İlçe Haberleri


KAMRUL HASAN SHARIF
3 Views · 3 hours ago

⁣মেশিনে রোগ শনাক্তের নামে প্রতারণার অভিযোগ, হাতে সেন্সর ধরিয়েই ‘সব রোগ শনাক্ত’

আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অবস্থিত ‘মা ফাতেমা সাফল্য হোমিও ফার্মেসি’তে একটি তথাকথিত ‘Quantum Magnetic Resonance Analyzer’ মেশিনের মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। শুধুমাত্র হাতে একটি সেন্সর ধরিয়ে কয়েক মিনিটের মধ্যেই শরীরের বিভিন্ন জটিল রোগ শনাক্তের দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে আগত রোগীদের হাতে সেন্সর ধরিয়ে কিডনি, লিভার, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ শনাক্তের কথা বলা হয়। পরবর্তীতে ওই তথাকথিত পরীক্ষার রিপোর্ট দেখিয়ে রোগীদের কাছে ওষুধ বিক্রি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিষয়টির সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিক প্রতিষ্ঠানটিতে গেলে ব্যবহৃত মেশিনটির বৈজ্ঞানিক ভিত্তি, সরকারি অনুমোদন এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধতা সম্পর্কে জানতে চান। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কিনা এবং কোন আইনের আওতায় ‘সব রোগ শনাক্ত’ করার দাবি করা হচ্ছে, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়।

এ সময় একজন ডিএইচএমএস (DHMS) চিকিৎসক কীভাবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের রোগ নির্ণয় পদ্ধতির অনুরূপ কার্যক্রম পরিচালনা করছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবহৃত মেশিনটির বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা, সরকারি অনুমোদন কিংবা এ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো গবেষণা বা তথ্য উপস্থাপন করতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা, প্যাথলজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্ক্যানসহ বিভিন্ন ক্লিনিক্যাল পরীক্ষার প্রয়োজন হয়। শুধুমাত্র হাতে সেন্সর ধরিয়ে শরীরের সব ধরনের রোগ শনাক্ত করার দাবির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাচাইবিহীন দাবি ও প্রশ্নবিদ্ধ চিকিৎসা কার্যক্রম সাধারণ মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহলের প্রতিনিধিরা।


Monsur Alam
4 Views · 1 day ago

⁣ফেনীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, উৎসবে মেতেছেন ফুটবলপ্রেমীরা


Mia Shaykat
3 Views · 1 day ago

⁣ফরিদপুর সদ থানায় নির্যাতনের শিকার হয়ে নিজের আর্তনাদ ফেসবুকে প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির ছাত্রশক্তি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহব্বায়ক সাহেদুল ইসলাম



মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বি/স্তারকে কেন্দ্র করে সকাল থেকে খাঁন ও মোল্লা বংশের দুই পক্ষের সং/ঘ/র্ষ চলছে!!
#madaripur #conflict #eyenewsbd


KAMRUL HASAN SHARIF
43 Views · 3 days ago

⁣আশুলিয়া থানা শিমুলিয়া ইউনিয়নে যাতায়াতের প্রধান সড়কে জলাবদ্ধতা


KAMRUL HASAN SHARIF
3 Views · 8 days ago

আসলে বাইপেল বাসা বাড়িতে ছিনত এর ঘটনা ঘটেছে


KAMRUL HASAN SHARIF
4 Views · 8 days ago

⁣আশুলিয়া শিমুলিয়া ইউনিয়ন এলাকায় টায়ার তেল উৎপাদন করা হচ্ছে অবৈধ ভাবে।


Estiak Ahmed Shihab
4 Views · 8 days ago

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।


md Naeymul islam Meraj
3 Views · 9 days ago

⁣আজ ০৮/০৬/২৬ ইং রোজ সোমবার,জনাব আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আমতলী উপজেলাধীন ৪ নং হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিশ্বাসের হাট রাস্তার উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে এবং বর্তমানে রাস্তার নির্মাণকাজ আজ শুরু রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, আমতলী উপজেলা শাখার সেক্রেটারি গাজী মুহাম্মাদ বায়েজিদ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর।


Estiak Ahmed Shihab
3 Views · 11 days ago

⁣লালপুর বাজারে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল!


Comilla Correspondent
7 Views · 11 days ago

⁣কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (০৬ জুন ২০২৬) সকালে জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লক্ষ ৮৫ হাজার টাকা।

​বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি’র একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।
​অভিযানকালে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া নামক স্থানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে উক্ত ১৯,৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

​আটককৃত আসামি হলো, চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকার ইদু মিয়ার ছেলে খলিলুর রহমান

​১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদক চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।


KAMRUL HASAN SHARIF
12 Views · 11 days ago

⁣জোরপূর্বক জমি দখল করে ৮ ফিটের রাস্তা নির্মাণ।


Monsur Alam
2 Views · 12 days ago

⁣ফেনীর লেমুয়ায় কসকা বাজারে সামাজিক উন্নয়নের প্রত্যয়ে যুব উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ


Md Minhajul Islam
5 Views · 12 days ago

ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুন শতাধিক দোকান পুড়ে ছাই।


Azizar Rahman
22 Views · 13 days ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোর চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার রাত ৯ টায় বোর্ডেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


Al Mamun Gazi
2 Views · 13 days ago

⁣আজ যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্প বন্দর নগরী নওয়াপাড়াতে প্রচুর বৃষ্টি এবং ঝড়ো হাওয়া ও বজ্রপাত


Mohammed Nasim
5 Views · 13 days ago

⁣উখিয়ার পাগলির বিলে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী ও শাশুড়ি পুলিশ হেফাজতে



মোহাম্মদ নাছিম

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে গলায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৬টার দিকে পারভিন আক্তার তার বাবার বাড়ি চলে যাওয়াকে কেন্দ্র করে স্বামী মোঃ আব্দুল আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ান। পারিবারিক এই কলহের এক পর্যায়ে আব্দুল আলম তার স্ত্রীর গলায় উপর্যুপরি আঘাত করেন। এতে পারভিন আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগম তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভিনকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভিন আক্তার পাগলির বিল এলাকার আব্দুল গফুর ও আনোয়ারা বেগমের মেয়ে।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ে নামেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের স্বামী মোঃ আব্দুল আলম এবং শাশুড়ি মরিয়ম বেগমকে তাৎক্ষণিকভাবে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

উখিয়া থানা পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Md Munna
8 Views · 13 days ago

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত পোড়াগাছা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোরপূর্বক দখল ও বালু ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন আপনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নির্ধারিত জমিতে বালু ভরাট ও দখলের চেষ্টা করা হলে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানান। তাদের বাধার মুখে দখল কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের জমি রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা


Azizar Rahman
77 Views · 14 days ago

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



⁣কাঁঠালিয়ায় অমান্য করা হলো প্রকৌশলীর নির্দেশ, ফের বন্ধ ব্রিজের কাজ
মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি




কাঠালিয়ায় সংযোগ সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: তোপের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি


Atiqur Rahman
8 Views · 29 days ago

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধের বিরুদ্ধে গরুর সঙ্গে অস্বাভাবিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক মানবাধিকার কর্মী বাংলাদেশ মানবাধিকার কমিশনর পক্ষ থেকে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


Azizar Rahman
27 Views · 2 months ago

দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (০১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি শ্রমিক সংগঠনের আয়োজনে র‍্যালী ও সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ শরিফুল ইসলাম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য ছাইয়েদ আহমেদ সেলিম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।


Rakibul Islam
29 Views · 2 months ago

মে দিবসে শ্রমিক ঐক্যে সাত্তার ফাউন্ডেশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

#sirajganj #abdussatttarfaundation #rally #maydibos


Nazrul Islam
24 Views · 2 months ago

⁣কুতুবদিয়ায় বড়ঘোপ ঘাটে যাত্রীসেবায় খাবার হোটেলের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় যাত্রীদের সুবিধার্থে বড়ঘোপ ঘাটে একটি নতুন খাবার হোটেলের উদ্বোধন করা হয়েছে। ঘাট এলাকায় প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, বড়ঘোপ ঘাট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। এতদিন মানসম্মত খাবারের জন্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন এই হোটেল চালুর ফলে যাত্রীরা এখন সহজেই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে পারবেন।
উদ্যোক্তারা জানান, হোটেলে সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করা হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এতে করে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতে ঘাট এলাকায় আরও যাত্রীসেবামূলক সুবিধা বাড়ানো প্রয়োজন।


Comilla Correspondent
31 Views · 2 months ago

⁣হারানো ছোট ভাইকে খুঁজে পেতে বড় ভাইয়ের আকুতি।


KAMRUL HASAN SHARIF
28 Views · 2 months ago

⁣আশুলিয়ায় বাড়ইপাড়া বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, বাস চালক পলাতক।

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯-৪-২০২৬)এ সকাল ৮-৪৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে, ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা অটোরিকশা কে বাচাতে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় সাধারণ মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ KPJ হাসপাতালে পাঠান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মোঃ হামিম, পিতা: নজরুল। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কেদারনগর গ্রাম, বেলগাছি ইউনিয়নে। তবে অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় কিছুক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


KAMRUL HASAN SHARIF
26 Views · 2 months ago

⁣আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় অবৈধ ইটভাটার দৌরাত্ম্য, নীরব প্রশাসন।

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে একাধিক ইটভাটা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমি ও বসতবাড়ির আশেপাশে গড়ে ওঠা এসব ইটভাটায় নিয়মিতভাবে কাঠ ও নিম্নমানের জ্বালানি ব্যবহার করা হচ্ছে। ফলে নির্গত ধোঁয়া ও কালো ছাইয়ে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে করে ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “দিন-রাত ধোঁয়ার কারণে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না।

পরিবেশবিদদের মতে, আবাসিক এলাকা ও কৃষিজমির কাছে এ ধরনের ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা দ্রুত এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টরা বিষয়টি জানলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। ফলে অবৈধ কার্যক্রম আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে দ্রুত এসব অবৈধ ইটভাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তারা উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


MD .KHALED MOSHARRAF SHOHEL
15 Views · 2 months ago

জেলা প্রতিনিধি,বরগুনা।।
⁣আমতলীতে ঢাকা থেকে কুয়াকাটা মহাসড়ক ফোর লেন করার দাবিতে গন অনশন কর্মসূচি


KAMRUL HASAN SHARIF
40 Views · 2 months ago

⁣নিয়ম ভাঙার সংস্কৃতি? জাহাঙ্গীরনগর ছাত্রদের নিয়ে সমালোচনা


MD .KHALED MOSHARRAF SHOHEL
36 Views · 2 months ago

⁣⁣আমতলীতে বেসরকারী সংস্থা এন এস এস এর উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন।


MD .KHALED MOSHARRAF SHOHEL
18 Views · 2 months ago

⁣আমতলীতে বাংলা নববর্ষ উদযাপনের প্রভাতি অনুষ্ঠান
জেলা প্রতিনিধি,বরগুনা।।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয় । সকাল ৮ টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসা হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাতি অনুষ্ঠান শুরু হয় । সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে আমতলী পৌরসভায় শেষ হয় । শোভা যাত্রায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি ,আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির , সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দল আজিজ , পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান , এনসিপির আহবায়ক মো: বায়জিদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শোভাযাত্রা শেষে সকাল ৯.৩০ মিনিটে পৌরভবনে পান্তার আয়োজন করা হয় । এ ছাড়া বেসরকারি সংস্থা এন,এস,এস, বৈশাখী শোভাযাত্রা ও এন,এস,এস ট্রেনিং সেন্টারে পান্তা ইলিশের আয়োজন করে ।


MD .KHALED MOSHARRAF SHOHEL
27 Views · 2 months ago


বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয় । সকাল ৮ টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসা হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাতি অনুষ্ঠান শুরু হয় । সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে আমতলী পৌরসভায় শেষ হয় । শোভা যাত্রায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি ,আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির , সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দল আজিজ , পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান , এনসিপির আহবায়ক মো: বায়জিদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শোভাযাত্রা শেষে সকাল ৯.৩০ মিনিটে পৌরভবনে পান্তার আয়োজন করা হয় । এ ছাড়া বেসরকারি সংস্থা এন,এস,এস, বৈশাখী শোভাযাত্রা ও এন,এস,এস ট্রেনিং সেন্টারে পান্তা ইলিশের আয়োজন করে ।


KAMRUL HASAN SHARIF
25 Views · 2 months ago

আশুলিয়া ⁣বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী

আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হোসাইন মুন্সী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জিন্দাবাদ। নতুন দিনে নতুন আনন্দে উচ্ছ্বসিত হোক বাঙালির প্রাণ।” তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার প্রতীক। এই দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা জানান।


Md Shakil
17 Views · 2 months ago

⁣মেলান্দহ উপজেলা জটিয়াপাড়া ব্রিজ সংলগ্ন জুটি আর পাড়া মোড় কিছু জনবিচ্ছিন্ন লোক তাদের মধ্যে একজন তিনি হলো জিন্নাহ জটিয়ার পাড়া মোর এখানে ঢাকা থেকে ছেরে আসা বিকাল ৬ টা সময় থেকে শুরু করে নিশি রাত পর্যন্ত কিছু নেশাদ্রব্যকারী এবং ছিন্নিগেট গ্যাং লিডার জিন্না সে ঢাকা থেকে ছেড়ে আসা রাত্রি যাপন যাত্রীদের হয়রানি এবং বিভিন্ন মালা মাল ছিনতাই করে নেই জিন্নার অত্যাচার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে বিশেষ করে টার্গেট করে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীদের তাদেরই মধ্যে অভিযুক্ত একজন আমাদের জানান গতকাল বেলতৈল বাড়িতে তার আত্মীয়র মারা যাবার খবর শুনে ঢাকা থেকে ছুটে আসেন জুটিয়ার পাড়ার মোড় রাত্রি তিনটা বাজার কারণে বাড়ি থেকে তাকে নেওয়ার লোক না আসায় সেখানেই সকাল পর্যন্ত অপেক্ষা করেন কিন্তু সকাল ৬ টা বাজার সময় জিন্না নাম এক লোক তার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা কেড়ে নেয় নতুন বেগ ছিঁড়ে ফেলে এবং তার সাথে থাকা বেগে তার প্রয়োজনীয় কিছু ওষুধ পত্র ঢাকা থেকে নিয়ে আসে সেটিকে নেশা দব্য বলে এবং প্রতিবারের মতোই জিন্না তার গেং মিলে তাকে হয়রানি করে এবং অসভ্য ভাষায় অনেক গালাগালি করে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি মাহফুজ মেলান্দহ মডেল থানায় অভিযোগ করলে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জুটিয়ারপাড়া মোড় এবং তার বাড়িতে সরো জমি তদন্ত করেন


KAMRUL HASAN SHARIF
27 Views · 2 months ago

⁣আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় বাড়ির রাস্তার মাঝে দেয়াল নির্মাণের কারনে বিপাকে এলাকাবাসি।


Mia Shaykat
32 Views · 2 months ago

⁣ফরিদপুর মেডিকেলে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সামগ্রী পো'ড়ানোর ভিডিও করায় সাংবাদিকদের বাঁধা দেন দায়িত্বরত আনসার সদস্যরা। যদিও সেগুলো নিয়মতান্ত্রিকভাবে পোড়ানো হচ্ছিল। তবে বাঁধা কেন, কার্টুনের মধ্যে অন্য কিছু নাতো?


Raju Mia
41 Views · 2 months ago

⁣তরুন সমাজসেবকের অর্থায়নে চলাচলের রাস্তা ভরাট- খুশি ২০০ পরিবার

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি

লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৈটারী পশ্চিমপাড়ার ২০০ পরিবারের চলাচলের অচল রাস্তায় নিজ উদ্যোগে মাটি ভরাট করে দিলেন তরুন সমাজসেবক আফজাল হোসেন।
এলাকাবাসীর পক্ষে দেলোয়ার হোসেন বলেন আমাদের এই রাস্তার সমস্যা দীর্ঘদিন যাবৎ। মেম্বার চেয়ারম্যানের কাছে বলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি তারা। তরুন সমাজসেবক আফজাল হোসেন কে রাস্তাটি দেখালে নিজ উদ্যোগে রাস্তাটি ভরাট করে দেন এতে করে আমরা এলাকাবাসী অনেক খুশি।

তরুন সমাজ সেবক আফজাল হোসেন জানান আমার এলাকার ছোটখাটো সমস্যা আমি অনেক আগথেকেই সমাধানের চেষ্টা করে আসছি ভবিষ্যতেও এলাকার মানুষের দুঃখদূর্দশায় পাশে থাকবো ইনশাআল্লাহ।


Azizar Rahman
26 Views · 3 months ago

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিদেশীদের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর প্রেসক্লাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ.এস.এম. মনিরুজ্জামান এবং সদস্য অজয় রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা পাঠচক্র ফোরামের সদস্য সুকুমার রায় সৌরভ, বাংলাদেশ নারী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য জোসনা বেগম, মেস ও গৃহকর্মী শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক রীতা রায়সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা ইরানে চলমান হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


MD .KHALED MOSHARRAF SHOHEL
30 Views · 3 months ago

জেলা প্রতিনিধি,বরগুনা।।
বরগুনার আমতলীতে তালাক দেয়া স্ত্রীর জামাই কর্তৃক শাশুরি ও তার শ্যালকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । গুরুতর আহত শাশুড়ি তাসলিমা(৪৮) ও লামিয়া (২৫) কে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে । শুক্রবার দুপুর ১২ টার দিকে আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোছা গ্রামে এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে ৬ বছর পূর্বে আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে অটো চালক ইব্রাহিম (৩০) এর সাথে ,৭ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে সাথী আকতারের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান হয় । তিন বছর যাবৎ ইব্রাহিম বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে । নেশাগ্রস্থ অবস্থায় সে তার স্ত্রী সন্তানকে মারধর করত। বেশ কয়েকবার তার নিজ সন্তানকে মেরে ফেলার উদ্যেশ্যে বাড়ির পুকুরে ফেলে দেয় । এক পর্যায়ে স্থানীয় শালিশ বৈঠকে কাজির মাধ্যমে উভয়ের সম্মতিতে ২৩ফেব্রুয়ারী একে অপরকে তালাক দেয় । তালাকের এক মাস যেতে না যেতেই সে স্ত্রীকে আবার ফিরিয়ে নেয়ার চেষ্টা করে । স্ত্রী সাফ জানিয়ে দেয় সংসার না করার জন্যই তালাক এর ব্যবস্থা করা হয়েছে ,আমি আর ফিরে যাব না । শুক্রবার দুপুরের দিকে ইব্রাহিম গাছ কাটা দাও নিয়ে তার স্ত্রীর বাবার বাড়ি গিয়ে তার স্ত্রী সাথি আক্তার কে জোড় করে নিয়ে আসতে চায়। সাথির মা ও তার ভাইয়ের স্ত্রী বাধা দিতে এলে তাদের কে এলাপাথারী কুপিয়ে জখম করে । আহত অবস্থায় প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে প্রেরণ করা হয় । সেখানে চিকিৎসা শেষে আমতলী হাসপাতালে ভর্তি রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।


Md Hamidul Islam
15 Views · 3 months ago

⁣গলাচিপায় বাইকারদের কি কি শর্ত মানতে হবে 🧿 রামনাবাদ এন্টারপ্রাইজ (ছারছিনা খানকা ওয়াপদা মার্কেট, গলাচিপা, পটুয়াখালী) এই দোকান থেকে তৈল নিতে। বিস্তারিত থাকছে ২ মিনিটের ভিডিওতে,,,,,,,,,,


MD .KHALED MOSHARRAF SHOHEL
10 Views · 3 months ago

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মোঃ খালেদ মোশাররফ, জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহন করে । কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সকাল ৬ টায় শহিদ স্নৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও জাতীয় সংগীত পরিবেশন করেন আমতলী শিল্পকলা পরিষদের শিল্পীবৃন্দ। এরপর পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ,স্কাউটস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ।
সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা । উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন , সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল ইসলাম তালুকদার, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখার সভাপতি মো: কামরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম(প্রমুখ)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম ও মো: আনোয়ারুল কবির। সহযোগীতায় ছিলেন মোঃ খালেদ মোশাররফ ।


KAMRUL HASAN SHARIF
31 Views · 3 months ago

⁣আশুলিয়ায় ধ"র্ষ"ণ অভি/যোগ: মি"থ্যা ও ষড়য"ন্ত্রের দাবি আসামিপক্ষের | Eye news bd


Comilla Correspondent
28 Views · 3 months ago

⁣কুমিল্লায় এক সেনা সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা এবং পুলিশের দেওয়া ‘বানোয়াট’ তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বুধবার কুমিল্লার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সেনা সদস্য আবুল খায়েরের স্ত্রী।


​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ০৯/১১/২০২৫ তারিখে সেনা সদস্য আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মারামারির মামলা (সিআর ১৮৬৯/২৫) দায়ের করেন তার ছোট ভাই ও পুলিশ সদস্য আমিনুল ইসলামের স্ত্রী জান্নাতুল মাওয়া। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক।
​সেনা সদস্যের স্ত্রী অভিযোগ করেন, মামলাটি দায়েরের পর পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলে বাদীপক্ষ স্পষ্টভাবে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মামলা প্রত্যাহার করা হবে না বলে জানানো হয়। তিনি আরও অভিযোগ করেন, তার দেবর আমিনুল ইসলাম পুলিশে কর্মরত থাকার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে মামলা ও তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন।
​তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
​সংবাদ সম্মেলনে জানানো হয়, কোতোয়ালি থানার অধীনস্থ ছত্রখিল ফাঁড়ির আইসি মমিরুল সাহেব যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই প্রতিবেদনের মাধ্যমে সেনা সদস্য ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

​মামলায় বাদী জান্নাতুল মাওয়া দাবি করেছিলেন যে, মারধরের কারণে তার সন্তান নষ্ট হয়েছে।

এ প্রসঙ্গে ভুক্তভোগী পরিবার বলেন
​বাদীর এই অভিযোগটি হাস্যকর ও ভিত্তিহীন। কারণ, মাত্র এক মাস আগে বাদীর একটি সুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে। যার মাধ্যমে প্রমাণিত হয় যে গর্ভপাতের অভিযোগটি সম্পূর্ণ সাজানো।

​মামলার ৬ ও ৭ নম্বর সাক্ষী—আয়নাল হকের ছেলে রিপন মিয়া এবং এসাক মিয়ার ছেলে ইকবাল হোসেন রাফি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান
​আমরা মামলার বিষয়ে কিছুই জানি না। পুলিশ আমাদের স্বাক্ষর করতে বলেছিল বলে আমরা স্বাক্ষর করেছি। এই ঘটনার কোনো দায়ভার আমরা গ্রহণ করব না।

​সংবাদ সম্মেলনের শেষে ভুক্তভোগী পরিবার এই মিথ্যা মামলার নিরপেক্ষ ও পুনঃতদন্তের দাবি জানায়। একইসঙ্গে যারা প্রভাব খাটিয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে এবং একটি সম্মানিত পরিবারকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।


KAMRUL HASAN SHARIF
33 Views · 3 months ago

⁣ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান ইলিয়াস শাহীর কল রেকর্ড ফাঁস।


KAMRUL HASAN SHARIF
24 Views · 3 months ago

⁣টাকা না দিয়ে ইউ টান ঘুরতে যাওয়াতে পরিবহন শ্রমিকের গায়ে লাঠি চার্জ করল হাইওয়ে পুলিশ।


KAMRUL HASAN SHARIF
36 Views · 3 months ago

⁣টাকা না দিলে লুকিং গ্লাস ভেঙ্গে ফেলছে পরিবহনের ট্রাফিক পুলিশ। আই নিউজ বিডি


KAMRUL HASAN SHARIF
14 Views · 3 months ago

⁣টাকার বিনিময় ⁣ইউ টানপার করছে পুলিশ অটো গাড়ি। আই নিউজ বিডি


KAMRUL HASAN SHARIF
9 Views · 3 months ago

⁣তালের তারি বলে বিক্রি করছে ঘুমের ওষুধ মিশিয়ে। আই নিউজ বিডি


KAMRUL HASAN SHARIF
18 Views · 3 months ago

⁣আশুলিয়া নন্দন পার্ক এলাকায় প্রকাশে চলছে পুলিশের চাঁদাবাজি। আই নিউজ বিডি


KAMRUL HASAN SHARIF
19 Views · 3 months ago

⁣পুলিশের কথা না মেনেই চলছে অবাধে পরিবহন। আই নিউজ বিডি


KAMRUL HASAN SHARIF
29 Views · 3 months ago

⁣সাভার-আশুলিয়াতে প্রকাশ্যে চলছে পুলিশের চাঁদাবাজি ।আই নিউজ বিডি


Md Hamidul Islam
10 Views · 3 months ago

⁣দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ চাষ করে জীবিকা নির্বাহ করেন হাজারো কৃষক। এবারের মৌসুমে আগাম তরমুজ চাষিরা ভালো ফলন ও দাম পেলেও মৌসুমের শেষ দিকে বাজার কিছুটা মন্দা বলে জানিয়েছেন অনেক চাষি। এছাড়া সার, ঔষধ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে।
এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তরমুজ চাষিদের বর্তমান বাস্তবতা ও তাদের অভিজ্ঞতা।


Md Hamidul Islam
15 Views · 3 months ago

⁣যার দলিল আছে সে'ই পাবে চরের জমি, নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্য যা বললেন...
জনাব নুরুল হক নুর এমপি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী- (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
সভাপতি- গণঅধিকার পরিষদ (জিওপি)
সাবেক- ভিপি (ডাকসু)


Md Hamidul Islam
12 Views · 3 months ago

⁣পটুয়াখালী-৩ আসনের জনগণের বহুল প্রতীক্ষিত গলাচিপা রাবনাবাদ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান...
উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী- জনাব শেখ রবিউল আলম এমপি মহোদয়,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী- জনাব মোঃ নুরুল হক নূর এমপি মহোদয় ও
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী- জনাব হাবিবুর রশিদ এমপি।

তারিখ: ১৭ মার্চ, ২০২৬ (মঙ্গলবার)।


Md Sohel
16 Views · 3 months ago

সরকারি হাসপাতালে সেবা নিতে আসা মানুষের দীর্ঘ সারি। কেউ এসেছেন দূর-দূরান্ত থেকে, কেউবা যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিন্তু বরগুনার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিত্রটা একটু ভিন্ন। এখানে সরকারি সেবা পেতে পকেট থেকে খসাতে হয় বাড়তি টাকা। বিনামূল্যে ওষুধ কিংবা বেড পাওয়ার কথা থাকলেও, অভিযোগ উঠেছে—টাকা ছাড়া মিলছে না কিছুই।


Monsur Alam
36 Views · 3 months ago

⁣মীরগঞ্জ আদর্শ ইয়াং সোসাইটির উদ্যোগে ১০৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


Md Sohel
11 Views · 3 months ago

চরফ্যাশনে পানির সংকট নিরসনে অবৈধ গভীর নলকূপ বন্ধের নির্দেশ। সাধারণ মানুষের পাশে প্রশাসন।"


রবি ডাকুয়া
9 Views · 3 months ago

⁣‎রবি ডাকুয়া,বিশেষ প্রতিনিধিঃ

‎বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারি আটক।


MD .KHALED MOSHARRAF SHOHEL
42 Views · 3 months ago

⁣আমতলী চলাভাঙ্গা গ্রামে তাল গাছের রসকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা


MD .KHALED MOSHARRAF SHOHEL
18 Views · 3 months ago

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ খালেদ মোশাররফ, জেলা প্রতিনিধি,বরগুনা ।।
বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন, হামলা ও মামলার মুখেও তিনি বিএনপিকে সংগঠিত রেখেছেন। কিন্তু বর্তমানে দলের একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল করতে উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। ওই বৈঠকের কথোপকথন গোপনে রেকর্ড করে পরে তা সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ও দলীয়ভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
এছাড়া প্রায় তিন মাস আগের একটি সালিশ বৈঠকের ভিডিও সম্পাদনা করে বিভিন্ন ফেইক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তার বক্তব্য বিকৃত করে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন জালাল উদ্দিন ফকির। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম (ভিপি মামুন), কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদলের সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও ফারুক মৃধা প্রমুখ।


MD .KHALED MOSHARRAF SHOHEL
37 Views · 3 months ago

আমতলীর গাজীপুর বাজারে আগুন ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই।


MD .KHALED MOSHARRAF SHOHEL
25 Views · 3 months ago

আমতলীর গাজীপুর বন্দরে আগুনে পুড়ে ছয়টি দোকান শেষ, ক্ষতিগ্রস্ত প্রায় আরও ১০ দোকান। (আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য)


MD .KHALED MOSHARRAF SHOHEL
21 Views · 3 months ago

আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার আমতলীতে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ মঙ্গলবার আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমতলী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।


MD .KHALED MOSHARRAF SHOHEL
33 Views · 3 months ago

আমতলীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ খালেদ মোশাররফ,
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
বরগুনার আমতলীতে বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আমতলী ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কারুজ্জামান হীরু, আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির ও সদস্য সচিব মো. জালাল আহমেদ খান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে আমতলী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের কর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।



সাতক্ষীরার⁣ শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভায় বক্তব্যে রাখছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা


রবি ডাকুয়া
35 Views · 4 months ago

⁣‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক


‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ আফজাল সরদার (৩২) নামে ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

‎মঙ্গলবার (৩ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


MD .KHALED MOSHARRAF SHOHEL
26 Views · 4 months ago

পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী আবু হানিফ কে ১ বছরের কারাদন্ড
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন বাদুরতলা খাল থেকে আনুমানিক ৪ মন (১৬০) কেজি ওজনের ২ টি জবাই করা হরিন ও ৯০০ ফিট হরিণ শিকারের ফাঁদসহ মো: হানিফ (৪৫) নামের এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মো: হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে৷
এ সময় দুটি জবাইকৃত পুরুষ হরিণের মাংস (আনুমানিক ১৬০ কেজি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। পাশাপাশি হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফিট ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বলেন, আটককৃত আসামী মো: হানিফকে (৪৫) আদালতে সোপর্দ করেছি। জবাই করা হরিন দুটি মাটি চাপা দেবার প্রস্তুতি চলছে।


MD .KHALED MOSHARRAF SHOHEL
26 Views · 4 months ago

⁣বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬৫০ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক
জেলা প্রতিনিধি, বরগুনা।।
দুর্যোগের ঝুকি হ্রাসে খাকদোন নদীর তীর সংলগ্ন ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের দীর্ঘ রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ রিং বেড়িবাঁধ পরিদর্শন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার উঁচু জোয়ার ও পানির প্লাবন থেকে রক্ষা পাবে।
বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা কার্যালয়ের প্রধান মো. আল মামুন আজাদ, ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, দুর্যোগপ্রবণ বরগুনার মধ্যে পোটকাখালী আশ্রয়ন প্রকল্পটি জোয়ার-ভাটার পানির কারণে তুলনামূলকভাবে বেশি ভুক্তভোগী ছিল। এ রিং বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে বাসিন্দাদের প্রতিদিনের সংগ্রামের অবসান ঘটেছে। স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কাজটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য জাগোনারীকে ধন্যবাদ জানাই।
জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগপ্রবণ এ এলাকায় রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বিশেষ করে নারী ও শিশুরা জোয়ার-ভাটার পানির ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। তিনি প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য জাপান সরকার এবং কারিগরি সহযোগিতার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নে আরও উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন।
প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সন্তোষ প্রকাশ করেন এবং জাগোনারী ও বিশ্ব খাদ্য কর্মসূচীকে ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন, সরকারের পক্ষে এককভাবে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। জাগো নারী বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে। প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার স্থানীয় মানুষ যাতায়াত ও বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে সরাসরি উপকৃত হবেন।


MD .KHALED MOSHARRAF SHOHEL
11 Views · 4 months ago

⁣বরগুনা জেলা তরমুজ চাষী ও ব্যবসায়ীদেরকে নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়।


MD .KHALED MOSHARRAF SHOHEL
25 Views · 4 months ago

⁣বরগুনা বিআরটিএ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লক্ষ টাকার চেক হস্তান্তর
জেলা প্রতিনিধি, বরগুনা।।
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনা অফিসের পক্ষ থেকে মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তাছলিমা আক্তারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের সদস্যদের হাতে ৪৬ লাখ টাকার চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম,বরগুনা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি:) সৌরভ কুমার সাহা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মিজানুর রহমান ইউনুস।

মোঃ খালেদ মোশাররফ
জেলা,প্রতিনিধি, বরগুনা


Shazzadul Alam Khan
25 Views · 4 months ago

⁣ময়মনসিংহে বায়োজিনের ২০তম শাখা উদ্বোধন করলেন বিদ্যা সিনহা সাহা মিম


Al Mamun Gazi
28 Views · 4 months ago

⁣অভয়নগরের পায়রাহাট বাজারে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ; ক্ষোভ প্রকাশ ভুক্তভোগী আজিজুরের


MD .KHALED MOSHARRAF SHOHEL
26 Views · 4 months ago

⁣আমতলীতে উপজেলা আ.লীগের সাবেক কার্যলায় - বর্তমানে বিএনপির একাংশের অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মো:মতিন খানের নেতৃত্বে নিষিদ্ধঘোষিত সংগঠন উপজেলা আ.লীগের ব্যানারের ছবি ও পতাকা উত্তোলন।


Abdus Samad
8 Views · 4 months ago

⁣জামালগঞ্জে কলেজে ছাত্রী হোষ্টেলে কনডম কান্ড/বিক্ষোভ মিছিল


MD .KHALED MOSHARRAF SHOHEL
33 Views · 4 months ago

আমতলীতে দুটি ইউনিয়নের আগুনে ৫টি দোকান পুরে ছাই, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতিগ্রস্থ
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
আমতলীর হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুরে ছাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুরে ক্ষতি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জলেখার স্লুইজগেট সংলগ্ন সড়কের পাশে লতিফ খানের মুদি মনোহরি ও কীটনাশকের দোকানে মঙ্গলবার রাত সোয়া ১টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানটি সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই দোনটি পুরে যায়। দোকানের মালিক মো. আব্দুল লতিফ খান অভিযোগ করে বলেন, আমার ঘরে বিদ্যুতের সংযোগ ছিল না এবং ওই রাতে দোকানে কেউ ছিল না এতে কি ভাবে আগুনের ঘটনা ঘটে। তিনি এই অগ্নিকান্ডকে পরিকল্পিত ভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এঘটনায় তিনি আমতলী থানায় অজ্ঞাত আসামী করে বুধবার দুপুরে একিট লিখিত অভিযোগ দিয়েছেন।
একই দিন রাতে আঠার গাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে রাসেদুল ইসলামে মুদিমনোহরি এবং পাশের স্বপন শীলের শেলুনের ঘরটি সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে রাসেদুলের ৫লক্ষ এবং স্বপন শীলের লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়।
রাসেদুল ইসলাম ও তার ঘরে অগ্নিকান্ডকে নাশকতার অভিযোগ করে বলেন, শত্রুতা করে কেউ আগুন দিয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতা হলে তদন্ত কওে ব্যবস্থা নেওয়া হবে।


Md Sohel
33 Views · 4 months ago

বরিশালে আদালত কক্ষে বিচারকের ওপর মব সন্ত্রাস চরম নিরাপত্তাহীনতায় বিচার বিভাগ

বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ এক নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এজলাস চলাকালীন একদল উত্তেজিত জনতার 'মব' হামলার শিকার হয়েছেন দায়িত্বরত বিচারক। জামিন সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আদালতের সাধারণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং আইনজীবীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বেলা তখন আনুমানিক ১২টা। বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সংবেদনশীল মামলার শুনানি চলাকালীন হঠাৎ একদল লোক স্লোগান দিতে দিতে আদালত কক্ষে প্রবেশ করে।
কিছু বুঝে ওঠার আগেই তারা বিচারকের ডায়াসের দিকে তেড়ে যায়। একপর্যায়ে মব সন্ত্রাসের শিকার হন দায়িত্বরত বিচারক। হামলাকারীরা এজলাসের আসবাবপত্র ভাঙচুর করে এবং বিচারকের উদ্দেশ্যে ফাইল ছুড়ে মারে।

বেশ কয়েকজনের জামিন মঞ্জুর করার প্রতিবাদে এবং পূর্বঘোষিত আদালত বর্জনের কর্মসূচির রেশ ধরে এই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সাধারণ আইনজীবীদের একটি অংশ। তারা একে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ও 'মব জাস্টিস' হিসেবে অভিহিত করেছেন।
আদালত চত্বরের মতো একটি সুরক্ষিত জায়গায় বিচারকের ওপর এমন হামলা দেশের বিচার ব্যবস্থার ভঙ্গুর নিরাপত্তাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।


MD .KHALED MOSHARRAF SHOHEL
25 Views · 4 months ago

⁣জেলা প্রতিনিধি, বরগুনা।।
⁣বরগুনা সদর উপজেলার ক্রোক স্লুইজ থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের পরে দুই বছর অতিবাহিত হলেও এখনো শেষ হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের চালকরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক সংস্কার কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগে সড়কে বাশের বেড়া দিয়ে প্রায় ৩ঘন্টা ব্যাপী সড়ক অবোরধ করে যান চলাচল বন্ধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। সড়ক অবরোধের খবর পেয়ে বরগুনা সদর উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মো. সাইফুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে গেলে তার ওপর চরাও হয় বিক্ষুব্ধ জনগন। পরে বরগুনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে দ্রুত কাজ শেষ করার শর্তে জনরোষ থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
জানাগেছে, বরগুনা শহরের সঙ্গে একটি উপজেলা ও চারটি ইউনিয়নের সাথে সংযোগ স্থাপনকারী বরগুনা- নিশানবাড়ীয়া সড়কটি দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। কোথাও আংশিকভাবে খোয়া ফেলা হলেও তা সরে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চলতি শুকনো মৌসুমে সড়কে বিছানো ইটের খোয়ার ধুলোয় অতিষ্ঠ সকলে।
এলজিইডি সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এই সড়ক প্রকল্পের জন্য ৩২ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের মার্চ মাসে বরেন্দ্র কনস্ট্রাকশন ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাজের উল্লেখযোগ্য অগ্রগতি নেই, যা এলজিইডির তদারকি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের খোয়া ব্যবহার করে দায়সারা কাজ করছে। বিষয়টি উপজেলা প্রকৌশল দপ্তরকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি তারা।
এলাকাবাসীর দাবি শুধু আশ্বাস নয়, তারা দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চান। চড়পাড়া গ্রামের বাসিন্দা বাসিন্দা মো. হাফিজ বলেন, বরগুনা- নিশানবাড়ীয়া সড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। দ্বির্ঘদিন ধরে এই রাস্তার কাজ চলমান। সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের অবহেলার কারনে সড়কটির এই দুরাবস্থা। নিম্মমানের খোয়া ব্যবহার করার সড়ক জুড়ে ধুলাবালি। ফলে এখানে চলাচলকারী মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। পরীর খাল এলাকার অটোরিকশা চালক জসীমউদ্দীন বলেন, আমি এই রাস্তায় অটো চালাই, একদিন এক গর্ভবতী অসুস্থ যাত্রী নিয়ে বরগুনা হাসপাতালে যাওয়ার পথে আমার গাড়িতেই সন্তান প্রসব করেন। রাস্তা খারাপ থাকায় আমি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যেতে পারি নাই।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্সের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করার পরে সাংবাদিক পরিচয় পেয়ে কেটে দেয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরগুনা সদর উপজেলার প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আগামী শুক্রবার থেকে কাজ শুরু করা হবে। যেহেতু ৪টি প্যাকেজের কাজ একই ঠিকাদার করেছেন, দুটো কাজ তারা শেষ করেছেন। বর্ষার আগেই এই সড়কের কাজ শেষ করা হবে এমন আশ্বাস দেন তিনি।


Md Hamidul Islam
20 Views · 4 months ago

⁣গলাচিয় চৌরাস্তার পূর্ব পার্শ্বে ৮নং ওয়ার্ড একটি বাড়ীতে আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। #গলাচিপা #পটুয়াখালী #আগুন


Md Sohel
12 Views · 4 months ago

চরফ্যাশনে দীর্ঘ ১৮ মাস পর সচল আওয়ামী লীগ কার্যালয়।
দীর্ঘ ১৮ মাসের স্থবিরতা কাটিয়ে ভোলার চরফ্যাশনে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছে। ৫ই আগস্টের পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টানানো হয়েছে।


MD .KHALED MOSHARRAF SHOHEL
14 Views · 4 months ago

⁣আমতলীতে এনএসএস, যুব ফোরাম ও পায়রা আমতলী কেন্দ্রীয় শিশু ফোরাম–এর প্রভাত ফেরির মাধ্যমে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন
মোঃ খালেদ মোশাররফ, জেলা প্রতিনিধি,বরগুনা।।
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং তারুণ্যের আলো আমতলী যুব ফোরাম ও পায়রা আমতলী কেন্দ্রীয় শিশু ফোরাম–এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই অমর সংগীতের সুরে আমতলী প্রেসক্লাবের সামনে থেকে একটি প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিটি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে।
মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার প্রত্যয়ে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।


MD .KHALED MOSHARRAF SHOHEL
19 Views · 4 months ago

⁣একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমতলী উপজেলায় পুষ্প স্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত।


Shazzadul Alam Khan
18 Views · 4 months ago

⁣ত্রিশালের কাঁঠাল ইউনিয়নে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, হাতেই উঠে যাচ্ছে কার্পেটিং


Comilla Correspondent
12 Views · 4 months ago

⁣কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও জানান, গোমতীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। “আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না,” বলেন মন্ত্রী।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।


Al Mamun Gazi
26 Views · 4 months ago

⁣যশোর জেলার অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের মাদ/ক ব্যাবসায়ীদের নির্মূল করতে এলাকাবাসীর মা/ন/ব/ব/ন্ধ/ন!


MD .KHALED MOSHARRAF SHOHEL
38 Views · 4 months ago

আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ : আহত ২০, আশংকাজনক ৮ জনকে বরিশালে প্রেরণ
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোপখালী গ্রামের আব্দুল খালেক চৌকিদার ও রহমান আকনের মধ্যে প্রায় এক একর ৫৪ শতাংশ জমি নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রহমান আকন তার লোকজন নিয়ে ওই জমিতে চাষাবাদ করতে গেলে আব্দুল খালেক চৌকিদার বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল খালেক চৌকিদার (৫৫), ইমরান চৌকিদার (২০), মালেক চৌকিদার (৫৫), ফরিদ গাজী (৪৮), নুর জাহান (৩৫), আব্দুস সালাম (৩৮), শারমিন (৩০), রুমা (২১), মাকসুদা (৩০), রহমান আকন (৫০), রফিক আকন (৪০), শহিদুল (৪৫), জাহানারা (৪০), মহিবুল্লাহ (২৬) ও ইউসুফ আকন (৬০) সহ আরও কয়েকজন রয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান গুরুতর আহত আব্দুল খালেক চৌকিদার, মালেক চৌকিদার, ইমরান চৌকিদার, ফরিদ গাজী, মহিবুল্লাহ, রহমান আকন, রফিক আকন ও শহিদুল আকনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অন্য আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত আব্দুল খালেক চৌকিদার অভিযোগ করে বলেন, তার নিজস্ব জমিতে চাষাবাদ করতে বাধা দিলে রহমান আকনের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং কয়েক দফায় তাকে ও তার লোকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। তিনি আরও বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে।
অন্যদিকে রহমান আকন অভিযোগ করে বলেন, তিনি জমিতে চাষাবাদ করতে গেলে আব্দুল খালেক চৌকিদারের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে তাকে ও তার পক্ষের আরও কয়েকজনকে আহত করে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।


MD .KHALED MOSHARRAF SHOHEL
10 Views · 4 months ago

আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের আহত-২০।


Md Homaun Kabir
16 Views · 4 months ago

⁣যশোরের মণিরামপুরে প্রতিমন্ত্রী অমিতকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি সহ অঙ্গ সংগঠনের স্বাগত মিছিল


MD .KHALED MOSHARRAF SHOHEL
23 Views · 4 months ago

বরগুনার আমতলীতে চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।


MD .KHALED MOSHARRAF SHOHEL
17 Views · 4 months ago

বরগুনার আমতলীতে চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


Shazzadul Alam Khan
38 Views · 4 months ago

⁣ভালুকায় প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিজয়ী।


MD .KHALED MOSHARRAF SHOHEL
13 Views · 4 months ago

মোঃ খালেদ মোশাররফ জেলা প্রতিনিধি।। বরগুনার আমতলীতে মো: নজরুল ইসলাম মোল্লার ধানের শীষ বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করবে-
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জালাল উদ্দিন ফকির,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম!


Azizar Rahman
19 Views · 4 months ago

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের টংগুয়া ভোট কেন্দ্র থেকে...


Azizar Rahman
48 Views · 4 months ago

⁣🔴 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের কুমুরিয়া।


Shazzadul Alam Khan
70 Views · 4 months ago

⁣⁣ময়মনসিংহ ১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ মার্কা) মোরশেদ আলম নির্বাচন স্থগিতের আবেদন জানান।


Shazzadul Alam Khan
51 Views · 4 months ago

⁣ময়মনসিংহে পর্যবেক্ষক কার্ড না পেয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা, রিটার্নিং অফিসে ভিড়


Azizar Rahman
23 Views · 4 months ago

সকাল থেকে শুরু হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট কেন্দ্রের সামনে আনন্দঘন পরিবেশ। আর সেই আনন্দে ভাসছেন প্রার্থীদের সমর্থকরা।
খানসামা ভোট কেন্দ্রের সামনে চলছে মিছিল।


MD .KHALED MOSHARRAF SHOHEL
36 Views · 4 months ago

⁣বরগুনা ০১ আসনের বরগুনা সদরের কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার মাওলানা ইলিয়াসের বিরুদ্ধে নির্বাচনের রেজাল্টশীটে ধানের ধানের শীষের প্রধান এজেন্টের সিগনেচার অগ্রিম নিয়ে রাখার অভিযোগ


MD .KHALED MOSHARRAF SHOHEL
12 Views · 4 months ago

⁣আমতলীতে নির্বাচনী মালামাল নিরাপত্তার সাথে কেন্দ্রে পাঠাচ্ছে সহকারী রিটার্নিং অফিসার ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর আলম চৌধুরী




Showing 1 out of 2