্রাণিসম্পদ অফিসার রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিনসহ প্রমূখ বক্তব্য রাখেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতির মৃত্যু জেলার খবর সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতির মৃত্যু 8 ভিউ পোশাকশ্রমিকদের উস্কানি ঠেকাতে ভালুকায় শ্রমিক দলের অবস্থান কর্মসূচি জেলার খবর পোশাকশ্রমিকদের উস্কানি ঠেকাতে ভালুকায় শ্রমিক দলের অবস্থান কর্মসূচি 1 ভিউ বগুড়া ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ জেলার খবর বগুড়া ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ 14 ভিউ চট্টগ্রামে ভূমি অফিস ও ট্রাফিক বক্সে পরিকল্পিত নাশকতা: নেপথ্যে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা জেলার খবর চট্টগ্রামে ভূমি অফিস ও ট্রাফিক বক্সে পরিকল্পিত নাশকতা: নেপথ্যে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা 6 ভিউ কালাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জেলার খবর কালাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 9 ভিউ জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল জেলার খবর জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল 13 ভিউ নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কঠোর অঙ্গীকার জেলার খবর নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কঠোর অঙ্গীকার 25 ভিউ