Comilla Correspondent | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   সর্বশেষ ভিডিও

Comilla Correspondent
10 ভিউ · 26 দিন আগে

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে প্রায় ৩ লাখ পিস ইয়াবার একটি বড় চালান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও প্রাডো গাড়ির চালক আমান উল্লাহ (৩৫)।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরজুলি এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির একটি লাগেজের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

পরে গণনা করে ওই লাগেজ থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comilla Correspondent
0 ভিউ · 2 মাস আগে

⁣কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৩৮ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি এবং শাড়ি পরিবহনে ব্যবহৃত ২টি গাড়ি জব্দ করা হয়েছে
​আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ও সকালে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল ও যানবাহন জব্দ করা হয়
​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২১ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৪টা এবং পৌনে ৮টায় ১০ বিজিবি’র অধীনস্থ গীতাবাড়ি বিওপি এবং কমুয়া বিওপির পৃথক দুটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে
​এর মধ্যে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির টহলদল সীমান্তের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কামাল্লা’ নামক স্থানে এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির টহলদল সীমান্ত থেকে ১০০ গজ ভেতরে ‘পৈথরা’ নামক স্থানে অভিযান চালায়
​অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং শাড়ি বহনে ব্যবহৃত ২ টি যানবাহন আটক করা হয় জব্দকৃত মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লক্ষ ৭০ হাজার টাকা
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

Comilla Correspondent
10 ভিউ · 3 মাস আগে

⁣কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (০৬ জুন ২০২৬) সকালে জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লক্ষ ৮৫ হাজার টাকা।

​বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি’র একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।
​অভিযানকালে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া নামক স্থানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে উক্ত ১৯,৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

​আটককৃত আসামি হলো, চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকার ইদু মিয়ার ছেলে খলিলুর রহমান

​১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদক চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Comilla Correspondent
32 ভিউ · 5 মাস আগে

⁣হারানো ছোট ভাইকে খুঁজে পেতে বড় ভাইয়ের আকুতি।

Comilla Correspondent
31 ভিউ · 6 মাস আগে

⁣কুমিল্লায় এক সেনা সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা এবং পুলিশের দেওয়া ‘বানোয়াট’ তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বুধবার কুমিল্লার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সেনা সদস্য আবুল খায়েরের স্ত্রী।


​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ০৯/১১/২০২৫ তারিখে সেনা সদস্য আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মারামারির মামলা (সিআর ১৮৬৯/২৫) দায়ের করেন তার ছোট ভাই ও পুলিশ সদস্য আমিনুল ইসলামের স্ত্রী জান্নাতুল মাওয়া। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক।
​সেনা সদস্যের স্ত্রী অভিযোগ করেন, মামলাটি দায়েরের পর পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলে বাদীপক্ষ স্পষ্টভাবে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মামলা প্রত্যাহার করা হবে না বলে জানানো হয়। তিনি আরও অভিযোগ করেন, তার দেবর আমিনুল ইসলাম পুলিশে কর্মরত থাকার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে মামলা ও তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন।
​তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
​সংবাদ সম্মেলনে জানানো হয়, কোতোয়ালি থানার অধীনস্থ ছত্রখিল ফাঁড়ির আইসি মমিরুল সাহেব যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই প্রতিবেদনের মাধ্যমে সেনা সদস্য ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

​মামলায় বাদী জান্নাতুল মাওয়া দাবি করেছিলেন যে, মারধরের কারণে তার সন্তান নষ্ট হয়েছে।

এ প্রসঙ্গে ভুক্তভোগী পরিবার বলেন
​বাদীর এই অভিযোগটি হাস্যকর ও ভিত্তিহীন। কারণ, মাত্র এক মাস আগে বাদীর একটি সুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে। যার মাধ্যমে প্রমাণিত হয় যে গর্ভপাতের অভিযোগটি সম্পূর্ণ সাজানো।

​মামলার ৬ ও ৭ নম্বর সাক্ষী—আয়নাল হকের ছেলে রিপন মিয়া এবং এসাক মিয়ার ছেলে ইকবাল হোসেন রাফি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান
​আমরা মামলার বিষয়ে কিছুই জানি না। পুলিশ আমাদের স্বাক্ষর করতে বলেছিল বলে আমরা স্বাক্ষর করেছি। এই ঘটনার কোনো দায়ভার আমরা গ্রহণ করব না।

​সংবাদ সম্মেলনের শেষে ভুক্তভোগী পরিবার এই মিথ্যা মামলার নিরপেক্ষ ও পুনঃতদন্তের দাবি জানায়। একইসঙ্গে যারা প্রভাব খাটিয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে এবং একটি সম্মানিত পরিবারকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Comilla Correspondent
16 ভিউ · 7 মাস আগে

⁣কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও জানান, গোমতীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। “আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না,” বলেন মন্ত্রী।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।

Comilla Correspondent
13 ভিউ · 9 মাস আগে

⁣এই মুহূর্তে মনোনয়ন ফরম সংগ্রহ ভুল হয়েছে, আমি দুঃখিত। তবে হাজী ইয়াসিন ধানের শীষের প্রার্থী হলে আমিও নির্বাচন করব : সাক্কু

Comilla Correspondent
36 ভিউ · 9 মাস আগে

⁣বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” এবং কুমিল্লাকে কেন্দ্র করে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে।

রবিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

লিফলেট বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কুমিল্লার উন্নয়ন, অবকাঠামো আধুনিকায়ন, শিক্ষা–স্বাস্থ্য খাতের মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাজী ইয়াছিনের পরিকল্পনা জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নেতারা ঘরে ঘরে গিয়ে লিফলেট পৌঁছে দেন এবং বিএনপির ঘোষিত রূপরেখা সম্পর্কে জনগণকে অবহিত করেন।

Comilla Correspondent
22 ভিউ · 9 মাস আগে

⁣তিতাসে ট্রাক্টর উল্টে একই পরিবারের তিন নারী নিহত

Comilla Correspondent
24 ভিউ · 10 মাস আগে

টিকটকে চাকরির প্রলোভন দেখিয়ে নারীর ব্যক্তিগত ছবি সংগ্রহ, সেগুলো বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাস (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, কুমিল্লার দেবিদ্বারের এক নারী ৫ নভেম্বর র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে অভিযোগ করেন। তিনি জানান, কয়েকজন প্রতারক টিকটকের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখায়। রেজিস্ট্রেশনের কথা বলে তারা ওই নারীর ছবি ও তথ্য সংগ্রহ করে পরে তা এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও বানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।

টাকা দেওয়ার পরও চক্রটি আরও টাকা দাবি করলে তারা ভুক্তভোগীর ফেসবুক আইডি হ্যাক করে, প্রোফাইল পিকচারে অশ্লীল ছবি আপলোড করে এবং ভিডিও ছড়িয়ে দেয়। অভিযোগ পাওয়ার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে আব্বাসকে গ্রেফতার করে। এসময় প্রতারণায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্বাস ভোলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। পরে আইডি হ্যাক করে অশ্লীল কনটেন্ট ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comilla Correspondent
13 ভিউ · 10 মাস আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন। যেটা খুবই উৎসবমূখর পরিবেশে ফ্রি, ফেয়ার এবং ইক্সক্লুসিভ হবে। দেশের সমস্ত জনগণ যেটাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। আপনারা নিশ্চয়ই জানেন, যখন বিদেশে কোনো ইলেকশন হয়, দেখবেন টেরই পাবেন না যে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের যখন খুবই ভালো ইলেকশন হয়েছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন। সেসময় ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসাথে ভোটকেন্দ্রে ভোট দিয়েছে। গ্রামের সমস্ত লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়। ইলেকশনে কে জিতবে, কে হারবে? বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে। এমন একটি ইনক্লুসিভ ইলেকশনই হবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিস করেছেন, আসন্ন নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর মতবিরোধের বিষয়ে তিনি আরও বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবেই। এটাকে আমরা সিরিয়াসভাবে নিচ্ছি না। যারা পলিটিক্যাল পার্টি, যারা ঐক্যমত কমিশনের সাথে কথা বলেছেন, তারা নয় মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে। আমরা আশা করছি, তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ রয়েছে, সেটা কিছু সময়ের মধ্যেই ঐক্যমতে পৌঁছবে। সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। অলরেডি বিএনপি ২৩৭টা আসনে তােদর প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি জামায়াতও বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। বড় বড় দলগুলো নির্বাচনমুখী। আমরা ভালো একটা নির্বাচন দেখব। দেশে ইলেকশনের জোয়ার বইছে এখন। একজন হেভিওয়েট ক্যানডিডেট এখানে আছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখলাম প্রচুর পোস্টার ব্যানার ।

শফিকুল আলম আরও বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। তারা দেশে নাশকতার পরিকল্পনা করছে। তবে, পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। আমাদের ধারণা, এটা আওয়ামী লীগের লোকজনই করেছে। এসব ঘটনায় একজনকে হাতেনাতে ধরা হয়েছে রাজধানীর ডেমরা এলাকা থেকে। তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়াও ময়মনসিংহে একজন বাস চালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। সবগুলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ। এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেনো তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ টেরোরিস্ট দল।

নির্বাচনের কাউন্টডাউন শুরু হওয়ার বিষয়ে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যেই ইলেকশন হতে পারে। আশা করছি, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিশ্চিত থাকুন, এবারের জাতীয় নির্বাচনটি খুবই সুন্দর একটা নির্বাচন হবে। চারটি ছাত্র সংসদ নির্বাচনেই আপনারা দেখেছেন, যে নির্বাচনগুলোতে আশি শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) রাজিব মাহমুদ, কুমিল্লা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

কুলিয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান এম এন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. মেজবাহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইসমাইল হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া, ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মো. রেজাউল করিম মিন্টু, শিক্ষার্থী ইসরাত জাহান সুমাইয়া, রকিবুল হাসান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comilla Correspondent
26 ভিউ · 10 মাস আগে

মনোনয়ন না দেওয়ায় কুমিল্লা -৬ আসনে আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ,, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Comilla Correspondent
13 ভিউ · 10 মাস আগে

⁣হাজী ইয়াছিনকে মনোনয়ন বঞ্চিত করায় কুমিল্লা নগরীতে বিক্ষো'ভ

Comilla Correspondent
15 ভিউ · 10 মাস আগে

⁣⁣বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকদ্রব্যসহ যে কোনো প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছে।

গোপন সংবাদের ভিত্তিতে ও ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সোমবার ভোরে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান চালায়। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত পিস্তল, গুলি ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, এই সফল অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যে কোনো ধরনের চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comilla Correspondent
32 ভিউ · 10 মাস আগে

⁣বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকদ্রব্যসহ যে কোনো প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছে।

গোপন সংবাদের ভিত্তিতে ও ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সোমবার ভোরে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান চালায়। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত পিস্তল, গুলি ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, এই সফল অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যে কোনো ধরনের চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comilla Correspondent
35 ভিউ · 11 মাস আগে

⁣যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আনন্দ ⁣র‍্যালি

Comilla Correspondent
33 ভিউ · 11 মাস আগে

⁣কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় সংঘর্ষের ঘটনায় ৮ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ বেলা ১২টার দিকে কলেজের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, সকাল ১১টার দিকে কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভিন সিফাতের সঙ্গে শিক্ষার্থী জিসান ও ফাহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে আনে এবং তারা কলেজে প্রবেশ করে প্রতিপক্ষের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ একটি বিশেষ অভিযানে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে সংঘর্ষে জড়িত ৮ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comilla Correspondent
37 ভিউ · 11 মাস আগে

⁣কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি পনের লক্ষ একান্ন হাজার টাকার অবৈধ ভারতীয় পোশাক সামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) ভোরে পৃথক দুটি অভিযানে এসব মালামাল আটক করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ভোর আনুমানিক ০৪৫০ ঘটিকায় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি’র আওতাধীন এলাকায়। দ্বিতীয় অভিযানটি হয় ১১৩০ ঘটিকায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টে।

অভিযান চলাকালে সীমান্তের প্রায় আট কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের বুড়িচং ও পাঁচতোবি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১,৭১৪ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১,১৫,৫১,০০০/- (এক কোটি পনের লক্ষ একান্ন হাজার) টাকা। বিজিবি জানিয়েছে, আটককৃত পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Comilla Correspondent
63 ভিউ · 11 মাস আগে

⁣কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মিলন বিবি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহটি বেডসিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

নিহতের গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, কয়েকদিন আগে তারা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকালে প্রতিবেশীরা ফোন করে জানায়, তাদের বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তারা বাসায় ফিরে খাটের নিচে বেডসিটে মোড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।

তানজিনা আরও জানান, তাদের কয়েকজন স্বজনের সঙ্গে অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই কেউ সুযোগ পেয়ে তার মাকে হত্যা করেছে বলে তাদের ধারণা।

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Comilla Correspondent
21 ভিউ · 11 মাস আগে

⁣⁣র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার এজহারনামীয় আসামি গ্রেফতার হয়েছে।


কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ট্যাবলেট এবং বিয়ার উদ্ধার করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)-কে গ্রেফতার করে।

এছাড়া পৃথক অপর এক অভিযানে ৮৫ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত রিয়াদ হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মো. জসিমের ছেলে এবং মামুন মিয়া একই থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রিয়াদ হোসেন একাধিক মামলায় অভিযুক্ত একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে তিনি ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। অপর সহযোগী মামুন মিয়া তার এসব অপরাধে সহযোগিতা করতেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন