লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

****
Eidok-এ শেয়ার
লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি: সংগৃহীত
লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
 
এম জামশেদ আলম 
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের অপচেষ্টার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁরা অবস্থান নেন ও মিছিল করেন। অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
রবিবার ২৯ নভেম্বর দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাহউদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিলটি সীতাকুণ্ড পৌরবাজার প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলা গেট এলাকায় পৌঁছায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
 
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, এম সামসুদ্দৌহা, উপজেলা যুবদলের সভাপতি কাজী সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আবু জাফর ভূঁইয়া, আকবর হোসেন, ইদ্রিস মিয়া মনির, সাহেদ আহাম্মেদ, আলমগীর ইমরান, নুর ইসলাম মেম্বার, সরওয়ার কামাল, মোজাম্মেল হক সমির, পৌর যুবদলের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক আবির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার বারৈয়াঢালা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা ও ভাটিয়ারীসহ বিভিন্ন ইউনিয়নে মহাসড়কের পাশে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এ সময় তাঁরা খণ্ড খণ্ড মিছিল বের করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে থাকেন।
 
কাজী মো. সালাহউদ্দিন বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে তাঁরা সতর্ক রয়েছেন। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করতে না পারে, সেদিকে নেতাকর্মীরা নজর রাখছেন।
 
এদিকে, শনিবার সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও টহল জোরদার করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে এসআরবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যদের টহল দিতে দেখা যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 6 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 4 ভিউ শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 7 ভিউ বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি জেলার খবর বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 23 ভিউ আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 34 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 116 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 ভিউ