Raju Mia | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   সর্বশেষ ভিডিও

Raju Mia
3 ভিউ · 2 মাস আগে

⁣কালীগঞ্জে মসজিদের মাইক চুরির প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
রবিবার (৭ জুন) দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মসজিদের সম্পদ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে রাতে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরি হয়। ঘটনার দুই দিন পর মসজিদ কমিটি অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে। পরে গত ৩ জুন মদাতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে এ বিষয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ অনুযায়ী, মাইক চুরির ঘটনায় অভিযুক্ত নয়ন (৩৫), পিতা- আনোয়ার, ১নং ওয়ার্ড এবং রেজাউল (২৩), পিতা- হবিবর, ৪নং ওয়ার্ড। এছাড়া চুরি হওয়া মাইক দুটি তাদের কাছ থেকে চার হাজার টাকায় কিনে নেন মফিজুল (৫০), ১নং ওয়ার্ডের বাসিন্দা।
সালিশ চলাকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত জনতা চোরাই মাল ক্রয়ের অভিযোগে মফিজুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং উপস্থিত জনতাকে শান্ত রাখতে মদাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাদা সেলিম হস্তক্ষেপ করেন এবং উপস্থিত জনতার সামনে মফিজুলকে ৪/৫ টি প্রহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
কৈটারী উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. বাবর আলী (অবসরপ্রাপ্ত সার্জেন্ট , বাংলাদেশ সেনাবাহিনী) বলেন, "মসজিদের সম্পদ চুরির ঘটনা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়।"
মসজিদ কমিটির সম্পাদক মো. আব্দুল খালেক বলেন, "মসজিদ আল্লাহর ঘর। এখানকার সম্পদ চুরি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণধোলাই থেকে বাঁচাতেই সেলিম মেম্বার মফিজুল কে চার-পাঁচটি মার দিয়েছে।আমরা প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।"
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, "ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ চুরি সমাজের জন্য লজ্জাজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ চাই।"
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Raju Mia
16 ভিউ · 2 মাস আগে

⁣লালমনিরহাটের কালীগঞ্জের চামটাহাটে আজ রাতে ডাকাতীর ঘটনা ঘটেছে।
⁣কালীগঞ্জ চামটাহাটের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামানের গদি ঘরে আজ রাতে ডাকাতী হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরিফুজ্জামান বলেন আমি রাতে চেম্বার বন্ধ করে চলে যাই সকালে এসে চেম্বার খুলে দেখি টিন খুলে চেম্বারে প্রবেশ করে ডাকাতের দল আমার চেম্বারের টেবিলের ডয়ার ভেঙ্গে ৩ লক্ষাধীক টাকা বের করে নিয়েছে। আমি ততক্ষনাত হাট ইজারাদার সহ হাটের সভাপতি সেক্রেটারীকে বিষয়টি জানাই।
চামটাহাটের ব্যবসায়ী মহল মন্তব্য করে বলেন এটি নাইটগার্ডের গাফিলতির কারনে ডাকাতি হয়েছে।

Raju Mia
45 ভিউ · 5 মাস আগে

⁣তরুন সমাজসেবকের অর্থায়নে চলাচলের রাস্তা ভরাট- খুশি ২০০ পরিবার

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি

লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৈটারী পশ্চিমপাড়ার ২০০ পরিবারের চলাচলের অচল রাস্তায় নিজ উদ্যোগে মাটি ভরাট করে দিলেন তরুন সমাজসেবক আফজাল হোসেন।
এলাকাবাসীর পক্ষে দেলোয়ার হোসেন বলেন আমাদের এই রাস্তার সমস্যা দীর্ঘদিন যাবৎ। মেম্বার চেয়ারম্যানের কাছে বলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি তারা। তরুন সমাজসেবক আফজাল হোসেন কে রাস্তাটি দেখালে নিজ উদ্যোগে রাস্তাটি ভরাট করে দেন এতে করে আমরা এলাকাবাসী অনেক খুশি।

তরুন সমাজ সেবক আফজাল হোসেন জানান আমার এলাকার ছোটখাটো সমস্যা আমি অনেক আগথেকেই সমাধানের চেষ্টা করে আসছি ভবিষ্যতেও এলাকার মানুষের দুঃখদূর্দশায় পাশে থাকবো ইনশাআল্লাহ।

Raju Mia
20 ভিউ · 11 মাস আগে

⁣লালমনিরহাট-২ (কালীগঞ্জ/আদিতমারী) আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কৃষিবিদ ড.রোকনুজ্জামান সাধারন মানুষের মুখে মুখে উঠেছে ।

Raju Mia
56 ভিউ · 11 মাস আগে

⁣লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা আঃ মালেক গত ২১/০৮/২০২৫ইং
তারিখের ৩৫৪/২৫ নং পিটিশন দায়ের করেন । পিটিশনের ১৪৪/১৪৫ ধারামতে বিবাদী পক্ষকে নালিশী
জমিতে চাষাবাদের বাধাঁ দিয়ে যায় কালীগঞ্জ থানার এসআই মোঃ জিন্নাত আলী। নালীশি জমিতে
শাক-সবজি সহ ৪০/৫০ টি সুপারি গাছ ছিলো । এমতবস্থায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা স্ব-রেজমিনে
তদন্তের আগেই বাদীপক্ষ (আঃ মালেক) গত ১৮ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে রাতের আধারে সুপারিগাছ
অপসরন করে ফেলেন বলে অভিযোগ তুলেছেন বিবাদী নুর আলম, মেহেদী হাসান, নুর হাসান সহ এলাকাবাসী।


এলাকাবাসীর
পক্ষে গোলাম মোস্তফার সাথে কথা বললে তিনি জানান উক্ত নালিশী জমিতে ১৮ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সন্ধা অবধি সুপারিগাছ
ছিলো কিন্তু হটাৎ ১৯ই সেপ্টেম্বর সকাল বেলায় সুপারিগাছ উধাও হয়েছে। বাদীপক্ষের অর্থাৎ
আঃ মালেকের বড় ভাই আঃ খালেক এলাকাবাসীর সাথে একাত্তত্বা প্রকাশ করে বলেন উক্ত নালিশি
জমিতে সুপারি গাছ ছিলো কিন্তু আজ তা উধাও হয়েছে।

নালিশী জমির
বর্গাচাষী চাঁন মিয়া জানান ১৪৪/১৪৫ জারীকৃত নালিশী জমির দুটি দাগের ১টিতে আমি লাউ চাষ
করেছি জমির চারদিকে সুপারিগাছ লাগিয়েছিলো নুর আলম । অপর দাগে নুর আলমের মারাশাক সহ সুপারিগাছ ছিলো। আমি গত ১৮ই সেপ্টেম্বর
২০২৫ইং তারিখে লাউ তুলতে এসেছিলাম জমিতে তখন অবধি সুপারিগাছগুলো ছিলো।

ক্ষতিগ্রস্থ
নুর আলম জানান, আমার ক্রয়কৃত সম্পত্তি যাহার দলিল নং ১২২০ তারিখ ২৪/০২/২০২১ইং মৌজার
নামঃ শাখাতী জেএল নং ০৩ বিআরএস খতিয়ান নং ১০৫৩
নামজারী খতিয়ান নং ৩১৮১ বিআরএস দাগ নং ৪১৮৬ জমি ৩১ শতকের মধ্যে ৭.২১ শতক, বিআরএস দাগ
নং ৪১৮৭ জমি ২৭ শতকের মধ্যে ৬.২৯ শতক যাহা আমার দখলে আছে। জমি ক্রয় করার পর আমি নিজ
দখলে নিয়ে চাষাবাদ করিতেছি। জমির ২টি দাগের একটি দাগ চাঁন মিয়ার নিকট বর্গা দিয়েছি
অপর দাগের আমি নিজেই চাষাবাদ করি। ২টি দাগের আইলে সুপারিগাছ লাগিয়ে ছিলাম যা একেকটা
৬ থেকে ৭ ফুট লম্বা হয়েছিলো।

অপর দিকে আমার
চাচা আঃ মালেক ১০৮২ তারিখ ২৬/০২/২০০৫ ইং দলিল মূলে যাহার মৌজার নামঃ শাখাতী জেএল নং ০৩ বিআরএস খতিয়ান নং ১০৫৩ বিআরএস দাগ নং ৪১৮৬
জমি ৩১ শতকের মধ্যে ১৪.৪৩ শতক, বিআরএস দাগ নং ৪১৮৭ জমি ২৭ শতকের মধ্যে ১২.৫৭ শতক। ২৫৫৭
তারিখ ৩০/৫/২০০৫ ইং তারিখের দলিল মুলে যাহার
মৌজার নামঃ শাখাতী জেএল নং ০৩ বিআরএস খতিয়ান
নং ১০৫৩ নামজারী খতিয়ান নং ৩১৮১ বিআরএস দাগ নং ৪১৮৬ জমি ৩১ শতকের মধ্যে ৭.২১ শতক, বিআরএস
দাগ নং ৪১৮৭ জমি ২৭ শতকের মধ্যে ৬.২৯। অর্থাৎ
৪১৮৬ দাগে ২দলিলে মোট জমি ২১.৬৪ শতক, অপর দাগ ৪১৮৭ দাগে ২দলিলে মোট জমি ১৮.৮৬ শতক।


কিন্তু আমার
উপর মিথ্যা অভিযোগ দায়ের করে ৪১৮৬ দাগে ২৭ শতক, আর ৪১৮৭ দাগে ১৩.৫০ শতক দাবি করে আঃ মালেক গত
২১/০৮/২০২৫ ইং তারিখে পিটিশন নং ৩৫৪/২৫ মুলে ১৪৪/২৪৫ ধারার মামলা দাযের করেন।
আমার চাচা আঃ মালেক নিজেই মামলা করে আদালতের নিশেধাজ্ঞা ভঙ্গ করে রাতের আধারে সুপারিগাছ
উধাও করেছে।

আঃ মালেকের
সাথে অভিযোগের বিষয়ে জানার জন্য তার বাড়িতে যাই কিন্তু বাড়িতে পাওয়া না গেলে ফোনে যোগাযোগ
করার চেষ্টা করি। ফোনে আঃ মালেকের স্ত্রী জানান এসব বিষয়ে আমরা কিছু জানি না।

Raju Mia
48 ভিউ · 12 মাস আগে

⁣কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আফজাল উদ্দিন হাইস্কুল মাঠে "চৌধুরীরহাট যুবসংঘ" কতৃক আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালিগঞ্জ- আদিতমারী) আসনের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও ছাত্র-জনতার বাস্তব আশা-আকাঙ্খার স্বপ্ন পূরণের এক নিবেদিত উজ্জ্বল নক্ষত্র, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মো: রোকনুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সদস্য-সচিব জনাব আব্দুল বাছেদ পাটোয়ারী।

Raju Mia
82 ভিউ · 1 বছর আগে

⁣লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে ভস্মীভূত

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।




লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১২মে) রাত ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা মৃত্ আব্দুল করিম (খাজা) এর বাসস্থান যেখানে থাকতেন ছোট ছেলে কামাল হোসেন,
কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় তা বাড়ি মালিক কামাল হোসেন বলতে পারেন না। তিনি সহ তার স্ত্রী ঐ ঘরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে হঠাৎ আগুনের ফট ফট শব্দ শুনে জেগে দেখেন ঘরের চালে আগুন। এতে দু’টি বসতঘরসহ তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বাড়ির মালিক সহ এলাকাবাসী জানান বৃষ্টির কারণে বিদ্যুৎ আগুন লাগার আগ পর্যন্ত ছিল না। কামাল হোসেন পরিস্থিতি সামলাতে না পেরে কালীগঞ্জ থানায় জিডি করার সিদ্ধান্ত জানান।

Raju Mia
26 ভিউ · 1 বছর আগে

বর্তমান সময়ে আলোচিত জান্নাতি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জান্নাতির শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন ,ধর্ষণের স্থান পরিদর্শন ও জান্নাতির কবর জিয়ারত করেন।
জনাব,মোঃজাহাঙ্গীর আলম আহবায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সফল চেয়ারম্যান ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ।।
বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
42 ভিউ · 1 বছর আগে

⁣লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী আহত,,, বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
42 ভিউ · 1 বছর আগে

শিশু জান্নাতীকে ধর্ষনের পর মূখে মাটি ঢুকিয়ে শাসরূদ্ধ করে মেরে ফেলেন পাশের বাড়ির বেলাল ও তার মা সহ আর তিন জন।
মৃত শিশু জান্নাতির পরিবারের সঙ্গে সাক্ষাতের উদ্যেশ্যে লালমনিরহাটের ভোটমারীতে জামায়াতের আমীর ডাঃ শফিকুর ইসলাম
বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
55 ভিউ · 1 বছর আগে

⁣সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়:ডাঃ শফিকুর রহমান।


লালমনিরহাট কালীগঞ্জ প্রতিনিধি


অদ্য তারিখে লালমনিরহাট জেলা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Raju Mia
62 ভিউ · 1 বছর আগে

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শিশু জান্নাতি কে ধ_র্ষণ ও শাস_রুদ্ধ করে হ_ত্যার প্রতিবাদে মানববন্ধন ও মশাল মিছিলে প্রতিবাদি বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রেসিডেন্ট মোমছেদুল খান বুলবুল

Raju Mia
47 ভিউ · 1 বছর আগে

হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার রেলগেটে ট্রেন ও অটো সংঘর্ষ।

Raju Mia
60 ভিউ · 1 বছর আগে

লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় হত্যা-আটক ০১

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারি ১নং ওয়ার্ডে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতী (১১) নামে এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন বেলালা (১৭) একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসীর ধারণা, হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় তার দুই হাত, একটি পা ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে।
নিহতের মা রেখা বেগম (৩৫) জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামে বাবার বাড়িতে অসুস্থ মাকে দেখার জন্য গিয়েছিলেন রেখা বেগম। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ি থেকে ২০ মিটার দূরে থাকা ভুট্টাক্ষেতে খোজা খুজি করে দেখতে পায় নিহত জান্নাতী (১১) এর মহদেহ। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতাহাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত জান্নাতী (১১) এর বাড়ীর ঠিক পশ্চিম পার্শে অবস্থিত বেলাল (১৭) নানা বাড়ীতে থাকেন মা সহ। নিহত জান্নাতী (১১) এর মা রেখা বেগম এর বক্তব্য অনুযায়ী তার বড় ছেলের সাথে ঢাকায় বেলালের পূর্ব সত্রুতার জেরে আমার মেয়েকে বেলাল হত্যা করেছে। অদ্য ১৭ ই এপ্রিল আনুমানিক ১.০০ ঘটিকায় এলাকাবসী বেলালের থাকার ঘরবাড়ী পুড়ে দেয় বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের সার্থে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা রুজু করে বেলালের মাকেও আটক করে পুলিশ।

Raju Mia
48 ভিউ · 1 বছর আগে

⁣হাতীবান্ধায় নির্যাতিত শিশুর বাড়ীতে ব্যারিস্টার রাজিব প্রধান ।
চিকিৎসা সহ আইনগত সহায়তা করবে বলে জানান তিনি।
বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
102 ভিউ · 1 বছর আগে

লালমনিরহাটে কালীগঞ্জে লাইসেন্স না থাকায় বিএনপি নেতার ইটভাটার কার্যক্রম বন্ধ করে এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।


বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলা দলগ্রাম শ্রীখাতায় অবস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ নামে ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন- পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয়, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার- সিফাত আনোয়ার তুমপা বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ও শ্রুতিধর এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে, মেসার্স এমজেএ ও বিবিএমসি ইটভাটা গুলো এস্কেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লী ভেঙে ধ্বংস করে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো দেখুন