এক্সক্লুসিভ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এক্সক্লুসিভ

Akhter Hossain
3 ভিউ · 7 দিন আগে

⁣দিন দিন বাড়ছে শিশুদের নিয়ে উদ্বেগ—সতর্ক থাকুন সবাই।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন মোস্তান নগর বিশ্বরোড এলাকা থেকে জান্নাত নামে এক কন্যাশিশুকে পাওয়া যায়।
শিশুটিকে উদ্ধারের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হলে তার পরিবারের সদস্যরা খোঁজ পান।
পরে জান্নাতের খালা জোরারগঞ্জ থানায় এসে শিশুটিকে শনাক্ত করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির পরিবারের সন্ধান পাওয়ায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে।
তবে শিশুদের নিরাপত্তায় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
অপরিচিত কারও সঙ্গে শিশুদের একা না পাঠানো এবং কোনো শিশু নিখোঁজ বা অপরিচিত অবস্থায় পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

Akhter Hossain
3 ভিউ · 12 দিন আগে

⁣ভাইয়ের বিয়ের বাজার করতে গিয়ে বোন নিহত, আহত অপর বোনের আহাজারি
ভাইয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না এক বোনের।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা অপর বোন।
দুর্ঘটনার পর আহত বোনের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘটনাস্থলের পরিবেশ।
ভাইয়ের বিয়ের আনন্দের বাজার করতে বেরিয়ে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া—স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

1753900756578223
10 ভিউ · 25 দিন আগে

গাজীপুর এর টংগি বাজারে স্কুল ছাএীর কৌশলে কাপর চুরি, ঘটনাটি ঘটে টংগি বাজার এলাকায়

1753900756578223
2 ভিউ · 25 দিন আগে

এক নারীর দুই স্বামী, বর্তমান স্বামী রেখে পরকিয়া প্রেমিক নিয়ে স্বামীর নিকট আটক স্ত্রী

Alamin hosen suvo
8 ভিউ · 26 দিন আগে

⁣সাভারে আমীন বাজার বড়দেশী মদিনা হাউজিং কথা কাটাকাটির জেরে এসবির এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হ ত্যা তার নিজ প্রতিষ্ঠানে ।

1753900756578223
10 ভিউ · 1 মাস আগে

কুস্টিয়ায় ⁣প্রেমের টানে অপ্রাপ্ত বয়সে পালিয়ে হিন্দু যুককের কাছে মেয়ে

Juwel Hossain
2 ভিউ · 1 মাস আগে

⁣নব্বইয়ের দশকের উত্তাল রাজনীতি থেকে শুরু করে ২৬-এর বর্তমান প্রেক্ষাপট—রাজনীতি ও স্থানীয় নানা বিষয় নিয়ে ‘আই নিউজ বিডি’র মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
.
সাক্ষাৎকারে উঠে এসেছে, নব্বই দশক থেকে ২৬-এর রাজনীতির আমূল পরিবর্তন ও বর্তমান প্রেক্ষাপট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইতিহাস ও প্রতিষ্ঠাবার্ষিকীর মাহাত্ম্য।
.
চোখ রাখুন ৩০ আগস্ট আই নিউজ বিডি-র ফেসবুক ও ওয়েবসাইটে।
Facebook | https://www.facebook.com/eyenewsbd24
Website : https://eyenewsbd.com/@JuwelHossain
YouTube | https://www.youtube.com/@eyenewsbd
.
.
.
#sydurrahmanbachchu | #sirajganjbnp | #eyenewsbd | #sirajganjpolitics | #bnp30august | #exclusiveinterview

shahadat Munsy
1 ভিউ · 1 মাস আগে

কচুয়ার কড়য়ার প্রতিবন্ধী অসহায় ক্বারী মোস্তফা কামালের স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার জন্য সাহায্যে আবেদন করেছেন। তার স্ত্রীর ১মাস ধরে পিজি হসপিটালে ভর্তি রয়েছে। তার বিকাশ নাম্বার :০১৮৪৬৫৬৫৫০৯

shahadat Munsy
1 ভিউ · 1 মাস আগে

⁣কচুয়া উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ও নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা।।

শাহাদাত হোসেন মুন্সী,(কচুয়া প্রতিনিধি): চাঁদপুরের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের যোগদান উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সঙ্গে কচুয়া প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট বিকেল ৩ টায় কচুয়া প্রেসক্লাব সভাপতি সভাপতিত্বে উপজেলা নির্বাহীর সেমিনার কক্ষে মতবিনিময় উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এলাকার বিভিন্ন সমস্যা, মাদক ও বাল্য বিবাহ রোধ নিয়ে আলোচনা করা হয়।

সভায় আতাউল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, নাম], বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা(এসিল্যান্ড) আবু নাসের, কচুয়া থানা ওসি আজিজুল ইসলাম। মতবিনিময়ের সভায় আরো বক্তব্য রাখেন, প্রফেসর এমদাদুল্লাহ, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আবুল হোসেন, আলমগীর তালুকদার, হাবিবুল্লাহ হাবিব, জহিরুল ইসলাম, অধ্যক্ষ আবু হানিফ মো: নোমান, নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সুজন পোদ্দার, আহসান আবির সুমন, সাংবাদিক নুরুল হক প্রধান, এ সময় উপজেলার স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিততে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিকরা।

সভায় সাংবাদিকরা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি জনসাধারণের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ও কচুয়া প্রেস ক্লাবের উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। আমি একা কোন কাজ করব না, ইউএনও এসিল্যান্ড ওসি মিলেই প্রশাসন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”

তিনি প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন এবং জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Mahamud Mithu
2 ভিউ · 1 মাস আগে

⁣আবারও মাথাচারা দিয়ে উঠছে নিষিদ্ধ লীগ। ⁣নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বা তাদের অঙ্গসংগঠনগুলোর (যেমন ছাত্রলীগ বা আওয়ামী লীগের কিছু অংশ) গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা বা ঝটিকা মিছিলের তৎপরতা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আঞ্চলিক পর্যায়ে এদের গোপনে সামাজিক যোগাযোগমাধ্যমে বা ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

Abdur Rahman bd
2 ভিউ · 1 মাস আগে

⁣শেখ হাসিনা দেশে আসলে জনগণ তার একটা চুলও রাখবেনা: ছাত্রদল নেতা বাসিত

Akhter Hossain
15 ভিউ · 2 মাস আগে

⁣চাঁদপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের ছায়াবানী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তার চাঁদপুরের বিসনদী মাদ্রাসার ছাত্রী। সে তাজুল ইসলামের মেয়ে এবং আমেনা বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ছায়াবানী রোড এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তায়েবা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহত কিশোরী কীভাবে রেললাইনের কাছে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

সঞ্জয় মালাকার
3 ভিউ · 2 মাস আগে

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপাড় নামক স্থানে সয়াবিন তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।ঘটনাস্থলে গাড়িতে আটকাপড়ে পানিতে ডুবে ড্রাইভারের মৃত্যু হয়।হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Md Amir Hosen Sadeky
16 ভিউ · 2 মাস আগে

⁣বান্দরবানের ⁣লামা উপজেলার সরই থেকে অপহরণ হওয়ার পর জিয়াউর রহমানের বর্তমান অবস্থা

Sampadakiya Anuchchhed
1 ভিউ · 2 মাস আগে

⁣১৮ বছরের অবহেলা: ১০ শ্রমিকে চলছে বগুড়া গোহাইল রোডের ২৬ কোটির সংস্কার প্রহসন!

⁣⁣১৮ বছরের অবহেলা: ১০ শ্রমিকে চলছে বগুড়া গোহাইল রোডের ২৬ কোটির সংস্কার প্রহসন!

S Rahman
2 ভিউ · 2 মাস আগে

⁣বান্দরবান প্রতিনিধি:
আজ বুধবার সকালে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বান্দরবান সদর উপজেলার আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হলেও ঘটনাস্থলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বান্দরবানের আমতলী এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পথচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ জানতে বাসটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের নিয়ন্ত্রণ হারানো অথবা সড়কের অবস্থার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, দুর্ঘটনায় কেউ নিহত না হওয়ায় যাত্রী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

Akhter Hossain
1 ভিউ · 3 মাস আগে

⁣চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের পুরান বাজারের রঘুনাথপুর ভাঙা পোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মাসুদ আকন্দ পরিত্যক্ত একটি বিশাল ঝিলকে আধুনিক বাণিজ্যিক মৎস্য খামারে রূপান্তর করে সফল উদ্যোক্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার পাশাপাশি বাজাজ মোটরসাইকেলের শোরুম ও টিভিএস মোটরসাইকেলের ডিলারশিপ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মাছ চাষে বিনিয়োগ করেন তিনি বর্তমানে তাঁর এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ
জানা যায়, রঘুনাথপুরে অবস্থিত ডব্লিউ রহমান জুট মিলের পরিত্যক্ত বিশাল ঝিলটি কয়েক বছর আগে লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন হাজী মাসুদ আকন্দ শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক ব্যবস্থাপনা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেন প্রথম উৎপাদনেই লাভের মুখ দেখার পর ধাপে ধাপে খামারের পরিধি আরও সম্প্রসারণ করেন
বর্তমানে ওই খামারে রুই, কাতলা, মৃগেল, সরপুটি, কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের বাণিজ্যিক চাষ করা হচ্ছে মাছের সুষম খাদ্য সরবরাহ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত পরিচর্যার জন্য খামারে সার্বক্ষণিক কাজ করছেন প্রায় ১৫ জন শ্রমিক ফলে একদিকে যেমন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বহু পরিবারের জীবিকার উৎস হয়ে উঠেছে এই খামার
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় যে ঝিলটি ছিল পরিত্যক্ত ও অব্যবহৃত, আজ সেটি প্রাণচাঞ্চল্যে ভরপুর একটি উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে মাছ কিনতে আসছেন এতে স্থানীয় বাজারে দেশীয় মাছের সরবরাহ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হয়েছে
হাজী মাসুদ আকন্দ বলেন, "সততা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রম থাকলে যে কোনো উদ্যোগ সফল করা সম্ভব ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই"
স্থানীয়দের মতে, পরিত্যক্ত জলাশয়কে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের মাধ্যমে হাজী মাসুদ আকন্দ শুধু একজন সফল মৎস্য উদ্যোক্তাই নন, বরং তরুণ উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার প্রতীক তাঁর এই উদ্যোগ চাঁদপুরে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

Bodrul Alom
4 ভিউ · 3 মাস আগে

⁣সিলেটে আধুনিক হাসপাতাল নির্মানে নিজের পকেট থেকে ৫০ কোটি টাকা ও ৬ একর জমি দিবেন শিল্পপতি ফাহিম

Satyajit Das
3 ভিউ · 3 মাস আগে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

বুধবার (১৫ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের চৌমুহনা সড়ক অবরোধ করেন প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে শ্রীমঙ্গল-ঢাকা ও মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কসহ হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড ও স্টেশন রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এতে শতাধিক দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার, মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন

শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, শিক্ষার্থীদের মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার সম্মান রক্ষায় নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগই এখন সময়ের দাবি

বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন সর্বশেষ ও নিরপেক্ষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন




Showing 1 out of 2