রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

রাজাপুর উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রহমান লাল (অভিযুক্ত) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রহমান লাল (অভিযুক্ত) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রাজাপুর থানায় মামলাটি করেন।

​মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের ওই এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফিরছিলেন। পথে গালুয়া দুর্গাপুর এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক হঠাৎ পেছন থেকে এসে তার মুখ চেপে ঝাপটে ধরেন এবং যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেন। পরে ওই শিক্ষার্থী পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। অভিযুক্ত আব্দুর রহমান লাল একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে।

​ভুক্তভোগী ছাত্রীর মায়ের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্তের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হয়ে থানায় মামলা করার পর থেকে বিভিন্নভাবে তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

​স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত আব্দুর রহমান লাল এর আগেও আরেকজন স্কুলছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছিলেন; তবে তাঁর ভয়ে কেউ তখন মুখ খুলতে সাহস পাননি।

​এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা আইন-আদালত সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 40 ভিউ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ আইন-আদালত ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ 21 ভিউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ আইন-আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ 50 ভিউ মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড আইন-আদালত মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড 101 ভিউ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর আইন-আদালত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর 79 ভিউ শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদ গঠন সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল আইন-আদালত শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদ গঠন সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল 67 ভিউ ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল বিপ্লব: হয়রানি কমাতে ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ অটোমেশনের লক্ষ্য আইন-আদালত ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল বিপ্লব: হয়রানি কমাতে ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ অটোমেশনের লক্ষ্য 114 ভিউ