ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Eidok-এ শেয়ার
ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা ভাঙচুর, চারা গাছ কেটে নেওয়া এবং স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে জামিনা খাতুন (৫৫) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা (মারুয়াখালী) গ্রামের বাসিন্দা মাওলানা আঃ রাশিদের সাথে তার সৎ ভাই ও ভাতিজাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২২ সালের ১৭মে বিবাদীরা বাদী জামিনা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। ওই ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। বিবাদীরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে অভিযুক্ত শফিকুল ইসলাম খোকন (৪৫), বিল্লাল মিয়া (৪০), আঃ হামিদ (৩৫), আনাস (৩২), জুয়েল মিয়া (৩০), জাহেরা খাতুন (৩০), রওশন আরা (৩৫), বেবি আক্তার (২৫) ও  হামিদা আক্তার (২২) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাওলানা আঃ রাশিদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির টিনের বাউন্ডারি ও চৌচালা বসতঘরের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। পাশাপাশি বাড়িতে থাকা বিভিন্ন জাতের ২০-৩০টি চারা গাছ কেটে নিয়ে যায়।

হামলা চলাকালে জামিনা খাতুন ও তার স্বামী মাওলানা আঃ রাশিদ বাধা দিতে গেলে বিবাদীরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং কিল-ঘুষি ও লাথি মেরে আঃ রাশিদকে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বর্তমানে বিবাদীরা জোরপূর্বক বাদীর বসতবাড়ির সীমানার ভেতর ঘর নির্মাণ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী জামিনা খাতুন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কেটে নেওয়া গাছগুলো উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম খোকনের সাথে কথা হলে তিনি জানান, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বাড়ির টিনের বাউন্ডারির জায়গাটি আমাদের। বাড়িতে যাওয়া আসার রাস্তা বন্ধ করে দেয়ায় টিনের বাউন্ডারি খোলে সরানো হয়েছে। তবে কথা কাটাকাটি হলেও কোন মারামারি হয়নি বলে দাবি করেন তিনি।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 38 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 31 ভিউ লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলার খবর লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 39 ভিউ শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 42 ভিউ বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি জেলার খবর বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 49 ভিউ আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 36 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 122 ভিউ