National


Mehedi Hasan
1 Views · 3 days ago

⁣**"অপপ্রচারের বিরুদ্ধে মাদারীপুরে সচেতন নাগরিকদের বিক্ষোভ"**


Mosaraf azad Monsur
7 Views · 5 days ago

কক্সবাজার সদরের পিএমখালীতে বাংলাদেশ সরকারের গৃহীত খাল খনন কর্মসূচিতে বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব মোঃ ফাহাদ হোসেন আজাদ ও কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের মাননীয় সংসদ জনাব লুৎফর রহমান কাজল।
এতে স্থানীয় লোকজন সহ রাজনৈতিক সামাজিক সকল স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে পাতেলী খাল খনন উদ্বোধন করা হয়।


Nazrul Islam
9 Views · 5 days ago

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কক্সবাজারের কুতুবদিয়ায় ডেনিস বোটে উঠতে গিয়ে হুড়োহুড়ির ঘটনায় কয়েকজন যাত্রী সাগরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার দরবার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীদের নিরাপদে ও পর্যায়ক্রমে বোটে ওঠার জন্য বারবার সতর্ক করা হলেও অনেকে তা উপেক্ষা করেন। আগে যাওয়ার প্রতিযোগিতায় একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দ্রুত বোটে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে অতিরিক্ত হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির কারণে কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে সাগরের পানিতে পড়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘাটে উপস্থিত অনেকেই যাত্রীদের ধৈর্য ধরে সারিবদ্ধভাবে বোটে ওঠার অনুরোধ করলেও কেউ কারও কথা শোনেননি। ফলে সামান্য অসতর্কতা থেকেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন মহল ঘাট এলাকায় যাত্রী ওঠানামার সময় শৃঙ্খলা নিশ্চিত করা, পর্যাপ্ত তদারকি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


News24Pabna
4 Views · 6 days ago

⁣পাবনার ফরিদপুরে ২৯ ধানের বাম্পার ফলন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় ২৯ ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। বিস্তীর্ণ মাঠজুড়ে বাতাসে দোল খাচ্ছে ২৯ ধান উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত পাবনা জেলার ফরিদপুর উপজেলায় চলতি মৌসুমে ২৯ ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ৬০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান আগামী এক সপ্তাহের মধ্যে ঘরে তোলা সম্ভব হবে বলে কৃষকেরা জানিয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের কারণে ভারি বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের ধান কাটা কিছুটা বিঘ্নিত হচ্ছে। যথাসময়ে সেচ, বীজ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং অনুকূল আবহাওয়া বিরাজ করায় ও সময়মত বৃষ্টি হওয়ায় চলতি মৌসুমে ২৯ ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান কৃষকেরা।

সরেজমিনে ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের মধ্যে সোনালী ধান। মাঠের পর মাঠ বাতাসে দোল খাচ্ছে এ সব ধানের ক্ষেত। আর এ দোলায় লুকিয়ে আছে কৃষকের রঙিন স্বপ্ন। ইতোমধ্যে পাবনা জেলার ফরিদপুরে অনেক এলাকায় শুরু হয়েছে ২৯ ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ২৯ ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা ও কৃষাণীরা। অনেকেই মাঠেই ধান শুকিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার ধান সিদ্ধ ও গরুর খড়ের জন্য কাঁচা ধানের খড় শুকাচ্ছেন। ধান চাষীদের বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ।

লাভ বেশি পাওয়ায় দিন দিন পাবনার কৃষকেরা ২৯ ধানের আবাদের দিকে ঝুঁকছেন। ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামের কৃষক শ্রী কালা চাঁদ সরকারসহ বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আবাদ করতে শ্রমিক, সেচ, সার, কীটনাশক, ধান কাটা ও মাড়াই বাবদ খরচ হয় ৮/৯ হাজার টাকা। তাঁরা জানান, চলতি মৌসুমে ২৯ ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে এ বছর প্রায় ২৮ থেকে ৩০ মন ধান উৎপাদন হবে বলে তাঁরা আশা করছেন। তবে এ বছর সবচেয়ে বেশি ফলন হবে ২৯ জাতের ধানে। বর্তমানে প্রতি মণ ধানের বাজার মূল্য ধানভেদে ৯০০ থেকে ১১০০ টাকা। তাদের দাবি তাঁরা যেন এবার ধানের ন্যায্য মূল্য পান।


Abir Ahmed
5 Views · 6 days ago

বাগেরহাট খানজাহান আলী দিঘির কুমিরটিকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার ওজন ছিল ৬০০ কেজি


Abir Ahmed
1 Views · 7 days ago

বাগেরহাটের শরণখোলায় নছিমন দুর্ঘটনায় প্রবাসী সুজন মোল্লা (৩৮) নিহত হয়েছেন। ছুটোখার বাজারে কাঠভর্তি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন রিয়াদ নামে এক শ্রমিক। পরিবারের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিদেশের মাটিতে বছরের পর বছর কষ্ট করে, শুধু পরিবারকে একটু ভালো রাখার স্বপ্ন নিয়েই দেশে ফিরেছিলেন সুজন মোল্লা। ভেবেছিলেন আর প্রবাসে নয়, এবার নিজের মাটিতেই কিছু করবেন। সেই স্বপ্ন নিয়েই কিনেছিলেন একটি নছিমন, শুরু করেছিলেন কাঠের ব্যবসা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সেই নছিমনই কেড়ে নিল তার প্রাণ।
শরণখোলার ছুটোখার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রবাসী সুজন মোল্লা। মুহূর্তেই থেমে যায় একটি পরিবারের সব স্বপ্ন, সব আশা। বাবাকে হারিয়ে ছোট মেয়ের কান্না, স্ত্রীর আহাজারি আর স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকার আকাশ-বাতাস।
মাত্র তিন মাস আগেও যে মানুষটি পরিবারকে ঘিরে নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন, আজ তিনি নিথর দেহ হয়ে ফিরলেন বাড়িতে। এই মৃত্যু শুধু একজন মানুষের নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ হারানোর গল্প।
আল্লাহ সুজন মোল্লাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।


Belhaj Badhon
3 Views · 7 days ago

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীর দুই শিশু সন্তান নিহত, আহত ৩


MUNUM Hossain Khandker Protik
1 Views · 7 days ago

⁣মোগলহাট স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

লালমনিরহাট প্রতিনিধি-

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দরটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মানজারুল মান্নান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর আগ্রহের প্রেক্ষিতে ঐতিহ্যবাহী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষ‌য়ে প্রাথ‌মিক প‌রিদর্শনে আ‌সেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন ঐতিহ্যবাহী এই পুরাতন মোগলহাট স্থলবন্দরটিকে পুনরায় চালু করার। তাঁর এই আগ্রহকে সরকারও গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। মূলত সে কারণেই বন্দরটির ভবিষ্যৎ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে আজ তি‌নি এই পরিদর্শনে এসেছেন।

তিনি আরও বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি দেখে তি‌নি মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দে‌বেন। বর্তমান সফরটিকে 'একেবারেই প্রাথমিক পরিদর্শন (প্রাইমারি ভিজিট)' ব‌লে তি‌নি উ‌ল্লেখ ক‌রেন।

পরিদর্শনের সময় চেয়ারম্যানের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।


nazrul islam
3 Views · 7 days ago

রাজাপুর ইউনিয়নের বোর্ড অফিস খোয়াইশ মুন্সি বাজারে হ‌ওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
নজরুল ইসলাম, ফেনী



⁣২নং রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে (চাদু মিয়ার বাজার হতে কোরাইশমুন্সি বাজার সংলগ্ন এলাকায়) প্রস্তাবিত বোর্ড অফিস নির্মাণ ও সংশ্লিষ্ট টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইছমাঈল হোসেন সবুজের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ইউনিয়নের সুবিধাজনক ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে অফিস নির্মাণের দাবি জানিয়ে বর্তমান প্রস্তাবিত স্থান ও টেন্ডার প্রক্রিয়া বাতিলের আহ্বান জানান।



⁣জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান


Md Abu Zahed Noyon
8 Views · 9 days ago

⁣ভোলা শহরে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে স্থানীয় বিএনপির নেতারা বাঁধা দেয় এর পর পরেই ঘটে জানাজায় অংশ নিতে আসা হাজারো মানুষের ভিড়ের মধ্যে একপর্যায়ে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। এতে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


মোঃআবু জাহেদ নয়ন
আই নিউজ বিডি।



চিড়িয়াখানায় বড় আকর্ষণ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে দর্শনার্থীদের ভিড়


News24Pabna
3 Views · 14 days ago

ফরিদপুর পৌরসভার ঋষিপাড়া


News24Pabna
1 Views · 14 days ago

⁣পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষা এবং চামড়া পাচার রোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বিশেষ ভূমিকা পালন করছে। এই জাতীয় সম্পদ রক্ষায় প্রধান তাৎপর্যপূর্ণ কাজগুলো নিচে তুলে ধরা হলো: লবণ লাগানো ও সংরক্ষণ: কোরবানির পর চামড়ার পচন রোধ করতে দ্রুত চামড়ায় লবণ ছিটানো এবং সঠিক নিয়মে সংরক্ষণের বিষয়ে সাধারণ মানুষকে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা।

পাচার রোধে নজরদারি: ফরিদপুর উপজেলার আনসার সদস্যরা যাতে কোনোভাবেই কোরবানির চামড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাইরে পাচার হতে না পারে। মূল্য ও বাজার স্থিতিশীলতা: চামড়ার বেচাকেনায় কোনো রকম সিন্ডিকেট বা অসাধু চক্র যেন কৃত্রিমভাবে দাম কমিয়ে কৃষকদের বা এতিমখানাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সজাগ দৃষ্টি রাখা।

জনসচেতনতা বৃদ্ধি: মাঠপর্যায়ে বিভিন্ন প্রচারণার মাধ্যমে চামড়া ছাড়ানো থেকে শুরু করে ট্যানারিতে পৌঁছানো পর্যন্ত চামড়ার মান ঠিক রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরি করেন। ফরিদপুর উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই বিশাল জাতীয় সম্পদ রক্ষায় আনসার-ভিডিপি-এর সদস্যরা ফরিদপুর উপজেলায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছেন।


News24Pabna
1 Views · 15 days ago

ঈদ মোবারক


News24Pabna
1 Views · 15 days ago

কিছু ধান কাটা হয়েছে আর কিছু হয়নি


Abdullah Al Mamun
5 Views · 15 days ago

⁣বিক্রি না থাকায় হতাশ গাবতলী গরুর হাটের বিক্রেতারা শেষ দিনে


Nazrul Islam
6 Views · 19 days ago

বড়ঘোপ বাজারের পশ্চিম সমুদ্র সৈকতে বসেছে পশুর মেলা। গরু, ছাগল,ভেড়া পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে।


Nazrul Islam
10 Views · 22 days ago

উপজেলার লেমশীখালী রাতের আধারে গরু চুরি করতে এসে ঘরের বেড়া কেটেছে চোরের দল।


Md Zakir Hossain
5 Views · 26 days ago

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিক্ষা মন্ত্রীর চাঁদপুরী সরকারি কলেজ পরিদর্শন


Nazrul Islam
8 Views · 26 days ago

⁣কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে
প্রেমিকার বিষপান

‎‎নিজস্ব
প্রতিবেদক, কুতুবদিয়া

‎‎কুতুবদিয়ায়
লেমশীখালী ইউনিয়নের নয়া ঘোনা গ্রামে প্রেমিক রহিম উল্লাহর বিয়ের আসরে গিয়ে বাড়ির
সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন জিন্নাত আরা নামে এক তরুণী। এসময় তার
সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা প্রেমিকের পরিবারের লোকজন নিয়ে গেছে বলে অভিযোগ
উঠেছে।

‎‎স্থানীয়
সূত্র জানায়, লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে
জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর চার
বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৫ মে) ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। দক্ষিণ
ধুরুং অলি পাড়া থেকে কনে আনার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে দুপুরে পরিবারের কাউকে না
জানিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। সেখানে বিয়ের আয়োজন দেখে আবেগ
নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে বিষপান করেন তিনি।

‎‎পরে
স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদের নির্দেশে গ্রাম পুলিশ সদস্য পরিমল তাকে উদ্ধার
করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে
কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

‎‎জিন্নাতের
পরিবারের দাবি, বিষপানের পরও প্রেমিকের পরিবারের কেউ তাকে
সহায়তা না করে উল্টো তার মোবাইল ও টাকা নিয়ে যায়।

‎‎কুতুবদিয়া
থানার ওসি মাহবুবুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Nazrul Islam
5 Views · 27 days ago

⁣কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত
মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ইমামের কক্ষ
থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস ওই মসজিদে
দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বাসিন্দা
মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, ফজরের নামাজের
আগে মসজিদের পাশের থাকার কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মুহূর্তেই এই খবর
ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, কক্ষটি ভেতর
থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে
মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, একজন ইমামের এমন
মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়রা এবং জনপ্রতিনিধিরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর
প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


Nazrul Islam
22 Views · 1 month ago

⁣কুতুবদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৪ বছরের কিশোরী

নজরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়
প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এতে ১৪
বছর বয়সী এক কিশোরী অনাকাঙ্ক্ষিত বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) দুপুরে উপজেলার
দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া
তথ্য অনুযায়ী, কৃষ্ণ
পদ দাশের মেয়ে অতিথি দাশ (১৪)-এর সঙ্গে একই এলাকার হরি দাশের ছেলে সিকেল দাশ
(১৮)-এর বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। এমনকি বরযাত্রী আসাও শুরু হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে
পেরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
সাকিব উল আলম দ্রুত ব্যবস্থা নেন। তার নির্দেশে প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে
বিয়ের কার্যক্রম বন্ধ করেন। পরে কনের মা মমিতা বালা দাশ এবং বরের বাবা হরি দাশকে স্বসম্মানে উপজেলা কার্যালয়ে ডেকে আনেন।

সেখানে উভয় পক্ষকে বাল্যবিবাহের ক্ষতিকর
দিক ও আইনি বিষয় সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়। প্রশাসনের হস্তক্ষেপে তারা নিজেদের
ভুল স্বীকার করেন এবং ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে
লিখিত অঙ্গীকার দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ
প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


MD Mozammel Hoquek
11 Views · 1 month ago

বিএনপি যেটা করতে পারেনি তা করে দেখালো মাওলানা মামুনুল হক


MD Mozammel Hoquek
24 Views · 1 month ago

সুনামগঞ্জের শহর ভেঙ্গে হু হু করে পানি বের হয়ে যাচ্ছে অসহায় হয়ে গেছে মানুষ



⁣বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার।



⁣মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম (Rosatom)-এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ (Alexey Likhachev) সৌজন্য সাক্ষাৎ করেন।



⁣চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর



⁣মহান জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।



⁣জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬-এর আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য।



⁣গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ।


MD Mozammel Hoquek
27 Views · 2 months ago

একমাস যেতে না যেতেই দতেলের সংকট প্রধান তালিকা বাংলাদেশ


Juwel Hossain
28 Views · 2 months ago

⁣কৃষকের সাথে সরকার এবং রাষ্ট্রের এখন সরাসরি যোগাযোগ হবে: স্বাস্থ্যমন্ত্রী
.
#sirajganj | #drmuhit | #shahajadpur


Juwel Hossain
25 Views · 2 months ago

⁣মাসে পৌনে দুই কোটি শিশুর সুরক্ষায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী ড. এম এ মুহিত
.
#sirajganj | #tariquerahman | #healthminister


Juwel Hossain
18 Views · 2 months ago

⁣বগুড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.
#bogura | #tariquerahman | #bnp


Juwel Hossain
21 Views · 2 months ago

⁣দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
.
#bogura | #tariquerahman | #bnp


Nazrul Islam
24 Views · 2 months ago

⁣কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা আহত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান পা ভেঙে আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্ব দিক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হতে পারে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Nazrul Islam
30 Views · 2 months ago

⁣‎‎কক্সবাজারের কুতুবদিয়ায় নিয়ম-নীতির
তোয়াক্কা না করে বাড়িতে অবৈধভাবে প্রসব করানোর অভিযোগ উঠেছে উম্মুল কুলছুম বিউটি
নামের এক মিডওয়াইফ সহকারীর বিরুদ্ধে। তার অবহেলা ও অপচিকিৎসায় সম্প্রতি এক প্রসূতি
ও নবজাতক মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।


Nazrul Islam
30 Views · 2 months ago

⁣কুতুবদিয়া
প্রতিনিধি:

কক্সবাজারের
কুতুবদিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নুর মদিনা বেকারিকে ১০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে।

সোমবার
(৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধুরুং
বাজারে অবস্থিত নুর
মদিনা বেকারিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাকিব উল
আলম। অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার
অভিযোগে নুর মদিনা বেকারিকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান
আদালত সূত্রে জানা যায়, অভিযানের
সময় বেকারির উৎপাদন পরিবেশে নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর অবস্থা লক্ষ্য করা যায়। পরে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
এবং ভবিষ্যতে এসব অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

এসময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভ্রাম্যমান আদালত।


Juwel Hossain
20 Views · 2 months ago

⁣জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বিনামূল্যে "ফুয়েল কার্ড”: ডিসি আমিনুল ইসলাম
.
#sirajganj | #aminulislam | #fuelcrisis


Juwel Hossain
20 Views · 2 months ago

⁣আগেও তিনি পরিক্ষায় ফেল করে খাম্বা তারেক পর্যন্ত নামও হয়ে গিয়েছিল: মুফতি আমির হামজা
.
#amirhamza | #fuelminister | #tariquerahman


Juwel Hossain
27 Views · 2 months ago

⁣গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানি মন্ত্রীর অভিযান
.
#baghabarioildepot | #fuelminister | #sirajganj


Nazrul Islam
42 Views · 3 months ago

দক্ষিণ ধুুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আল আযাদের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে পর্যটনের কার্যক্রম।


Nazrul Islam
22 Views · 3 months ago

⁣‎মগনামা ঘাটে চরম ঝুঁকি নিয়ে নৌযানে ওঠানামা, যাত্রীদের তীব্র ক্ষোভ


‎নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার)

‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার প্রধান প্রবেশপথ মগনামা ঘাটে যাত্রীদের যাতায়াত এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কোনো সুষ্ঠু সিঁড়ি বা নিরাপদ জেটি ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ওঠানামা করতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।





‎মগনামা ঘাটে সরেজমিন গিয়ে দেখা যায়, নৌযানে ওঠা-নামার জন্য নিরাপদ কোনো অবকাঠামো নেই। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে যাত্রীদের অত্যন্ত কসরত করে নৌযানে উঠতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে করুণ। একে অপরকে ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাত্রীরা সী-ট্রাক ও অন্যান্য নৌযানে উঠছেন।





‎যাত্রীরা জানান, ঈদুল ফিতরের ছুটিতে কুতুবদিয়া সমুদ্র সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে। পর্যটকবাহী সী-ট্রাকগুলোতে যাতায়াতের সময় পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হয়।





‎মীর কাশেম নামের এক যাত্রী বলেন, “প্রতিদিনই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। পা পিছলে গেলেই বড় দুর্ঘটনা নিশ্চিত।”



‎আরেক যাত্রী রবিউল আক্ষেপ করে বলেন, “হয়তো বড় কোনো দুর্ঘটনা না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়বে না।”

‎সাজ্জাদ নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও দেখার কেউ নেই। আমরা সারাক্ষণ আতঙ্ক নিয়ে চলাচল করি।”

‎স্থানীয় বাসিন্দা মেজবাহ বৱেন, চরম অব্যবস্থাপনার চলছে সিট্রাক। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়র মধ্যে উঠানামা করতে হয়। বিশেষ করে ছোট বাচ্চা এবং মা-বোনদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওটা নামার মধ্যে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে। চরম ঝুঁকির মধ্যে মগনামা এসে গাড়ি পাওয়াটা অত্যন্ত মুশকিল। আগে থেকে বুক করে না আসলে এস আলম বা এস আর এ টিকিট পাওয়া যায় না। বাস অত্যন্ত অপ্রতুল। সিএনজি জনপ্রতি ৩৫০ টাকা করে ভাড়া চাচ্ছে। যা আমাদের জন্য মরার উপরে খাঁড়ার ঘা।



প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।


‎স্থানীয় ব্যবসায়ীরা জানান, মগনামা ঘাট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ যাত্রী ও পণ্য পারাপার হয়। কিন্তু এখানে কোনো আধুনিক জেটি, পর্যাপ্ত সিঁড়ি বা হ্যান্ডরেল নেই। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।


‎স্থানীয় বাসিন্দাদের মতে, মগনামা ঘাটটি কুতুবদিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু নূন্যতম নাগরিক সুবিধা ও নিরাপত্তা না থাকাটা দুঃখজনক। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং পর্যটন শিল্পের প্রসারে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ ঘাট নির্মাণসহ নিরাপদ উঠানামার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


shahadat hossain Munsy
16 Views · 3 months ago

⁣কচুয়ায় দিশারী মেডিকেল সেন্টারের ব্যতিক্রমী উদ্যোগ: প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা


মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করেছে দিশারী মেডিকেল সেন্টার। কচুয়া বিশ্বরোডে ফায়ার সার্ভিসের পূর্ব পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে সকল ধরনের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় থাকছে আকর্ষণীয় ৩০% ছাড়।

দিশারী মেডিকেল সেন্টারের পরিচালক ও সাংবাদিক মোঃ শাহাদাত হোসাইন জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, “অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।”

এই ফ্রি ক্যাম্পে মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), চক্ষু, চর্ম ও যৌন রোগ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কচুয়ায় এ ধরনের সেবা এই প্রথম। এতে করে নিম্নআয়ের মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

স্বাস্থ্যসেবায় দিশারী মেডিকেল সেন্টারের এই মানবিক উদ্যোগ কচুয়া উপজেলায় একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।


Nazrul Islam
18 Views · 3 months ago

⁣কক্সবাজারের
কুতুবদিয়ায় ঈদকে সামনে রেখে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ঐতিহাসিক বাতিঘর
সংলগ্ন সৈকতে। স্থানীয় পর্যটনকে উৎসাহিত করতে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ বাতিঘর এলাকার বীচে প্যাডেল বোট ও কায়াক
চালু করেছেন।

শুক্রবার
(২০ মার্চ) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে তিনি এই আকর্ষণীয় রাইডের
আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কুতুবদিয়ার ঐতিহাসিক বাতিঘর সংলগ্ন সমুদ্র সৈকতে চালু
হওয়া এই প্যাডেল বোট স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুদের জন্য নতুন বিনোদনের সুযোগ
সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।


Nazrul Islam
21 Views · 3 months ago

০৮ মার্চ ২০২৬ তারিখে রবিবার বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর কাশিপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪০ বোতল Eskuf Syrup, ১৫৯ টি শাড়ী, ০৮ টি কম্বল এবং ১৭৪২ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১৬,৬৪,৬০০/-(ষোল লক্ষ চৌষট্টি হাজার ছয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধি নায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান,সীমান্তে বিজিবির আভি যানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


Nazrul Islam
39 Views · 3 months ago

⁣কক্সবাজারের
কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা একটি মরা তিমি মাটি চাপা দেওয়া হয়েছে। পরিবেশ
দূষণ রোধে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ নিজ উদ্যোগে
স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেন।

শনিবার রাতের
দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলি পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে তিমিটি ভেসে আসে বলে
স্থানীয়রা জানান। পরে বিষয়টি চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদকে জানানো হলে তিনি
দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন।

চেয়ারম্যান আলা
উদ্দিন আল আযাদ জানান, সৈকতে মরা তিমি পড়ে থাকলে দুর্গন্ধ ও
পরিবেশ দূষণের আশঙ্কা থাকে। তাই স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত স্কেভেটর
দিয়ে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান,
তিমিটির ওজন আনুমানিক প্রায় এক টন এবং দৈর্ঘ্য প্রায় ৫ থেকে ৬ মিটার
হতে পারে।

স্থানীয়রা জানান,
সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মাঝে মধ্যে বড় সামুদ্রিক প্রাণী ভেসে আসে। তবে
কুতুবদিয়ার সৈকতে তিমি ভেসে আসার ঘটনা খুবই বিরল।

এ ঘটনায় এলাকায়
ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।


Md Alamgir Hossain
26 Views · 3 months ago

পরকীয়ার সন্দেহে। স্বামীর হাতে স্ত্রী খুন। জয়পুরহাট জেলার। কালাই উপজেলার। পুনট ইউনিয়ন। ইমামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।


Nazrul Islam
12 Views · 3 months ago

‎কক্সবাজারের কুতুবদিয়ায় ফিসিং ট্রলারে জলদস্যু হামলা ও পৃথক নৌ-দুর্ঘটনার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে হত্যা মামলার এক আসামির পাঁচ দিনের এবং ট্রলার দুর্ঘটনা মামলার চার আসামির তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।




‎গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন সংলগ্ন সাগর এলাকায় জলদস্যুদের গুলিতে শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন। তিনি উত্তর ধূরুং ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



‎মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৫ কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মোহাম্মদ আরিফকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



‎অন্যদিকে একই দিনে ফিসিং ট্রলি জাহাজের ধাক্কায় ১৭ জন মাঝিমাল্লাবাহী একটি ট্রলারে দুর্ঘটনা ঘটে। এতে দুইজন জেলে নিহত হন। এ ঘটনায় ট্রলারের মালিক নাছির উদ্দীন বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন।



‎পুলিশ জানায়, ওসি মাহবুবুর রহমানের নির্দেশনায় এবং উপপরিদর্শক প্রবাল সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে এম টি মেরিনটাই-১ জাহাজে থাকা ফিশিং জাহাজের স্কিপার, ইঞ্জিনিয়ার ও পরিচালকসহ চারজনকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।



‎এদিকে গ্রেফতার আরিফকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।



‎ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন কুতুবদিয়া ফিসিং মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন এবং নিহতদের স্বজনরা।



‎পুলিশ জানিয়েছে, দুই মামলার তদন্ত চলমান রয়েছে।


Nazrul Islam
24 Views · 3 months ago

নিজস্ব প্রতিবেদক


shahadat hossain Munsy
15 Views · 3 months ago

চাঁদপুরের কচুয়া বাজারে বিশ্বরোডে হসপিটালে মুমূর্ষ রোগীদের জিম্মি করে ঈদ বোনাসের নামে চাঁদা আদায় করছে হিজড়া সম্প্রদায়। ২৭ ফেব্রুয়ারি হসপিটালেও বিভিন্ন স্থানে হিজড়াদের সাথে স্থানীয়দের বাক বেতনটা হয়। এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন ১০/২০ টাকা দিলে তারা উশৃংখল আচরন করেন।


Nazrul Islam
27 Views · 4 months ago

⁣নজরুল
ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:



জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে নিজ
জন্মভূমি কুতুবদিয়ায় এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধান নির্বাচন কমিশনার
(সিইসি) আ.ম.ম নাছির উদ্দীন।

শনিবার
(২১ ফেব্রুয়ারী) দুপুরে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ
ইউনিয়নের উত্তর মগডেইল এলাকার মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি তাঁর
প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর
আগে, পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট থেকে সাগরপথে সি-ট্রাকযোগে
কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাটে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার
নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করা হয়।

পরে
সিইসি পিতার নামে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান মাষ্টার তালেব
উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও আত্মীয়-স্বজন ও স্থানীয়
বাসিন্দাদের সঙ্গে সময় কাটান তিনি।

একই
দিন বিকেলের দিকে কক্সবাজারর উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন সিইসি।


shahadat hossain Munsy
33 Views · 4 months ago

২০ ফেব্রুয়ারি চাঁদপুর কচুয়া বড় মসজিদে নামাজ শেষে ডঃ আনম এহছানুল হক মিলন বলেন আমি নতুন করে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছি দুর্নীতি চাঁদাবাজি ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। কাউকে ছাড়তে হবে না কোন প্রকার অভিযোগ পাওয়া গেলে। কচুয়া বড় মসজিদে নামাজ শেষে করইশ কীর্তন এর শুভেচ্ছা বিনিময় করেন এবং সবশেষে উজানি মাদ্রাসা পরিদর্শন করেন সংগ জানি পীর সাহেবের কবর জিয়ারত করেন।


Md Homaun Kabir
26 Views · 4 months ago

⁣বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠান।

#searchtoday #media #bangladesh #perlament #election #BNPMediaCell


Md Sohel
22 Views · 4 months ago

২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়


MD .KHALED MOSHARRAF SHOHEL
28 Views · 4 months ago

মোঃ খালেদ মোশাররফ সোহেল, জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার আমতলী চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদযালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান।


Al Mamun Gazi
27 Views · 4 months ago

আজ ভালোবাসা দিবস উপলক্ষে একটা কবিতা


MD .KHALED MOSHARRAF SHOHEL
10 Views · 4 months ago

আমতলীতে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে যা বললেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোঃ অলিউল্লাহ।


Nazrul Islam
18 Views · 4 months ago

⁣নিজস্ব প্রতিবেদক:

মহেশখালীতে এখনো পর্যন্ত বড় কোনো ব্যত্যয় না ঘটলেও ভোটারদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুরের এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, মহেশখালী পৌরসভায় তাদের এক চিফ এজেন্টের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে গায়ে হাত তুলে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে ভোটার উপস্থিতিও কিছুটা কমে গেছে বলে তিনি দাবি করেন।


MD .KHALED MOSHARRAF SHOHEL
35 Views · 4 months ago

বরগুনায় হাতপাখার সমর্থকদের বিরুদ্ধে বিএনপি কর্মি হেমায়েতকে কোপানোর অভিযোগ


MD .KHALED MOSHARRAF SHOHEL
12 Views · 4 months ago

বরগুনার গগন স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


আই নিউজ বিডি
14 Views · 4 months ago

⁣৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আহমদকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। নির্বাচনের আগে এই আটক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা


Nazrul Islam
14 Views · 4 months ago

⁣জাতীয়
গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখ্যপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান
তাঁর বক্তব্যে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা করছে, তারা
ক্ষমতায় গেলে দেশ লুটপাটের শিকার হবে। তিনি ১২ তারিখ ভোটের
মাধ্যমে নতুন জালিম বিএনপিকে লাল কার্ড
দেখানোর আহ্বান জানান।


Nazrul Islam
10 Views · 4 months ago

⁣কুতুবদিয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত


বিএনপি এখন আওয়ামীলীগের এজেন্ট—ইরান ‎


‎নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
‎ ‎
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, কোন আঞ্চলিক নেতার জাতীয় সংসদে কাজ নাই।বিএনপি এখন আওয়ামী ফ্যাসিিবাদের জায়গায় জাতীয়তাবাদী ফ্যাসিবাদের তৈরি হয়েছে। বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার দল। মুক্তিযুদ্দ মুক্তিযুদ্ধ করতে করতে হাসিনা এখন মুদির কাছে চলে গিয়েছে। মুদি এবং বিএনপি এখন তাদের এজেন্টশীপ গ্রহণ করেছে। বিএনপি এখন আওয়ামী লীগের এজেন্ট। ‎ বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার দল আওয়ামী লীগের এজেন্টে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “লন্ডন থেকে এক মুফতি এসেছে। তার সব পরিকল্পনা শেষ। একটি পরিকল্পনা বাকি আছে—ভোট চুরির ও কেন্দ্র দখলের পরিকল্পনা।” ‎ ‎


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের শেষ নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। ‎ ‎


সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের পক্ষে বক্তব্য দেওয়া হয়। কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখ্যপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিশিষ্ট দাঈ ও ইসলামি আলোচক-লেখক-গবেষক মুফতি আলী হাসান ওসামা প্রমুখ। ‎ ‎রাশেদ প্রধান বলেন, যে নয়া জালেম ক্ষমতায় যাওয়ার আগেই আমাদের কন্ঠ রোধ করার জন্য জিহ্বা ছিঁড়ে ফেলতে চায় তারা ক্ষমতায় আসলে পুরো দেশটাকে লুটেপুটে খাবে। তাই ১২ তারিখ নতুন জালেম বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই,মানবিক বাংলাদেশ গড়তে চাই। ‎ ‎ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “লবণ আমদানি নয়, রপ্তানি করা হবে—ইনশাআল্লাহ।” ‎ ‎অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আমিন ও জামায়াত নেতা তৌহিদুল ইসলাম।


Md. Nezam Uddin
55 Views · 4 months ago

বাংলাদেশ টাইমস অনলাইন নিবন্ধিত ২১ জন সাংবাদিকদের তুলে নিয়ে উত্তরা ক্যাম্পে নিয়ে গেছে সেনাবাহিনীর একটি টিম। পরে ছেড়ে দিয়েছে এই নিয়ে বিভিন্ন মহলের তিব্র নিন্দার ঝড় উঠে।


MD .KHALED MOSHARRAF SHOHEL
34 Views · 4 months ago

বরগুনার তালতলীতে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার শেষ জনসভা


Akm Kaysarul Alam
16 Views · 4 months ago

⁣কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবুকে বহিষ্কারের প্রতিবাদে সমাবেশ । লালমনিরহাট


Nazrul Islam
24 Views · 4 months ago

নিজস্ব প্রতিবেদক


Nazrul Islam
22 Views · 4 months ago

⁣কুতুবদিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি রোধ


রবি ডাকুয়া
14 Views · 4 months ago

⁣“মোংলা বন্দরের আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা”


‎ম.ম.রবি ডাকুয়া,বিশেষ প্রতিনিধিঃ





‎মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পটির শুভ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।


‎২৭ জানুয়ারি, ২০২৬ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) (অ:দা:) কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ (যুগ্মসচিব), হারবার মাষ্টার ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান ও বন্দরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীগণ।


Nazrul Islam
18 Views · 5 months ago

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজার বীর মক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হবে বিশাল এই নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


SLB Shuvo
29 Views · 5 months ago

⁣সরস্বতীপূজা উপলক্ষে মালিপাড়ায় চলছে প্রতিমা কেনাবেচার ধূম


Nazrul Islam
10 Views · 5 months ago

⁣তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ সালে ফ্যামিলি কার্ড ইস্যু ও বিতরণকে ঘিরে দেশজুড়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে সময় প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনেক পরিবার কার্ড থেকে বঞ্চিত হলেও রাজনৈতিক পরিচয়, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা কার্ড পেয়েছেন বলে অভিযোগ আসে।


ওসমান এহতেসাম
19 Views · 5 months ago

আতংকের মাস জানুয়ারি!
আইন আছে জানেনা কেউ!
অনুসন্ধানী প্রোগ্রাম : জানতে চাই, পর্ব-১


Md Hamidul Islam
21 Views · 5 months ago

⁣৩৪ বছর পর আবারও গণভোটে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে দেশের মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ সরাসরি মতামত প্রকাশ করতে পারবে।
এই ঐতিহাসিক প্রেক্ষাপটে পটুয়াখালীর গলাচিপায় গণভোট, নাগরিক অধিকার, সংবিধান পরিবর্তন ও শাসনব্যবস্থার সংস্কার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ওপেন এয়ার কনসার্ট।
অনুষ্ঠানে অংশ নেন চ্যানেল আইয়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বনি আমিন, অভিনেতা সামিউল রহমান ভূঁইয়া (ভাইসাব), কণ্ঠশিল্পী টুম্পা, আরিশা তামান্না ও ওহিদুল রাহাত। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে তরুণ সমাজকে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন।
ভিডিওতে দেখুন—অনুষ্ঠানের মুহূর্ত, মানুষের অংশগ্রহণ এবং গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা।
স্থান: গলাচিপা, পটুয়াখালী
তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
প্রতিবেদন: গুজিয়া সংবাদ


Juwel Hossain
11 Views · 5 months ago

⁣জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম রাহিমুলের কণ্ঠে পবিত্র কোরআন
.
#রাহিমুল | #কোরআন | #হিফজুল


রবি ডাকুয়া
22 Views · 5 months ago

⁣‎বিশেষ প্রতিনিধিঃ





‎২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৪৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ। ২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় বিজিসি বেইজ মোংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।





‎তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যু ও বনদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।


News24Pabna
38 Views · 5 months ago

⁣পাবনা পলাশ ক্যাডেট স্কুল এন্ড মডেল মাদ্রাসায়, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।


Abdullah Ibne Khalid
35 Views · 5 months ago

রাজধানীতে তিব্র গ্যাস সংকট। তবে ক্রেতারা অভিযোগ করছে বেশি টাকা দিলেই মিলছে গ্যাস সিলিন্ডার।


Nazrul Islam
22 Views · 5 months ago

⁣জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ পারভেজ।

বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত
উদ্যোগের আহ্বান জানান।

ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো.
সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী
রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের
সমাজকর্মী ও অতিথিবৃন্দ।

‎আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ বাহাউদ্দীন।


Abdullah Ibne Khalid
31 Views · 5 months ago

বেগম খালেদা জিয়ার জানাযায় এসে অসুস্থ হয়ে পরে এক ব্যক্তি। মেডিকেল টিমের সদস্য রা এগিয়ে আসেন


Md Hamidul Islam
20 Views · 5 months ago

বেগম খালেদা জিয়ার মহাকালের সমাপ্তিতে কেমন ছিলো মানিক মিয়া এভিনিউ।


Juwel Hossain
33 Views · 5 months ago

⁣বেগম জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির শোক ও মির্জা মোরাদুজ্জামানের পরিবারের শ্রদ্ধাঞ্জলি
.
#sirajganj | #begumzia | #tariquerahman


Abdullah Ibne Khalid
27 Views · 5 months ago

বাংলাদেশের সাবেক তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু তে সাধারণ কর্মজিবী মানুষের প্রতিক্রিয়া।




Showing 1 out of 2