⁣আশুলিয়ায় বাড়ইপাড়া বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, বাস চালক পলাতক।

اگلا

⁣আশুলিয়ায় বাড়ইপাড়া বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, বাস চালক পলাতক।

31 Views· 19/04/26
KAMRUL HASAN SHARIF
KAMRUL HASAN SHARIF
10 سبسکرائبرز
10

⁣আশুলিয়ায় বাড়ইপাড়া বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, বাস চালক পলাতক।

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯-৪-২০২৬)এ সকাল ৮-৪৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে, ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা অটোরিকশা কে বাচাতে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় সাধারণ মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ KPJ হাসপাতালে পাঠান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মোঃ হামিম, পিতা: নজরুল। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কেদারনগর গ্রাম, বেলগাছি ইউনিয়নে। তবে অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় কিছুক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا