কুমিল্লা

কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযান: ট্রেন ও সীমান্ত এলাকা থেকে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ, আটক ১

****
Eidok-এ শেয়ার
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযান: ট্রেন ও সীমান্ত এলাকা থেকে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ, আটক ১
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশন এবং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬১ লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাচালানী পণ্য, মাদক ও একটি সিএনজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় চোরাচালানের সাথে জড়িত ১ জন আসামিকে আটক করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​উক্ত তারিখে আনুমানিক বিকেল ৪টায় (১৬০০ ঘটিকায়) কুমিল্লা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খাঁন ও বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি যৌথ দল সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিম এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।
​এর পাশাপাশি, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ জন আসামিকে আটক করা হয়। এ সময় বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাদ্যসামগ্রী, উল্লেখযোগ্য সংখ্যক মাদকদ্রব্য এবং চোরাচালান কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়, যার সিজারমূল্য ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।
​গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করে ১০ বিজিবি।
​আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 61 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 43 ভিউ