কুমিল্লায় বিজিবির যৌথ ও বিশেষ অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার চোরাচালানি… | আই নিউজ বিডি

কুমিল্লায় বিজিবির যৌথ ও বিশেষ অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ​..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় বিজিবির যৌথ ও বিশেষ অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ​..
কুমিল্লায় বিজিবির যৌথ ও বিশেষ অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ​..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে প্রায় ৯৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, ফুচকা এবং বাসমতি চাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি এবং ১০ বিজিবির এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
​টাস্কফোর্স দলটি বিকেল ৩টা ৪০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত চট্টগ্রামগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। সেখান থেকে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা এবং বাসমতি চাল জব্দ করা হয়।
​একই দিন সন্ধ্যা ৬টায় ১০ বিজিবির অপর একটি বিশেষ টহল দল পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ বাজি আটক করে।
​দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে আইন ও বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

نظری یافت نشد


News Card Generator