Exklusiv

A M Abdul Wadud
5 Visningar · 6 dagar sedan

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত
এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বঘোষিতভাবে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে মঞ্চে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় মঞ্চের সামনে রাখা শতাধিক চেয়ার ভাঙচুর করা হয় এবং অনুষ্ঠানস্থলে থাকা কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মাওলানা রেজাউল করিম পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন উভয় দলের প্রার্থীরা। জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদল অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে জামায়াতের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেন, জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরুর আগেই হামলার প্রস্তুতি নিয়ে তারা সংঘর্ষে জড়ায়, এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চেয়ার বসানোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবি ডাকুয়া
3 Visningar · 16 dagar sedan

⁣‎ম.ম.রবি ডাকুয়াঃ

‎বাগেরহাটের মোংলায় ঐতিহ্যবাহী সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের শুরু হয়েছে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২৬।

‎উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীডা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার, শারমিন আক্তার সুমি।

Belhaj Badhon
17 Visningar · 22 dagar sedan

⁣মনে কি পড়ে সেই সোনালী দিনগুলোর কথা...?

Mahdi Hasan
17 Visningar · 1 månad sedan

⁣আজ ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিট এলাকা পরিস্কার করেছেন সিটি করপোরেশনের শতাধিক কর্মী। জনগণের ট্যাক্সের টাকাতেই এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। অথচ বিএনপির আমিনুলসহ কয়েকজন নেতা সূর্য উঠার বেশ কয়েক ঘন্টা পর কোট-স্যুট পড়ে গিয়ে সিটি কর্পোরেশনের কর্মীদের স্তূপ করে রাখা ময়লার সাথে কয়েকটা ছবি আর ভিডিও ফুটেজ নিয়ে নিজেরা পরিস্কার করেছে বলে মিথ্যাচার করলো। এদের পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে এই মিথ্যাচারের ওপর।

Mahdi Hasan
489 Visningar · 1 månad sedan

⁣তারেক রহমানকে সংবর্ধনা দিতে গিয়ে ৩০০ ফিট ময়লা আবর্জনা নোংরা দিয়ে ডাস্টবিন বানিয়ে রেখে গিয়েছে BNP'র নেতাকর্মীরা, দুর্গন্ধে রাস্তা দিয়ে যেতে না পেরে জনদুর্ভোগে পড়েছে ছাত্র জনতা।

Juwel Hossain
10 Visningar · 1 månad sedan

⁣তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আসছে বিশেষ সাক্ষাৎকার
.
#tarique_rahman | #bnp | #mirzamostofa

Md Sahadat Hossain
39 Visningar · 2 månader sedan

#রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) পৌর শহরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আরশেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, মানসম্পন্ন খাবার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দুধ, মাংস, ডিম ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ নানা জাতের প্রাণী অংশ নেয়। খামারিরা তাদের পালনকৃত উন্নত জাতের প্রাণী প্রদর্শন করেন এবং দর্শনার্থীরা প্রাণিসম্পদ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন। আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও খামারিদের উৎসাহ দিতে আয়োজিত এ প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে।

সার্বিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহকে ঘিরে রাণীশংকৈলে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

M Rasel Ahmed
10 Visningar · 3 månader sedan

⁣বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ম্যাটস ইনস্টিটিউটটা চালু হলে আমাদের এলাকার ছেলে-মেয়েরা চিকিৎসা বিষয়ে পড়ার বড় সুযোগ পেতো। দীর্ঘদিন বন্ধ থাকায় অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই সরকার দ্রুত এটি চালু করুক।

Alamin hosen suvo
18 Visningar · 3 månader sedan

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকা দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান এর সৌজন্যে আমিনবাজার ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প, নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অবস্থা, ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধা নিচ্ছে সাধারণ জনগ।

Md Abu Nayem
22 Visningar · 3 månader sedan

আজ জুমার নামাজের পর। সখিপুর তালতলা চত্বরে সখিপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

ইস্পাহানী ইমরান
15 Visningar · 3 månader sedan

⁣মিরপুর-১১ কালশী রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন।

Md Mutasim Billah Bayzid
8 Visningar · 3 månader sedan

⁣ময়মনসিংহ, ২৩ অক্টোবর:
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের একটি কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে সরে যান।

ট্রেনের কর্মীরা তাৎক্ষণিক তৎপরতা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলাকা কমিউটার ট্রেনটিকে পুনরায় ময়মনসিংহ জংশনে ফিরিয়ে নেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার আকস্মিকতায় যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি—এমনটাই জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

A M Abdul Wadud
8 Visningar · 3 månader sedan

⁣‘যখন আপনার সন্তান দুধ ডিম খায়, আমাদের সন্তানেরা ক্ষুধায় ঘুমিয়ে পড়ে’ | শেরপুরের হরিজন পল্লীর এক নারীর আর্তনাদ!

M Rasel Ahmed
15 Visningar · 4 månader sedan

⁣ক্ষেতলাল উপজেলা চত্বরে ‘পাখি কলোনি’
প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অভিনব উদ্যোগ

Shimul Rahman
13 Visningar · 4 månader sedan


আগামী এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন তরুণী

https://ekhon.tv/category/education

Sayed Aliuzzaman Mohsin
16 Visningar · 4 månader sedan

⁣সারাদেশে শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন ও সমাবেশে অংশগ্রহণের সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবে সামনে কটিয়াদি উপজেলাধীন ফেকামারা কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: কাজল মিয়াসহ শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কটিয়াদি উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্ধ।

১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবী আদায়ের পক্ষে বক্তব্য রাখেন এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের দেবীর পক্ষে সংহতি প্রকাশ করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Mahamud Mithu
16 Visningar · 4 månader sedan

: তিন মাসে উদ্ধার তিনশো একুশটি সাপ 😡😛😡😡😋

Sayed Aliuzzaman Mohsin
20 Visningar · 4 månader sedan

⁣“নিরাপদ সড়ক সবার দাবি—সচেতন নাগরিক গড়বে নিরাপদ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১/১০/২৫ বিকেল ৫টার দিকে কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে কটিয়াদি শাখার সকল সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সাধারণ জনগণ, পরিবহন শ্রমিক, চালক ও মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা মিলেই গড়ে উঠতে পারে নিরাপদ সড়ক।

নিসচা সদস্যরা এ সময় পথচারী ও চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং নিরাপদ চলাচলের আহ্বান জানান।

Roman Rahman
15 Visningar · 4 månader sedan

মানচিত্রে বড় পরিবর্তন আসবে

Mahamud Mithu
16 Visningar · 4 månader sedan

⁣দশ মিনিটে শনাক্ত হবে ক্যানসার,⁣বাংলাদেশী বিজ্ঞানীর আবিষ্কার, 😍😘😄😃

Atiqur Rahman
19 Visningar · 4 månader sedan

কুয়াকাটার বাইরেও বরগুনায় সমুদ্রসৈকতের অপার সম্ভাবনা-
দক্ষিণ উপকূলজুড়ে রয়েছে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা। তবে দেশের মানুষ এখনো শুধু কুয়াকাটাকেই চেনে। অথচ এই কুয়াকাটার পাশেই বরগুনা, পটুয়াখালী ও ভোলায় ছড়িয়ে রয়েছে আরও অন্তত চৌদ্দটি সমুদ্রসৈকত। এর মধ্যে বেশ কয়েকটি রয়েছে বরগুনা জেলায়, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য হলেও এখনো পড়ে আছে অবহেলায়।বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর সৈকত সম্প্রতি পর্যটকদের নজর কাড়ছে। তিন নদীর মোহনায় অবস্থিত এই সৈকত ঘিরে গড়ে উঠেছে ক্ষুদ্র দ্বীপরাজি, যা চট্টগ্রামের গুলিয়াখালির মতো পর্যটকদের কাছে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। সড়ক পথে তালতলী হয়ে কিংবা কুয়াকাটা থেকে স্পিডবোটে পৌঁছানো যায় এখানে। তবে নেই কোনো আবাসন ব্যবস্থা, ফলে পর্যটকদের থাকতে হয় উপজেলা শহরের হোটেলেই।বরগুনার পাথরঘাটার হরিনঘাটা বনাঞ্চল ও সমুদ্রসৈকত ঘিরেও পর্যটন উদ্যোগের চেষ্টা হয়েছিল। তবে ওয়াকিং ট্রেইল আর ওয়াচ টাওয়ার নির্মাণ হলেও তা আজ অযত্নে পড়ে আছে। গেস্ট হাউজগুলোও অচল অবস্থায়। স্থানীয় পর্যটন উদ্যোক্তা আরিফুর রহমান বলছেন, “বরগুনা হতে পারে পর্যটনের নতুন গন্তব্য। জঙ্গল, নদীর মোহনা আর সমুদ্র সবই আছে এখানে। শুধু সঠিক উদ্যোগের অভাবে সবকিছু থমকে আছে।আশপাশের রাঙ্গাবালী, চরফ্যাশন, এমনকি কুয়াকাটার সন্নিকটে গঙ্গামতি, লেম্বুর চর ও চরবিজয়ের মতো সৈকতও রয়েছে। তবে একক কোনো সমন্বিত পরিকল্পনা না থাকায় দেশের ভেতরে ও বাইরের পর্যটকদের কাছে এখনো অজানাই রয়ে গেছে এসব স্থান।

Mahamud Mithu
22 Visningar · 4 månader sedan

হামলার নির্দেশ ছিলো কার ?—প্রশ্ন নুরের😡😡😡

Azizar Rahman
31 Visningar · 4 månader sedan

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জে উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসীদের ঐতিহাসিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হলো সেই 'ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা'।

আদিবাসী সংস্কৃতির এই বিশেষ আয়োজন কীভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। এই ঐতিহাসিক মিলন মেলায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছুটে আসেন আদিবাসীরা।

Hady Chakder
25 Visningar · 4 månader sedan

টাঙ্গাইলের ভূঞাপুরে হিন্দু থেকে মুসলিম হওয়ায় নির্যাতনের শিকার ক্লিনটন, চাইলেন সবার সহযোগিতা!

MD IMRAN MUNSHI
28 Visningar · 4 månader sedan

প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করালেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি
ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ক্লাবের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান।


বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতি
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি মো. আক্কাস সিকদার এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আল আমিন তালুকদার। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সাংবাদিকতার মহান পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ
কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সুধীজনসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাদের নেতৃত্বে কাঠালিয়ায় সাংবাদিকতার মান আরও উন্নত হবে।

Md Jakir Hossain
10 Visningar · 4 månader sedan

বুধবার (০১ অক্টোবর) দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা করেন ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে "দি বেবি টাইগার্স" এর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কঃ ওমর ফারুক, পিএসসি।

এসময় তিনি শারদীয় দুর্গোৎসব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

Sayed Aliuzzaman Mohsin
15 Visningar · 4 månader sedan

⁣কটিয়াদিতে ৪ কর্মকর্তাকে ( অবসর / বদলিজনিত) বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। ⁣অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাঈদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাদের মাঝে কটিয়াদি মডেল থানার তদন্ত কর্মকর্তা জনাব হাবিবুল্লাহ। ⁣সংবর্ধনা প্রাপ্তরা হলেন জনাব মো: আফজাল হোসেন, মো: আবুল হোসেন মো: আব্দুর রাশিদ ও মো: মঞ্জরুল হক।

Monsur Alam
14 Visningar · 4 månader sedan

⁣‎ফেনী শহরের এসএসকে সড়ক পাঠানবাড়ি রাস্তার মুখে একটি যাত্রীবাহী সিএনজিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

Sayed Aliuzzaman Mohsin
23 Visningar · 4 månader sedan

⁣আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর প্রথম স্থান অধিকারী কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মুনাজ্জিদ(১৩)কে কটিয়াদী উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।

Alamin hosen suvo
12 Visningar · 4 månader sedan

আমিনবাজার স্টান্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, এর পিছনে কারা বিষয়টি জানা যায়নি, আমিনবাজার স্টান্ডে মাদকের স্থান নামে পরিচয় পেয়েছে, তাই ইতিমধ্যে স্থানীয় ছাত্র সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ছাড়ে সবার সহযোগিতা কামনা করে এটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে

MD JAHANGIR ALAM
27 Visningar · 4 månader sedan

কিশোরগঞ্জের বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোয়ারিয়া গ্রামে ইউপি সদস্য সোহাগ মেম্বারের মাছের পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে তিনি দাবি করেছেন। ঘটনা ঘটেছে রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে।

সোহাগ মেম্বার জানান, সকালে পাহারাদারের কাছ থেকে খবর পেয়ে পুকুরে গেলে দেখতে পান বিভিন্ন প্রজাতির মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে। তিন একর জমির পুকুরে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এ ব্যবসা শুরু করেছিলেন। এখন কীভাবে ঋণের টাকা শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সোহাগ মেম্বার অভিযোগ করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ন্যাক্কারজনক কাজ করেছে। তিনি আগামীকাল বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

পুকুরের পাহারাদার শরাফত ইসলাম জানান, রাত আনুমানিক ১০টার দিকে তিনি পাহারা দিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন পুকুরে মাছ মরে ভেসে উঠেছে, তবে কে বা কারা বিষ দিয়েছে তা তিনি দেখতে পাননি।

ঘটনার খবর পেয়ে পিরিজপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফারুক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন আর কারও সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Md Jonaid
44 Visningar · 4 månader sedan

টুংগি ফ্লাইওভার ব্রিজ এর নিচে কেমিক্যাল গোডাউনে আগুন

Md Jonaid
8 Visningar · 5 månader sedan

মানবতার হাত বারিয়ে দেই সবাই অসহায় দের প্রতি

Md Jonaid
23 Visningar · 5 månader sedan

খাতিয়া কয়ের গ্রামে অনুষ্ঠিত হলো ৫০ বছর পর নৌকা বাইচ

Mahamud Mithu
20 Visningar · 5 månader sedan

⁣বাংলাদেশেই পাওয়া গেল হরবোলা ! এমন ব্যক্তি যিনি বিভিন্ন পশু-পাখির ডাক নকল করতে পারেন।

Monsur Alam
27 Visningar · 5 månader sedan

⁣Live: পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার

Sayed Aliuzzaman Mohsin
29 Visningar · 5 månader sedan

⁣বুধবার(৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
⁣এসময় বিভিন্ন অনিয়মের কারনে ১৫ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Md Abu Nayem
19 Visningar · 5 månader sedan

আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ

সখিপুর উপজেলা প্রশাসক, সখিপুর থানা পুলিশ এবং বাসাইল সেনা ক্যাম্পের সেনা সদস্যদের সমন্নয়ে সখিপুর থানাধীন বহেড়াতৈল ইউনিয়নের ধুপারচালা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধংশ করা সহ একজনকে আটক করা হয়।

Md Sale
18 Visningar · 5 månader sedan

⁣আগামী প্রজন্ম ধ্বংসের জন্য দায়ী কে? বাচ্চাদের সময় কাটানোর কোনো ব্যবস্থা রেখেছি?

Online Correspondent
29 Visningar · 5 månader sedan

বাকৃবির কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর স্থানীয় জনগণ দ্বারা ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

রবিবার(৩১ আগস্ট), রাত ১১ ঘটিকায় পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল পালিত হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

Online Correspondent
25 Visningar · 5 månader sedan

পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের কম্ভাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ মিছিল

Online Correspondent
15,157 Visningar · 5 månader sedan

⁣জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।



‎বৃহস্পতিবার(২৮ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।



‎আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কতৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০:৩০ ঘটিকায় একাডেমিক-১ তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

খায়রুল ইসলাম
1,714 Visningar · 5 månader sedan

স্বামী যদি হয় শত্রু

Saif Uddin
10,361 Visningar · 5 månader sedan

⁣চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটো রিক্সা সংঘর্ষে একজন নিহত

Azizar Rahman
38 Visningar · 5 månader sedan

⁣দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মেধাবী তরুণ অনুকূল রায় (১৬) নিজ উদ্যোগে তৈরি করা বিমান আকাশে উড়িয়ে আলোড়ন তৈরি করেছেন। বিমানের নামও দিয়েছেন, The Royal Sky-110। বিমানটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

Md Mamunur Rashid
19 Visningar · 5 månader sedan

⁣শেরপুরে দেড়শ মানুষের স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা সংস্কার
@everyone
@eyenewsbd

Sayed Aliuzzaman Mohsin
17,353 Visningar · 5 månader sedan

⁣ফজলুর রহমানের পক্ষে তার নিজ এলাকার স্থানীয় নেতার হুশিয়ারি

Online Correspondent
31 Visningar · 5 månader sedan

⁣পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ১৪তম ব্যাচের নবীন বরণ

Sayed Aliuzzaman Mohsin
23 Visningar · 5 månader sedan

⁣মানসিক ভারসাম্যহীন দুই রোগীর পরিচর্যার জন্য ⁣সকলের কাছে আহ্বান জানাচ্ছি I
⁣রোগীর অবস্থান : ⁣ঢাকা মেন্টাল হেলথ ইন্সটিটিউট



⁣-মোঃ মাঈদুল ইসলামের আহ্বান, ⁣উপজেলা নির্বাহী কর্মকর্তা, ⁣কটিয়াদি , ⁣কিশোরগঞ্জ I

খায়রুল ইসলাম
15 Visningar · 5 månader sedan

বড় বউকে বেঁধে রেখে ছোট বউয়ের সাথে মেলা মেশার কারনে বড় বউ পাগল হয়ে গিয়েছে বলে ধারনন বিস্তারিত ভিডিওতে।

⁣সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র মিনি মার্কেটের পাশে গোলপাতা রেস্টুরেন্ট এর শুভ উদ্ধোধন করছেন সাতক্ষীরা জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Akm Kaysarul Alam
31 Visningar · 6 månader sedan

⁣ধুঁকতে থাকা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন তারেক রহমান

Md Shakhawat Hossain
17 Visningar · 6 månader sedan

⁣সাংবাদিকদের গাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করলেন চট্টগ্রামের ডাবল মুড়িং থানার ওসি। ভিডিওতে বিস্তারিত :

Akm Kaysarul Alam
28 Visningar · 6 månader sedan

⁣বিএনপি গণমানুষের আস্হা অর্জন করতে পেরেছে - বিএনপি

খায়রুল ইসলাম
8 Visningar · 6 månader sedan

⁣গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের খুন হওয়া নজরুল ইসলাম নযিরকে যে অস্ত্র দিয়ে খুন করা হয় তা উদ্ধার করা হয়, চাকু এবং মোবাইল ফোন পুকুর ডুবা থেকে উদ্ধার করা হয়,উদ্ধার অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুল বুল সাহেব। সেই সাথে প্রধান খুনি সৌরভকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তারা,,,,,,

Akm Kaysarul Alam
16 Visningar · 6 månader sedan

⁣জাতীয় ষড়যন্ত্রের অংশই পিআর পদ্ধতি নির্বাচন -হুমায়ুন করিব বাবু কালীগঞ্জ উপজেলা বিএনপি, কালীগঞ্জ,লালমনিরহাট

Salahuddin Ahmed
20 Visningar · 6 månader sedan

⁣আড়াইশ বছরের প্রথা অনুসরন, নৌ বিহারে রাজবাড়ীতে রাধাকৃষ্ণের বিগ্রহ
দিনাজপুর প্রতিনিধি > আড়াইশ বছর আগের রাজ পরিবারের প্রথা অনুসরন করে উৎসবের আমেজে নৌ বিহারে চড়ে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে ফিরেছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। এর আগে আজ শুক্রবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এবং উলু ধ্বনীতে দেবতার বিগ্রহকে বিদায় জানান ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের সৌহাদ্য সম্প্রীতির মিলন মেলায় পরিনত হয় মন্দির এলাকা।
সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেমিকা রাধার বিগ্রহের নৌ-বিহারকে কেন্দ্র করে পুনর্ভবা নদীর দুই তীর এবং ৪৪টি ঘাটে ছিল পুণ্যার্থীদের ভীড়। দান দক্ষিনা ফলমূল অর্পনসহ ভক্তির প্রার্থনা করেন তারা।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম জানান, নিরাপদে সুষ্ঠুভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্হা।
কাহারোল বোচাগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশের পাশাপাশি মোতায়েন নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেছে সেনা এবং র‍্যাবসহ স্বেচ্চাসেবীরা।
রাজ দেবোত্তর ট্রাস্টির এজেন্ট রনজিৎ কুমার সিংহ জানান, দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সাড়ে ৫শ বছর আগে। সেই বংশের রাজা প্রাণনাথ দিনাজপুর শহর থেকে ২৫ কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় কান্তজিউ মন্দির নির্মাণকাজ শুরু করেন ১৭২২ সালে । ১৭৫২ সালে সেই মন্দিরের নির্মাণ শেষ করেন তার পোষ্যপুত্র রাজা রামনাথ। ওই সময় থেকেই কান্তজিউ বিগ্রহ ৯ মাস কান্তনগর মন্দিরে এবং বাকী ৩ মাস রাখা হত শহরের রাজবাড়ী মন্দিরে।
জন্মাষ্টমীর একদিন আগে আজ শুক্রবার কান্তজিউ বিগ্রহ রাজবাড়ীতে ফিরিয়ে আনা হলেও অগ্রহায়ন মাসের রাস পূর্নিমার তিথীর আগে পালকীতে করে সড়ক পথে আবারো ফিরিয়ে আনা হয়ে থাকে কান্তজী মন্দিরে। চলে মাস ব্যাপী রাস মেলা। মেলায় ছুটে আসে আশপাশেরসক দুর দুরান্তের ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। পসরা সাজিয়ে বিকি কিনিতে ব্যস্ত থাকেন ক্রেতা বিক্রেতারা। বিনোদনের আসরে চলে যাত্রাপালা সার্কাস পুতুলনাচসহ নানান আয়োজন।

খায়রুল ইসলাম
13 Visningar · 6 månader sedan

বঙ্গবন্ধুর জন্য দুই খতম করেছে বলে দাবি হুজুরের, কিন্তু স্ত্রীর দাবি হুজুর কোরানি পড়েনা,,,

Bodrul Alom
11 Visningar · 6 månader sedan

মৌলভীবাজারে কুলাউরা লাইভে এসে যুবক আত্মহত্যা

Akm Kaysarul Alam
16 Visningar · 6 månader sedan

⁣সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন। লালমনিরহাট

খায়রুল ইসলাম
13 Visningar · 6 månader sedan

⁣সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে ১১ মাসের শিশুর মৃ/ত্যু 😢জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। খাবার খাওয়ার সময় গলায় আটকে যায়, মুহূর্তেই নিভে যায় এক শিশুর জীবনপ্রদীপ।

এক মুহূর্তে হাসিখুশি, পরের মুহূর্তে শোকের ছায়া—পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

শিশুদের খাওয়ানোর সময় সতর্ক হোন, কয়েক সেকেন্ডের অসাবধানতা হয়ে উঠতে পারে জীবনঘাতী।

খায়রুল ইসলাম
9 Visningar · 6 månader sedan

⁣দৃষ্টি নন্দন বড়দহ সেতু গোবিন্দগঞ্জ উপজেলায়
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট গোবিন্দগঞ্জ বড়দহ সেতু যেন পর্যটকদের ভ্রমন করার মিনি কক্সবাজার,,, দেখুন বিস্তারিত ভিডিওতে,,,

খায়রুল ইসলাম
8 Visningar · 6 månader sedan

#গাইবান্ধার #জেলার #সাদুল্যাপুরে ধাপেরহাট বন্দরে রংপুর মহাসড়কে তৃতীয় লিঙ্গের দ্বারা বাস যাত্রিদের উপর অত্যাচারের পরিমান এত বেশি যে,টাকা না দেয়ার কারণে একজন যাত্রীর অন্ডকোষ পর্যন্ত চেপে ধরা হয়েছিল।
এত জোরে চেপে ধরেছিলো যে,তার আত্মচিৎকারে বাতাস ভারি হয়ে আসছিলো।

বাসযাত্রীদের অভিযোগ, এর জন্য বাস সুপার ভাইজার ও হেলপার দায়ি করেছেন সাধারণ যাত্রীরা,,,,

HasanHadi
15 Visningar · 6 månader sedan

⁣গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি এডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে জানান— “আজ শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে।”

এ সময় খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ— কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ আপত্তি জানিয়ে বলেন— “আপনি কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনার সাবমিশন দিতে পারেন।”

ঠিক তখনই এজি জসিম, ইব্রাহিম খলিল, উজ্জ্বলসহ কয়েকজন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বিচারপতির সামনেই আইনজীবীদের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হেনস্তা, এমনকি আইনজীবী বেলায়েত হোসেনকে মারধোর পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারপতি বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী রবিবার ধার্য করেন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— রাষ্ট্রপক্ষ আগে থেকেই কিছু “আইনজীবী” নামধারী মব সন্ত্রাসী নিয়োগ দিয়েছে, যাদের ভয়ে সাধারণ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিরাও হামলা ও হেনস্তার শঙ্কায় থাকেন। ইতিপূর্বে বিচারপতিকে ডিম নিক্ষেপ ও এজলাস ভাঙচুর-এর ঘটনাও ঘটেছে। এখন তো প্রকাশ্য আদালতে সিনিয়র আইনজীবীরাও নিরাপদ নন।

বর্তমানে বিচারালয়ে বিএনপির এই অসভ্য আচরণই বলে দেয় কেন এদেরকে এতদিন কড়া শাসনে রেখেছিলেন শেখ হাসিনা!
এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি

খায়রুল ইসলাম
4 Visningar · 6 månader sedan

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মৌসুমি তেলের পাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় পড়ে অটোরিকশায় থাকা যাত্রী ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকে,,,,,

Md Abu Nayem
20 Visningar · 6 månader sedan

গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে হ"ত্যা"র প্রতিবাদে টাঙ্গাইলে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

আই নিউজ বিডি ডেস্ক
9,107 Visningar · 6 månader sedan

⁣শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে খলিলুর রহমান (৮০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

খায়রুল ইসলাম
18,363 Visningar · 6 månader sedan

লাইভ করতই হঠাৎ করে সাপে কামর দেয় বলে ধারনা করা হচ্ছে

খায়রুল ইসলাম
8 Visningar · 6 månader sedan

⁣✍তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই✍
সাংবাদিক -আসাদুজ্জামান তুহিনকে- কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনের একটি দোকানে প্রকাশ্য এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। এর আগে গত ৩১শে জুলাই বিকালে তিনি ফুটপাথে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি লাইভ করেন।
নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। তিনি দৌড়ে বাঁচার চেষ্টা করে একটি মুদির দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা তখন তাকে চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

Md Hamidul Islam
11 Visningar · 6 månader sedan

মেলার ভিডিও

Md Hamidul Islam
10 Visningar · 6 månader sedan

হালকা বিনোদন

খায়রুল ইসলাম
3,714 Visningar · 6 månader sedan

বিয়ের আশ্বাস দিয়ে ভোগ করতে থাকেন মাসের পর মাস এখন বিয়ে করতে নারাজ যুবক শুনুন বিস্তারিত ভিডিওতে,,,,

Shazzadul Alam Khan
14 Visningar · 6 månader sedan

⁣রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

Nezam Uddin
32 Visningar · 6 månader sedan

⁣বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি '' উপলক্ষে এক বিশাল গণমিছিলের আয়োজন করেন। মিছিলটি ইছাখালি পৌর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রোযাজারহাট মডেল থানা প্রাঙ্গণে সমাপ্ত হয়।গণমিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জামায়াতে ইসলামী'র মনোনীত দাড়িপাল্লা প্রতীক প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শুরা সদস্য, এনডিএফ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।

সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম, যুব বিভাগের আহ্বায়ক সরোয়ার হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিভিন্ন স্লোগান ও ফ্যাস্টুন নিয়ে কর্মীদের মধ্যে এই সময় উজ্জেবীত সৃষ্টি হতে দেখা যায়।

এই সময় বক্তরা বক্তব্যে বলেন, “বর্তমান দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও দমন-পীড়নের এই সময়ে আমাদের আবারও চেতনার জাগরণ ঘটাতে হবে। আমরা এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে একচুলও পিছু হটবে না।”তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম ক্ষমতার জন্য নয়, বরং ইনসাফ ও মানুষের হক প্রতিষ্ঠার জন্য। জনগণের ম্যান্ডেট পেলে আমরা রাঙ্গুনিয়া তথা দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”এই আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ। জামায়াতে ইসলামী তাদের বৈধতা ও রাজনৈতিক অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের গণমিছিল এবং সমাবেশগুলো তাদের রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করতে সহায়ক ভূমিকা পালন করছে।জুলাই জাগরণ মিছিলের প্রভাব সমাজ এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে।

Azizar Rahman
2,978 Visningar · 6 månader sedan

⁣জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন, খানসামা উপজেলার জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্লাটফর্ম "জুলাই যোদ্ধা"।

Md Abu Nayem
1,840 Visningar · 6 månader sedan

ঢাকার মহাখালীতে আজ জামাত-শিবিরের গণজোয়ার

খায়রুল ইসলাম
11 Visningar · 6 månader sedan

বগুড়া পরকিয়া করতে যেয়ে রাত্রে এক বিছানায় রাত কাটানোর সময় আটক করে রেখেছে এলাকা বাসি,,,,,,

খায়রুল ইসলাম
7 Visningar · 6 månader sedan

হাসপাতাল গুলোতে এন্টি ভেনম না থাকাটা বিপদ জনক বলে জানিয়েছেন সচেতন নাগরিক গন,অন্য হাসপাতালে নেয়ার চেষ্টা,,,,,

Al Mamun Gazi
6 Visningar · 6 månader sedan

⁣রামু রশিদ নগরের ভারুয়াখালী এলাকায় রাস্তা পার হতে রেলের সাথে সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৪জন নিহত হয়েছে.....

MD IMRAN MUNSHI
13,556 Visningar · 6 månader sedan

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা হ্যান্ডলিং শ্রমিক সমবায় সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: সরোয়ার জমাদ্দার,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো : বাদশা জমাদ্দার। আইনশৃঙ্খলা বাহিনী এর উপস্থিতিতে ০১/০৮/২০২৫ তারিখে ভোট গ্রহণ হয়েছে যাতে নির্বাচিত হয়েছেন
⁣সভাপতি মো: জামাল সরদার আনারস মার্কা,সাধারণ সম্পাদক মো : শহিদুল ইসলাম দোয়াত কলম, সহ সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা তালাচাবি, কোষাধ্যক্ষ হয়েছে কুঁড়েঘর মার্কা।

Md Jakir Hossain
20 Visningar · 6 månader sedan

⁣রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নরেন্দ্রপাড়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গোপন নজরদারি সরঞ্জাম। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই অভিযান চালায়। অভিযান চলাকালে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেসি ফ্রন্ট)-এর সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তাৎক্ষণিক জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালায়। সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির ক্যামেরা এবং একটি বিশেষ চশমা।এছাড়াও উদ্ধার করা হয়েছে ‘ইউপিডিএফ লং লাইভ’ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফ- চারটি পতাকা, ১২টি বিভিন্ন বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা।

খায়রুল ইসলাম
17 Visningar · 6 månader sedan

বাবা রিকশা ওয়ালা ছেলে সমন্বয়ক থেকে সম্পদশালী হয়ে গিয়েছে শুনুন বিস্তারিত ভিডিওতে,,,,




Showing 1 out of 2