Bir sonraki

চকরিয়ায় মসজিদের কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

6 Views· 15/05/26
Nazrul Islam
Nazrul Islam
8 Aboneler
8
İçinde Ulusal

⁣কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত
মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ইমামের কক্ষ
থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস ওই মসজিদে
দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বাসিন্দা
মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, ফজরের নামাজের
আগে মসজিদের পাশের থাকার কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মুহূর্তেই এই খবর
ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, কক্ষটি ভেতর
থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে
মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, একজন ইমামের এমন
মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়রা এবং জনপ্রতিনিধিরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর
প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki