কোথাও কোন সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যে-কোনো মূল্যে মাদকসহ সব ধরনের অপরাধ বন্ধে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কৃষকগণ যাতে নির্বিঘ্নে সার বীজ পায়, সরকার সে মোতাবেক কাজ করছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা, ২০২৬-২৭ অর্থবছরে এডিপির অর্থায়নে দুঃস্থ ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ ও ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, কৃষি অফিসার জোহরা সুলতানা, প্রাণিসম্পদ অফিসার রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিনসহ প্রমূখ বক্তব্য রাখেন।
Приложение «Eye News BD»
Комментарии 0