কুমিল্লা

কুমিল্লায় বিজিবির যৌথ ও বিশেষ অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ​

****
Partager sur Eidok
কুমিল্লায় বিজিবির যৌথ ও বিশেষ অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ​
Photo : collectée

কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, ফুচকা এবং বাসমতি চাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি এবং ১০ বিজিবির এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
​টাস্কফোর্স দলটি বিকেল ৩টা ৪০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত চট্টগ্রামগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। সেখান থেকে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা এবং বাসমতি চাল জব্দ করা হয়।
​একই দিন সন্ধ্যা ৬টায় ১০ বিজিবির অপর একটি বিশেষ টহল দল পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ বাজি আটক করে।
​দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে আইন ও বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Nouvelles du district মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Nouvelles du district নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Nouvelles du district প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Nouvelles du district মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Nouvelles du district ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Nouvelles du district হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Nouvelles du district জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views