বিএনপি নেতার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের যৌথ বিবৃতি | আই নিউজ বিডি

বিএনপি নেতার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের যৌথ বিবৃতি

বিবৃতিতে বলেন, গঠনমূলক ও তথ্যভিত্তিক রাজনীতির চর্চা পরিহার করে ভিত্তিহীন মন্তব্য করা একজন প্রবীণ রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়..
Eidok-এ শেয়ার
বিএনপি নেতার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের যৌথ বিবৃতি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা। তাদের দাবি, উক্ত বক্তব্যে জুলাই শহীদদের পরিচয় ও অবদান নিয়ে অসত্য এবং রাজনীতিপ্রসূত তথ্য উপস্থাপন করা হয়েছে।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা ও সেক্রেটারি এস এম মুনসুর আলী এই প্রতিবাদ জানান। গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিএনপি’র এক প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু ওই মন্তব্য করেন।

যৌথ বিবৃতিতে জামায়াত নেতারা অভিযোগ করেন, উক্ত সভায় বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু দাবি করেছিলেন— উল্লাপাড়া আসনে বিএনপির জয়লাভ হলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং সিরাজগঞ্জের ১৩ জন জুলাই শহীদদের মধ্যে ১২ জনই বিএনপির কর্মী। জামায়াত নেতৃবৃন্দের মতে, এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এতে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন এবং আত্মত্যাগ করেছেন। শহীদদের মহান আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতায় বন্দি করা তাঁদের স্মৃতির প্রতি অবমাননাকর। 

নেতারা আরও বলেন, গঠনমূলক ও তথ্যভিত্তিক রাজনীতির চর্চা পরিহার করে ভিত্তিহীন মন্তব্য করা একজন প্রবীণ রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়।

ভবিষ্যতে জামায়াতে ইসলামী, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করার জন্য বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর প্রতি আহ্বান জানান রায়গঞ্জ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 48 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 ভিউ