Shahidul islam Sharif | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Shahidul islam Sharif
|সাবস্ক্রাইবার
সর্বশেষ ভিডিও
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেমা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দোহার উপজেলা ও জয়পাড়া পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জয়পাড়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সাভারে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে এক বিশালাকার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর, ২০২৬, মঙ্গলবার দুপুরে সাভারের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ঢাকা জেলা ও দোহার উপজেলার যুবদলের শীর্ষ নেতারা সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আবুল হাসেম বেপারী, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল, মোশারফ হোসেন বেপারী, আহ্বায়ক, দোহার উপজেলা যুবদল, জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব, দোহার উপজেলা যুবদল
এছাড়া ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দোহার উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কোনো প্রকার সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি বরদাশত করা হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকালে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্ষা ও পরবর্তী সময়ে মশাবাহিত রোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং পরিষদ এলাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুস সাত্তার। তিনি তাঁর বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয় উল্লেখ করে বলেন, "আমাদের প্রত্যেকের নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং সচেতনতাই পারে ডেঙ্গুর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে।"
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমির সিকদার, সভাপতি, রাইপাড়া ইউনিয়ন বিএনপি, মুকুল, সাধারণ সম্পাদক, রাইপাড়া ইউনিয়ন বিএনপি, লিটন, মেম্বার, রাইপাড়া ইউনিয়ন পরিষদ, জাকির, ইউনিয়ন সচিব, রাইপাড়া ইউনিয়ন পরিষদ।
আলোচনা সভা শেষে র্যালি, ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা, আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা তৈরিতে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
যান্ত্রিকতার দাপট ও আধুনিক বিনোদনের তোড়ে বহু লোকজ আচার হারিয়ে গেলেও, ঢাকার দোহারে পদ্মাপাড়ের মানুষ প্রতি বছরের মতো এ বারেও মেতে উঠেছিল তাদের শতবর্ষী ঐতিহ্য ‘ভেইড়া ভাসান’ বা ভেলা ভাসানো উৎসবে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লোকজ উৎসবের সমাপ্তি ঘটে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) শেষ রাতে। ভোর প্রায় তিনটায় নদীর স্রোতে শেষ ভেলাটি ভাসিয়ে দেয়ার মাধ্যমে এর সমাপ্তি হয়। কালের বিবর্তনে আয়োজনের জমকালো রূপ কিছুটা স্তিমিত হলেও, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় প্রবীণদের মতে, ‘ভেইড়া ভাসান’ কেবল কোনো সাধারণ উৎসব নয়, এটি নদী অববাহিকার মানুষের সাথে প্রকৃতির আত্মিক সম্পর্কের দলিল। সাধারণত বর্ষার শেষভাগে কিংবা ভাদ্র-আশ্বিন মাসে নদী ও জলাশয়ের প্রতিকূল পরিবেশ, প্লাবন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রাম ও গবাদিপশু রক্ষার মানত হিসেবে এই ভেলা ভাসানো হয়। কলার ভেলা কেটে সারিবদ্ধভাবে সাজিয়ে তাতে জ্বলন্ত প্রদীপ, ফুল ও নৈবেদ্য দিয়ে ভাসিয়ে দেওয়া হয় নদীর স্রোতে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই ভাসমান ভেলাই লোকালয় থেকে সমস্ত অপশক্তি ও বিপদ-আপদ দূরে ভাসিয়ে নিয়ে যায়।
অনুষ্ঠান উপলক্ষ্যে নদী ও খালের পাড় ঢাক-ঢোল, কাঁসা এবং কাঁসরের তালে মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যায় বসে ঐতিহ্যবাহী গানের আসর, আর তার সাথেই জমে ওঠে গ্রামীণ মেলা। রঙিন কাগজ ও আলোয় সাজানো কলার ভেলা একের পর এক নদীতে ভাসিয়ে দেয়ার চমৎকার দৃশ্য উপভোগ করতে নদীর ঘাটে ঢল নামে নারী, পুরুষ ও শিশুদের। প্রযুক্তিনির্ভর বর্তমান যুগেও ভেইড়া ভাসানের এই মেলা ও সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে নিজেদের শেকড় ও আবহমান সংস্কৃতির সাথে পরিচিত করতে অনন্য ভূমিকা রাখছে।
কালের পরিক্রমায় দোহার-নবাবগঞ্জের এই প্রাচীন লোকসংস্কৃতি রক্ষা করা এখন বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আয়োজকদের মতে সরকারি-বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়া এমন মৌলিক উৎসবগুলোকে টিকিয়ে রাখা কঠিন। গ্রাম বাংলার নিজস্ব আত্মপরিচয় বাঁচিয়ে রাখতে এই লোকজ ঐতিহ্যের নিয়মিত সংরক্ষণ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে বিভিন্ন মেলার আয়জকরা মনে করেন।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে দোহার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ দিকনির্দেশনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬, শনিবার, সকালে, উপজেলা চত্বরে কর্মসূচিতে বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম নিজ নিজ বাড়ি-আঙিনা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশিদ এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসন, দোহার পৌরসভা ও দোহার থানা পুলিশের পাশাপাশি গার্ল গাইড, রোভার স্কাউট এবং ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান সফল করতে সরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে হাত তুলে দোহার উপজেলাকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখার শপথ গ্রহণ করেন।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে স্থানীয় এক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দলকে সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নানা দিকনির্দেশনা দেন। মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, "নেশাগ্রস্ত ব্যক্তি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপকর্মের সাথে যুক্ত কারও দলে স্থান হবে না।" সরকারের উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে এমপি আবু আশফাক আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।"
সম্মেলনে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে যুবদলের সাংগঠনিক শক্তিমত্তা নিয়ে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।
দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা হেলাল উদ্দিন, রনি মোল্লা সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বিলাশপুর ইউনিয়নের নতুন সদস্যদের মাঝে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। এতে দোহার উপজেলা ও বিলাশপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
‘বিএনপি এ দেশের গণমানুষের স্পন্দন’—দোহারে এমপি খন্দকার আবু আশফাক
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
"প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ..."- দলের এই কালজয়ী সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠল পুরো দোহার প্রাঙ্গণ। দেশপ্রেমের সুগভীর টান আর রাজনীতির দীপ্ত অঙ্গীকারকে পাথেয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১ সেপ্টেম্বর, ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় দোহার উপজেলার কালেমা চত্বর এলাকায়, জনসমুদ্রের কলরবে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আবেগঘন আলোচনা সভা। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজপথের হাজারো লড়াকু সৈনিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজপথের মিছিলে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বিকেল গড়ালেই বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত ও সুবিশাল পতাকাবাহী শোভাযাত্রা নিয়ে কালেমা চত্বরে কর্মী ও জনসাধারণ উপস্থিত হতে থাকে। বাতাসে উড়তে থাকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং প্রিয় লাল-সবুজ ও দলীয় পতাকা। রাজপথের প্রতিধ্বনিত পদভারে লালিত হচ্ছিল স্বদেশের প্রতি প্রেম আর অধিকার আদায়ের প্রত্যয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রম করে পুনরায় সমাবেশস্থলে এসে সমবেত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহীয়সী স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাবনত কণ্ঠে তিনি উচ্চারণ করেন,
"বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বিএনপি এ দেশের গণমানুষের স্পন্দন। বহু ঘাত-প্রতিঘাত ও ঝোড়ো হাওয়া পেরিয়ে এই দল আজ মানুষের আস্থা ও হৃদয়ের নিখাদ বিশ্বাসের প্রতীকে রূপ নিয়েছে। দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে অগ্রভাগে ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে।"
তিনি দোহার ও নবাবগঞ্জের বুক চিরে নতুন এক সমৃদ্ধির আলো ফোটানোর অঙ্গীকা করে সকলকে এক সুতোয় গাঁথার আহ্বান জানান। স্থানীয় বিএনপি পরিবারকে আরও সুসংগঠিত থেকে দেশের অগ্রযাত্রায় দীপশিখা হয়ে জ্বেলে থাকার তাগিদ দেন তিনি।
সংগ্রামের সহযাত্রী যারা দেশাত্মবোধ ও রাজনীতির এই মেলবন্ধনে উপস্থিত ছিলেন, এস. এম. নজরুল ইসলাম মেছের - সভাপতি, দোহার উপজেলা বিএনপি, মাসুদ পারভেজ - সাধারণ সম্পাদক, দোহার উপজেলা বিএনপি, আবুল হাসেম বেপারী - সিনিয়র সহসভাপতি, ঢাকা জেলা যুবদল, শামীমা রাহিম শীলা - সভাপতি, ঢাকা জেলা মহিলা দল।
এ ছাড়াও দোহার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিভিন্ন স্তরের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণোচ্ছ্বল সাধারণ হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে দোহার উপজেলার রাজপথ এক অনন্য ঐতিহাসিক মহিমায় রূপ নেয়।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সরকারের জাতীয় নির্দেশনা অনুযায়ী দেশে প্রথমবারের মতো একযোগে শুরু হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন কার্যক্রম। এরই অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সকালে দোহার উপজেলা প্রশাসনের ‘হৃদ লহরী’ মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাঈদুল ইসলাম বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, বিদ্রোহী চেতনা, অমলিন সৃষ্টি ও প্রগাঢ় দেশপ্রেম তরুণ ও উদীয়মান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এই সময়োপযোগী ও অনন্য উদ্যোগ। তৃণমূল পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতা নতুন প্রতিভা অন্বেষণে এবং সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আয়োজক ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সাংস্কৃতিক প্রতিযোগিতার এই উদ্যোগটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে।
দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও উদীয়মান শিল্পী এই প্রথম পর্বের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগী ও দলগুলো নিয়ে পর্যায়ক্রমে জেলা পর্যায় এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা ঘিরে পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
দোহার ও নবাবগঞ্জ হচ্ছে আধুনিক ‘মডেল উপজেলা’, এমপি আবু আশফাক
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক দোহার, নবাবগঞ্জ, নিকরা, গালিমপুর ও টিকরপুর সড়কের (জেড-৮২০৬) ১২ কিলোমিটার অংশের পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ (পিরিয়ডিক মেইনটেন্যান্স) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ ২৮ আগস্ট, ২০২৬, সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং দোহার-নবাবগঞ্জকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার নানা রূপরেখা তুলে ধরেন।
দেশের ১২০টি নির্বাচিত উপজেলার তালিকায় দোহার ও নবাবগঞ্জকে ‘মডেল উপজেলা’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এলজিইডি, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য এবং শিক্ষাসহ সব সরকারি দপ্তরের যৌথ উদ্যোগে এলাকা দুটিকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।
দোহার-নবাবগঞ্জ থেকে রাজধানীতে যাতায়াতের সময়সীমা দেড়-দুই ঘণ্টা থেকে কমিয়ে এক ঘণ্টায় নামিয়ে আনতে প্রয়োজনীয় সড়ক পুনর্বিন্যাসের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতোমধ্যে লিখিত আবেদন জানানো হয়েছে।
খন্দকার আবু আশফাক জানান, বর্তমান সরকারের গত ৫-৬ মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, আলেম-ওলামাদের সম্মানী ভাতা, বিনামূল্যে বীজ বিতরণ এবং সরকারি খালের জলজট নিরসনে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে বিরোধীপক্ষের অপপ্রচারের কঠোর সমালোচনা করে বলা হয়, দেশবিরোধী কোনো চক্রান্ত বা অপশক্তি উন্নয়নের গতি থামাতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব বাধা অতিক্রম করে দেশকে কাঙ্ক্ষিত অগ্রযাত্রার পথে এগিয়ে নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারীসহ স্থানীয় গণমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ প্রত্যক্ষ করতে কেরানীগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল ঠিক ৭টায় কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ঢাকার হযরতপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
নদীমাতৃক বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা বসেছিল ইছামতী নদীর কোল ঘেঁষে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আজ ২১ আগষ্ট, শুক্রবার, দুপুরের পর বহুল প্রতীক্ষিত ‘কলাকোপা নৌকা বাইচ ২০২৬’। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে দ্রুতগতি ও নান্দনিক বুননে প্রতিপক্ষকে পেছনে ফেলে এ বছরও নৌ-উৎসবের শ্রেষ্ঠত্ব অর্জন করে নেয় ঐতিহ্যবাহী নৌকা ‘লিটন ২’।
মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হয়ে গেল এক বিশেষ মাদকবিরোধী সমাবেশ ও সিসি ক্যামেরা বিতরণ কর্মসূচি। আজ ২০ আগস্ট, ২০২৬, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় মাঝিরচর বাজারে এই জনসম্পৃক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী।
ছেলেটা রোজ রাত ১১টায় আসে। বয়স ১৬। দোতলার বারান্দার নিচে রাস্তায় দাঁড়ায়। ফোন উঁচু করে ধরে। ১ ঘণ্টা। তারপর চলে যায়।
ফ্ল্যাটের মালিক অবাক। সিসিটিভিতে দেখেন। একদিন নিচে নেমে এলেন। বললেন, "এই ছেলে, রোজ এখানে কী করো?"
ছেলেটা ভয় পেল। "স্যার, সরি। আপনার ওয়াইফাইটা এখানে ধরে। সেটা দিয়ে আমি... আমি পড়ি।"
ঢাকার দোহার উপজেলার নতুন বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সিসি ক্যামেরা বিতরণ ও এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জুলাই ২০২৬, শুক্রবার বিকেলে নতুন বাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম ব্যাপারী।
স্পেনের বিশ্বকাঁপানো তরুণ ফুটবলার লামিন ইয়ামালকে (Lamine Yamal) নিয়ে ফুটবল বিশ্বজুড়ে যে জাদুকরি ‘১৯’ সংখ্যার উন্মাদনা তৈরি হয়েছে, তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের গল্প ঠিক ততটাই বৈচিত্র্যময় ও অনুপ্রেরণাদায়ক
গতকাল, ৯ জুলাই, ২০২৬, কেরাণীগঞ্জে মতবিনিময় ও পরিচিতি সভায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন যে বক্তব্য দিয়েছিলেন তা তুলে ধরা হলো
আজ ৯ জুলাই, ২০২৬, বৃহস্পতিবার, সকালে, শিশুদের মাঝে দেশীয় ও মৌসুমি ফলের পরিচিতি এবং পুষ্টিগুণ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলে এক বর্ণাঢ্য 'ফল উৎসব' অনুষ্ঠিত হয়েছে
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে ধারণ করে ঢাকার দোহার উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা, ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
৩০শে জুন ২০২৬, মঙ্গলবার, দোহার পৌরসভা কার্যালয়ে দোহার পৌরসভার ২০২৬-২৭২৭ অর্থবছরের, ২৮তম বাজেট ঘোষণা করেন উপজেলা নিরবাহী অফিসার ও দোহার পৌরসভার প্রশাসক মোঃ মইদুল ইসলাম।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।