#sirajganj

Juwel Hossain
43 צפיות · לִפנֵי 5 חודשים

⁣পড়াশোনাকে আনন্দময় করে তুলতে এবং বিদ্যালয়ের প্রতি শিশুদের আকর্ষণ সৃষ্টি করতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক অভিনব আয়োজন—‘ফান-ডে’। বিদ্যালয়ে এখনও ভর্তি হয়নি এমন কোমলমতি শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করেছে শহীদ মডেল স্কুল।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুজিব সড়কস্থ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “Read With Fun” শীর্ষক এই অনুষ্ঠান। এতে অংশ নেয় এলাকার অসংখ্য শিশু ও অভিভাবক।

অনুষ্ঠানে শিশুদের হাস্যরসাত্মক কৌতুক, গান, ছড়া, ছবি আঁকা, ও শিক্ষামূলক খেলার মাধ্যমে শেখানো হয় অক্ষর, সংখ্যা ও প্রাণীর নাম। পুরো আয়োজন জুড়ে ছিল শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এক উৎসবমুখর পরিবেশ।

শহীদ মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো—শিশুরা যেন বিদ্যালয়কে ভয় না পায়। তারা যেন বুঝতে পারে পড়াশোনা খুব সহজ ও আনন্দদায়ক একটি বিষয়। বিদ্যালয়কে ভালোবাসতে শেখানো এবং ছোট বয়স থেকেই পড়ার প্রতি আকর্ষণ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিশুদের হাতে-কলমে শেখানো হচ্ছে। গানে গানে ছড়া শেখানো, চিত্রাঙ্কনের মাধ্যমে অক্ষরের সাথে পরিচয় করানো, প্রাণীর নাম শেখানো—সবকিছুই আনন্দঘনভাবে। আমাদের লক্ষ্য কোনো শিক্ষার্থীকে শুধু নিজেদের বিদ্যালয়ে ভর্তি করানো নয়, বরং তাদের মোবাইলের আসক্তি থেকে বইয়ের দিকে ফিরিয়ে আনা।”

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই “ফান-ডে” কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিনই অংশ নিচ্ছে নতুন নতুন শিশু ও তাদের অভিভাবকরা।

অভিভাবকদের অনেকেই জানান, এমন আনন্দঘন আয়োজন শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। বই, ছড়া, ছবি আঁকা ও খেলাধুলার মেলবন্ধনে শিশুরা শেখার আনন্দ পাচ্ছে যা ভবিষ্যতে তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এমন ব্যতিক্রমী উদ্যোগে সিরাজগঞ্জে শিক্ষায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে শহীদ মডেল স্কুল। স্থানীয় শিক্ষাবিদরাও মনে করছেন, এই ধরণের উদ্যোগ দেশের অন্যান্য বিদ্যালয়েও গ্রহণ করা হলে শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি পাবে এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে।

#shahidmodelschool | #sms | #sirajganj

Juwel Hossain
38 צפיות · לִפנֵי 5 חודשים

সিরাজগঞ্জ জেলার রাজনীতিতে বিএনপির এক দৃঢ় স্তম্ভের নাম সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও মাঠপর্যায়ের নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জেলা রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি, যা আজ অনেক তরুণ নেতার জন্য প্রেরণার উৎস।

সাইদুর রহমান বাচ্চু জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ শহরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা আবুল হোসেন ছিলেন সাধারণ ব্যবসায়ী। শৈশবে পিতার মৃত্যু তাঁকে জীবনের বাস্তবতার মুখোমুখি করে তোলে। জ্ঞানদায়িনী হাই স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করলেও, কৈশোরে রাজনৈতিক প্রেরণাই তাঁকে ছাত্র রাজনীতির দিকে টেনে নেয়।

মাত্র ১৫ বছর বয়সে, প্রায় ১৯৭৯ সালে, তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৩-৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার গ্রেফতার হন। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় রাজনৈতিক মামলায় আটক থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি—কিন্তু তাতে তাঁর মনোবল ভাঙেনি।

১৯৮৮-৮৯ এবং ১৯৮৯-৯০ সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। একই সময়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন।

১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তিনি জেলা বিএনপির তৎকালীন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে “বন্যার্ত তহবিল” গঠন করেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এই মানবিক উদ্যোগই তাঁকে মানুষের কাছে “সংগ্রামী নেতা” হিসেবে পরিচিত করে তোলে।

পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ২০২৪ সালের বন্যাতেও তিনি মাঠে ছিলেন ত্রাণ ও সহায়তা কার্যক্রমে। ছাত্র আন্দোলনের “শহীদ ১০” পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করে তিনি আবারও জনমানুষের আস্থা অর্জন করেন।

২০০৩ সালে তিনি মূল দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন এবং একই বছর শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা ও দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থাকার মনোভাব তাঁকে জেলা রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে।

২০০৯ সালের পর থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন, মিছিল ও সভা-সমাবেশে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৬ সালে তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে প্রায় ৬৮টি মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে বিভিন্ন সংবাদসূত্রে জানা যায়। আন্দোলনের সময় তাঁকে বহুবার গ্রেফতার ও হয়রানির শিকার হতে হয়েছে।

২০১৮ সালের নির্বাচনী সময় তাঁর কিছু বক্তব্যই নেতাকর্মীদের উজ্জ্বিত করে রেখেছে। তিনি বলেছিলেন— “আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা পিছু হটব না। ভোটাধিকার আদায়ের লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না।”

তবে রাজনৈতিক জীবন শুধুই সংগ্রামে পূর্ণ নয়; বিতর্কও তাঁকে ছাড়েনি। ২০২০ সালে এক বনভোজনে অংশ নেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তবু তিনি বলেন— “দলীয় শৃঙ্খলা আমার কাছে সর্বাগ্রে। মতবিরোধ থাকতে পারে, কিন্তু দলের ঐক্যই আমার অঙ্গীকার।”

রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন— “আমি রাজনীতি করি জনগণের অধিকারের জন্য। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারই আমার জীবনের লক্ষ্য। জনগণের শক্তিতেই বিএনপি টিকে আছে, জনগণের জন্যই আমরা সংগ্রাম করছি।”

সিরাজগঞ্জের তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাঁকে “বাচ্চু ভাই” নামে চেনেন। সহজ-সরল জীবনযাপন, সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সংগঠনপ্রেম তাঁকে করেছে জনপ্রিয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, “সিরাজগঞ্জ বিএনপি’কে টিকিয়ে রাখার পেছনে সাইদুর রহমান বাচ্চুর ভূমিকা মৌলিক। সংঘাতময় রাজনীতির মধ্যেও তিনি সংগঠন ধরে রেখেছেন।”

দলীয় পুনর্গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি আরও সুসংগঠিত বিএনপি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন “আমার লক্ষ্য পরিষ্কার— সংগঠনের ঐক্য, তৃণমূলের ক্ষমতায়ন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের বিশ্বাস।”

একজন সংগ্রামী রাজনীতিবিদ, সংগঠক ও সামাজিক কর্মী হিসেবে সাইদুর রহমান বাচ্চু আজ সিরাজগঞ্জ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্যাগ, সাহস ও নীতির মিশেলে গড়া তাঁর রাজনৈতিক জীবন কেবল জেলা নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন স্থানীয় বিশ্লেষকরা।


#sydurrahmanbachchu | #bnp | #sirajganj

Juwel Hossain
32 צפיות · לִפנֵי 2 חודשים

⁣জামায়াতের অভিযোগে তৈরি জটিলতায় তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: ইকবাল হাসান মাহমুদ টুকু
.
#sirajganj | #tariquerahman | #tuku

Juwel Hossain
26 צפיות · לִפנֵי 6 חודשים

⁣জনগণের দাবিতে সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে চান নাগরিক ঐক্যের নেতা মোখলেছুর রহমান সবুজ
.
#nagorikoikko | #elaction | #sirajganj


⁣সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন নাগরিক ঐক্যের জেলা সদস্য সচিব মোখলেছুর রহমান সবুজ। জনগণের দাবির মুখে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মাঠে-ময়দানে কাজ করে আসছেন এই নেতা।

২৯শে সেপ্টেম্বর (সোমবার) কামারখন্দ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবুজ বলেন, “জনগণের খেদমতে আমি সর্বদা প্রস্তুত। যদি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না চান, তাহলে আমি সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে রাজি আছি।”

মোখলেছুর রহমান সবুজ শুধু নামেই নন, কাজের মাধ্যমেই জেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের নীতি-আদর্শ মাঠে তুলে ধরতে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সিরাজগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কই সবুজের মূল শক্তি। রাজনৈতিক প্রভাব বিস্তার নয়, বরং সামাজিক বন্ধন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। বিভিন্ন সময়ে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ফলে তার প্রার্থীতা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে এটি হবে মোখলেছুর রহমান সবুজের জন্য রাজনীতির বড় মঞ্চ। তার মতে, রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের খেদমত। তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সুযোগ পেলে জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই এগোতে চান।

নাগরিক ঐক্যের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির যে প্রত্যাশা, মোখলেছুর রহমান সবুজ তারই এক প্রতীক। জনগণের দাবির মুখে প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিকে নতুনভাবে নাড়া দিয়েছে—এতে সন্দেহ নেই।

Juwel Hossain
25 צפיות · לִפנֵי 5 חודשים

⁣আমি চেয়েছিলাম বলেছিল শাপলা জাতীয় প্রতীক- মাহমুদুর রহমান মান্না
.
#ncp | #shapla | #nagorikoikkyo | #sirajganj

Juwel Hossain
24 צפיות · לִפנֵי 2 חודשים

⁣বেগম জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির শোক ও মির্জা মোরাদুজ্জামানের পরিবারের শ্রদ্ধাঞ্জলি
.
#sirajganj | #begumzia | #tariquerahman

Juwel Hossain
23 צפיות · לִפנֵי 5 חודשים

⁣প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় মেধা তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে শহীদ মডেল স্কুল
.
#sms | #shahidmodelschool | #sirajganj

Juwel Hossain
21 צפיות · לִפנֵי 3 חודשים

⁣হাদি হত্যাকাণ্ডে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জ শহীদ মিনারে গণবিক্ষোভ
.
#sirajganj | #hadi | #eyenewsbd

Juwel Hossain
21 צפיות · לִפנֵי 5 חודשים

⁣তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই পূরণ হবে জনগণের স্বপ্ন—বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান
.
#mirzamostofa | #bnp | #sirajganj

Juwel Hossain
20 צפיות · לִפנֵי 2 חודשים

⁣ধর্মীয় দুর্বলতাকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা চলছে- বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু
.
#sirajganj | #bnp | #religion

Rakibul Islam
20 צפיות · לִפנֵי 5 חודשים

ধানের শীষে ভোট মানে গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত— মির্জা মোস্তফা জামান
.
#mirzamostofa | #bnp | #sirajganj

Juwel Hossain
20 צפיות · לִפנֵי 5 חודשים

⁣ক্ষমতায় গেলে ৬ কোটি মানুষকে মাসে ১ হাজার করে টাকা দিব- মান্না
.
#nagorikoikkyo | #sirajganj | #mrmanna

Juwel Hossain
19 צפיות · לִפנֵי 2 חודשים

⁣হাদি হত্যার দ্রুত বিচার না হলে নির্বাচনী নিরাপত্তা নিয়ে শঙ্কা: মির্জা মোস্তফা জামান
.
#sirajganj | #osmanhadi | #mirzamostofa

Juwel Hossain
19 צפיות · לִפנֵי 5 חודשים

⁣দেবী মা খঞ্জন দিয়ে উসুলের বুকে চালিয়ে দিয়েছিল - মাহমুদুর রহমান মান্না
.
#mahmudurrahmanmanna | #nagorikoikkyo | #sirajganj

Juwel Hossain
18 צפיות · לִפנֵי 5 חודשים

⁣সিরাজগঞ্জে মেডিকেল হাসপাতাল থেকে ক্যাথ-ল্যাব মেশিন সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদ ও মানববন্ধন
.
#medical | #hospital | #sirajganj

Juwel Hossain
17 צפיות · לִפנֵי 2 חודשים

⁣গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের এক আপসহীন ও সংগ্রামী নেত্রী- বিএনপি নেতা রঞ্জন
.
#sirajganj | #begumzia | #tariquerahman

Rakibul Islam
17 צפיות · לִפנֵי 4 חודשים

⁣সিরাজগঞ্জে অটোটেম্পু মালিক-শ্রমিকদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
.
#sirajganj | #autotempu | #preyar

Juwel Hossain
17 צפיות · לִפנֵי 5 חודשים

⁣স্বাধীনতার ৫৪ বছরেও আমরা মানুষের শাসন কায়েম করতে পারিনি- মাহমুদুর রহমান মান্না
.
#mahmudurrahmanmanna | #nagorikoikkyo | #sirajganj

Juwel Hossain
16 צפיות · לִפנֵי 5 חודשים

⁣ভোট তাকেই দিবেন, যারা দেশটাকে বদলে দিতে পারে- মাহমুদুর রহমান মান্না
.
#ncp | #shapla | #nagorikoikkyo | #sirajganj

Juwel Hossain
15 צפיות · לִפנֵי 1 חוֹדֶשׁ

⁣যারা বাংলদেশই চায়নি তারা দেশের জন্য কি করবে- যুবদল নেতা পারভেজ
.
#sirajganj | #bnp | #jamaat

Juwel Hossain
15 צפיות · לִפנֵי 4 חודשים

⁣সাবেক এমপি মিল্লাত মুন্নার ফাঁসির দাবিতে উত্তাল সিরাজগঞ্জ
.
#sirajganj | #millatmunna | #awameleague

Juwel Hossain
13 צפיות · לִפנֵי 2 חודשים

⁣তারেক রহমানকে নিরাপত্তার চাদরে ঘিরে বগুড়ায় পৌঁছে দিব- ভিপি আয়নুল হক
.
#sirajganj | #tariquerahman | #vpaynul

Rakibul Islam
13 צפיות · לִפנֵי 5 חודשים

জিয়াউর রহমান সুযোগ না দিলে যুদ্ধাপরাধীরা রাজনীতি করতে পারত না- বিএনপি নেতা বাচ্চু
.
#sydurrahman | #bnp | #sirajganj

Juwel Hossain
12 צפיות · לִפנֵי 2 חודשים

⁣কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমীর হামজার বি রুদ্ধে সিরাজগঞ্জে মামলা
.
#sirajganj | #amirhamza | #mamla

Juwel Hossain
12 צפיות · לִפנֵי 2 חודשים

⁣সিরাজগঞ্জের ৬টি আসনে ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত: বিএনপি নেতা বাচ্চু
.
#sirajganj | #bnp | #bachchu

Juwel Hossain
12 צפיות · לִפנֵי 5 חודשים

⁣বেশি বেশি বলছি নাকি, এতো ভালো তো ভালো না- মাহমুদুর রহমান মান্না
.
#mahmudurrahmanmanna | #nagorikoikko | #sirajganj

Juwel Hossain
11 צפיות · לִפנֵי 2 חודשים

⁣জামায়াতের প্রার্থীকে কেউ নিচেই না, টুকুই হবে আগামীর এমপি- বিএনপি নেতা আলিম
.
#sirajganj | #iqbalhasantuku | #alim

Juwel Hossain
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣গুপ্ত পরিচয়ের প্যানেলেও বিপুল ভোটে জামায়াত পরাজিত: সাইদুর রহমান বাচ্চু
.
#sirajganj | #chamber | #bnp_jamat

Juwel Hossain
10 צפיות · לִפנֵי 2 חודשים

⁣কান্নাজড়িত কণ্ঠে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা রেজাতে রাব্বি উথান
.
#sirajganj | #begumzia | #kamarkhando

Juwel Hossain
10 צפיות · לִפנֵי 6 חודשים

⁣ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের ঐক্যের আহবান জানালেন বিএনপি নেতা বাচ্চু
.
#sirajganj | #bnp | #bachchu | #36july

Juwel Hossain
8 צפיות · לִפנֵי 5 חודשים

⁣ভোট দিলে পাল্লায়, পাবে আল্লাহ- বিভ্রান্তিকর শ্লোগান : ইকবাল হাসান টুকু
.
#sirajganj | #iqbalhasantuku | #bnp | #jamaat

Juwel Hossain
7 צפיות · לִפנֵי 6 ימים

⁣পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম
.
#sirajganj | #pourashava | #nirbachon

Juwel Hossain
7 צפיות · לִפנֵי 5 חודשים

⁣সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
.
#bnp | #zobudol | #sirajganj

Juwel Hossain
6 צפיות · לִפנֵי 3 ימים

⁣রাজনীতিতে স্বচ্ছতার কারণে আস্থা চাই পৌরবাসীর: নূর কায়েম সবুজ
.
#sirajganj | #mayor | #noorkayemsabuj

Juwel Hossain
6 צפיות · לִפנֵי 1 חוֹדֶשׁ

⁣জনগণ থেকে বিচ্ছিন্ন জামায়াতের প্রার্থী, শুধু চেনে প্রতীক- বিএনপি নেতা হায়দার
.
#kamarkhand | #bnp | #sirajganj

Juwel Hossain
6 צפיות · לִפנֵי 1 חוֹדֶשׁ

⁣ভদ্রঘাটে ধানের শীষের গণজোয়ার তৈরি হয়েছে- বিএনপি নেতা আলিম
.
#sirajganj | #bnp | #kamarkhand

Juwel Hossain
6 צפיות · לִפנֵי 3 חודשים

⁣মানুষ ব্যালটের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তিকে উচিত জবাব দেবে: টুকু
.
#sirajganj |#bnp | #tuku | #bachchu



Juwel Hossain
5 צפיות · לִפנֵי 4 חודשים

⁣সিরাজগঞ্জ কাজিপুরের ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন
.
#kazipur | #sirajganj | #jamuna

Juwel Hossain
4 צפיות · לִפנֵי 15 ימים

⁣পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন ইটভাটা, প্রশাসনকে প্রকাশ্য বৃদ্ধাঙ্গুলি
.
#sirajganj | #bricks | #rayganj

Juwel Hossain
4 צפיות · לִפנֵי 3 חודשים

⁣“আমরা ধর্মীয় শাসনে বিশ্বাসী, কিন্তু ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু
.
#bnp | #sirajganj | #bachchu

Juwel Hossain
4 צפיות · לִפנֵי 4 חודשים

⁣সরকারি চাল কেনার ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা
.

#তাড়াশ | #sirajganj | #হামলা

Juwel Hossain
3 צפיות · לִפנֵי 20 ימים

⁣সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হে রো ই ন সহ মা দ ক কারবারি গ্রেপ্তার
.
#sirajganj | #rab | #jamuna

Juwel Hossain
3 צפיות · לִפנֵי 4 חודשים

⁣সিরাজগঞ্জে ডিবি হেফাজতে আসামির মৃ/ত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’
.
#sirajganj | #db | #police

Juwel Hossain
3 צפיות · לִפנֵי 4 חודשים

⁣⁣সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
.
#ullapara | #sirajganj-4 | #azadhossain

Juwel Hossain
2 צפיות · לִפנֵי 3 חודשים

⁣সিরাজগঞ্জ চেম্বার রক্ষায় বাচ্চুর দক্ষ নেতৃত্ব অতুলনীয়- তানভীর পলাশ
.
#sirajganj | #chamber | #bachchu | #polash

Juwel Hossain
2 צפיות · לִפנֵי 3 חודשים

⁣মির্জা মোস্তফার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সদকা
.
#sirajganj | #khaledazia | #mirzamostofa

Juwel Hossain
1 צפיות · לִפנֵי 3 חודשים

⁣সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁ/জা/সহ তিন কারবারি গ্রে/ফ/তা/র
.
#sirajganj | #gaza | #sadar_thana