বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

****
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
ছবি: সংগৃহীত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শয়তান বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমান। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শোয়েব আল হাসান সজলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে চলে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল রাজনীতি বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল 80 ভিউ ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রাজনীতি ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা 90 ভিউ সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 64 ভিউ একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক রাজনীতি একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 69 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 66 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 47 ভিউ সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজনীতি সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 56 ভিউ