- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
কচুয়া দিশারী হসপিটাল এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা
কচুয়ায় দিশারী মেডিকেল সেন্টারের ব্যতিক্রমী উদ্যোগ: প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করেছে দিশারী মেডিকেল সেন্টার। কচুয়া বিশ্বরোডে ফায়ার সার্ভিসের পূর্ব পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
জানা যায়, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে সকল ধরনের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় থাকছে আকর্ষণীয় ৩০% ছাড়।
দিশারী মেডিকেল সেন্টারের পরিচালক ও সাংবাদিক মোঃ শাহাদাত হোসাইন জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, “অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।”
এই ফ্রি ক্যাম্পে মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), চক্ষু, চর্ম ও যৌন রোগ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কচুয়ায় এ ধরনের সেবা এই প্রথম। এতে করে নিম্নআয়ের মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।
স্বাস্থ্যসেবায় দিশারী মেডিকেল সেন্টারের এই মানবিক উদ্যোগ কচুয়া উপজেলায় একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
