close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Bezirksnachrichten

Abdullah Ibne Khalid
25 Ansichten · 9 Monate vor

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিন ২০০৭ সালে সেনা সামর্থিত সরকারের সময়ে দায়ের কৃত মামলায় সাজাপ্রাপ্ত হন। সেই মামলায় গত মঙ্গলবার ঢাকার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি, শ্রমিকদল সহ অন্যান অঙ্গসংগঠনসমূহ পৃথক পৃথক মিছিল বের করে। তারা সকলে তুহিনের মুক্তির দাবি জানান।

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে মঙ্গলবার (১ মে) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Salahuddin Ahmed
38 Ansichten · 9 Monate vor

মহান ⁣মে দিবসে জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলসহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

Salahuddin Ahmed
23 Ansichten · 9 Monate vor

চাকুরি জাতীয়করন বেতন বৃদ্ধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে আগের নিয়মে পৌর কর্তৃপক্ষের অধিনে কাজসহ বিভিন্ন দাবিতে দিনাজপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা আজ ১লা মে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে

Alauddin Rayhan
25 Ansichten · 9 Monate vor

রাজধানীর বাস টার্মিনালে প্রচুর ভিড়

মিনহাজুল বারী
37 Ansichten · 9 Monate vor

⁣বগুড়া সোনাতলার লোহাগাড়া মেলায় পুলিশি পাহাড়ায় বিভিন্ন স্থানে বসেছে জুয়ার আসর

Rabiul Alam
29 Ansichten · 9 Monate vor

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

প্রধান উপদেষ্টা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ৩০০ টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে কুমিল্লা জেলায় নির্মিত ৭০টি ঘর উদ্বোধন করা হয়।

জেলার বুড়িচংয়ে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১০, সদর দক্ষিণে ০৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ০৫ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে।

প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

বগুড়া মহাস্থান করতোয়া নদী থেকে না'রীর ভাসমান লা'শ উ'দ্ধা'র

Rabiul Alam
29 Ansichten · 9 Monate vor

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি মাছের ঘেড়ে থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে শিশু দুই জন পানিতে ‍ডুবে মৃত্যুবরণ করেছে বলে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

লাকসাম থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের জন্য পরিবার ব্যবস্থা গ্রহন করছে। শিশুদের শরীরে কোন আঘাতের চিহ্ন প্রাথমিক ভাবে দেখা যায় নি।

নিহত দুই শিশু হলো- গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) গুনতি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং মো. মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০), সে গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও নিহত শিশুদের পারিবার জানায়, আগেরদিন সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই তারা নিখোঁজ হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি, ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মিলেনি। অবশেষে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেন ঘেরের লোকজন। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন এসে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেন।

নিহত জিহাদের মা জান্নাতুল ফেরদৌর জানান, গতকাল মঙ্গলবার সকালেও ছেলেটাকে বাড়ির পাশে খেলতে দেখে আমি বাড়ি ফিরতে বলি। সে আসে নাই। এরপর দুপুরের দিকে মহিনের মা এসে মহিনকে খোঁজে। না পেয়ে পরে আমরাও খোঁজাখুঁজি শুরু করে তাদেরকে পাই নাই। আজ সকালে শুনি মহিন আর আমার ছেলের লাশ পানিতে পরে আছে।
নিহত জিহাদের বাবা রুবেল হোসেন জানান, তারা কিভাবে মারা গেছে কেউ জানে না। গতকাল খেলাতে গিয়ে তারা দুই জন ফিরে আসে নি।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা বলেন, কুমিল্লার লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে লাশগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Rabiul Alam
27 Ansichten · 9 Monate vor

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন শুরু হয়। এসময় শিক্ষার্থীরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেন। তাঁরা সবাইকে বের করে পরে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর নিজ ক্যাম্পাসে প্রশাসনিক ভবন তালা এবং ছয় দফা বাস্তবায়নে রুপরেখা না আসা পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালনের ঘোষনা দেন।

Mohammed Shahid
39 Ansichten · 9 Monate vor

আরকান আর্মির কাছ থেকে কিভাবে ফিরে আসছে শুনবো মুখের বর্ণনা

বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজ জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে শিক্ষক শিক্ষিকারা অবস্থান কর্মসূচী পালন করছেন।

Mohammed Shahid
14 Ansichten · 9 Monate vor

নতুন পাসওয়ার্ড

বগুড়া নবাববাড়ি রোডের পুলিশ প্লাজার সামনে থেকে এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার সময় জনগণ অপহরনকারী কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

>>>এইমাত্র পাওয়া<<<
বজ্রপাতে কুমিল্লার বরুড়া উপজেলায় ২ জন নিহত। তাদের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে।

Rabiul Alam
33 Ansichten · 9 Monate vor

ব‌কেয়া বেতন দ্রুত প‌রি‌শোধের একদফা দা‌বি‌তে কর্ম‌বির‌তি ক‌রে আন্দোলন কর‌ছেন কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে কর্মরত সকল আউট‌সো‌সিং কর্মচারীবৃন্দরা।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থে‌কে কু‌মে‌ক ভব‌নের ফট‌কে ব‌্যানার ফেস্টুন নি‌য়ে বি‌ক্ষোভ কর‌ছেন ১৫৩ জন আউট‌সো‌সিং কর্মচারীরা। কর্মচারীরা বল‌ছেন -কু‌মে‌কে চতুর্থ‌শ্রেনীর আউট‌সো‌সিং কর্মচারীরা দীর্ঘ ৭,৮ মাস যাবত বেতনভাতা পা‌চ্ছেন না। তা‌দের দাবী চাকুরীর নিশ্চয়তাসহ নিয়‌মিত বেতনভাতা দিতে হবে । একদফা একদা‌বি ব‌কেয়া বেতন দি‌তে হ‌বে,কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শ্লোগা‌নে প্রক‌ম্বিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
কর্মরত সকল আউট‌সো‌সিং কর্মচারীবৃন্দরা।

Nazmul Mia
33 Ansichten · 9 Monate vor

⁣জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫
বর্ণাঢ্য র‍্যালি।

আয়োজনে: জেলা লিগ্যাল এইড কমিটি, শেরপুর

Abdullah Ibne Khalid
67 Ansichten · 9 Monate vor

নীলফামারীর যে স্হানে নির্মিত হবে চীনের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলের পরিত্যক্ত জমিতে নির্মান করা হবে চীনের উপহার ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানের ওপর মা’র’ধর

shahadat hossain Munsy
17 Ansichten · 9 Monate vor

⁣কচুয়া সাংবাদিক ফোরামের উদ্দোগে সাংবাদিক বুনিয়াদী প্রশিক্ষণম।। শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়া সাংবাদিক ফোরাম কচুয়া পৌরসভার উদ্দোগে সাংবাদিদের আগামীর মান উন্নয়ন শির্ষক আলোচনা ও বুনীয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার ঐতিহ্যবাহি আল ফতেহা মাদ্রাসা মিলনায়তনে ২৭ এপ্রিল রবিবার বিকালে সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টার সাংবাদিক ফোরামের বুনিয়াদী কর্মশালা সাংবাদিক ফোরামের সেক্রেটারি নব দিগন্ত সম্পাদক ও অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি, চাঁদপুর জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি এড.শাহজাহান মিয়া। প্রশিক্ষণের আগে প্রধান অতিথি একে একে সকলম সাংবাদিকের পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন। আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত ইসলামি কচুয়া পৌরসভা আমির মাওলানা আমিনুল হক মীর, সেক্রেটারি মাওলানা মনির হোসাইন সাইদ ও সাংবাদিক ফোরমের পৌর সভাপতি মাওলানা আবু হানিফ নোমান। প্রধান আলোচকের বক্তবে প্রধান অতিথি সাংবাদিকদের সহযোগীতা,উদারতা,ন্যায় নিষ্টা ও আমানতদারীতা কামনা করেন। সমাজ সংস্কারে আন্তরিকভাবে কাজ করতে সকলে নিজ উদ্দোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। মাওলানা আমিনুল হক মীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নব দিগন্ত সম্পাদক, চেটেলাইট টিভি আইনিউজ, যায়যায়দিন প্রতিনিধি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সুমন মিয়া, আশরাফুল আলম,সুফিয়ান,ওমর ফারুক, মেহেদী হাসান, নাছির উদ্দিন সোহেল, জোবায়ের হোসেন প্রমুখ।

Shazzadul Alam Khan
38 Ansichten · 9 Monate vor


ভালুকা ডাকাতিয়া ইউনিয়নে পাঁচগাঁও পানিভান্ডায় বৈশাখী মেলায় বক্তব্যে ভালুকা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল

Shazzadul Alam Khan
12 Ansichten · 9 Monate vor

⁣ভালুকায় হবিরবাড়ী এলাকায় তিনটি বসতঘর ও রান্নাঘরে আগুন লেগে পুড়ে ছাঁই।

Hossain Mahmud
28 Ansichten · 9 Monate vor

⁣বেঁধে দেয়া সময় শেষ হলেও দাবী না মানায়।
মাদারীপুর বিআরটিএ অফিস সম্মুখে অবস্থান কর্মসূচী পালন করছেন জেলার সেচ্ছাসেবী সংগঠন ও সাধারণেরা।

Badsha Alamgir
130 Ansichten · 9 Monate vor

কুষ্টিয়ার একজন সাধারণ রিকশাচালক তিনি বলেছেন, কখনো সে এমপি মন্ত্রী হতে পারলে কুষ্টিয়া শহরের ভিতর দিয়ে যে ট্রেন লাইন গিয়েছে, সেটি সে অপসারণ করে শহরের বাইরে নিয়ে যাবে।

এরপরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন।

Md Sahadat Hossain
288 Ansichten · 9 Monate vor

⁣মাদ্রাসার ছাত্র হয়ে হুজুরদেন নিয়ে নায়িকাদের নিয়ে ফানি ভিডিও বানান এ অভিনেতা

ইসলাম কে ভিন্ন ধর্মের মানুষের কাছে হাসি তামাশার ধর্ম বানাচ্ছে

শাহাজাদ ইসলাম
31 Ansichten · 9 Monate vor

পন্ততান্ত্বিক স্থাপনার অন্যতম দর্শনীয় স্থানের একটি ঢোলার হাট শিব মন্দির Dholar Hat Shib Mondir

শাহাজাদ ইসলাম
52 Ansichten · 10 Monate vor

ঠাকুরগাঁওয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরনো আজব গাছের Thakurgaon Tree 400 year old

Abu Raihan
30 Ansichten · 10 Monate vor

⁣নিখোঁজের ৯ দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির স্কুলছাত্র কাফি খন্দকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর দুইটার দিকে ওই গ্রামের একটি পুকুর পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি শিশুটিকে হত্যা করে লাশ পুকুরের পাড়ের ঝোপঝারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

নিহত স্কুলছাত্র কাফি ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের ন্যয় গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন কাফি খন্দকার। সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের কোন সন্ধ্যান না পেয়ে পাগলপ্রায় বাবা-মা। শনিবার দুপুর দুইটায় শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার অর্ধগলিত মরদেহ দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের ধারনা তাকে হত্যার পর লাশ পুকুরের পাড়ে ফেলে রাখা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি দীপেন্দ্র নাথ সিংহ জানান, যেহেতু শিশুটির লাশ গলে-পচে গেছে, তাই কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছেনা। ময়নাতন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Nazrul Islam
44 Ansichten · 10 Monate vor

⁣‎কুতুবদিয়া বড়ঘোপ বাজারে নাজুক স্যানিটেশন পরিস্থিতি: স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী





‎কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে পান বাজার এলাকা বর্তমানে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বাজার কমিটি ও উপজেলা প্রশাসনের কোনো নজরদারি নেই। ফলে বাজারের কেন্দ্রস্থলে পানির পাম্প ও নলকূপের আশপাশে জমে উঠেছে আবর্জনার স্তূপ ও পচা নোংরা পানি।





‎বিশেষ করে মাছি-মশার উপদ্রব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই স্থানটি এখন দুর্গন্ধময় ও বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ এই এলাকায় চলাচল করেন, তবুও নেই কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ। বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, “বছরের পর বছর ধরে এই চিত্র দেখে আসছি, কিন্তু কেউ এগিয়ে আসে না।”





‎ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, পানির পাম্পের পাশে ময়লা-আবর্জনা, প্লাস্টিক বোতল, পঁচা-গলা খাবার, ও নর্দমার পানিতে বাজার এলাকা একেবারে নোংরা হয়ে পড়েছে। কোনো সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও নর্দমার পানি একাকার হয়ে যায়।





‎স্থানীয় সচেতন নাগরিক আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।





‎স্থানীয়দের দাবি:





‎বাজারে নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা নিতে হবে





‎ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে





‎পানির পাম্প ও আশপাশের এলাকা দ্রুত জীবাণুমুক্ত করা হোক





‎বাজার কমিটিকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে








‎এমন অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Aminul Islam
117 Ansichten · 10 Monate vor

⁣ভোলা সদর বাপ্তা ইউনিয়নে পরীক্ষা খারাপ হওয়ায় মালিহা আফরিন ছিমি নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা মোকামতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে। ইউনিয়ন আমীর মাও: শামছুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত দাওয়াতি অভিযান চলাকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ অনেক মানুষ নিজ আগ্রহে সদস্য ফরম পূরন করেন।

Md Sahadat Hossain
195 Ansichten · 10 Monate vor

⁣অনুমতি পাইনি এখনো সুন্নি মহাসমাবেশের ২৬ এপ্রিল ঢাকাতে আব্বাসি হুজুরকে প্রশ্ন

abrar Labib
21 Ansichten · 10 Monate vor

⁣কুড়িগ্রাম পৌর এলাকায় আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়ক, দূর্ভোগে ৩ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।

কুড়িগ্রাম পৌরসভার এলাকাধীন টাপু ভেলাকোপায় গত আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়ক। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় নিজ উদ্যোগে বাঁশ ও কাঠের দিয়ে পাটাতন তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম পৌরসভাধীন টাপু ভেলাকোপা এর হানাগড় এলাকায় ২০১১ সালে তৈরি করা হয় ৬০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটি। গত ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সেতুর একপাশের সংযোগ সড়কটি ভেঙে যায়। তখন থেকে ৮ বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে সেতুর সংযোগ সড়কটি।

চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে বাঁশ ও কাঠের পাটাতন তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে স্থানীয়রা।

থ্রি-হুইলার ও মোটরসাইকেল পারাপার করতে পারলেও আটকে যায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাদান কাজে নিয়োজিত গাড়িগুলো। বিশেষ করে বন্যার সময় কোনো গাড়ি পারার করতে পারে না। এতে গুরুতর রোগী নিয়ে হাসপাতালে যেতে বা কোথায় অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটলে বেগ পেতে হয় এলাকাবাসীদের।

স্থানীয়রা জানান, সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য একাধিকবার পৌরসভা থেকে লোকজন গেলেও কোনো কাজ এখনো শুরু করেনি পৌরসভা প্রশাসন।

Rudra Biswas
19 Ansichten · 10 Monate vor

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়ে
খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস।

Rudra Biswas
35 Ansichten · 10 Monate vor

⁣যশোর - খুলনা হাইওয়ে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল....
নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ।
খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস

⁣হাটহাজারীতে সড়ক দূর্ঘটনা নিহত-১, আহত-৩

মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ হাটহাজারী গুমানমর্দ্দন ও মির্জাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড কুমারীকুল রাস্তার মাথা অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে, মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। আরো ৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ২৩ এপ্রিল বুধবার দুপুর ১.৩০ মিনিট কুমারীকুল রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে ২-৩ টি মোটরসাইকেল প্রতিযোগীতামূলক বাইক চালানোর কারণে অটোরিকশা সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ ছিটকে পড়ে। মাথায় বড় ধরনের আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়।

শাহাজাদ ইসলাম
16 Ansichten · 10 Monate vor

ঠাকুরগাঁও/অবৈধ ইটভাটা অভিযান/ নিমিষেই শেষ

Badsha Alamgir
36 Ansichten · 10 Monate vor

কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে, কুমারখালী দধি ভান্ডার নামে এই দোকানের কারখানায় পাওয়া গেছে এমন দৃশ্য।

MD IMRAN MUNSHI
50 Ansichten · 10 Monate vor

ভান্ডারিয়া কাঁঠালিয়া মহাসড়কে বীনাপানি বাজার সংলগ্ন ব্রীজের সংস্কার কাজের জন্য ৭ দিনের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে। বিকল্প কোন রাস্তার ব্যাবস্থা না করে শুধুমাত্র একটি নৌকা খেয়া। মালবাহী ও গাড়ী চলাচল বন্ধ। তবে এপাশে ও ওপাশে ইজিবাইক চলাচল করছে তবে ভাড়া তুলনামূলক একটু বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে প্রশাসন ও সড়ক পরিবহন উল্লেখযোগ্য কোন ভূমিকা চোখে পড়ে নি।

⁣রাণীশংকৈল উপজেলার ভরনিয়া চেংমারি চোচপাড়া এলাকায় সেচ পাম্পের তার মেরামত করার সময় বৈদ্যুতিক শক লেগে মিষ্টার আলী (৩৮) নামে এক যুবককের মৃত্যু

Nazrul Islam
73 Ansichten · 10 Monate vor

⁣কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ রক্ষায় ডাম্পিং করা জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। ফলে চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।





‎উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সরেজমিনে দেখা গেছে, অন্তত ২০-২৫টি বালুভর্তি জিও ব্যাগ কেটে ফেলে ব্যাগগুলো নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ব্যাগ ঘরের চাল ও অন্যান্য বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে।

শাহরিয়ার মোরশেদ
26 Ansichten · 10 Monate vor

সিরাজগঞ্জের কামারখন্দে আফজাল নগর দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকার চিহ্নিত বালু দস্যু ও প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দরবার শরীফের প্রয়াত পীর মুফতি খাজা গোলাম আম্বীয়ার বড় ছেলে শানে খোদা ওরফে মামুন ও তার পরিবার ।

Rabiul Alam
35 Ansichten · 10 Monate vor

⁣মোঃ রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি।।



‌কু‌মিল্লা নগরের রামমালা এলাকার সড়‌কে কাভার্ডভ‌্যা‌নের চাপায় ব‌্যবসায়ী ইমন সরকার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ শে এপ্রিল) সকালে কু‌মিল্লা নগরের ঠাকাুরপাড়া- রামমালা এলাকায় পা‌নির ট‌্যাং‌কির সাম‌নের সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন সরকার রামপুর মইমান ভিলা ল্যাবরোটরি হোষ্টেলের পিছনের মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

দূর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ- সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।।
পুলিশ জানায়, সকালে রামমালা এলাকায় পা‌নির ট‌্যাং‌কির সাম‌নের সড়‌কে পারাপারের সময় একটি কাভার্ডভ্যান ইমন সরকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Rabiul Alam
32 Ansichten · 10 Monate vor

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


কুমিল্লা র্যা ব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল সকালে( ২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রিমন (৩১) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১৪.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী রিমন (৩১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে বলে জানান কুমিল্লা র‍্যাব-১১, সি পি সি- ২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কবরের উপর থেকে মৃত মহিলা লাস উদ্ধার

রানীশংকৈল হোসেনগাঁওয়ে চেয়ারম্যানকে আটক করায়,থানায় অবরোধ।

Nazrul Islam
35 Ansichten · 10 Monate vor

⁣কুতুবদিয়ায় বৃষ্টির মধ্যে চলমান রাস্তা সংস্কার কাজ। উপজেলা মেডিকেল গেইট এলাকার ব্যস্ত সড়কে দেখা গেছে এ চিত্র। এমন দায়িত্বহীন কাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে চারদিকে সমালোচনার ঝড় উঠে।



‎ভিডিও তে দেখা যায়, চারপাশে কাদামাটি। পানি জমে আছে। ভারী বৃষ্টিপাতের সময়েও রোলার দিয়ে পিচ ঢালাইয়ের কাজ চলছে। গরম পিচে বৃষ্টির পানি পড়ার ফলে রাস্তার ওপর ধোঁয়া উঠছে।



‎সচেতন মহল জানিয়েছেন, এ ধরনের কাজ প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে যেমন অকার্যকর, তেমনি রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও বটে। ভেজা আবহাওয়ায় পিচ ঢাললে তা যথাযথভাবে জমে না। যার ফলে কিছুদিনের মধ্যেই রাস্তা আবার ভেঙে পড়ে।



‎তারা জানান, এই দৃশ্য শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং জনসাধারণের করের টাকার প্রতি অবজ্ঞার প্রকাশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সুষ্ঠু পরিকল্পনা ও আবহাওয়ার উপযুক্ত সময় দেখে সংস্কার কাজ চালানো।যাতে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা যায়।

Shazzadul Alam Khan
40 Ansichten · 10 Monate vor

⁣ভালুকা কলেজের সামনে থেকে ভুয়া এনএসআই সদস্য আটক।

Salahuddin Ahmed
44 Ansichten · 10 Monate vor

দিনাজপুরের সদরপুরে পরিত্যক্ত টেক্সটাইল মিলের নিজস্ব ৩৬ দশমিক ৫৪ একর জমিতে বিশেষায়িত চীনা হাসপাতাল নির্মানের দাবিতে আজ ২১ এপ্রিল সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করেন দিনাজপুর পৌরসভায় সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এসসয় উপস্হিত ছিলেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Ali Sohel
25 Ansichten · 10 Monate vor

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বজরা বাসস্ট্যান্ড এলাকায় দুই পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ চার জন গুরুতর আহত হয়েছে।

Badsha Alamgir
10 Ansichten · 10 Monate vor

⁣কুষ্টিয়ার মাজারে মাদকবিরোধী অভিযানে ম্যাজিস্ট্রেট লাঞ্চিত


বাদশা আলমগীর


কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাজারের ভক্তদের হাতে লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে ঘোড়েশাহ বাবার মাজারে এ ঘটনা ঘটে।

ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করতে গেলে মাজারে উপস্থিত ভক্তরা বাধা প্রদান করে। অভিযানে বাধা দেওয়ার পর ম্যাজিস্ট্রেট ও তার টিম লাঞ্ছিত হন এবং শেষ পর্যন্ত অভিযান পরিচালনা না করেই ফিরে আসতে বাধ্য হন।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযানে বাধা দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উচ্ছৃঙ্খল ভক্তরা প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ শুরু করেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান জানান, ওই এলাকায় গাঁজা সেবনের অভিযোগ ছিল এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Rabiul Alam
44 Ansichten · 10 Monate vor

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের নেতা জহিরুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। রবিবার (২০ এপ্রিল) বিকেলে নিউ মার্কেট এর চতুর্থ তলায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান শামছুল আলম সুমন নামে এক ভুক্তভোগী। অভিযোগে সুমন জানান- তিনি একজন সৌদি আরব প্রবাসী। প্রায় দুই বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে পরিবার নিয়ে মেঘনার সোনারচর এলাকায় বসবাস করে আসছিলেন তিনি। ভুক্তভোগী সুমন জানান- গত ২৮ জানুয়ারী তার ফুফাতো ভাই মোহাম্মদ বশীর উল- আলম এর নিকট হতে ১২৫৪ দাগে অর্থাৎ হালে ২৬৬০ এর ১৬ শতক জমি ক্রয় সূত্রে মালিক হয় তিনি। অন্যদিকে তার বাবা মৃত মমতাজ উদ্দিন এর একমাত্র ছেলে সন্তান হিসেবে পৈত্রিক সূত্রে ১২৭৮ দাগে অর্থাৎ হালে ২৫৮১ এর ২৩ শতক ও ১৪৫১ দাগের অর্থাৎ হালে ২৬৫৮ এর ৮ শতক জমির মালিক হন তিনি। কিন্তু তার বাবা কিছুদিন আগে সৌদি আরবে হজ্জ্বে গিয়ে ইন্তেকালের পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার (৫০) আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদার টাকা আমি দিতে অপারগতা প্রকাশ করলে সে আমাকে এলাকায় বসবাস করতে দেবে না বলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানি করে হুমকি ধামকি দেয়। গত ৫ আগষ্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম এখনো বন্ধ হয়নি। এই নেতা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে এখনো আটক করেননি। এলাকার আওয়ামী লীগের চিহ্নিত দালাল এবং সন্ত্রাসী প্রকৃতির লোক মেঘনার সোনারচর এলাকার ছাত্তার বেপারীর ছেলে আলমঙ্গীর হোসেন (৪০), মৃত সুন্দর মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৫০), মৃত কালাইয়ের ছেলে আমির হোসেন (৪৮), শুক্কুর আলীর ছেলে কফিল উদ্দিন (৫০) ও মৃত নান্নু পাঠানের ছেলে মাজহারুল পাঠান (৫২) গত এক সপ্তাহ আগে সেই চাঁদার টাকার জন্য আবারো চাপ দেয়। আমি তাতেও কোন সাড়া না দেওয়ায় তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আমার জমি দখলের পায়তারা করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ওই ভুক্তভোগী। ভুক্তভোগী শামছুল আলম সুমন (৪০) কুমিল্লার মেঘনা থানাধীন ৬নং গোবিন্দপুর ইউনিয়নের সোনারচর এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

Badsha Alamgir
20 Ansichten · 10 Monate vor

⁣কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের কর্মকর্তার বহিষ্কার দাবিতে মানববন্ধন, তদন্তে আসেন পরিচালক



বাদশা আলমগীর, স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) :


কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাত আরজুর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ও ভোগান্তির কারণে সেবা গ্রহীতাদের গণপিটেশন ভিত্তিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন আলমগীর হোসেনের নেতৃত্বে আসে তদন্তে।


১৭ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্নীতি মুক্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কুষ্টিয়া কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে হাউজিং এস্টেটের ভুক্তভোগী সেবাপ্রার্থী বাসিন্দারা। এ সময় তারা গৃহায়নের কুষ্টিয়া অফিসের প্রশাসনিক কর্মকর্তা তসলিমা জান্নাত আরজু এর স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবি করে। এই বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীরা জানায়, এই কর্মকর্তা অত্যন্ত বদ মেজাজি মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলেন না এবং ঘুষ ছাড়া কোন কাজ করতে চান না। জরুরি সেবার প্রয়োজনে অফিসে আসলে ঠিক মতন তাকে পাওয়া যায় না। তাই তারা এই কর্মকর্তার বিরুদ্ধে গৃহায়ন কর্তৃপক্ষ বরাবর একটি গণপিটেশন দেওয়া হয়।


সেবা গ্রহীতাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পরিচালক প্রশাসন আলমীর হোসেন তদন্তে আসেন ভুক্তভোগী সেবা গ্রহীতাদের সাথে কথা বলতে। এসময় জাতীয় গৃহায়নের এই কর্মকর্তা জানান

সকলের কাছ থেকে তাদের অভিযোগ শুনেছি এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য আমরা শুনেছি। এ বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবেন পরে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।



কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাত আরজুর সাথে কথা বললে তিনি সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারের কথা অস্বীকার করলেও সেবা দিতে গাফিলতির বিষয়টি তিনি স্বীকার করেন।


হাউজিং সি ব্লকের একজন ভুক্তভোগী বলেন, আমি সাত মাস যাবত ঘুরছি। একটা নামজারির কাগজপত্র ঠিক করতে সাত মাস সময় লাগে কিনা আমার জানা নাই। প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাত এর ব্যাবহার খুবই খারাপ, তার সাথে কথাই বলা যাইনা, সে খুব রুট ব্যাবহার করে, আদেরকে মানুষ বলে মনে করেনা। ভুক্তভোগী আরাও বলেন উনার সাথে কথা বলতে আমার আত্মসম্মানে লাগে। প্রশাসনিক কর্মকর্তা আপনার কাছে কোন টাকা পয়সা চেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী বলেন, না সে আমার কাছে কোন টাকা পয়সা চাইনি বা চাইতে পারেনি বলেই হয়তো আমার কাজ হচ্ছে না, আমাকে ঘুরতে হচ্ছে। আমার কাজ কবে হবে আমি জানিনা।


এই ভুক্তভোগীর বিষয়টি প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাতের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমাদের অফিসের এম এল এস এস একমাস আগে বদলি হয়ে গিয়েছে, তার কাছ থেকে কাগজপত্র বুঝে নেওয়া হয়নি। তাকে বারবার ফোন দেওয়া হয়েছে কিন্তু সে বলছে আসবো আসবো কিন্তু এখনো আসেনি। এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনার অফিসের এমএলএসএস কাগজপত্র আপনাকে বুঝিয়ে দেয়নি এ বিষয়টি আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন কিনা, তখন তিনি বলেন না আমি জানাইনি এটা আমার ভুল হয়েছে।

Md Nahid Hossain
205 Ansichten · 10 Monate vor

শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছেন নড়িয়া উপজেলা প্রশাসন।
নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের জন্য এক মানববন্ধনের ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,
এরপর বিএনপির আরেক গ্রুপে পাল্টা কর্মসূচি দিয়েছেন,

এরপর নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন,

একারণে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,

জিন্টু বলেন নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করার জন্য নড়িয়া বিভিন্ন অঞ্চলের মানুষ এক সাথে জড় হওয়ার পর জানতে পারলাম নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন,
তিনি আরো বলেন নড়িয়া উপজেলা পদ্মা নদীতে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত নদী ভাঙ্গনে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি মসজিদ মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যায় ,
বিস্তারিত ভিডিও বার্তায়।

MD JAHANGIR ALAM
52 Ansichten · 10 Monate vor

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামে কামাল মিয়া নামক এক যুবককে মোবাইল চুরির অপবাদে গরম লোহার ছ্যাকা।

MD JAHANGIR ALAM
232 Ansichten · 10 Monate vor

⁣জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামে কাজী বাড়ি মসজিদ সংলগ্ন মুদি দোকানদার হাবিবুল মিয়া ওরফে হাবুল্লা (৪৫) আজ আনুমানিক দুপুরের দিকে তারই প্রতিবেশী মোঃ আব্বাস মিয়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া ১০ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টা করে।


মেয়েটি হাবুল্লার দোকানে আসলে সে জোর করে দোকানে ঢুকিয়ে দোকানের শাটার আটকিয়ে দেয়, পরে চিৎকারে শুনে লোকজন জড়ো হয়ে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী এবং হাবুল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে সকল আইনি প্রকিয়া চলমান।

Raju Mia
27 Ansichten · 10 Monate vor

⁣লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী আহত,,, বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Shazzadul Alam Khan
37 Ansichten · 10 Monate vor

⁣ভালুকা উপজেলার হাসপাতাল সংলগ্ন রাস্তা পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি মোস্তাফিজুর রহমান মামুন। রাস্তাটির বেহাল দশা ও জনদুর্ভোগ দেখে তিনি পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

শাহরিয়ার মোরশেদ
30 Ansichten · 10 Monate vor

⁣রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন



সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। শনিবার দুপুরে উপজেলার সরাই হাজীপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত সাংবাদিকের ভাই শামীম উদ্দিন খান। তিনি বলেন, গত ১৫ মার্চ আমার ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের রায়গঞ্জ প্রতিনধি মো: শাহিন খানের উপর পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসী হামলা চালায়।

Anik chndra monidas
26 Ansichten · 10 Monate vor

আওয়ামী লীগের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেফতার

Md Sahadat Hossain
58 Ansichten · 10 Monate vor

⁣চট্রগ্রামে নালায় পরে যাওয়া বাচ্ছা ১৪ ঘণ্টা পর যে ভাবে উদ্ধার হলো নিখোঁজ হওয়া শিশুটি

Shazzadul Alam Khan
31 Ansichten · 10 Monate vor


ভালুকায় গোয়ারিতে মাক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ

Hossain Mahmud
20 Ansichten · 10 Monate vor


মাদারীপুরে ঝুম বৃষ্টি

Nazmul Mia
29 Ansichten · 10 Monate vor

⁣মজনু মিয়া মা'ম'লায় হেরে গিয়ে উ'চ্ছেদ অভি'যা'নের সময় তিনার বাড়ির সকল আসবাবপত্র রা'স্তায় রেখে দাবি করেন এখন না কি রাস্তার জমি তার।
বি'স্তা'রি' ত দেখেন ভি'ডি' ও তে।

Hossain Mahmud
52 Ansichten · 10 Monate vor

⁣রাজৈর বাজারে চাঁদনী টেইলার্স এ চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে চোর।

Rabiul Alam
31 Ansichten · 10 Monate vor

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


⁣ছয়দফা দাবী আদায়ের লক্ষ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার বেলা পৌনে ১২ টায় সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। তারপরেই দাবী আদায়ের লক্ষে তারা মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ে।

এসময় শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা।

অবরোধে মহাসড়কের উভয়লেনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

Hady Chakder
135 Ansichten · 10 Monate vor

ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান কে অ'বরু'দ্ধ করে রেখেছিল একই মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা।

আজ সকালে বিভিন্ন দাবি আদায় করতে এ ঘটনা ঘটায় তারা।

Salahuddin Ahmed
35 Ansichten · 10 Monate vor

⁣পাঁচ দফা দাবিতে ১৬ এপ্রিল দিনাজপুরের নিমনগর বালুবাড়ীতে সড়ক এবং।রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছে তারা

Ranajit Barman
21 Ansichten · 10 Monate vor

⁣শ্যামনগর নীলডুমুর খেয়াঘাটের দুরবস্থা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাটের দুরবস্থার কারণে সাধারণ মানুষের সহ মোটরবাইক নিয়ে পারাপারের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খোলপেটুয়া নদীর অপরপারে গাবুরা ইউনিয়ন এছাড়া খুলনার কয়রা উপজেলা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার লোকজন প্রত্যহ এই খেয়াঘাট দিয়ে যাতায়াত করে থাকেন। এই খেয়াঘাটটি সরকারিভাবে ইজারাও দেওয়া আছে বলে স্থানীয়রা জানান। এটি সংস্কারের জন্য ভুক্তভোগিমহল যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন।

মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিট সময় হাটহাজারী নাজিরহাট পুরাতন বাস স্টান্ড এলাকায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখা যায়। নাজিরহাট পুরাতন বাস স্টান্ড সংলগ্ন মসজিদ পাশে শহীদ আফাজ উদ্দীন কবর জেয়ারত শেষে ফটিকছড়ির অন্য একটি প্রোগ্রামে যোগ দিতে দ্রুত চলে যান। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবির সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২০১৪ ও ২০১৫ সেশনে ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি দায়িত্বপালন শেষে বর্তমানে নারায়ণগঞ্জ জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Sujat Molla
24 Ansichten · 10 Monate vor

বিনদোন না থাকলে মানুষে জীবনে আনন্দ থাকে না আলাউদ্দিন পাটুয়ারী

Md Robiul
22 Ansichten · 10 Monate vor

⁣ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় গেদুরা ইউনিয আটঘরিয়া গ্রাম জমি সংক্রান্ত জেরে এই গ্রামে ২০।৩০ টা বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে মরা ধারের লোকজন মারাধারের ইয়াসিন আলী তার সঙ্গ ভঙ্গ প্রায় এক-দেড় হাজার সন্ত্রাসি নিয়ে আসে গরু ছাগল ধানচাল টাকা পয়সা সোনা গয়না সবকিছু লুট করে নিয়ে গেছে সেই সাথে ৮-১০ জন মানুষ হসপিটালে চিকিৎসা চলছে

Md Robiul
20 Ansichten · 10 Monate vor

⁣ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় গেদুরা ইউনিয আটঘরিয়া গ্রাম জমি সংক্রান্ত জেরে এই গ্রামে ২০।৩০ টা বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে মরা ধারের লোকজন মারাধারের ইয়াসিন আলী তার সঙ্গ ভঙ্গ প্রায় এক-দেড় হাজার সন্ত্রাসি নিয়ে আসে গরু ছাগল ধানচাল টাকা পয়সা সোনা গয়না সবকিছু লুট করে নিয়ে গেছে সেই সাথে ৮-১০ জন মানুষ হসপিটালে চিকিৎসা চলছে।

Sujat Molla
97 Ansichten · 10 Monate vor

আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এর থেকে বড় আয়োজন করবো। মেহেদী

Sujat Molla
34 Ansichten · 10 Monate vor

রাজবাড়ী জেলা ৫টি উপজেলাই চাঁদাবাজি হচ্ছে জেলা বিএনপি

Hossain Mahmud
895 Ansichten · 10 Monate vor

⁣বৈশাখ মাসের প্রথম দিনেই কালবৈশাখী ঝড়ের আগমনী বার্তা ⁣বৈশাখ মাসের প্রথম দিনেই কালবৈশাখী ঝড়ের আগমনী বার্তা

Md Sahadat Hossain
145 Ansichten · 10 Monate vor

⁣গাযায় গ'ণহ'ত্যার প্র'তিবাদে রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী'র বি'ক্ষোভ মি'ছিল

Rabiul Alam
1,019 Ansichten · 10 Monate vor

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিকসহ নানা আয়োজনে চলছে বর্ষবরন।
সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার,পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জামায়াতের সেক্রেটারী মাহবুবুর রহমানসহ অন্যরা।

পরে র্যালী শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ ঘিরে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা প্রেসক্লাব, সচেতন সাংস্কৃতিক ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা। নগরীর রাজগঞ্জ এলাকায় চলছে দুদিন ব্যাপী মাছের মেলা।

Md.Shamimul Haque
682 Ansichten · 10 Monate vor

টাংগাইল নাগরপুর উপজেলার উপজেলা প্রশাসন, থানা প্রশান, বিএনপির নেতৃবৃন্দ এবং নাগরপুরের সকল স্কুল, কলেজের ছাত্র, ছাত্রী শিক্ষকরা বাংলা নববর্ষ আনন্দ রেলিতে যোগ দেন।

Sujat Molla
30 Ansichten · 10 Monate vor

আঃন্ত জেলা ডাকাত দলের খোরশেদ ওরফে বোমা খোরশে আটক

Sujat Molla
32 Ansichten · 10 Monate vor

রাজবাড়ীতে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ রেলি উদযাপিত হয়েছে ।

Riyazul Ahmed Raju
5 Ansichten · 10 Monate vor

গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় বিসিকের এক নাম্বার গেটের সামনে গার্মেন্টস কর্মীদের আন্দোলন চলছে। ফি*লিস্তিনের পক্ষে মিছিল করায় তাদের চাকরিচ্যুত করার অভিযোগ উঠছে।
#reelschallenge

Md Humayun
26 Ansichten · 10 Monate vor

⁣নেত্রকোনা জেলার কেন্দুয়ায় খনার মেলায় গ্রামীণ সংস্কৃতি এবং কৃষিতে খনার বচনের তাৎপর্য পরিবেশন।

Hossain Mahmud
23 Ansichten · 10 Monate vor

⁣হসপিটাল ব্যবসায়ী লোকমান মোল্লার বিরুদ্ধে পাদুকা মিছিল

Hossain Mahmud
24 Ansichten · 10 Monate vor

⁣ই'স'রা'ই'লের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল মাদারীপুর

Akm Kaysarul Alam
26 Ansichten · 10 Monate vor

⁣চার নারী বদলে দিলেন এলাকার নাম । ভাবির মোড় । চার ভাবির চার হোটেল

Md Sahadat Hossain
43 Ansichten · 10 Monate vor

⁣⁣তনচংগ্যা সম্প্রদায়ের ফুল ভাসানো উৎসব।। বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথমদিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এইদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য, ওই সময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।

Rabiul Alam
29 Ansichten · 10 Monate vor

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে আল- ইতিহাদ সোসাইটি ও গর্জনখোলা এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরীর চকবাজার মোড়ে বিভিন্ন মসজিদের শত শত মুসুল্লি, গর্জনখোলা এলাকাবাসী এবং আল- ইতিহাদ সোসাইটি উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চকবাজার এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গর্জনখোলা মদিনাতুন জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান,পেশ ইমাম মাওলানা ওমর ফারুক,গর্জনখোলা মসজিদ কমিটির সভাপতি খাদেম মোহাম্মদ ফিরোজ,বীর মুক্তিযোদ্ধা মোঃআনোয়ার হোসেন মোল্লা,সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ খায়রুল আলম,মোহন মজুমদার, রায়হান খান,সৈয়দ তানভীর হোসেন,মো: জাবেদ,শারাফাত,বাপ্পি,সাইফুল,ইতিফসহ আল-ইতিহাদ সোসাইটির সকল সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিতে অবিরাম সশস্ত্র হামলা করে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা দেশের অন্তবর্তীকালিন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে সরকারিভাবে ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়ার জন্যও অনুরোধ করেন।

Aminul Islam
35 Ansichten · 10 Monate vor

⁣ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে নির্বিচারে বালি উত্তোলন বন্ধ করে ভোলাকে রক্ষার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।




Showing 12 out of 13