ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Dernières vidéos
খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া সিএনজি এবং তেলের গাড়ির সাথে মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ এবং আহত ৭ জন। গুরুতর ৫ জনকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং দুজনকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার > ঈদের আগে ৫ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে আজ ১৭ মে শনিবার দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারি শিক্ষক কেয়ারটেকারসহ সংশ্লিষ্টরা। দাবি পুরন করা না হলে আগামী সোমবার ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার বাসভবন ঘেরাওসহ ঢাকা অচলের ঘোষনা দিয়েছেন সংগঠনের নেতারা। প্রকল্পে কর্মরত ৭৩ হাজার শিক্ষকসহ সংশ্লিষ্ট ৮৪ হাজার কর্মী ওই কর্মসূচি বাস্তবায়নে ঢাকায় মার্চ করবেন বলে হুমকি দিয়েছেন তারা।
শনিবারে ও কর্মব্যস্ত নগরী।
সরকার ঈদুল আজহার পরবর্তী ১১ ও ১২ জুন সাধারণ ছুটি ঘোষণা করে যাতে ঈদ যাত্রা নিরাপদ ও আরামদায়ক হয়। এর ধারাবাহিকতায় ক্ষতি পুষিয়ে নিতে ১৭ ও ২৪ মে ২০২৫ সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বীমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। আজ শনিবার রাজধানীর মতিঝিলে গিয়ে দেখা যায় সকলে নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত।
মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ, ঢাকা।
মেলোনিকে হাঁটু গেড়ে স্বাগত জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী
আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিরানায় গিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনে আগত অতিথিদের জন্য আয়োজিত লাল গালিচায় মেলোনি পা রাখতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। তাকে স্বাগত জানাতে অভিনব এক কৌশল অবলম্বন করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি যখন লার গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে তাকে স্বাগত জানান এডি রামা।
এছাড়া রামা মেলোনির উদ্দেশ্যে তার হাত দুটিকে অনেকটা ‘নমস্কার’ জানানো ভঙ্গিতে রাখেন। মেলোনি এই দৃশ্য দেখে হেসে ফেলেন এবং পরে রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। রামা তাকে ‘আমার ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন।
নাটোরের বড়াইগ্রামের সনামধন্য রাজাপুর ডিগ্রি অনার্স কলেজের শিক্ষার্থীরা আনন্দিত শনিবার ক্লাস করতে পেরে। তারা বলে ঈদের ছুটির পরে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাসে পাঠদান চালু হোক।
ডোমার-ডিমলায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির হোসেন মিলন ও অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, “আগে টাকা পরে বিদ্যুৎ”—এই পদ্ধতির প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তারা বলেন, যারা ইতোমধ্যে এই মিটার ব্যবহার করছেন, তারাও এটি গলার কাঁটা হিসেবে দেখছেন। বক্তারা দাবি করেন, প্রি-পেইড মিটার প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে কৃষকরা অগ্রিম টাকা দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
বক্তারা আরও বলেন, “জনগণকে না জানিয়ে প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত গণবিরোধী এবং এটি ডিজিটাল চুরির একটি নতুন কৌশল। জনগণের পকেট কেটে সরকার ঋণের বোঝা কমাতে এই ফাঁদ পেতেছে।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ডোমার ও ডিমলাসহ পুরো জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ।
নীলফামারী
১৫/০৫/২৫
প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. হারুনুর রশিদ ও শহিদ উল্যাহ খোকন। সভার সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, হাজারীহাট স্কুল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদী বাবু, ফরিদ উদ্দিন রাশেদসহ অনেকে।
বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল ভিত্তি। তাদের মর্যাদা ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তারা আরও বলেন, "একটি শিক্ষাবান্ধব সমাজ গড়তে হলে শিক্ষক সমাজের ঐক্য ও সচেতনতা জোরদার করতে হবে। দলীয় বিভাজন পেরিয়ে সবাইকে পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায় নুরুল আলম শিকদার বলেন, বিদ্যালয়গুলোতে যে হারে দুর্নীতি বেড়েই চলেছে, কিছু বললেই তো দোষ। উচ্চ বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, এখানে এমন ভাবে দুর্নীতি করা হয়েছে তা বললেই বিশ্বাস করবেন না। আয় ও ব্যায়ের যে হিসাব দেখানো হয়েছে তার কোন অস্তিত্ব নেই। দুর্নীতি করারও তো একটা সীমা আছে। যে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে। উপজেলা প্রশাসনকে এসব বিদ্যালয়গুলোকে খতিয়ে দেখা দরকার। আর স্কাউট ভুবনের আয় এবং ব্যয় এর তদারকি করা দরকার প্রশাসনের।
সাধারণ সভার শেষাংশে বিগত কমিটির কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
এখন রাত তিনটা, মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ডিওএইচএসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। কিন্তু কেন?
শুনুন তার কাছ থেকেই...
স্টাফ রিপোর্টার > দিনাজপুরে কোতয়ালী থানা ঘেরাও এবং সড়ক সমুহ অবরোধ করেই পুলিশের কাছ থেকে পরিবহন শ্রমিক নেতা শাহ আলম এবং বাদলকে নিঃশত মুক্তির পরই অবরোধ প্রত্যাহার করেছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিকরা। সড়ক দুঘর্টনার জের ধরে সৃষ্ট অপ্রীতির ঘটনায় ওই দুই শ্রমিককে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ।
আওয়ামী লীগের টাকায় বিএনপিসহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে: কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বাজিতপুরে ছাত্রদলের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গুইসাপ খাওয়ার জন্য হ*ত্যা করে বস্তায় নিয়ে যাচ্ছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।
একসময় বাংলাদেশের বনজঙ্গল, ঝোপঝাড় ও কৃষি জমিতে প্রায়ই গুইসাপের দেখা মিলতো। কিন্তু এখন তেমন একটা দেখা যায় না৷ আজকাল এই নিরীহ উপকারী প্রাণীটি বিভিন্ন কারণে আমাদের চারপাশের পরিবেশ থেকে হারিয়ে যাওয়ার পথে।
নিরীহ এই প্রাণীটি বিলুপ্তির জন্য দায়ী মূলত মানুষই। গুইসাপ আমাদের তেমন একটা ক্ষতি করে না। বেশিরভাগই উপকার করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রাণীটির অবদান সবচেয়ে বেশি। এটা আমাদের চারপাশের বিষধর সাপ খেয়ে আমাদের এদের আক্রমণ থেকে রক্ষা করে।
১০০ ফিট সড়কে হাঁটতে গিয়ে মানুষ যেন অংশ নিচ্ছে ধুলো সহ্য করার প্রতিযোগিতায়—মুখে মাস্ক, চোখে জ্বালা, গলায় খুসখুসে কাশি।
নাটোরের বিএনপির ত্যাগী নেতাদের অপ্রচারের বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রামে জোনাইল বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
জরুরি অবতরণে যাত্রীরা নিরাপদ
কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা খুলে পড়ে, জরুরি অবতরণে যাত্রীরা নিরাপদ
কুতুবদিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী...
চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তাবিত ৪টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা সমুদ্র সৈকত পর্যটন উন্নয়ন প্রকল্পের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ কন্সাল্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এসময় তিনি দেশের মধ্যে পারকি সমুদ্র সৈকত পর্যটন শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে বলেন, ‘পারকি সমুদ্র সৈকত পর্যটন সম্ভবনা অপার। কর্ণফুলী টানেল, টানেল সার্ভিস এরিয়া, বিভিন্ন কল কারখানাসহ এখানে পর্যটনের জন্য যেসব উপকরণ রয়েছে তাতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইকো ট্যুরিজম ও কৃষি ভিত্তিক ট্যুরিজমেরও সুযোগ রয়েছে এখানে। আমরা পর্যটনের সম্ভাব্যতা যাচাই করছি। আমাদের পক্ষ থেকে যা যা করার সুযোগ রয়েছে আমরা তা করবো। আগামীতে পর্যটন শিল্পে পারকি সমুদ্র সৈকত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, ছাত্র প্রতিনিধি মো. শাহেদুল আলম ও পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি অফিসের প্রধান, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশা এবং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত পারকি সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দিনদিন দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বিগত দিন গুলোতে। সন্ধ্যার পরই নিরাপত্তাহীনতায় সৈকত ছাড়েন পর্যটকরা। সড়ক জুড়ে নেই কোনো বাতির ব্যবস্থা। ছিনতাইয়ের শিকার হন সৈকতের আসা পর্যটকদের। এছাড়াও প্রভাবশালীরা সরকারি খাস জমি দখল করে করেছেন বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্কসহ বিভিন্ন স্থাপনা। অনেকেই এসব জমির মাটি বিক্রিও করছেন বিভিন্ন সময়েও।
জানা যায়, শুক্রবার ছাড়াও প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। সৈকতের আশাপাশে ভালো হোটেল, মোটেল না থাকায় এখানে আসা পর্যটকদের সন্ধ্যা নামার আগে গন্তব্য ফিরে যেতে হয়। এসব সমস্যা সমাধানের জন্য ২০১৯ সালে ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সমুদ্র সৈকতকে অত্যাধুনিক পর্যটন স্পট বানাতে পর্যটন করপোরেশনের উদ্যোগে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৭৯ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্সের কাজ ছয় বছরেও শেষ হয়নি। তিন বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কবে কাজ শেষ হবে, তা কেউ বলতে পারেন না।
নেত্রকোনার দুর্গাপুরে ভিক্ষা ছেড়ে দোকান করে জীবিকা নির্বাহ করছে রেনু মিয়া সংবাদটি আই নিউজ বিডিতে প্রকাশের পর তাঁর পাশে দাঁড়ালো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহস। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরির কানিয়াইল এলাকায় ভুমিহীন ও গৃহহীন আশ্রয় প্রকল্পের রেনু মিয়ার দোকানে যান মেহেদী হাসান সাহস। এসময় তিনি রেনু মিয়ার সাথে কথা বলেন এবং তাঁর সার্বিক খোঁজ খবর নেন। পরে রেনু মিয়ার হাতে আর্থিক সহায়তা তুলে দেন সাহস।
কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এই হামলা হয়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাহার রায়হানের ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং তিনি গুরুতর রক্তক্ষরণে ভুগছেন।
ঘটনার বর্ণনায় বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। ঠিক তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
বাহার রায়হান বলেন, “আমি হামলাকারীদের চিনিনি। তারা পদবঞ্চিত ছাত্রদলের কেউ হতে পারে, আবার আওয়ামী লীগের লোকজনও হতে পারে।”
হামলার সময় এক পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
যশোর অভয়নগরের পায়রা ইউনিয়নে যুবদলের মানবিক উদ্যোগ
— কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করে প্রশংসা কুড়ালেন তরুণরা
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের অভয়নগর উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে পায়রা ইউনিয়ন যুবদল। প্রখর রোদে মাঠে দিনভর কাজ করা কৃষকদের শারীরিক দুর্বলতা ও পানিশূন্যতা দূর করতে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করেছেন তারা। এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন পায়রা গ্রামের কৃতি সন্তান, যুবদল নেতা সাগর ভাই। তাঁর সঙ্গে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন তরুণ সমাজকর্মী জিহাদুল ইসলাম, আল মামুন, গাজী রাব্বি এবং এলাকার আরো অনেক তরুণ।
প্রচণ্ড গরমে যখন কৃষকেরা মাঠে হালচাষ, রোপণ বা ফসল কাটার মতো কঠোর পরিশ্রমে নিয়োজিত, তখন তাদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে এই তরুণ সমাজ। স্যালাইন বিতরণের সময় দেখা গেছে— মাঠে মাঠে গিয়ে কৃষকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ঠান্ডা পানি মিশ্রিত স্যালাইন, যাতে করে তাঁরা ক্লান্তি দূর করে আবারও কাজে ফিরতে পারেন।
সাগর ভাই বলেন, “কৃষকের ঘামেই দেশের অন্ন জোটে। তাদের কষ্টকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা চাই, সমাজের সবাই কৃষকদের পাশে এসে দাঁড়াক।”
এ সময় তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পায়রা ইউনিয়নের যুব সমাজকে জনসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে।
স্থানীয়দের অনেকেই বলেন, “এই গরমে মাঠে কাজ করা সত্যিই কঠিন। যুবদলের এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। এমন উদ্যোগ আগে কেউ নেয়নি।”
এই মানবিক উদ্যোগ পায়রা ইউনিয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তরুণদের এ ধরনের সামাজিক দায়িত্ববোধপূর্ণ কর্মকাণ্ড ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার বড়ইতলা ব্রিজের পশ্চিম পার্শ্বের সরকে নসিমনের ধাক্কায় চার চাকার মোটরসাইকেল আরোহী মিথুন শিকারি ও রমজান ছৈয়াল গুরুতর আহত হন,মিথুন শিকারি (৩৭) পিতাঃ অনিল চন্দ্র শিকারি তিনি একজন শারীরিক প্রতিবন্ধী তার নড়িয়া থানাধীন মাদবর বাজার সংলগ্ন এ স্টার রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রনিক্স নামীয় দোকানের মালিক তিনি ও তার কর্মচারী রমজান ছৈয়াল (১৮) গত ১০/০৫/২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় নড়িয়া উপজেলার ঘড়িসার হালইসার বটতলা থেকে ফ্রিজের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে আনুমানিক দুপুর ০৩.০০ টার সময় নড়িয়া উপজেলার বরইতলা ব্রিজের পশ্চিম পাশে চায়ের দোকানের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নসিমনের ধাক্কায় মিঠুন শিকারি ও তার কর্মচারী রমজান ছৈয়াল এবং চায়ের দোকানদার গুরুতর আহত হন, আহত অবস্থায় মিথুন শিকারি ও রমজান ছৈয়াল কে সাথে সাথে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয় এ ব্যাপারে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়,
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন এই ধরনের অবৈধ নসিমনের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুততমভাবে ব্যবস্থা গ্রহণ করেন।
মোঃ নাহিদ হোসেন
নড়িয়া শরীয়তপুর।
পটুয়াখালীতে সড়কের পাশে সেলুনের পরিত্যক্ত চুল ফেলে পথচারী চলাচলে বিপত্তি তৈরি করেছে স্টার সেলুন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে তথা দক্ষিণ পাশের রোডর ফুটপাতে রাত ৭:৫০ মিনিটের সময় চুল গুলো ছড়িয়ে থাকতে দেখা যায় যার উপরে পা পড়লে হোটচ খাওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিপরী পাশে তথা রোডের ঐ পাড়ে দুদক বিল্ডিং সংলগ্ন স্টার সেলুনটি অবস্থিন।
ঢাকার গণপরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লেগুনা সার্ভিস। কম দূরত্বে চলাচলের জন্য সাধারণ মানুষ এ যানবাহনকে বেছে নেয় মূলত কম খরচ ও দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশায়। তবে বাস্তবতা হলো, এই সেবা যেন অনেক সময়ই “জেনে শুনে বিষ পান” করার মতো অভিজ্ঞতা এনে দেয়। অপরিপক্ক ও অদক্ষ চালক, যানবাহনের খারাপ অবস্থা, আইন-আনুগত্যের অভাবসহ নানা কারণে এটি আজ জননিরাপত্তার হুমকিতে পরিণত হয়েছে।
ধানের ফলন ভালো হলেও হতাশায় কৃষকেরা
আই নিউজে ভিডিও প্রকাশের পর মেডিকেল অফিসার ভূপেন মন্ডল এর হস্তক্ষেপে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের পুরুষ ওয়ার্ফুড কাছে অবস্থিত ফুটপাত ও কিডস জোন অবমুক্ত।
এক বছর বন্ধ থাকার পর ফের খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। অতি শীঘ্রই প্রথম দফার ৭৯২৬ জন শ্রমিক নিবে মালয়েশিয়ায়।
বৃহস্পতিবার (১৫ মে) এক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন, দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
ডিগ্রি পাশ সমমানের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে পটুয়াখালীতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে ঢাকা কুয়াকাটা মহাসড়ক ছেড়ে শহরে অন্যন্য মহাসড়কে মিছিল করে ।
নাটোরের বড়াইগ্রামে শিশু জুঁই হত্যার পুন:তদন্ত ও মুল অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন।
নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে সড়াতৈল কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় সাম্যের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশের। কান্নায় ভেঙে পড়েন সাম্যের স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা। তাকে এক নজর দেখতে ছুটে আসেন সবাই।
চার ভাইয়ের মধ্যে সাম্য ছিলেন সবার ছোট। আর পরিবারের আদরের ছোট সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বলেন, এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।
এদিকে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার সহপাঠী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদের একজন তামিম হাওলাদারের গ্রামে বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা।
সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। এছাড়া তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন।
পদত্যাগ করলেন কুয়েট শিক্ষক।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য ভুল বুঝাবুঝির এক পর্যায়ে শিক্ষিত সমিতির সিদ্ধান্তে রাজি না থাকায় কুয়েট শিক্ষক সমিতি থেকে পদত্যাগ করেছেন কুয়েট শিক্ষক।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা
রাত—মানুষের বিশ্রামের সময়। সারাদিনের পরিশ্রমের শেষে মানুষ প্রত্যাশা করে একটুখানি নিঃশব্দ ঘুম, যাতে শরীর ও মন নতুন দিনের জন্য প্রস্তুত হতে পারে। কিন্তু আধুনিক নগর জীবনের এক নির্মম বাস্তবতা হলো—এই নীরব রাতেই আবাসিক এলাকায় শুরু হয় ভারী যানবাহনের চলাচল এবং নির্মাণ সামগ্রী লোড-আনলোডের কাজ। এই অনিয়ন্ত্রিত ও দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ শুধুমাত্র পরিবেশদূষণ নয়, বরং এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি।
বড়াইগ্রামের আলোচিত জুঁই হত্যাকান্ডের পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত আসামিদের বিচারের দাবিতে
বড়াইগ্রামের আলোচিত জুঁই হত্যাকান্ডের পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন
বড়াইগ্রামে মহিলা সমিতির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নাটোরের বড়াইগ্রামের জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোনাইল বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির পাঁচ শতাধিক নারী সদস্যরা অংশ নেন। মানববন্ধনকালে সমিতির সম্পাদক তানভীর আহমেদ তরুণ, সার্চ কমিটির সভাপতি সেলিনা খাতুন, সম্পাদক অঞ্জনা খাতুন, সমিতির বোর্ড কমিটির সদস্য পারভীন বেগম ও ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রিমহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রপাগান্ডা ছড়াচ্ছে। বাস্তবে চেয়ারম্যান সমিতির আর্থিক কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই। প্রতিষ্ঠানের এসব বিষয় দেখ ভালের দায়িত্ব ম্যানেজার, ক্যাশিয়ার ও অন্যান্য কর্মকর্তাদের। অথচ গুটি কয়েক ব্যক্তি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে লিফলেট বিলি করছেন। এতে চেয়ারম্যানসহ সমিতির সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এ ব্যাপারে সমিতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগের কোন ভিত্তি নেই, একটা পক্ষ আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এসব ছড়াচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা বের হয়ে আসবে।
বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বড়াইগ্রামে তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই-এর
বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বড়াইগ্রামে তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই-এর আহ্বায়ক মেহেদী হাসান নোমানের নেতৃত্বে প্রচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে আয়োজিত বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দাবিগুলোর বিষয়ে প্রশাসন গুরুত্ব সহকারে আলোচনা করেছে। বৈঠকে দাবিগুলোর বাস্তবতা ও সম্ভাব্য করণীয় নিয়ে মতবিনিময় হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্বেগ প্রশাসন বুঝতে পারছে এবং আলোচনার ভিত্তিতে যৌক্তিক সমাধানের পথ খোঁজা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
দেশীয় অস্ত্র হাতে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মহড়া দিতে দেখা যায়
ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আমিনুল ইসলাম সাকিল, ভোলা।
বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পেইনে মোট ৩৭০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট আখি তামান্না, এএমসি।
চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেন লেফটেন্যান্ট মোজাম্মেল হক। তিনি অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার এবং নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
জনসচেতনতামূলক এই সভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আমি একজন জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা.......
নিজের গ্রামে প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তাঁর স্বজন-এলাকাবাসী
সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জম্মস্থান হাটহাজারী বাথুয়া গ্রামে এলেন ড. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে কাছে পেয়ে আপ্লুত হয়ে করতালি দিয়ে স্বাগত জানালেন এলাকাবাসী। চাঁটগাইয়া ভাষায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানালেন তিনি।
চট্টগ্রামের আনোয়ারায় চুরি যেন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো বাসা-বাড়ি কিংবা ব্যবসা-প্রতিষ্ঠানে এ চুরি ঘটনা ঘটছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে ব্যস্ততম আনোয়ারা সদর এলাকার একটি বাসা বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড।
শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। কুষ্টিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ
চট্টগ্রামের কেইপিজেডের সড়কে মাইক্রোবাসের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এতে শফিউল আলম নামে এক চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বিষয়: কুতুবদিয়ায় ব্র্যাক কর্মচারী আনসারের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
কুতুবদিয়ায় ব্র্যাক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে পিও আনসারের বিরুদ্ধে বারবার নারী সহকর্মী ও লার্নারদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, অর্থ আত্মসাৎ, এবং প্রকল্পের নীতিমালার চরম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ধরণের অনিয়ম কেবল একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।
অভিযোগের তথ্যগুলো যেহেতু প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মুখ থেকে পাওয়া যাচ্ছে, তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আনসারের মতো অপেশাদার ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে কেউ এমন আচরণ করার সাহস না পায়।
একইসঙ্গে লার্নারদের প্রকৃত তালিকা যাচাই, আর্থিক লেনদেনের অডিট, এবং নারী সহকর্মীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।
এ বিষয়ে ব্র্যাকের কেন্দ্রীয় পর্যায়ে ত্বরিত পদক্ষেপ আশা করা যাচ্ছে।
ধানমন্ডিতে অবৈধ ইজিবাইক উচ্ছেদ
পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানের পরিবেশ ও সবকিছু সন্তোষজনক পাওয়া যায় এজন্য প্রতিষ্ঠান সিলগালা না করে সতর্ক করে জরিমানা করা হয়।
'বিরহে দিল পুড়ে ছারখার; যে আমার ইয়া রাসুলাল্লাহ সা.। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.'
চট্টগ্রামের কর্ণফুলীর মাতব্বর ঘাটে বিভোর হয়ে গাইছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু।
চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা মাতব্বার ঘাটে যাত্রী পারাপাড়ের ঘাট ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ঘাটের দায়িত্বরর্তরা। সোমবার সকালে ঘাটে এঘটনাটি ঘটে। এসময় ইজারাদার ও যাত্রীদের তাদের উদ্ধার করে।
আহত যাত্রী পোশাক শ্রমিক মো. তাজু উদ্দিন বলেন, প্রতিনিয়ত এ ঘাট দিয়ে কারখানায় যাতায়ত আমাদের। আজ সকালে অফিসে যাওয়ার জন্য বোটে উঠার আগে ঘাট ভেঙে নদীতে পড়ে গুরুতর আহত হই আমরা ৭ থেকে ১০ জনের মত। সকলে ইপিজেডের বিভিন্ন কারখানায় চাকরি করেন। এসময় ঘাটে থাকা ইজারাদার ও যাত্রীদের সহযোগিতায় আমরা প্রাণে রক্ষা পাই। সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব দ্রুত ঘাটটি সংস্কার করার জন্য।
গত সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে ও যাত্রী এবং ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘাট দিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়াসহ কয়েকটি উপজেলার বিদেশযাত্রী, হজযাত্রী, ইপিজেডের কারখানার কয়েক লক্ষাধিক শ্রমিক, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের হাজারো চাকরিজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন নদী পারাপার করেন। এ ঘাটের ইজারা দেয় সিটি কর্পোরেশন। কিন্তু বিগত ১৫ বছর ধরে ঘাটের কোন সংস্কার কাজ না করায় বিভিন্ন সময়ে ঘটে দুর্ঘটনাও।
পোশাক শ্রমিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সময়ে ঘাট কর্তৃপক্ষ টুকটাক নিজেরা সংস্কার করলেও কিছুদিনপরই আবার ভেঙে আগের অবস্থায় ফিরে যায়। জোয়ারের সময়ে কোনো রকমে যাত্রীরা পার হলেও ভাটার সময় পুরো ঝুঁকির মধ্যে থাকতে হয় আমাদের।
জুলধা লাইফবোট ও সাম্পান মাঝি মালিক সমবায় সমিতির সদস্য ও ইজারাদারের প্রতিনিধি সালেহ আহমেদ লালু সওদাগর বলেন, ঘাট ইজারা নেওয়ার পর থেকে সিটি কর্পোরেশনকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি ঘাটের অবস্থা সম্পর্কে। আমরা প্রায় তিন লাখ টাকায় সংস্কার কাজও করেছি। ঝুঁকিপূর্ণ ঘাটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আজ সকালেও দুর্ঘটনার শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। ঘাট সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ”—এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি, কেক কাটা এবং আলোচনা সভায় অংশ নেন নার্সিং পেশার সঙ্গে জড়িত শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তা।
সোমবার (১২ মে) সকালে পিপিডি ট্রাস্ট নার্সিং ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিটি ছিল সুসজ্জিত, সুশৃঙ্খল ও অংশগ্রহণে ভরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিডি ট্রাস্ট নার্সিং ইন্সটিটিউটের সহকারী পরিচালক মো. মামুনুর রহমান, আব্দুল মান্নান এবং মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বাস্থ্যসেবার ফ্রন্টলাইনে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দক্ষ ও মানবিক নার্স ছাড়া মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।” তাঁরা আরও বলেন, নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহৎ সেবা ও মানবিক দায়িত্ব।
আন্তর্জাতিক নার্সেস দিবস পালনের পেছনে রয়েছে আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ১৮২০ সালের ১২ মে তাঁর জন্মদিন উপলক্ষে এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। নার্সিং পেশাকে সম্মানিত করার পাশাপাশি, এই দিবসটি বর্তমান সময়ের নার্সদের অবদান স্মরণ ও কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবেও বিবেচিত।
উল্লেখ্য, পিপিডি ট্রাস্ট নার্সিং ইন্সটিটিউট প্রতি বছর এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।
আজকের বাংলাদেশে একটি বড় উদ্বেগজনক বিষয় হলো অনুমতি বিহীন গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রয়। শহর থেকে গ্রাম, সর্বত্রই অননুমোদিত ও অস্বীকৃতভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এই প্রবণতা শুধুমাত্র আইন লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবন ও সম্পদের জন্য এক মারাত্মক হুমকি।
গ্যাস সিলিন্ডার একটি দাহ্য ও বিস্ফোরক পদার্থ। এটি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও মান নিয়ন্ত্রণ জরুরি। অথচ আমাদের দেশে অনেক দোকানদার বা ডিলার সরকারি অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি করে চলেছেন। তারা জানেন না সিলিন্ডারটির গুণগত মান কেমন, এটি পরীক্ষা করা হয়েছে কিনা, কিংবা এটি এক্সপায়ার কিনা। এই অনিয়ন্ত্রিত ব্যবসার ফলে প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।
পটুয়াখালীতে ক্লিনিক গুলোতেও সক্রিয় দালালচক্র। এমন একজন দালাল কে রোগীর নিকট থেকে আজ টাকা গ্রহণ করতে দেখা যায়। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান শিমু, সহকারী রেজিস্ট্রার আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক ও গাইনি বিভাগীয় প্রধান ডাঃ বিনয় কৃঞ্চ গোলদার, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাঃ মাহমুদুল হক, সহকারী রেজিস্ট্রার (শিশু) ডাঃ মাহবুবর রহমান এই হেভেন কেয়ার হসপিটাল টি পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে মেডিকেল কলেজে ডিউটি না করে বিভিন্ন ক্লিনিকে গিয়ে রোগী দেখার অভিযোগ আছে।
বড়াইগ্রামে "প্রাথমিক ও গণশিক্ষা" উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার
আবারো কুয়েট ৩৭ শিক্ষার্থীকে শো-কজ করায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
এ ব্যাপারে প্রেস ব্রিফ করছেন কুয়েট শিক্ষক প্রতিনিধি।।।
সড়কে খুঁটি পোতা মা'ম'লায় ১১ বছর পর খালাস পেলেন বিএনপির নেতা দুলুসহ ৪৫ জন আ'সা'মি
#lalmonirhat #bnp #bnpnews
এই মাহফুজ আলম রাষ্ট্র কী তোর বাপের..??
এবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে দেশ ছাড়া করার হুমকি দিল
ছাত্র সমন্বয়ক......
এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন মতামত জানাতে পারেন..??
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
সোমবার রাতে কেন্দুয়া শহরের দিগদাইর গ্রামে শিশু মোঃ আহসান ভূঁইয়া ও মোঃ এহসান ভূঁইয়া'র সাথে গানে তাল মিলাচ্ছেন লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতী।
সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি বাবুল নামের এক যুবককে ফেনন্সিডিলের বিকল্প মাদক ১৭ বোতল উইনকেরেক্স সহ আটক করেছে পুলিশ।
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন , সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা দেউলি ইউনিয়নের দেউলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি সাহা এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ,,,,
কুড়িগ্রাম সদর হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা পাষণ্ড বাবা-মা ও চাচী কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১১ জন বোট মালিককে ৩২,২০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১২ মে) বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা শহীদ ফরিদ’-এর সহায়তায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই অভিযান পরিচালনা করে। মাছ ধরার সময় ২টি ফিশিং বোট, বিপুল পরিমাণ কারেন্ট ও বেহুন্দী জাল এবং ১২০ কেজি মাছ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, “মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” জব্দকৃত জাল ধ্বংস ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অটোচালকদের নজিরবিহীন হামলায় নাসিক নগর ভবন রণক্ষেত্র- আহত অর্ধশতাধিক
লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে ভস্মীভূত
রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১২মে) রাত ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা মৃত্ আব্দুল করিম (খাজা) এর বাসস্থান যেখানে থাকতেন ছোট ছেলে কামাল হোসেন,
কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় তা বাড়ি মালিক কামাল হোসেন বলতে পারেন না। তিনি সহ তার স্ত্রী ঐ ঘরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে হঠাৎ আগুনের ফট ফট শব্দ শুনে জেগে দেখেন ঘরের চালে আগুন। এতে দু’টি বসতঘরসহ তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বাড়ির মালিক সহ এলাকাবাসী জানান বৃষ্টির কারণে বিদ্যুৎ আগুন লাগার আগ পর্যন্ত ছিল না। কামাল হোসেন পরিস্থিতি সামলাতে না পেরে কালীগঞ্জ থানায় জিডি করার সিদ্ধান্ত জানান।
দিনাজপুরের হিলি বন্দর বিরাজমান সমস্যা সুরাহার দাবিতে সংবাদ সন্মেলন করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা। আজ সোমবার দুপুর অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ অন্যান্যরা।
কুষ্টিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার পেয়ে কৃষকরা খুবই খুশি। তারা বলছেন এই পুরস্কারের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো ফলাতে পারবো।
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে আপন ভাইয়ের ছেলে ভাতিজার হাতে আরশেদ আলী (৫৫) নামে এক চাচা খুন হয়েছে। আজ সোমবার (১২এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
বড়াইগ্রামের মৌখাড়ায় ১৬৫ বো'তল বাংলা ম/দ সহ এক নারী জনতার হাতে আ*ট*ক
বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ১২ মে সকালে কেরাণীগঞ্জে দখল হয়ে যাওয়া বিভিন্ন খাল পরিদর্শন করেছেন। তিনি এগুলো খুব শীঘ্রই দখল মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
ব্যাস্ত টঙ্গী ফ্লাই ওভারে দিনেই হচ্ছে ছিনতাই
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক বাড্ডা প্রগতি সরণিতে সোমবার সকাল ১০টার দিকে দেখা গেছে তীব্র যানজটের দৃশ্য। অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তির মুখে পড়েন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বালীগাঁও গ্রামে বজ্রপাতে গাছ দিখন্ডিত।
ফুটপাত—নামেই যার পরিচয়, হাঁটার পথ। অথচ সরেজমিনে দেখা যাচ্ছে ভিন্ন গল্প। মানুষের জন্য বরাদ্দ পথেই এখন চাকার দাপট। হেলমেটধারী একজন চালক নিশ্চিন্তে বাইক চালাচ্ছেন ফুটপাতে, পাশে দাঁড়িয়ে আরেকজন যেন সাক্ষী এই নিঃশব্দ দখলের। পথচারীরা কোথায় যাবেন? কার কাছে বলবেন? নাকি মেনে নেবেন—এই শহরে হেঁটে চলাও এখন সাহসের বিষয়?
বিএনপি আর জামাত যেই ক্ষমতায় আসুক, দেশটাকে তারা লুটে খাবে
১২ই মে রবিবার চট্টগ্রামে শহীদ পরিবারের নিয়ে প্রোগ্রাম আয়োজন করেন বিএনপি পন্থী সংগঠক। শহীদদের স্মরণিকা ম্যাগাজিনে নেই ফয়সাল আহমদ শান্ত নাম।
কর্ণফুলী নদী রক্ষায় আয়োজিত সাম্পান খেলায় নৌকা ডুবির ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা ছয়টায় কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মুহুর্তে পাশ্ববর্তী নৌকার সহায়তায় উদ্ধার করা হয় নৌকায় থাকা আরোহীদের।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর / কটিয়াদী আঞ্চলিক সড়কে পিরিজপুর বাংলাবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা, এতে যাত্রীরা আহত হলেও চালকের অবস্তা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কুষ্টিয়ায় তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। কোথাও মিলছে না স্বস্তি। সবখানে যেন হাঁসফাঁস অবস্থা। শনিবার (১০ মে) জেলার সব রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রার পারদ উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই এই জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
এদিকে, তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষক ও খেটে খাওয়া মানুষ।
গত বছরের মতো এ বছরও গরমে পুড়বে দেশে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৪ সাল। গত এপ্রিলে তাপমাত্রা ছিল ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে টানা ৩৫ দিন তাপপ্রবাহ চলে। এবারও তাপমাত্রার চোখরাঙানি দেখছেন
আবহাওয়াবিদরা।
গড় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে অতি তীব্র তাপদাহ বিবেচনা করা হয়।
তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে কুষ্টিয়ার সিভিল সার্জন জেলাবাসীকে পরামর্শ দিয়ে বলেন, তীব্র তাপপ্রবাহে বয়স্কদের হিট স্ট্রোকের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। ৩৮ ডিগ্রি তাপমাত্রা পার হলেই ঝুঁকি থাকে। এ জন্য অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি বেশি পানি, ও ফলমূল খেতে বলা হচ্ছে। শিশু-কিশোরদের ঘন পানি ও শরবত পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার একজন ভ্রাম্যমান তিলে খাঁচা বিক্রেতা বলেন, প্রচন্ড রোদে বেশিরভাগ মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, এজন্য আমাদের বিক্রি অনেক কম।
ফুটপাতের একজন লিচু বিক্রেতা বলেন, এই গরমে আমরা নিজেরাই টিকতে পারছি না তারপরও আমাদের পেটের দায়ে বের হতে হচ্ছে। প্রচন্ড রোদের কারণে মানুষ বাইরে আসছে না। এজন্য বেঁচাকেনা নেই বললেই চলে। তবে আমরা আশা করছি বিকালের দিকে মানুষজন বের হবে আর আমাদের বেঁচাকেনা ভালো হবে।
কুষ্টিয়া কুমারখালীর আবহাওয়া অফিস বলছেন, আগামী কয়েক দিন তাপপ্রবাহ আরো বাড়তে পারে।
ফেনীর দাগনভূঞায় ৪নং রামনগর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে রাস্তার কাজে অনিয়ম, নিম্নমানের কাজ হচ্ছে বলে দাবি স্থানীয়দের /বিশেষ প্রতিবেদন।
আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে শাহবাগ অবস্থান করছে জুলাই আহতরা , তাদের দাবি আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করলে চলবে না তাদেরকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করতে হবে। এবং জুলাই সনদ জারি করতে হবে
রাতে আওয়ামিলীগ নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের বাজিতপুরে ছাত্র জনতার তাৎক্ষণিক আনন্দ মিছিল।
পর বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তাই এবারের ত্রি-বার্ষিক নির্বাচন কে ঘিরে উৎসাহের কমতি ছিলো না সমিতির সাধারণ সদস্য থেকে শুরু করে জনসাধারণের মাঝে।
দীর্ঘদিন পরে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা সকাল থেকে কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।
শনিবার (১০ই মে) সকাল ৯ টায় পৌরসভার ৭নং ওয়ার্ড আর্মি পাড়ায় সমিতির জেলা কার্যালয়ে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে চ হ্লা প্রু জিমি ও সহ-সভাপতি পদে জামাল উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এদিকে সাধারণ সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস), সহ-সাধারণ সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয় মোহাম্মদ কাউছার আলম (প্রজাপতি), কোষাধ্যক্ষ পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ মহিউদ্দিন (বাস), দপ্তর সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ সিরাজুল ইসলাম (আম), ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক, প্রচার ও সমাজ কল্যাণ পদে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জামাল, এবং নির্বাহী সদস্য হিসেবে ৪জন যথাক্রমে আব্দুল্লাহ আল আরমান ৭৯ ভোট, জাহেদুল ইসলাম আসিফ ৭৫ ভোট, আবু বক্কর ৬৬ ভোট ও মোঃ শামীম হোসেন ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক, প্রচার ও সমাজকল্যাণ পদে ২জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৭ জন প্রার্থীর অংশগ্রহণ করেন।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বান্দরবান সদর সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪১ জন এবং মোট গৃহীত ভোটের সংখ্যা ১২৬ জন।
আমি বিএনপি করি আওয়ামীলীগ আমার ঠ্যাং কেটে দিছে |
ইনুস সরকার চায়না, ইউনুস সরকার আওয়ামী লীগের হয়ে কাজ করছে।
গ্রীষ্মের প্রখর তাপে যখন জীবনপাত হচ্ছে, তখনই প্রকৃতিতে চলছে অদ্ভুত এক সৌন্দর্যের প্রপাত। প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে ঝুমকার মতো ঝুলছে কৃষ্ণচূড়া ও সোনালু ফুল। আর এসব ফুলকে কেন্দ্র করে আসছে প্রকৃতিপ্রেমীরা।
শনিবার (১০ মে) বিকেলে এমনই দৃশ্য দেখা মিলে চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল রাঙ্গাদিয়া দুই কিলোমিটার সড়কে জুড়ে।
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর সাভারে ছাত্র-জনতার আনন্দ উল্লাস
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করার দাবিতে শেরপুর জেলা ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। উপস্থিত ছিলেন খান তালাত মাহমুদ রাফি।
আজ দেশ ব্যাপী ছাত্র জনতার গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে শেরপুরে খান তালাত মাহমুদ রাফির বক্তব্য।
অবশেষে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ! উল্লাসে মেতে উঠেছে ছাত্র-জনতা। সরাসরি....
শাহবাগ চত্বর আজ যেন আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়েছে। রাজনৈতিক উত্তেজনার আবহে ধর্মীয় পরিচয় ঘেরা একটি শক্তিশালী বার্তা ছুঁড়ে দিয়েছে এই সমাবেশ।
জুলাই মাসে ঘটে যাওয়া ভয়াবহ গণহত্যা, যেখানে মাত্র ২২ দিনে প্রাণ হারায় দুই হাজারেরও বেশি মানুষ, সেই আন্দোলনের কোনো পোস্টে 'হা হা' রিয়্যাক্ট দেওয়াটা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। যারা এমন অমানবিক আচরণ করছে, তারা যেন নিহতদের আত্মার প্রতিও উপহাস করছে। এই ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে, এবং মানুষ এই ধরনের বিবেকহীনতার দৃষ্টান্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে।
শ্যামনগরে সর্বস্তরের বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
আসর নামাজের সময় হতেই গণসমাবেশস্থলে এক বিরতির সৃষ্টি হয়। বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কাতারবন্দী হয়ে জামাতের সাথে আসরের নামাজ আদায় করেন। শাহবাগের উন্মুক্ত প্রাঙ্গণে ইবাদতের এই দৃশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই শিরোনাম ও বর্ণনা ব্যবহার করতে পারেন।
বাংলাদেশের স্বাধীনতা—সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
গনহত্যাকারী সন্ত্রাসী দল বাংলাদেশ আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে গনজমায়েত ও অবস্থান কর্মসূচি করেছে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চ।
শনিবার (১০ মে) বিকেলে নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ গণজমায়েত ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়,আওয়ামী লীগ ব্যান ব্যান’, ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ,ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
গনজমায়েতে অংশ নেয় ফ্যাসসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সংগঠনের নেতা কর্মী, এনসিপি, ইসলামী আন্দোলন,এবিপার্টি, জামায়াতে ইসলামী, চরমনাইের নেতাকর্মীসহ অনেকে।
এসময় বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃশাকিল আহমেদ তিয়াস,
কুষ্টিয়া জেলা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ মিলন মালিথা,
যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক মোঃ জিলহজ খান, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া পৌরসভার সভাপতি এম এ শাহেদ ভিপি রঞ্জু, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া পৌরসভার সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সভাপতি মোঃ রাজিজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক মুরসালিন আলম রাফিদ, এনসিপি’র ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি, কুমারখালী প্রতিনিধি কেএমআর শাহীন, নাগরিক পার্টির কুখারখালীর প্রতিনিধি আলমাস হাসান মামুন,কুষ্টিয়া সদরের প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল,,রাসেল পারভেজ,মোঃ তাসের,শারমিন ইসলাম যুথি, খোকসার প্রতিনিধি নুসরাত জারা,ভেড়ামারা প্রতিনিধি শোভন,অভিরাজ,রাজ, সদরের প্রতিনিধি সুজন মাহমুদ,আয়েশ মাহমুদ, সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।
শাহবাগ
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে কড়া রোদ উপেক্ষা করে তারুণ্যের সমাবেশে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা।
শনিবার (১০ মে) বিকেলে নগরের টাইগারপাস মোড়-সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সমর্থনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।
শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে পুশকৃত চিংড়ী আটক, ছয়জনকে জরিমানা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছয়জনকে দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার(১০মে) দুপুরে উপজেলার নুরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি বাগদা চিংড়ী, পুশের সিরিঞ্জ, রাসায়নিক ক্যামিকাল, জেলি সহ অন্যান্য কিছু আটক করে যৌথ বাহিনী।
এ সময় চিংড়ীতে পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের চিংড়ী ব্যবসায়ী জাহাঙ্গীর সহ অপর পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে জাহাঙ্গীর হাসানকে ১ লক্ষ টাকা ও অপর পাঁচজনকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ী গুলি জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। অভিযানকালে কালীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্যামনগর তুষার মজুমদার, উপজেলার ডিজিএফআই এর দায়িত্বরত কর্মকর্তা সার্জেন্ট আল মামুন, শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সীমানা দখল নিয়ে স্থানীয়দের সঙ্গে কেইপিজেডের উত্তেজনা
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিল গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।
১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।
আজ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ভালুকবের গ্রামের আরমান এবং হালিমপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুরের সুমাইয়া দম্পতি রাজকীয়ভাবে বিয়ে করেছেন, বর এসেছে হেলিকপ্টারে চরে, এতে গোটা এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করেছন।