#sirajganj | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
#sirajganj
সিরাজগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
# #sirajganj #সিরাজগঞ্জ #police #দুদক
সিরাজগঞ্জ জেলার রাজনীতিতে বিএনপির এক দৃঢ় স্তম্ভের নাম সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও মাঠপর্যায়ের নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জেলা রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি, যা আজ অনেক তরুণ নেতার জন্য প্রেরণার উৎস।
সাইদুর রহমান বাচ্চু জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ শহরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা আবুল হোসেন ছিলেন সাধারণ ব্যবসায়ী। শৈশবে পিতার মৃত্যু তাঁকে জীবনের বাস্তবতার মুখোমুখি করে তোলে। জ্ঞানদায়িনী হাই স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করলেও, কৈশোরে রাজনৈতিক প্রেরণাই তাঁকে ছাত্র রাজনীতির দিকে টেনে নেয়।
মাত্র ১৫ বছর বয়সে, প্রায় ১৯৭৯ সালে, তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৩-৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার গ্রেফতার হন। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় রাজনৈতিক মামলায় আটক থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি—কিন্তু তাতে তাঁর মনোবল ভাঙেনি।
১৯৮৮-৮৯ এবং ১৯৮৯-৯০ সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। একই সময়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন।
১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তিনি জেলা বিএনপির তৎকালীন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে “বন্যার্ত তহবিল” গঠন করেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এই মানবিক উদ্যোগই তাঁকে মানুষের কাছে “সংগ্রামী নেতা” হিসেবে পরিচিত করে তোলে।
পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ২০২৪ সালের বন্যাতেও তিনি মাঠে ছিলেন ত্রাণ ও সহায়তা কার্যক্রমে। ছাত্র আন্দোলনের “শহীদ ১০” পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করে তিনি আবারও জনমানুষের আস্থা অর্জন করেন।
২০০৩ সালে তিনি মূল দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন এবং একই বছর শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা ও দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থাকার মনোভাব তাঁকে জেলা রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে।
২০০৯ সালের পর থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন, মিছিল ও সভা-সমাবেশে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৬ সালে তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে প্রায় ৬৮টি মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে বিভিন্ন সংবাদসূত্রে জানা যায়। আন্দোলনের সময় তাঁকে বহুবার গ্রেফতার ও হয়রানির শিকার হতে হয়েছে।
২০১৮ সালের নির্বাচনী সময় তাঁর কিছু বক্তব্যই নেতাকর্মীদের উজ্জ্বিত করে রেখেছে। তিনি বলেছিলেন— “আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা পিছু হটব না। ভোটাধিকার আদায়ের লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না।”
তবে রাজনৈতিক জীবন শুধুই সংগ্রামে পূর্ণ নয়; বিতর্কও তাঁকে ছাড়েনি। ২০২০ সালে এক বনভোজনে অংশ নেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তবু তিনি বলেন— “দলীয় শৃঙ্খলা আমার কাছে সর্বাগ্রে। মতবিরোধ থাকতে পারে, কিন্তু দলের ঐক্যই আমার অঙ্গীকার।”
রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন— “আমি রাজনীতি করি জনগণের অধিকারের জন্য। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারই আমার জীবনের লক্ষ্য। জনগণের শক্তিতেই বিএনপি টিকে আছে, জনগণের জন্যই আমরা সংগ্রাম করছি।”
সিরাজগঞ্জের তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাঁকে “বাচ্চু ভাই” নামে চেনেন। সহজ-সরল জীবনযাপন, সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সংগঠনপ্রেম তাঁকে করেছে জনপ্রিয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, “সিরাজগঞ্জ বিএনপি’কে টিকিয়ে রাখার পেছনে সাইদুর রহমান বাচ্চুর ভূমিকা মৌলিক। সংঘাতময় রাজনীতির মধ্যেও তিনি সংগঠন ধরে রেখেছেন।”
দলীয় পুনর্গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি আরও সুসংগঠিত বিএনপি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন “আমার লক্ষ্য পরিষ্কার— সংগঠনের ঐক্য, তৃণমূলের ক্ষমতায়ন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের বিশ্বাস।”
একজন সংগ্রামী রাজনীতিবিদ, সংগঠক ও সামাজিক কর্মী হিসেবে সাইদুর রহমান বাচ্চু আজ সিরাজগঞ্জ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্যাগ, সাহস ও নীতির মিশেলে গড়া তাঁর রাজনৈতিক জীবন কেবল জেলা নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন স্থানীয় বিশ্লেষকরা।
#sydurrahmanbachchu | #bnp | #sirajganj
পড়াশোনাকে আনন্দময় করে তুলতে এবং বিদ্যালয়ের প্রতি শিশুদের আকর্ষণ সৃষ্টি করতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক অভিনব আয়োজন—‘ফান-ডে’। বিদ্যালয়ে এখনও ভর্তি হয়নি এমন কোমলমতি শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করেছে শহীদ মডেল স্কুল।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুজিব সড়কস্থ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “Read With Fun” শীর্ষক এই অনুষ্ঠান। এতে অংশ নেয় এলাকার অসংখ্য শিশু ও অভিভাবক।
অনুষ্ঠানে শিশুদের হাস্যরসাত্মক কৌতুক, গান, ছড়া, ছবি আঁকা, ও শিক্ষামূলক খেলার মাধ্যমে শেখানো হয় অক্ষর, সংখ্যা ও প্রাণীর নাম। পুরো আয়োজন জুড়ে ছিল শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এক উৎসবমুখর পরিবেশ।
শহীদ মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো—শিশুরা যেন বিদ্যালয়কে ভয় না পায়। তারা যেন বুঝতে পারে পড়াশোনা খুব সহজ ও আনন্দদায়ক একটি বিষয়। বিদ্যালয়কে ভালোবাসতে শেখানো এবং ছোট বয়স থেকেই পড়ার প্রতি আকর্ষণ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিশুদের হাতে-কলমে শেখানো হচ্ছে। গানে গানে ছড়া শেখানো, চিত্রাঙ্কনের মাধ্যমে অক্ষরের সাথে পরিচয় করানো, প্রাণীর নাম শেখানো—সবকিছুই আনন্দঘনভাবে। আমাদের লক্ষ্য কোনো শিক্ষার্থীকে শুধু নিজেদের বিদ্যালয়ে ভর্তি করানো নয়, বরং তাদের মোবাইলের আসক্তি থেকে বইয়ের দিকে ফিরিয়ে আনা।”
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই “ফান-ডে” কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিনই অংশ নিচ্ছে নতুন নতুন শিশু ও তাদের অভিভাবকরা।
অভিভাবকদের অনেকেই জানান, এমন আনন্দঘন আয়োজন শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। বই, ছড়া, ছবি আঁকা ও খেলাধুলার মেলবন্ধনে শিশুরা শেখার আনন্দ পাচ্ছে যা ভবিষ্যতে তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
এমন ব্যতিক্রমী উদ্যোগে সিরাজগঞ্জে শিক্ষায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে শহীদ মডেল স্কুল। স্থানীয় শিক্ষাবিদরাও মনে করছেন, এই ধরণের উদ্যোগ দেশের অন্যান্য বিদ্যালয়েও গ্রহণ করা হলে শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি পাবে এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে।
#shahidmodelschool | #sms | #sirajganj
হাদি হত্যার দ্রুত বিচার না হলে নির্বাচনী নিরাপত্তা নিয়ে শঙ্কা: মির্জা মোস্তফা জামান
.
#sirajganj | #osmanhadi | #mirzamostofa
আমি চেয়েছিলাম বলেছিল শাপলা জাতীয় প্রতীক- মাহমুদুর রহমান মান্না
.
#ncp | #shapla | #nagorikoikkyo | #sirajganj
জামায়াতের অভিযোগে তৈরি জটিলতায় তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: ইকবাল হাসান মাহমুদ টুকু
.
#sirajganj | #tariquerahman | #tuku
তৃণমূল শক্তি বাড়াতে স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত হওয়া উচিত- বিএনপি নেতা মিন্টু
.
#sirajganj | #khorshedmintu | #upchairmen
জিয়াউর রহমান সুযোগ না দিলে যুদ্ধাপরাধীরা রাজনীতি করতে পারত না- বিএনপি নেতা বাচ্চু
.
#sydurrahman | #bnp | #sirajganj
জনগণ থেকে বিচ্ছিন্ন জামায়াতের প্রার্থী, শুধু চেনে প্রতীক- বিএনপি নেতা হায়দার
.
#kamarkhand | #bnp | #sirajganj
বেগম জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির শোক ও মির্জা মোরাদুজ্জামানের পরিবারের শ্রদ্ধাঞ্জলি
.
#sirajganj | #begumzia | #tariquerahman
মানুষ ব্যালটের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তিকে উচিত জবাব দেবে: টুকু
.
#sirajganj |#bnp | #tuku | #bachchu
কৃষকের সাথে সরকার এবং রাষ্ট্রের এখন সরাসরি যোগাযোগ হবে: স্বাস্থ্যমন্ত্রী
.
#sirajganj | #drmuhit | #shahajadpur
মে দিবসে শ্রমিক ঐক্যে সাত্তার ফাউন্ডেশনের বর্ণাঢ্য শোভাযাত্রা
#sirajganj #abdussatttarfaundation #rally #maydibos
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই পূরণ হবে জনগণের স্বপ্ন—বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান
.
#mirzamostofa | #bnp | #sirajganj
মাসে পৌনে দুই কোটি শিশুর সুরক্ষায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী ড. এম এ মুহিত
.
#sirajganj | #tariquerahman | #healthminister
হাদি হত্যাকাণ্ডে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জ শহীদ মিনারে গণবিক্ষোভ
.
#sirajganj | #hadi | #eyenewsbd
প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় মেধা তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে শহীদ মডেল স্কুল
.
#sms | #shahidmodelschool | #sirajganj
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের ঐক্যের আহবান জানালেন বিএনপি নেতা বাচ্চু
.
#sirajganj | #bnp | #bachchu | #36july
গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানি মন্ত্রীর অভিযান
.
#baghabarioildepot | #fuelminister | #sirajganj
জামায়াতের প্রার্থীকে কেউ নিচেই না, টুকুই হবে আগামীর এমপি- বিএনপি নেতা আলিম
.
#sirajganj | #iqbalhasantuku | #alim
সরকারি চাল কেনার ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা
.
#তাড়াশ | #sirajganj | #হামলা
সিরাজগঞ্জ কাজিপুরের ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন
.
#kazipur | #sirajganj | #jamuna
পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন ইটভাটা, প্রশাসনকে প্রকাশ্য বৃদ্ধাঙ্গুলি
.
#sirajganj | #bricks | #rayganj
মির্জা মোস্তফার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সদকা
.
#sirajganj | #khaledazia | #mirzamostofa
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
.
#ullapara | #sirajganj-4 | #azadhossain
সিরাজগঞ্জে ধর্ষণের হুমকিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার
.
#sirajganj | #bnpfamily #tariquerahman
“আমরা ধর্মীয় শাসনে বিশ্বাসী, কিন্তু ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু
.
#bnp | #sirajganj | #bachchu
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে আসামির মৃ/ত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’
.
#sirajganj | #db | #police
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িবহরে হা/ ম/ লা
.
#vpaynulhaque #sirajganj #rayganjtarash
সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁ/জা/সহ তিন কারবারি গ্রে/ফ/তা/র
.
#sirajganj | #gaza | #sadar_thana
সিরাজগঞ্জ চেম্বার রক্ষায় বাচ্চুর দক্ষ নেতৃত্ব অতুলনীয়- তানভীর পলাশ
.
#sirajganj | #chamber | #bachchu | #polash
সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হে রো ই ন সহ মা দ ক কারবারি গ্রেপ্তার
.
#sirajganj | #rab | #jamuna