ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Neueste Videos
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ ইকো পার্ক একসময় স্থানীয় পর্যটকদের বিনোদনের জন্য একটি আকর্ষণীয় স্থান ছিল। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসাধারণের অবকাশ যাপনের উদ্দেশ্যে গড়ে তোলা এ পার্কটি এখন দর্শনার্থীশূন্য। অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
পার্কটি গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মানুষকে প্রকৃতির কাছে টেনে আনা। তবে বর্তমানে পার্কের অবকাঠামো ভেঙে পড়েছে, বসার জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, হাঁটার পথগুলিতে আগাছা জমেছে, পুকুর ও উদ্ভিদবেষ্টিত এলাকাগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সন্ধ্যার পর স্থানটি নিরাপত্তাহীন হয়ে পড়ে, ফলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসার আগ্রহ হারাচ্ছে মানুষ।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা রিজিয়া পারভীন মিষ্টি জানান, “সিরাজগঞ্জ ইকো পার্কের বর্তমান অবস্থা আমরাও দেখছি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে জনবল ও বাজেট সংকট। তবে আমরা ইতিমধ্যে একটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। যদি সেটি অনুমোদিত হয়, তাহলে পার্কটির রূপান্তর সম্ভব। এটির সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় নিয়ে পর্যটন উন্নয়নে আমাদের আন্তরিকতা রয়েছে।”
তিনি আরও বলেন, “এখানে পাখি, গাছপালা ও নদীঘেঁষা পরিবেশ থাকার কারণে পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সঠিক পরিকল্পনা ও তদারকির মাধ্যমে এটি শুধু জেলারই নয়, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে।”
স্থানীয়রা মনে করছেন, ইকো পার্কের উন্নয়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাদের মতে, নিয়মিত পরিচর্যা ও অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, পাখি ও প্রাণীবৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ, পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম চালু এবং স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা কার্যক্রমের উদ্যোগ বাস্তবায়ন হলে পার্কটির চেহারা পাল্টে যেতে পারে।
সিরাজগঞ্জ ইকো পার্ক যেন অবহেলায় হারিয়ে যাওয়া এক সম্ভাবনার নাম। অথচ একটু সচেতনতা, পরিকল্পনা ও প্রশাসনিক পদক্ষেপই পার্কটিকে পরিণত করতে পারে একটি প্রাণবন্ত, সবুজ ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে। এখন সময় এসেছে প্রকৃতিকে ফিরিয়ে আনার, দর্শনার্থীদের আবারও স্বাগত জানানোর।
দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে পটুয়াখালীবাসীর এই দুর্দশার কথা।
২৪ ঘন্টার মধ্যে ঢাকায় এসে ল্যান্ড করবো। পিনাকি ভট্টাচার্য #প্রফেসর_ইউনুস #পিনাকি_ভট্টাচার্য #pinakibattacharya
অভয়নগরে পৌর কৃষক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম কে গু*লি করে ও কুপিয়ে নৃ*শংসভাবে হ*ত্যা
নারায়নগঞ্জের ফতুল্লায় শিল্পপতি রেজাউল করিম ও তার সহধর্মিণীর হাত-পা বেঁধে বাসায় ডাকাতির ঘটনায়, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল হালিম ওরফে নাক-বোঁচা হালিমকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন । সভায় শ্যামনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা বিষয়ে কিছু দাবী পেশ ও প্রশিক্ষণ গ্রহণের আবেদন পত্র প্রদান করা হয়।
কারহাটে হঠাৎ জিহাদী সাহেব! গাড়ি না কি নতুন মিশন?
২৮ মে’র সমাবেশ সফল করতে প্রস্তুত নরসিংদী জেলা যুবদল
'জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজসেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত'- ডা. জোবাইদা রহমান
ডক্টর মুহাম্মদ ইউনুস সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা। ( পর্ব ১)
বর্তমানে বাংলাদেশের চলছে অন্তবর্তীকালীন সরকার। এই সরকার সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা কি আমরা জানতে চেয়েছিলাম সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ মনে করছে রাষ্ট্র সংস্কার করে ইউনুসের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন সম্ভব। এর জন্য ডক্টর মুহাম্মদ ইউনুস কে আরো সময় দিতে চান সাধারণ মানুষ।।
এশিয়ান সংগীত যাদুঘর , কোথায় এবং কী আছে সেখানে ?
লাহিড়ী বাজারে মোটরসাইকেল চোর জনতার হাতে আটক
যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান। নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন।
সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ত্রিপানি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ।
ঢাকা আরিচা মহাসড়কে আমিনবাজার ইউনিয়নে একমাত্র ফুট ওভার ব্রিজ যেটি কিনা মানুষ বিনা প্রয়োজনে ব্যবহার করে, কেননা যেখানে প্রয়োজন সেখানে স্থাপন করা হয়নি। জনসমাগম থেকে প্রায় ২০ মিনিট দূরত্বে, যেখানে নাই কোন মানুষের চলাচল, নেই কোন বাস স্টপ। সন্ধ্যা হলে আড্ডা জমে মাদক সেবনকারীদের পার্শ্ববর্তী লোকজন জানিয়েছে।
১৭ বছর ধরে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে বিএনপি
"বুকের ভিতর দল, চোখে রাজপথ"- সাহসী যোদ্ধার নাম মহসিন হোসেন বিদ্যুৎ
মেয়র হবেন না বলছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছে প্রচারণার ঢোল!
বর্তমানে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলছে
যে কর্মীরা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই তারা আজ সরকার ফেলে দিচ্ছে
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা জেলা উলামা পরিষদ এর উদ্যোগে কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে "ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার।
কুমিল্লা জেলা উলামা পরিষদের মজলিসে সুরা সদস্য মাওলানা দ্বীন মুহাম্মদ আশরাফ এর তত্বাবধানে ও সুরা সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা এমদাদ উল্লাহ খানের যৌথ সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হক।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন,বর্তমান সংস্কার কমিশন নারীদের অধিকার ক্ষুন্ন হবে এমন আইন করার সুপারিশ এবং নারীদের মর্যাদার চরম বিরোধী আইন পাশ করার যেই সুপারিশ করেছে, এই আইন পাস করা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।
জুলাই আন্দোলনকে বিক্রি করেছে যারা, ইশরাক হোসেন আসলে তাদের দিন শেষ!
বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিস্ট সরকার আসতে যাচ্ছে
মেয়র আমি হইনি, মেয়র হয়েছেন ঢাকার মানুষ: ইশরাক
৩২ বছরের ঘুম ভাঙলো! জাবিতে আসছে জাকসু নির্বাচন, কেমন হবে ছাত্র নেতৃত্ব?
বিএনপিকে ভোট ডাকাত বললেন এনসিপির নেতা
স্টাফ রিপোর্টার > দিনাজপুরে শিশু ছাত্রীকে ধর্ষন চেষ্টা মামলায় অপরিনত বয়সি গৃহ শিক্ষককে ১ বছরের আটকাদেশ ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার ওই রায় ঘোষনা করেছেন তিনি।
মামলায় সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নাগমা পারভীন জেবা জানান, জেলার পাবর্তীপুরের উত্তর ধোপাকল বালাপাড়ার মানিক মিয়ার ছেলে ৯ বছর বয়সি একজন ছাত্রীকে গৃহশিক্ষক হিসেবে পাঠদানের সময় ছাত্রীকে ধর্ষন চেষ্টার ২০০০ সালের নারী নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অভিযোগ প্রমানিত হয়েছে। বিচারক তাকে শিশু আইনের ২০১৩ এর ৩৪(১) ধারা মতে ১ বছরের আটকাদেশ এবং ১ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাকে আরো ১ মাসের আটকাদেশ দিয়েছেন। তবে মামলা চলাকালিন সময় আটক থাকলে ঘোষিত আটকাদেশ থেকে সেই দিনগুলো বাদ যাবে।
###
নাটোরের বড়াইগ্রামে ঝড়-বাতাসে বাড়ির ধসে পড়া প্রাচীরের চাপায় বিথি খাতুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের সময় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। বিথি স্থানীয় একটি সংস্থা পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবার জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চারদিকে হঠাৎ কালো মেঘে ঢেকে আসে আকাশ, শুরু হয় প্রবল ঝড় হাওয়া। সে সময় বিথি বাড়ির প্রাচীরের পাশে থাকা একটি কলের কাছে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়ায় বাড়ির পুরনো ও দুর্বল প্রাচীরটি ধসে পড়ে বিথির শরীরের উপর। বিকট শব্দে ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে ছোট্ট মেয়েটি।এতে তার মাথায় প্রচন্ড আঘাত পায় এবং রক্ত ক্ষরণ হতে থাকে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িজুড়ে। বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত বনপাড়া বাইপাসে অবস্থিত বেসরকারি আমেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে। বিথির নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কুতুবদিয়ায় ইয়াবা সেবনের সময় দুইজনকে ধরে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রে সাদাত হোসেন। আটককৃতরা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের মনুশিকদারপাড়ার মৃত জোবাইদুল হকের ছেলে হাসান মোনতাসিরুল হক (৩০) এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের নয়াপাড়ার মহিউদ্দিনের ছেলে জুনাইদ বোগদাদী (২৬)।
জানা যায়,বৃহষ্পতিবার (২২ মে) গত রাত দেটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ার মানিক মিয়ার বসতঘরের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্স।
এসময় আটককৃতরা মানিক মিয়ার বসতঘরের পশ্চিমমুখী বারান্দায় খাটের ওপর ইয়াবা সেবন করছিল। পুলিশ তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থলেই অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তুষভান্ডারে বিএনপির নেতা জাহাঙ্গীরের ইটভাটার গোডাউনে আ'গু'ন
টানা বৃষ্টির কারণে কর্মজীবী মানুষকে পড়তে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যায়।
সাতক্ষীরার উন্নয়নকল্পে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সাতক্ষীরার আশাশুনিতে ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় যুবদল নেতা সোহাগ হোসেনের প্রত্যক্ষ মদদে এক নারীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ চাপড়া গ্রামের খোকন সরদারের স্ত্রী নুর নাহার বিউটি এই অভিযোগ করেন
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
বড়াইগ্রামে কিশোরীকে ধ/র্ষ/ন/ চেষ্টা, মা'ম'লা করলে ভুক্তভোগী পরিবারকে দেওয়া হচ্ছে হু*ম*কি
যশোর অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃত্যদেহ উদ্ধার করেছে অভয়নগর থানার পুলিশ
রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক
‘আপনি করেন, আমি ৩টা নাম দিলাম ওইটা করেন, এখন ডিসিটা তো করা যাচ্ছে না। ডিসিটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত করতে পারতেছি না, এই মাসের ভেতর চেঞ্জ হবে, আমাকে আপনি সুযোগ দেন।’
রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক ফোনে এসব কথা বলছিলেন।
এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেকের কথোপকথনের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
ওই ভিডিও নাহিদ উদ্দিন তারেকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদরুননেছা কলেজ শাখার সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও বসে থাকতে দেখা গেছে।
বিশিষ্ট অনুসন্ধানী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, নাহিদ উদ্দিন তারেক ও সিনথিয়া জাহিন আয়েশার পর ওই কক্ষে উপস্থিত হন এনসিপির অন্য এক নেতা মাহিন সরকার।
জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে তাদের কী কাজ থাকতে পারে? আর ফোনে কার নাম আর ডিসি পরিবর্তনের কথা আলোচনা করছিলেন এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক?
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন অনেকেই।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী মহিউদ্দিন রনি এ ফেসবুক পোস্টে বলেন, ‘রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশাকে জুলাই বেঁচতে দেখলাম।
তিনি আরও বলেন, ‘এদিকে ১০ মাস পরেও জুলাইয়ে হাত, পা ও চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।’
দুর্গাপুরে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শপথের মাধ্যমে বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জে তীব্র দাবদাহে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে
সিরাজগঞ্জে চাঁদাবাজী, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কৃষককের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগদোনাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কৃষক নজরুল ইসলাম বাগদোনাল গ্রামের মৃত সিরাজুল প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগদোনাল গ্রামের লোকজন মাঠে ধান কাটতে গেলে একই ইউনিয়নের কৈলাসচর গ্রামের লোকজন পূর্ব শত্রুতার জেরে বাগদোনাল গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় বাগদোনাল গ্রামের কৃষক নজরুল ইসলাম মারা যান। খবর পেয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের মাঠে নামে শাহজাদপুর থানা পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘কৈলাসচর ও বাগদোনাল গ্রামের গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা ও ধান কাটা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে আজ সংঘর্ষে একজন নিহত হন।
আলোচিত চাঁদার অভিযোগে যুবদল ও কৃষক দলের নেতা কর্মীদের মারধর, মটর সাইকেল ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
রাজধানীর রামপুরা ব্রিজের নিচে একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে ওঠে। পানিতে কচুরিপানা ও আবর্জনার স্তূপের মধ্যে লাশটি আটকে থাকতে দেখা যায়।
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির মানববন্ধন
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
সরকারি প্রণোদনায় দেশের একমাত্র মসলা চাষের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া। এই গ্রামে প্রবেশ করলে রাস্তার দুই ধারে খাঁচা পদ্ধতিতে দারুচিনি, তেজপাতাসহ বিভিন্ন মসলার গাছ চোখে পড়বে। আধুনিক পদ্ধতিতে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝালসহ মোট ১৪ পদের মসলার চাষ করছেন বড়িয়া গ্রামের কৃষক। ৬ হাজার মসলা গাছের চারা লাগানো হয়েছে এই গ্রামে। আবার বাড়ির উঠান, আঙিনা, পুকুরপাড়সহ পতিত জমিতে জিওব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশের মধ্যে একটি গ্রামকেই (বড়িয়া) মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে। সরকারি প্রণোদনায় মডেল এই মসলার গ্রামে মসলা আবাদে যুক্ত হয়েছেন শতাধিক কৃষক। মহিরুল নামে একজন বলেন, কৃষি অফিসের তদারকিতে রাস্তার দুই ধারে তেজপাতা ও দারুচিনি গাছ লাগানো হয়েছে। আমার বাড়িসহ এই গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আশপাশে খালি জমিতে আদা, হলুদসহ বিভিন্ন মসলার চাষ হচ্ছে। কৃষক সাইদুল ইসলাম বলেন, বাড়ির পাশের পতিত জমি পরিষ্কার করে জিও ব্যাগে আদা ও হলুদ চাষ করেছি। আমাদের কোনো খরচ নেই সব সরকার দিয়েছে। ফলন ভালো হলে এলাকার চাহিদা মিটবে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুন জানান, মসলা চাষের জন্য কুষ্টিয়ায় পাঁচটি স্থান নির্বাচনের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে বড়িয়া গ্রামকে নির্ধারণ করে। ২০২২-২৩ অর্থবছরের ২৩ সালের জুলাই মাসে পাইলট প্রকল্প হিসেবে বড়িয়া গ্রামে মসলার চাষ শুরু হয়। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৭ সালের শেষের দিকে। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রাসেল আহমেদ বলেন, মডেল মসলা গ্রাম গড়ে তোলার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার বড়িয়া গ্রামকে বেছে নেওয়া হয়। এখানে মোট ১৪ ধরনের মসলার জাত চাষ হচ্ছে। এর সুফল আগামীতে কৃষকরা পাবেন। মডেল মসলা গ্রামে মসলা চাষের পাশাপাশি মসলার বীজ ও চারা বিক্রি করতে পারবেন কৃষকরা।
আস্থা সংকটে পুজিবাজারে বিনিয়োগকারীরা!
পুঁজিবাজারে ক্ষুদ্র ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগ কারীরা মনে করে পুঁজিবাজারে বর্তমানে যে দরপতন চলছে তা বিনিয়োগ কারীদের আস্থা সংকটের কারনে। তাই ক্ষতিগ্রস্ত বিনিয়োগ কারীরা মনে করে পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা রা যদি নেতিবাচক কাজ কর্ম ও কথাবার্তা না বলে তাহলে বিনিয়োগকারীরা বিনিয়োগ ফিরে আাসবে। ফলে সুবাতাস বইবে দেশের পুঁজিবাজার।
সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
বাকি বিল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
তালাবদ্ধ নগর ভবন, নাগরিক সেবা কই? সেবা চাইলে দায়িত্ব দিন ইশরাককে!
দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর রাজপথে নামলেন শত শত পোশাক শ্রমিক। বিক্ষোভে ক্ষোভের বিস্ফোরণ—“আমাদের ঘাম, আমাদের অধিকার—বেতন চাই, এখনই চাই!” মালিকপক্ষ ও প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানালেন, বকেয়া না মেটালে চলবে লাগাতার আন্দোলন।
পটুয়াখালী সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অবস্থিত দিশেহারা অসহায় জনতা এভাবেই প্রতিদিন বিনামূল্যে প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড অফিসে ভীড় জমান যাদের প্রত্যেকের সমস্যা মন দিয়ে শুনে সমাধান করার চেষ্টায় রত পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কতৃপক্ষ।
আজকে নাটোরের আবহাওয়া।
তারেক রহমান যে কোন সময় দেশে আসতে পারে,দেশে নির্বাচন দরকার
সাভার ব্যাংক কলোনী সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে শাহিন নামের এক যুবককে গুলি করে হত্যা করে রাত ৯ টা ৩০ মিনিটে।
শেরপুর জেলার ডিসি উদ্যানে বইপ্রেমীদের জন্য চালু হয়েছে ব্যতিক্রমধর্মী এক পাঠাভ্যাসমূলক কর্মসূচি — ‘সাইলেন্ট বুক রিডিং’।
তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে রাখতে এবং বইপড়ায় আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নিয়েছে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।
প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যে কেউ এই পাঠচক্রে অংশ নিতে পারছেন।
অংশগ্রহণকারীরা নিরিবিলি পরিবেশে নিজেদের পছন্দের বই নিয়ে বসে পড়তে পারেন ডিসি উদ্যানের মুক্ত বাতাসে।
বর্তমানে তাদের সংগ্রহে ৪০০টিরও বেশি বই রয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ের খ্যাতনামা লেখকসহ শেরপুরের স্থানীয় লেখকদের বই।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পাঠাভ্যাসে ফিরিয়ে আনবে এবং শেরপুরের সাহিত্য-সংস্কৃতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।
রিপোর্টঃএ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর।
সিরাজগঞ্জে মেরিন ইন্সটিটিউটের ফুল সাট ডাউন কর্মসূচি
শ্যামনগরে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শিশুদের জন্য গণমাধ্যম সচেতনতা ও সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
১৬-১৭ মে সাতক্ষীরার শ্যামনগর একশন এইডের প্রজক্টে অফিসে দুইদিন ব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল শিশু সাংবাদিক দলের সদস্য ১৮ জন শিশু অংশ গ্রহণ করেন।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য প্রদান করেন এলআরপি কো-অর্ডিনেটর আব্দুলকাইয়ূম ।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন এবং প্রশিক্ষণ সেশনটি সঞ্চালনা করেন একশনএইড-এর স্পন্সরশীপ ও নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস।
প্রশিক্ষণে সংবাদ ও সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ লেখার কৌশল, শিশুরা কিভাবে সাংবাদিক হতে পারে, ফিচার ও সাক্ষাৎকার লেখার পদ্ধতি, ছবি ও ভিডিও সাংবাদিকতার মৌলিক কৌশল, এবং টেলিভিশন ও নতুন মিডিয়ার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয় ।
অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চট্টগ্রামের কর্ণফুলীর সাম্পান মাঝিরা গত বন্যায় অসাধারণ ভূমিকা রেখেছেন। কর্ণফুলীর কথা ভাবলেই সাম্পানের কথা আসবে। রাষ্ট্রের চোঁখে ধরা না পড়াটায় দুঃখের। সারাদেশে নববর্ষের উৎসব হয়, আগামী নববর্ষেও কর্ণফুলীর সাম্পান বাইচ থাকবে।’
ঐতিহ্যবাহী সাম্পান বাইচকে জাতীয় ইভেন্ট হিসেবে ঘোষণা করে তিনি বলেন, ‘আগামী বছর থেকে এই আয়োজনের অংশীজন হবে সংস্কৃতি মন্ত্রণালয়। ২০২৪ সালে বন্যাতে ফেনীসহ বিভিন্ন এলাকা প্লাবিত হলে শতশত সাস্পান মাঝি উদ্ধার তৎপরতায় এগিয়ে এসে লাখ বানবাসী মানুষকে উদ্ধার করে। সত্যিই প্রশংসার দাবীদার মাঝিরা। এছাড়াও অনেক গুলো জায়গা অবৈধভাবে দখলের কথা বলা হয়েছে। এগুলোর বিষয়ে পরিবেশ ও নৌ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব উদ্ধারের ব্যাপারে।’
সোমবার (১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর পুরাতন ব্রিজঘাট খেয়া পারাপার ঘাটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় খেয়াপারাপারের ঘাট ইজারা প্রদানে সাম্পান মাঝিদের চট্টগ্রাম সিটি করপোরেশনের অগ্রাধিকার প্রদান, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ এবং কর্ণফুলী নদী দখলের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ও সাম্পান খেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আব্বাস, প্রধান বক্তা ডায়মন্ড সিমেন্টের উপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী, স্বাগত বক্তব্য রাখেন মির্জা ইসমাইল, বক্তব্য রাখেন আলীউর রহমান, সাঈদ খান সাগর, বেসরকারি কারা পরিদর্শক জুবায়ের আলম মানিক।
কর্ণফুলীতে অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন...
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
বিএনপির রাজনীতি চলে আওয়ামীলীগের টাকা দিয়ে এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ'র এমন বক্তব্যর প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহরের দাবী জানিয়েছেন বিএনপি।
সোমবার (১৯ মে) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপি'র রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে'। হাসনাত আব্দুল্লাহ'র বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি'র কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোন অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবেনা।
কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পরিষদের সদস্য সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ অন্যরা।
মাঝপথে ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে যায়…
প্লেন রেখে চাকা পড়ে যায়…
জনগণ রেখে সরকার ভেগে যায়…
মুসুল্লি রেখে বায়তুল মোকাররমের খতিব ভেগে যায়…
এই ব্যঙ্গ আর রম্য কবিতার পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা। একটি জাতি যখন তার সর্বোচ্চ প্রত্যাশার জায়গা থেকে বারবার হতাশ হয়, তখন তারা এভাবেই ব্যথাকে ব্যঙ্গ করে বলে ফেলে। বাংলাদেশ এখন সেই রেলবগির মতো, যেখানে ইঞ্জিন কবে যে চলেছে, কেউ টেরই পায়নি।
একসময় যারা রাজনীতি করত মানুষের জন্য, আজ তারা ব্যস্ত নিজেকে রক্ষা করতে, নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। এখনকার শাসন যেন এক নিঃশ্বাসে বলে—“তোমরা থাকো, আমরা চলি!” আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে, কিছু উন্নয়ন হয়েছে—তাতে সন্দেহ নেই। কিন্তু সেই উন্নয়নের নিচে চাপা পড়েছে হাজারো গুম, খুন, নিখোঁজ আর অন্যায়ের পাহাড়।
গাজায় গণহত্যার প্রতিবাদে বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’ -এই স্লোগানে সোমবার (১৯ মে) সকাল ১০টায় বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
হেযবুত তওহীদে উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা হেযবুত তওহীদের আমির আব্দুস সবুর খান।বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরগেটে এসে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, গাজায় একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে।
তিনি বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা-মাজহাবে খণ্ড-বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের ওপরে দুর্গতি নেমে এলো।
মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরো বলেন, গাজার গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সবশেষে ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বব গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ সময় বক্তব্য দেন- হেযবুত তওহীদের রাজশাহীর বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ,নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা হেযবুত তওহীদের সহকারী আমির আব্দুস সালাম, বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম,
মানববন্ধনে উপস্থিত সকলের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। বিক্ষোভ মিছিল শেষে একটি মানববন্ধন করা হয়। এ সময় ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।
শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বাড়াতে এবং স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।
১৯ মে সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়।
আইইডি এর ফেলো সুমন্ত বর্মনের সঞ্চালনায় এবং নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কীটস্ বক্স বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ।
এ সময় ট্রেনিংপ্রাপ্ত স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রি কাজে প্রশিক্ষণ শেষে ৫ জনকে কীটস্ বক্স বিতরণ করা হয়।
শীতলক্ষ্যা নদীতে ফের ট্রলার ডুবি
আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের টানবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে সৌদি বাংলা ইনভেস্টমেন্ট নামে ভূয়া এনজিও খুলে গ্রাহকদের প্রায় ৮০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কর্মকর্তারা।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুত্তুলিকাতে জু-তার মালা পরিয়েছে ইশরাক সমর্থকরা
কুয়েটের অচলাবস্থা নিয়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যা জানালেন। রিপোর্টা
কুয়েটের অচলাবস্থা নিয়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যা জানালেন।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা
কুয়েটের অচলাবস্থা নিয়ে শিক্ষার্থীরা যা বললেন ...
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা।
খুলনায় বিশাল সমাবেশে নেতাকর্মীদের ঢল
প্রতিবেদন: আল মামুন গাজী
খুলনা, ১৭ মে:
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে খুলনায় আজ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির তরুণ নেতা আসাদুজ্জামান জনি ও মাছুম হোসেন বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং উপজেলা থেকে শত শত নেতাকর্মী অংশ নেন।
সমাবেশস্থলে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়ক ও সমাবেশস্থল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে। সরকার সব ধরনের ভিন্নমত দমন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও আইনের শাসনের অভাবে সাধারণ মানুষ দিশেহারা। এমন বাস্তবতায় রাজপথই এখন জনগণের মুখপাত্র।”
তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন একা বিএনপির নয়—এটি জনগণের আন্দোলন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম চলবে।”
আসাদুজ্জামান জনি বলেন, “আমরা কোনো গুজব বা ষড়যন্ত্রে নয়, সত্য ও ন্যায়ের পথে আন্দোলন করছি। দেশকে বাঁচাতে হলে এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে।”
মাছুম হোসেন বিশ্বাস বলেন, “খুলনা বিভাগের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই সমাবেশই আগামী দিনের আন্দোলনের ভিত্তি গড়ে দেবে।”
সাতক্ষীরার কালীগঞ্জে ভুয়া স্বামী, স্ত্রী পরিচয়ে মোটা অংকের টাকার বিনিময়ে সিজারের মাধ্যমে গর্ভপাত, অবৈধ সন্তান দত্তকের নামে বিক্রিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে এ যাত্রায় রেহাই
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
কঠোর নিরাপত্তায় বের হয়ে গেলেন অবরুদ্ধ সেনা কর্মকর্তারা।
বর্তমান সমাজে অর্থনৈতিক অস্থিরতা ও পারিবারিক কলহের পিছনে যে সব কারণ কাজ করে, তার মধ্যে অনিয়ন্ত্রিত সুদের প্রভাব অন্যতম। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা আর্থিক সংকটে পড়ে উচ্চ সুদের ঋণের আশ্রয় নেয়, তারা দীর্ঘমেয়াদে মারাত্মক সমস্যায় পড়েন। এই অনিয়ন্ত্রিত সুদের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না, বরং তা সামগ্রিকভাবে সমাজের অগ্রগতি ও স্থিতিশীলতা ব্যাহত করে।
আমি খেটে খাওয়া মানুষ। আমার কোন খোজ খবর নেইনা সরকার।
ঢাকা গুলশানের রাস্তায় চলছিল একটি মোটরসাইকেল, তাতে চড়ে বসেছে তিনজন। অথচ তাদের মধ্যে দুজনের মাথায় নেই হেলমেট। এ দৃশ্য চোখে পড়তেই তাৎক্ষণিকভাবে বাইকটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। শুরু হয় কড়া জিজ্ঞাসাবাদ, নেওয়া হয় আইনগত ব্যবস্থা। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা কতটা কার্যকর হচ্ছে, দেখুন ভিডিওতে।
ডিগ্রী ৩য় বর্ষের ভর্তি ফি কমানোর দাবিতে দুর্গাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
সেনাবাহিনীর গাড়ির নিচে চাকরিচ্যুত সেনা সদস্যদের আহজারি
Live: প্রেসক্লাবের সবশেষ পরিস্থিতি...
আসাদগেট থেকে ধানমন্ডি ৩২ হয়ে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় পার্টি অফিস অভিমুখে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ...
বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ছে ছাত্রদল
সাম্য হত্যার বিচারের দাবিতে
দুর্গাপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শেরপুরে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবুকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করাই আনন্দ মিছিল করেছে শেরপুর জেলা ছাত্রদল।
আজ দুপুরে শহরের চকপাঠক মহল্লা থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এ সময় শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জাফর মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শহর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদর থানা যুবদলের আহবায়ক পারভেজ আহাম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।
শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার দাবিতে মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের আন্দোলন
কফিন মিছিল বাংলাদেশ ব্যাংকের সামনে
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আজ ১৮ মে ২০২৫ বেলা ২.৩০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে কফিন মিছিল করে। মিছিলটি র আয়োজন করেন ক্যাপিটেল মার্কেট ইনভেস্টমেন্ট ফোরাম। এসময় তারা পুজিবাজারের নানা অনিয়মের কথা তুলে ধরে নিয়ন্তক সংস্থার প্রধান রাশেদ মাকছুদের পদত্যাগ দাবী করে মিছিল করেন। মিছিল কারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের পুরাতন স্টক এক্সচেঞ্জ অফিসের সামনে এসে জানাজা পরে শেষ করেন। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন ৭২ ঘন্টার মধ্যে রাশেদ মাকছুদের অপসারণ দাবী করেন।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পৌর সদরের আইথর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাতে পৌরসভার সেনবাড়ি মোড় এলাকায়, কান্দিউড়া ইউনিয়নের ব্রাম্মনজাত গ্রামের আজিজুল গং দের দাড়ালো অস্ত্রের
আঘাতে কালাম মারাত্মক আহত হয়। পরে আহত অবস্থায় কালাম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
কেন্দুয়া থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খেটে খাওয়া মানুষের মুখে বাস্তবমুখী এবং রাজনৈতিক মতামত।
সরকার তাদের কথা শুনে কিনা এবং কোন প্রতিনিধি তাদের খোজ খবর নেয় কিনা।
সহযোগিতায় ঃ আজকের তারুণ্য (স্বেচ্ছাসেবী সংগঠন) ও রক্তসৈনিক স্বেচ্ছাসেবী সংগঠন।
চাকরিচ্যুত সেনাসদস্যদের আ'ন্দোলনে পুলিশের বাধা
পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন
এম এ ইউসুফ আলী, পটুয়াখালী।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়ের প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ সালের বকেয়া বেতন ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকরা । শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের দাবি, কোরবানির ঈদের বোনাসসহ ৬ মাসের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বেতন বৃদ্ধিসহ রাজস্ব খাতে তাদের চাকরি করা হোক এই দাবি তোলেন তারা।মানববন্ধনে প্রায় এক হাজার শিক্ষকরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষকরা জানান, বিগত সাতটি পর্যায়ে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বকেয়া ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন।তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী ফিল্ড অফিসার মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান। ফিল্ড সুপারভাইজার,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ শফিউল্লাহ,মোঃ ওজায়ের হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।
৫ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের
৮৮ হাজার শিক্ষক-কর্মচারী। প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পান তাঁরা। সেটাও বন্ধ রয়েছে গত জানুয়ারি থেকে। এসব কেন্দ্রের শিক্ষকদের বেশির ভাগই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাই কঠিন হয়ে পড়েছে তাঁদের। পটুয়াখালীর জেলায় ১১হাজার ১শত ১০জন শিক্ষক রয়েছে।
তাদের পাঁচটি দাবী হলো
১, জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আযহার পূর্বে সকল বেতন ভাতা পরিষদ করতে হবে।
২. প্রকল্পে তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাদ্যভুক্ত করতে হবে।
৩. সপ্তম পর্যায়ে প্রকল্পের বিদ্যমান জনবল কে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায় প্রকল্পে হস্তান্তর করতে হবে।
৪. কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেল ভুক্ত করতে হবে।
৫. শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে।
জমির জন্য চাচা মারলো ভাইর ছেলেকে
বরিশাল নগরীর ২৯ নং ওয়াড বাগিয়া এলাকায় জমি ভাগাভাগি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোং হাসান (২৫) তাক মারধর করে তার দুই চাচা শহীদ (৪০)ও সুমন (৩৫)
রাত ৯: ৩০ এর দিকে ভুক্তভোগী হাসান কে রাস্তায় একা পেয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে ডাক্তার জানান ভুক্তভোগী মাথায় ও গলায় গুরুতর আঘাত পায় এ ব্যাপারে ঘটনা স্থলে জিজ্ঞাসা বাদ করলে ভয়ে কেউ কিছু বলতে চায় না গোপোন সুএে জানা জায় তারা এলাকায় মাদোক ও বিসাল জুয়ার সাম্রাজ্য চালায় ,,
পটুয়াখালী কবরস্থান জঙ্গলে পরিনত হয়েছে। লতাপাতা এতটাই বেশি জন্মাইছে যে এখন ভিতরে ঢুকতে ভয় হয়। মৃত্যু ব্যক্তির নেইম-প্লেট লতাপাতার কারণে দেখা যাচ্ছে না। এতে সাপ বিচ্ছুর বসবাস করতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
আওয়ামী লীগ দেশকে লুটপাটে পরিনত করেছিলো : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে তুহিন
: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,‘গত আঠারো বছর যাবত ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী সরকার দেশকে ধ্বংস করেছে। তারা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। শুধু লুটপাটেই না তারা হত্যা করেছে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে। তাদের বিরুদ্ধে কথা বললেই গুম বা হত্যা করা হতো। তারা ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে। ধ্বংস করেছে এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে,।
শনিবার (১৭ মে) বিকালে দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও নিজ জন্মস্থান ডোমারে আগমন উপলক্ষে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণ সংবর্ধনা ও বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,‘আজকে সংস্কারের আওয়াজ উঠেছে। কিন্তু মনে রাখতে হবে সংস্কারের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগেই ৩১ দফার একটি সংস্কারের প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের বিএনপির চেয়ারম্যান আপনাদের সামনে সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে। শুধু সংস্কারের কথা বলে নির্বাচন বিঘ্নিত জনগন মেনে নিবে না।
তিনি বলেন আমরা এই সরকারকে যেভাবে সহযোগিতা করছি সেই সহযোগিতা দেশের আপামর জনগণও করছে। বিএনপির এই সংস্কারের প্রস্তাবকে সঙ্গে নিয়ে আরও অন্যান্য দলের যে সংস্কার প্রস্তাব আছে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সংক্ষিপ্ত করে দেশকে একটি গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে।’
নির্বাচনের ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান তিনি বলেন তিনি।
তিনি বলেন এই সরকার নাকি বৈষম্য দূর করছে। অথচ আমি তো নিজেই সরকারের বৈষম্যের শিকার। বৈষম্য তারা দূর করতে এখনো পারেনি। আমরা আশা করব যে সরকার আরো সিরিয়াস হবে বৈষম্য দূর করার ব্যাপারে। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে সকলকে নিয়ে জনগনের সকলের আকাঙ্ক্ষা যাতে প্রতিষ্ঠিত হয় সেই কারনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
নিষিদ্ধ ঘোষিত একটি দলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন,‘ একটা দল আপনারা জানেন খুব অল্প দিন আগে তাদেরও সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। যতদিন পর্যন্ত বিচার শেষ না হয়। দলের অনেক নেতাকর্মী আছেন, অনেক সমর্থক আছে যারা হয়তো বা খারাপ না। তাদের নেতা কর্মী, তাদের সর্বোচ্চ লেভেলের যারা নেতা কর্মী ছিলেন তাদের খারাপ কর্মকান্ডের জন্য আজকে তারাও এই রাজনৈতিক কর্মকান্ড থেকে নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে আর কোন দল এরকম নিষিদ্ধ হোক এটা আমরা গণতান্ত্রিক ভাবে চাই না। আমরা চাই যে একটা গণতান্ত্রিক চর্চা, মানুষের অধিকার তারা প্র্যাকটিস করুক।’
নীলফামারী রংপুর অঞ্চলের মানুষ আমরা বহুদিন ধরে পিছিয়ে আছি। আমাদের দুর্ভাগ্য যে ওই নোয়াখালী ,কুমিল্লা , ঢাকার মানুষরা উন্নত হয়। তাদের বাচ্চারা দেখা যায় যে বড় হয়ে বড় বড় চাকরি পায় আর আমাদের বাচ্চারা এখানে পড়ে থাকে। আমাদের এখানে বড় বড় হাসপাতাল নাই কেন। বিশ্ববিদ্যালয় নাই কেনো। বাংলাদেশের বেশিরভাগ জেলায় এখন বড় বড় বিশ্ববিদ্যালয় আছে। আমাদের কি অধিকার নাই । এটা আদায় করতে হলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন ও পৌর সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক ছাত্রদল সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ ও জেলা যুবদলের সম্পাদক শাহাদাত হোসেন বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির প্রতিটি ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুল ও সম্মাননা স্বারক দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বিএনপির জনসভা ও তুহিনকে এক নজর দেখার জন্য বিকাল তিনটার মধ্যেই ডোমার হাইস্কুল মাঠটি জন সমুদ্র পরিনত হয়। তুহিন মাঠে প্রবেশ করার সাথে সাথেই দলের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে জনসভাকে প্রানবন্ত করে রাখে। হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পরেন তিনি। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তিনি। এ সময় তার সহধর্মিণী তার পাশে ছিল।
মোঃআব্দুল্লাহ ইবনে খালিদ
ডোমার -নীলফামারীর
১৭/০৫/২৫
গাইবান্ধায় ওয়ার্ল্ড ভিশন সদস্যদের মাঝে সোলার প্যানেল বিতারণ।
চলন্ত রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালক-যাত্রী উভয়ই পড়ছেন বিপাকে।
ট্রাকটরের মালিক জান্টুর জীবনের শেষ সম্পদ টুকুতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এমন ঘটনায় অসহায় হয়ে পরছে ঝান্টু ও তার পরিবার। চেয়েছেন আইনের সহায়তা দাবী করছেন দুর্বৃত্তদের সুষ্ঠ বিচার।
বৃহস্পতিবার রাতে ভোলা সদর দৌলতখান উপজেলা চর খলিফা ৫নং ওয়ার্ডে শিকদার বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।
জানা যায়,বৃহস্পতিবার জান্টু জমির কাজ শেষ করে ট্রাকটি তার বাড়ির দরজায় রাখেন।
রাতের অন্ধকারে শব্দ শুনতে যে কে বা কারা যেন তার ট্রাকে আগুন লাগাচ্ছে। জান্টুর চিৎকার এবং ছুটে আসার শব্দ পেয়ে দুর্বৃত্তরা তৎক্ষণাৎ পালিয়ে যায়।
জান্টু বলেন, গতমাসে আমি প্রতিবেশি মাকসুদের চালক কে ,আমার গাড়ি চালানোর সুযোগ দেওয়ার কারণে, মাকসুদ ক্ষিপ্ত হয়ে একাধিকবার আমার সাথে ঝগড়াঝাটি করে, আমার ধারণা মাকসুদই আমার গাড়িতে আগুন লাগিয়েছে।
এবিষয়ে জান্টু বাদি হয়ে দৌলতখান থানায় মাকসুদের বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করেন। এমন ঘটনায় তিব্র নিন্দা প্রকাশ করেন এলাকাবাসীও।
একই প্রযুক্তির যান হলেও কিছু যানবাহনকে আটক, কিছুকে ছেড়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালকদের প্রশ্ন—দুর্নীতি ছাড়া এমন বৈষম্য হয় কীভাবে?
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কদমতলী থানার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর
সাতক্ষীরায় মাছ ও মুরগির সমন্বিত ঘেরের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার অন্ত্বঃস্বত্বা স্ত্রীকে গণধর্ষণ, টাকা ও সোনার গহনা লুট
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রাকৃতিক খাদ্য ও দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা গরু বাজারজাত শুরু করেছে সিরাজগঞ্জের খ্যাতনামা প্রতিষ্ঠান খান এগ্রো ফার্ম। কোনো ধরনের কৃত্রিম হরমোন কিংবা ক্ষতিকর রাসায়নিক উপাদান ছাড়াই খামারে পশু পালন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পশুগুলোকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, চালের কুড়া, গমের ভুষি, খৈল, ডালের গুঁড়া এবং ভাতসহ বিভিন্ন প্রাকৃতিক ও পুষ্টিকর খাদ্য। প্রতিটি গরুর পরিচর্যায় রয়েছে প্রশিক্ষিত কর্মীবাহিনী। সময়মতো ভ্যাকসিন ও চিকিৎসাসেবাও নিশ্চিত করা হয়েছে।
খামারটির ব্যবস্থাপক নাজমুল ইসলাম খান বলেন, “আমরা পশুগুলোকে সন্তানতুল্য মনে করে লালন-পালন করি। সুস্থ, সবল এবং নিরাপদ পশু সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য।”
ইতোমধ্যে ফার্মের ফেসবুক পেজে গরুর ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। গরু দেখার ও কেনার জন্য অনলাইনের পাশাপাশি সরাসরি খামারে যাওয়ার সুযোগও রাখা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের কোরবানির জন্য জেলায় প্রায় ১ লাখ ৮৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পশু প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে।
খাঁন এগ্রো ফার্মের এই উদ্যোগ স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পশুপালনের একটি ভালো উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছে। ক্রেতাদের কাছে নিরাপদ কোরবানির পশু পৌঁছে দিতে তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যাপক প্রশংসার দাবি রাখে।