Najbolji videi | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Najbolji videi
উল্টো পথে যানবাহন দুর্ঘটনার প্রধান কারণ
নবাবগঞ্জে নাফার নাড়ু উৎসবে খন্দকার আবু আশফাক
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আজ ৯ অক্টোবর, ২০২৬, বিকেলে, ঢাকার নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি। কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন যেন সমাজে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং সামাজিক-সাংস্কৃতিক আয়োজন তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসব স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক। একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার।
একদিনের বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরের কয়েকটি অফিসের সামনে হাটু পানি জমে থাকায় জনদূর্ভোগ
পুলিশের কথা না মেনেই চলছে অবাধে পরিবহন। আই নিউজ বিডি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিন অনার্স ২য় বর্ষের ফর্ম ফিলাপে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর সরকারী কলেজে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ওই কর্মসূচি পালন করেছে তারা। গেল কয়েক বছরের তুলনায় ফর্ম ফিলাপের ফি ১২০০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ৪ হাজার টাকার ফি ৬ হাজার টাকা পর্যন্ত। বর্ধিত ফি প্রত্যাহার করা না হলে ফর্ম ফিলাপ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ সারা দেশে অনার্স দ্বিতীয় বর্ষের ৫ লাখ পরীক্ষার্থীর কাছে ১২০০ থেকে ১৫০০ টাকা বাড়তি আদায় করে প্রায় ৬ কোটি পকেটে ভরতে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ওই বাড়তি ফি আদায় বন্ধে সারাদেশের ৩২ লাখ শিক্ষার্থী আন্দোলনে নামলে সব কিছু উলোট পালোট হয়ে যাবে।
আগের হারে ফি বহাল এবং আগামীতেও যেন ফি বাড়ানো না হয় তার নিশ্চয়তা ছাড়া আন্দোলন চালিয়ে যেতে ঘোষণা দিয়েছে তারা।
শিক্ষার্থীরা বলেন নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে থাকে। গরিব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের পথ বন্ধ করতে কম পক্ষে আড়াই হাজার টাকা করে ফি বাড়ানো হয়েছে।
ফি কমানোসহ দাবি সম্বলিত স্মারকলিপি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল জব্বারের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
ভোটারদেরকে প্রার্থী লিস্ট নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াই ছাত্রদল প্যানেলের হামিমের সাথে বাকবিতণ্
ভোটারদেরকে প্রার্থী লিস্ট নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াই ছাত্রদল প্যানেলের হামিমের সাথে বাকবিতণ্ডা.hd
পন্ততান্ত্বিক স্থাপনার অন্যতম দর্শনীয় স্থানের একটি ঢোলার হাট শিব মন্দির Dholar Hat Shib Mondir
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি দিনাজপুরের বড় মাঠ সিএমবি মোড় থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, মুন্সিপাড়া মডার্ন মোড়, লিলির মোড় অতিক্রম করে বাহাদুরবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন অধ্যক্ষ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ড. এনামুল হক, রাজিবুর রহমান পলাশ, সিরাজুস সালেহীন, কামরুল হাসান রাসেল, ইমরুল কায়েস রুপম, একরামুল হক আবিরসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বহুজাতিক শক্তি কর্পোরেশন শেভরন (Chevron)-এর একটি প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বহুজাতিক শক্তি কর্পোরেশন শেভরন (Chevron)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্ট শরীয়তপুর অজানা_শরীয়তপুর
কেমন আছেন খালেদা জিয়ালাইফ সাপোর্ট মানে কি
কৃষকের সাথে সরকার এবং রাষ্ট্রের এখন সরাসরি যোগাযোগ হবে: স্বাস্থ্যমন্ত্রী
.
#sirajganj | #drmuhit | #shahajadpur
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডসংলগ্ন পশ্চিম পাশের সমুদ্রতীর থেকে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে
জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা
ফেনীতে ভিপি জয়নালের ঘোষণা: ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তৈরি হন
ফিরে দেখা, ১ আগস্ট ২০২৪
ফেনীতে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে পুলিশের বাঁধা, উত্তপ্ত পরিস্থিতি
লালমনিরহাটে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা গজর উদ্দিন পাটোয়ারী
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না। তিনি বলেন, “এনটিভি সবসময় সাধারণ মানুষের কথা তুলে ধরতে চেয়েছে। এই চ্যানেলটি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে।” তিনি এনটিভির পক্ষ থেকে সকল অতিথি ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ ও মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, ড্যাব সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে এনটিভির নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বক্তারা বলেন, “গত দুই দশকে এনটিভি শুধু সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং জনগণের চোখ ও কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে।”
আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন। এসময় সবাই এনটিভির উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণমাধ্যমে স্বাধীনতা ও পেশাদারিত্ব ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
২০০৩ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনটিভি। "সময়ের সঙ্গে আগামীর পথে"— এই স্লোগানকে সামনে রেখে এনটিভি আজ দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।
📹 Source / Credit: X (Twitter)
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।