Лучшие видеоролики

Juwel Hossain
2,670 Просмотры · 8 месяцы тому назад

⁣“সাংবাদিক জুয়েল জানতে চায়” অনুষ্ঠানে তিনি তার রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও মিথ্যা মামলায় শিকার হওয়া এবং আগামীর রাজনীতি ও নির্বাচন কেমন হবে প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন একটি কাঠের পুতুল, তারা আসলে কিছু না বলে উল্লেখ করেন।
.
তারিখ: ২৩ জুলাই ২০২৫ইং
বার: বুধবার
সময়: দুপুর ০১.০০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ শাহরিয়ার শিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

রবি ডাকুয়া
18 Просмотры · 17 дней тому назад

⁣‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক


‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ আফজাল সরদার (৩২) নামে ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

‎মঙ্গলবার (৩ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Mamun Sorder
135 Просмотры · 11 месяцы тому назад

⁣মাহমুদুর রহমানের উপরে হাসিনার প্রতিশোধ. Pinaki Bhattacharya

আব্দুল্লাহ আল মামুন
40,075 Просмотры · 11 месяцы тому назад

⁣পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন: "ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ তোমরা লড়ছো, সেটা আল্লাহর যুদ্ধ (ইসলামের যুদ্ধ)। তোমরা আল্লাহর সৈনিক

A M Abdul Wadud
22 Просмотры · 2 месяцы тому назад

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত
এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বঘোষিতভাবে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে মঞ্চে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় মঞ্চের সামনে রাখা শতাধিক চেয়ার ভাঙচুর করা হয় এবং অনুষ্ঠানস্থলে থাকা কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মাওলানা রেজাউল করিম পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন উভয় দলের প্রার্থীরা। জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদল অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে জামায়াতের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেন, জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরুর আগেই হামলার প্রস্তুতি নিয়ে তারা সংঘর্ষে জড়ায়, এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চেয়ার বসানোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

SHARIF MIA
24 Просмотры · 9 месяцы тому назад

ঢাকা সাভারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি । আশুলিয়ার ভাদাইল এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Md Kazi Ahsanul Haque Jihad
16 Просмотры · 14 дней тому назад

গাজীপুরে ফুলবানু নামে প্রায় শতবর্ষ বয়সী টক বৃদ্ধার চিকিৎসা নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

আব্দুল্লাহ আল মামুন
60,063 Просмотры · 11 месяцы тому назад

⁣জম্মু শহরে হামলা চালিয়ে পাকিস্তান এখন ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়েছে

Foridul Sarkar
23 Просмотры · 1 месяц тому назад

⁣দল-মত নির্বিশেষে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। তিনি আজ সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।

Abdullah Ibne Khalid
28 Просмотры · 9 месяцы тому назад

গত ২০ জুন শুক্রবারবাদ আছর নীলফামারীর ডিমলা উপজেলার ১ নং ছাতনাই ইউনিয়ানে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে দলের মহাসচিব মওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেন ইসলামেই একমাত্র শান্তির পথ। তাই দলে দলে শান্তির বাংলাদেশ বিনির্মাণে তার দলের বিকল্প নেই।

MD .KHALED MOSHARRAF SHOHEL
15 Просмотры · 7 дней тому назад

⁣আমতলী চলাভাঙ্গা গ্রামে তাল গাছের রসকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

Rudra Biswas
311 Просмотры · 11 месяцы тому назад

ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের মূল বিমান বন্দর ধ্বংস পুরোপুরি

Hm josim
42 Просмотры · 8 месяцы тому назад

⁣উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত আল্লাহ হেফাজত করুন -!!!.hd

Hm josim
1,386 Просмотры · 8 месяцы тому назад

⁣আপ বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন

Md Hamidul Islam
49 Просмотры · 5 месяцы тому назад

⁣পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গলাচিপা থানা পুলিশ।
সরকারি নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ জাল অপসারণ ও নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Hm josim
20,034 Просмотры · 8 месяцы тому назад

⁣উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত আল্লাহ হেফাজত করুন -!!!

শাহাজাদ ইসলাম
17 Просмотры · 1 месяц тому назад

ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের যা বললেন ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Imran Hossain
41 Просмотры · 10 месяцы тому назад

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা মাতব্বার ঘাটে যাত্রী পারাপাড়ের ঘাট ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ঘাটের দায়িত্বরর্তরা। সোমবার সকালে ঘাটে এঘটনাটি ঘটে। এসময় ইজারাদার ও যাত্রীদের তাদের উদ্ধার করে।

আহত যাত্রী পোশাক শ্রমিক মো. তাজু উদ্দিন বলেন, প্রতিনিয়ত এ ঘাট দিয়ে কারখানায় যাতায়ত আমাদের। আজ সকালে অফিসে যাওয়ার জন্য বোটে উঠার আগে ঘাট ভেঙে নদীতে পড়ে গুরুতর আহত হই আমরা ৭ থেকে ১০ জনের মত। সকলে ইপিজেডের বিভিন্ন কারখানায় চাকরি করেন। এসময় ঘাটে থাকা ইজারাদার ও যাত্রীদের সহযোগিতায় আমরা প্রাণে রক্ষা পাই। সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব দ্রুত ঘাটটি সংস্কার করার জন্য।

গত সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে ও যাত্রী এবং ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘাট দিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়াসহ কয়েকটি উপজেলার বিদেশযাত্রী, হজযাত্রী, ইপিজেডের কারখানার কয়েক লক্ষাধিক শ্রমিক, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের হাজারো চাকরিজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন নদী পারাপার করেন। এ ঘাটের ইজারা দেয় সিটি কর্পোরেশন। কিন্তু বিগত ১৫ বছর ধরে ঘাটের কোন সংস্কার কাজ না করায় বিভিন্ন সময়ে ঘটে দুর্ঘটনাও।

পোশাক শ্রমিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সময়ে ঘাট কর্তৃপক্ষ টুকটাক নিজেরা সংস্কার করলেও কিছুদিনপরই আবার ভেঙে আগের অবস্থায় ফিরে যায়। জোয়ারের সময়ে কোনো রকমে যাত্রীরা পার হলেও ভাটার সময় পুরো ঝুঁকির মধ্যে থাকতে হয় আমাদের।

জুলধা লাইফবোট ও সাম্পান মাঝি মালিক সমবায় সমিতির সদস্য ও ইজারাদারের প্রতিনিধি সালেহ আহমেদ লালু সওদাগর বলেন, ঘাট ইজারা নেওয়ার পর থেকে সিটি কর্পোরেশনকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি ঘাটের অবস্থা সম্পর্কে। আমরা প্রায় তিন লাখ টাকায় সংস্কার কাজও করেছি। ঝুঁকিপূর্ণ ঘাটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আজ সকালেও দুর্ঘটনার শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। ঘাট সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।




Showing 1 out of 133