Shaheen Shaheen | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Shaheen Shaheen
|সাবস্ক্রাইবার
সর্বশেষ ভিডিও
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জন্মসনদ, এনআইডি, সীলমোহর ও পাসপোর্ট তৈরির সরঞ্জামসহ সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহরের খান্দার গোহাইল রোডে ‘ই-পাসপোর্ট কর্নার’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে দুটি কম্পিউটার, প্রিন্টার, সীলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় বেশ কয়েকটি জাল জাতীয় পরিচয়পত্র, নকল জন্মসনদ এবং সিটি প্রশাসক ও স্যানিটেশন ইন্সপেক্টরের জাল স্বাক্ষরযুক্ত নথি উদ্ধার করা হয়।
সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু জানান, ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার মোকামতলা-পাকুড়তলা এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে বাস, মাইক্রোবাস ও দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মোকামতলা-পাকুড়তলা এলাকায় চার যানবাহনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন। তবে মোকামতলা হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে দুজন আহত হওয়ার কথা জানিয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার এক ঘণ্টারও বেশি সময় পরও মহাসড়কের ওপর পড়ে রয়েছে দুটি কাভার্ডভ্যান। ফলে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকা পড়েছেন যাত্রী ও চালকেরা।
দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘ সময়েও যানবাহন সরানো না হওয়ায় ফায়ার সার্ভিস ও মোকামতলা হাইওয়ে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।
বিক্ষোভ-মানববন্ধনের পর প্রশাসনের ব্যবস্থা
বগুড়ার সারিয়াকান্দিতে একটি কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীর অশালীন অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিভাবক ও এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধনের পর উপজেলা প্রশাসন ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারটি সিলগালা করেছে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীর অশালীন অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পরিচালিত একটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার সুযোগ তৈরি হওয়া উদ্বেগজনক। তারা কোচিং সেন্টারের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ঘটনাস্থলে যান। পরে ইউএনওর নির্দেশনায় ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।
ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, “বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বগুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার এবং জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে উদ্বোধনের পরপরই বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এমপিকে সংবর্ধনা দিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় বগুড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তিনি বগুড়ার উন্নয়নসহ দেশের আবাসন ও নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বগুড়া মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্রি নিষিদ্ধ পেরাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা পাখিগুলো পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ পাখি উদ্ধারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া-শেরপুর মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সাসেক প্রকল্প কর্তৃপক্ষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়ার বনানী থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট ও বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকে কেন্দ্র করে মহাসড়কের নয়মাইল এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা অপসারণের মাধ্যমে সড়কের জায়গা দখলমুক্ত ও যান চলাচল নির্বিঘ্ন করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বগুড়া নগরের মফিজ পাগলার মোড়ে যাত্রা শুরু করেছে সাইবার ওয়ার্ল্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতা তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়াতে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তারা বহির্বিভাগের টিকিট কাউন্টার ও চিকিৎসাসেবা বন্ধ করে দেন।
ইন্টার্ন চিকিৎসকদের দাবি, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।এই মুহূর্তে তারা তাদের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করে।
বগুড়া মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে কথিত সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এবং একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গণমিছিল করেছেন এলাকাবাসী।
ব্যানার-ফেস্টুন হাতে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
গণমিছিলে সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, বিএনপি নেতা সাইদুর রহমান, শিবলী সাদিক মানিক, জাহিদুল সরকার, মহিলা দলের নেত্রী কামরুল নাহার, সাবেক মহিলা কাউন্সিলর সুবর্ণা আক্তার মুক্তি, জামায়াত নেতা ইব্রাহিম শেখ ও শুভ সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, কোনো অপরাধী রাজনৈতিক বা সামাজিক পরিচয় ব্যবহার করে আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
বগুড়ায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।
বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার আলোচিত রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।
এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্ধেক হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
২০২১ সালের ২০ জুলাই চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা মামুনুর রশিদও আহত হন। পরে হাসপাতালে মারা যান হৃদয়। এ ঘটনায় তার মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন।
বগুড়া সাতমাথায় জেলা স্কুল সংলগ্ন ড্রেন সংস্কার কাজ করার সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গু/লি উ'দ্ধা'র।
বগুড়া শহরতলী ফুলবাড়ী এলাকা থেকে গোপন সংবাদ সূত্রে বগুড়া সদর থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৫০০ টাকা সহ মাদক ব্যবসায়ী মোহনকে আটক করে।
বগুড়ার মাটিডালি-পীরগাছা সড়কে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবাহী স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় কানিজ ফাতেমা ছৌয়া (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি পীরগাছা এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে মাটিডালিগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা ঘটনাটি তদন্ত করে দায়-দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়ার মাটিডালি-পীরগাছা সড়কে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবাহী স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় কানিজ ফাতেমা ছৌয়া (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি পীরগাছা এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে মাটিডালিগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা ঘটনাটি তদন্ত করে দায়-দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়ায় যাত্রীসেবায় নতুন দুই রুটে গাড়ি চলাচলের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে আনুমানিকভাবে শেরপুর–মাটিডালি মোড় এবং মোকামতলা–বনানী রুটে দুটি গাড়ির চলাচল উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এমপি।
নতুন এ পরিবহনসেবার বিশেষত্ব হলো, গাড়িগুলো নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে একদিকে যাত্রীসেবার পরিধি বাড়বে, অন্যদিকে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বাদ আছর শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান লালু, সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সিটি প্রশাসক এমএ আর ইসলাম স্বাধীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।