কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযান: ট্রেন ও সীমান্ত এলাকা থেকে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ, আটক ১.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযান: ট্রেন ও সীমান্ত এলাকা থেকে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ, আটক ১..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযান: ট্রেন ও সীমান্ত এলাকা থেকে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ, আটক ১..
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযান: ট্রেন ও সীমান্ত এলাকা থেকে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ, আটক ১..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশন এবং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬১ লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাচালানী পণ্য, মাদক ও একটি সিএনজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় চোরাচালানের সাথে জড়িত ১ জন আসামিকে আটক করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​উক্ত তারিখে আনুমানিক বিকেল ৪টায় (১৬০০ ঘটিকায়) কুমিল্লা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খাঁন ও বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি যৌথ দল সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিম এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।
​এর পাশাপাশি, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ জন আসামিকে আটক করা হয়। এ সময় বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাদ্যসামগ্রী, উল্লেখযোগ্য সংখ্যক মাদকদ্রব্য এবং চোরাচালান কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়, যার সিজারমূল্য ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।
​গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করে ১০ বিজিবি।
​আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator