Najbolji videi | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Najbolji videi

Shahidul islam Sharif
14 Views · 3 days ago

⁣শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

মজুরি কমিশন গঠনের পরও শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। চালানো হচ্ছে নৈরাজ্য, এ অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বুধবার (৪ নভেম্বর, ২০২৬) সাভারের পোশাকশিল্প এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। ভিডিও চিত্রে বিস্তারিত

1753900756578223
13 Views · 4 days ago

⁣টোকাই দিয়ে কন্টাক্টটে BRTA অভিযান পরিচালনা করছে

Azizar Rahman
13 Views · 3 days ago

দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গী হতে খানসামা রাস্তায় যেনো মরণ ফাঁদ। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভুল্লি ব্রীজের পাশের ব্রিজের একি ভয়াবহ অবস্থা। ব্রিজের পশ্চিম উত্তর কোণে একি ভয়ংকর চিত্র। এক দিকে যেমন যানবাহন বড় ধরনের ঝুঁকি রয়েছে, তেমনি যদি ব্রিজটি দ্রুত মেরামত করা না হয় তাহলেও ব্রিজটিও রক্ষা করা যাবে না। উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ দুর্ঘটনা রোধ করতে স্থানটি সংস্কার প্রয়োজন।

কামরুল হাসান
11 Views · 12 days ago

ব্রাজিলের সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, নির্বাচনের ভোটগ্রহণের সময়সীমা আইনগত ও প্রচলিত নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত দুই ঘণ্টা বৃদ্ধি করা হয়। এই দীর্ঘায়িত প্রক্রিয়ার পরই বর্তমান প্রেসিডেন্ট লুলাকে বিজয়ী ঘোষণা করা হয়, যা নিয়ে দেশজুড়ে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত এবং এর ফলস্বরূপ ফলাফল প্রকাশের পর থেকেই জনমনে এবং রাজনৈতিক মহলে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।

ভোটারদের উল্লেখযোগ্য একটি অংশ এবং বিরোধী দলীয় প্রার্থীরা এই নির্বাচনী প্রক্রিয়াকে সরাসরি পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময় পর্যন্ত ফ্ল্যাভিও বলসোনারো বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু হঠাৎ করেই নির্বাচন কমিশন কোনো সন্তোষজনক ব্যাখ্যা ছাড়াই সময়সীমা বাড়িয়ে দেয় এবং নাটকীয়ভাবে ফলাফল পরিবর্তিত হয়ে যায়। এই আকস্মিক পরিবর্তনকে অনেকেই পরিকল্পিত জালিয়াতি হিসেবে দেখছেন এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন।

এই ঘটনার পর ব্রাজিলের রাজনৈতিক পরিস্থিতি এক অস্থিতিশীল রূপ ধারণ করেছে। বিরোধী দলীয় নেতারা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই কথিত জালিয়াতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদের ডাক দিয়েছেন। গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তারা রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, বর্তমান প্রশাসন এবং নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ অস্বীকার করে ফলাফল বৈধ বলে দাবি করে আসছে। দেশটিতে চলমান এই রাজনৈতিক সংকট বিশ্ববাসীর নজর কেড়েছে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

📌 মূল বিষয়সমূহ:
• ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বৃদ্ধি করা হয়।
• সময় বাড়ানোর আগে ফ্ল্যাভিও বলসোনারো নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন।
• নির্বাচন কমিশন লুলাকে বিজয়ী ঘোষণা করার পর তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

📹 Source / Credit: নিক শার্লি

⚖️ এই কন্টেন্ট সংবাদ পর্যালোচনা ও ফেয়ার ইউজ নীতির আওতায় প্রকাশিত।

আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক সময়ই রাষ্ট্রীয় ভিআইপি ব্যক্তিত্বদের চলাফেরা এবং তাদের নিরাপত্তার কড়াকড়ি এক ভিন্ন মাত্রার দৃশ্যপট তৈরি করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে বুলগেরিয়ার রাষ্ট্রপতির ব্যবহৃত একটি সরকারি বাহন এবং তার আশপাশের পরিবেশ সংবাদকর্মীদের কাজের ক্ষেত্রে কেমন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একজন পেশাদার সংবাদকর্মী যখন রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কোনো শীর্ষ নেতার ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের চেষ্টা করেন, তখন প্রটোকল এবং নিরাপত্তার কারণে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। এই ঘটনায় দেখা যায়, বুলগেরিয়ার রাষ্ট্রপতির বাহনের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখানে এক অপ্রত্যাশিত পরিস্থিতির উদ্ভব হয় যা মুহূর্তেই উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। আধুনিক গণমাধ্যমের যুগে এই ধরনের মুহূর্তগুলো কেবল মুহূর্তের ঘটনা হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং তা বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা এবং মুক্ত গণমাধ্যমের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অধিকারের মধ্যে প্রায়শই এক অদৃশ্য সংঘাত লেগেই থাকে। এই ভিডিওটি মূলত সেই চিরন্তন দ্বন্দ্বেরই একটি বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেছে, যেখানে একজন গণমাধ্যমকর্মী তার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে এমন এক পরিস্থিতিতে উপনীত হন যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত কৌতূহলোদ্দীপক ঠেকে। বুলগেরিয়ার রাজনৈতিক অঙ্গনে এই ধরনের ঘটনা নতুন নয়, তবে এর দৃশ্যমান রূপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে সংবাদমাধ্যম কীভাবে রাষ্ট্রীয় প্রটোকল ভেদ করে সাধারণ মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার চেষ্টা করে, এই ঘটনা তার একটি জীবন্ত উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিশেষে বলা যায়, এই ধরনের ঘটনা একদিকে যেমন সাংবাদিকতার পেশাগত ঝুঁকি ও সাহসিকতাকে ফুটিয়ে তোলে, অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় নিরাপত্তার কঠোর বাস্তবতাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে।

📌 মূল বিষয়সমূহ:
• বুলগেরিয়ার রাষ্ট্রপতির বাহন ঘিরে সংবাদকর্মীর তৎপরতা পরিলক্ষিত হয়
• নিরাপত্তা প্রটোকল এবং গণমাধ্যমের স্বাধীনতার মধ্যকার দ্বন্দ্ব ফুটে ওঠে
• ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে
• সাংবাদিকতার পেশাগত ঝুঁকি ও চ্যালেঞ্জের একটি বাস্তব চিত্র প্রকাশ পায়

📹 Source / Credit: ভাইরাল ডক

⚖️ এই কন্টেন্ট সংবাদ পর্যালোচনা ও ফেয়ার ইউজ নীতির আওতায় প্রকাশিত।

Shaheen Shaheen
9 Views · 7 days ago

১ নভেম্বর ২০২৬, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আয়োজনে যুব ভবনের হলরুমে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জনাব মো. রেজাউল করিম বাদশা এবং জেলা প্রশাসক এ,কে,এম, আহসানুল তৈয়ব জাকির।

MD .KHALED MOSHARRAF SHOHEL
9 Views · 5 days ago

⁣মুক্তিযোদ্ধার মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা, বরগুনায় প্রতিবাদ সমাবেশ
জেলা প্রতিনিধি, বরগুনা।।
পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, মৃত্যুর পর তাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া কিংবা রাষ্ট্রীয় সম্মান প্রদানে বিঘ্ন সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সময় এমন আচরণ শুধু তাঁর পরিবারের প্রতি অবমাননা নয়, বরং দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিও চরম অসম্মান।
কর্মসূচির শুরুতে বামনার বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধা।
সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সভাপতি এ জেড এম সালেহ ফারুক, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মো. হাবিবুর রহমান, মো. আবু হানিফ, জাহাঙ্গীর আলম, মো. মজিবর শরীফ, নজির আহমেদ ও হারুন অর রশিদ শিকদার,আাঃ আজিজ,আবুল কালাম শামস উদ্দিন সানুসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পদ নন, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অবদান দল-মত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার জানাজা, দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা যথাযথভাবে সম্পন্ন হওয়া রাষ্ট্রের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। সেখানে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তারা আরও বলেন, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়কে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল প্রতিটি মানুষের কাছে এ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মুক্তিযোদ্ধাদের জীবদ্দশায় যথাযথ মূল্যায়নের পাশাপাশি মৃত্যুর পরও তাঁদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরসহ যেকোনো মহলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের অবমাননা বা তাদের রাষ্ট্রীয় সম্মান প্রদানে বাধা সৃষ্টির অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তবে এ ঘটনায় কারা জড়িত, কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর পেছনে কারও পরিকল্পিত ভূমিকা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানান তারা।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে তাদের শেষ বিদায় যেন কোনোভাবেই অসম্মানজনক পরিস্থিতির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। পিরোজপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার জানাজা, দাফন কিংবা গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সভাপতির বক্তব্যে মো. ইউসুফ আলী মৃধা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা মানে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্মান রক্ষা করা। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে অসম্মানজনক পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ক্ষোভ প্রশমিত হবে না।
মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বিঘ্ন ঘটানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা।

MD .KHALED MOSHARRAF SHOHEL
9 Views · 5 days ago

⁣⁣আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, জামাতা পলাতক
মোঃ খালেদ মোশাররফ, জেলা প্রতিনিধি,বরগুনা।।
বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের জামাতা মো. সবুজ মৃধা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোসা. কহিনুর (৪০) ও তাঁর স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভাষ্য, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কহিনুর ও সেলিম প্যাদাকে আটক করা হয়। এ সময় তাঁদের জামাতা সবুজ মৃধা পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কহিনুরকে তল্লাশি করে তাঁর পরনের কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ইয়াবা বহন ও মোড়কজাতকরণে ব্যবহৃত ব্যাগ, কসটেপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক সবুজ মৃধা বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে রাখতেন। পরে অটোরিকশাযোগে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক সবুজ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা দায়েরের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালত পাঠানো হয়েছে।
আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

Shaheen Shaheen
9 Views · 3 days ago

দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় স্বাস্থ্যসেবা কার্যক্রমও শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

najmul hasan
8 Views · 4 days ago

⁣বিশ্বসেরা হাফেজদের কোরআন তেলাওয়াত

Shaheen Shaheen
8 Views · 3 days ago

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরকে যানজটমুক্ত ও নগর ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে ব্যস্ত এলাকা থেকে দেশি ফলের মার্কেট মাটিডালী বাইপাসে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বগুড়া আমদানি-রপ্তানিকারক ও দেশি ফল আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আরফান বলেন, নতুন স্থানে মার্কেট স্থানান্তর হলে ব্যবসায়ীরা উন্নত পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। পাশাপাশি শহরের যানজটও কমবে।
তিনি অভিযোগ করেন, তাঁর নামে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করা হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ফল ব্যবসায়ীদের স্বার্থ ও সার্বিক সুবিধা বিবেচনায় নিয়েই মার্কেট স্থানান্তরের উদ্যোগকে দেখা উচিত।
শহরের যানজট নিরসন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Akm Kaysarul Alam
15 Views · 2 months ago

⁣লালমনিরহাটে সারের দাবীতে কৃষকদের বিক্ষোভ, বন্ধ মহাসড়ক

Azizar Rahman
10 Views · 11 days ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও কামরুজ্জামান সরকার, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আই নিউজ বিডি
33 Views · 2 years ago

মনোহরদীতে চৌরাস্তা মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি,দিশেহারা দোকান মালিকরা

বুধবার(১৭ এপ্রিল)দিবাগত রাত তিন টার দিকে উপজেলার
চন্দনবাড়ী ইউনিয়নের চৌরাস্তা মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪/১৫টি দোকান পুড়ে গেছে,এতে ক্ষতির পরিমাণ প্রায় ২কোটি টাকা।

বাজারের ব্যবসায়ীরা জানান,
বুধবার রাত প্রায় ৩ টায় দিকে ষ্টেশনারী দোকানে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের সাথে সাথেই ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে ফোন করে তাদের কোন সাড়া পাওয়া যায়নি। স্ব-শরীরে গিয়ে তাদেরকে জানালে তারা ব্যবস্থা গ্রহণ করে। ব্যবসায়ীদের অভিযোগ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিস সাথে সাথে ব্যবস্থা নিলে ক্ষতির পরিমাণ আরো কম হত।

এমতাবস্থায় বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য সরকারের সহায়তা কামনা করে।

Shahidul islam Sharif
23 Views · 8 days ago

⁣শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত তালতলা এফসি ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ফাইনালে প্রাইম ফোর্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যানথম এফসি। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জামালচর গ্রামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা শুরুর আগে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথির কিক-অফের মধ্য দিয়ে শুরু হয় ফাইনাল ম্যাচ।
শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। মাঠে ছিল টানটান উত্তেজনা। দুই দলের খেলোয়াড়েরাই জয়ের জন্য লড়াই করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যানথম এফসি। রানার্সআপ হয় প্রাইম ফোর্স।
খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সাবেক ব্যাংকার ও ছাত্রদল নেতা মোহাম্মদ কবির হোসেন বলেন, অপ্রাপ্তবয়স্কদের মোবাইল আসক্তি কমাতে এবং মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ইকরাশি কাচারিঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, স্থানীয় তরুণেরা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি জমজমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। তাঁদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। আয়োজক কমিটির সদস্য শরীফ সফলভাবে ফাইনাল খেলা সম্পন্ন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। আরেক সদস্য রোমান আহমেদ সাদাফ জানান, ভবিষ্যতেও তাঁদের উদ্যোগে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। সদস্য প্রভাত বলেন, টুর্নামেন্ট আয়োজনে জামালচর গ্রামের মানুষ ও অতিথিরা যেভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
প্রধান অতিথি আবুল হাশেম বেপারী বক্তব্যে বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে লাগাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
রাইপাড়া বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু, রাইপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মুকুল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেয়। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তাঁরা এ আয়োজন করেন। স্থানীয়দের আশা, এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করবে। পাশাপাশি এলাকায় সুস্থ ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলবে।

MD .KHALED MOSHARRAF SHOHEL
8 Views · 7 days ago

আমতলীতে দুটি দোকান পুড়ে ভস্মিভুত, ক্ষতিগ্রস্ত ২০ থেকে ২৫ ⁣লাখ টাকা

জেলা প্রতিনিধি,বরগুনা।।

বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সরকারি কলেজের সামনে জেলা পরিষদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো মো. খলিলুর রহমানের বাহার লাইব্রেরি, মো. মিলন হাওলাদারের বাবা-মায়ের দোয়া গার্মেন্টস এবং মো. নুরুল আলমের সুমাইয়া কসমেটিকস। এর মধ্যে প্রথম দুটি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে এবং কসমেটিকসের দোকানটির আংশিক ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মার্কেটের বাহার লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের গার্মেন্টস ও কসমেটিকসের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত গার্মেন্টস ব্যবসায়ী মিলন হাওলাদার বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। সকালে দোকানে আগুন লাগার খবর পান। আগুনে কোনো মালামালই বের করতে পারেননি। এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। এখন কীভাবে ঋণ পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি সরকারি সহযোগিতা কামনা করেন।

বাহার লাইব্রেরির মালিক খলিলুর রহমান বলেন, আগুনে তাঁর দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেননি। প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার বই পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী চপল চন্দ্র বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় কেউ আগুন নেভানোর সাহস করেননি। চোখের সামনে দোকানগুলো পুড়ে যেতে দেখেছেন তাঁরা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইনচার্জ মো. মাহবুব হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে

Aditya Dhar
6 Views · 4 months ago

বিবরণী: ভারতের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তর প্রায়শই বিভিন্ন আন্দোলন, প্রতিবাদ ও সমাবেশের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নানা দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এখানে সমবেত হন সম্প্রতি যন্তর মন্তরকে ঘিরে এক অসাধারণ মানবিক দৃশ্যের অবতারণা হয়েছে, যা দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে অজ্ঞাতপরিচয় কিছু হৃদয়বান ব্যক্তি সেখানে উপস্থিত শিক্ষার্থীদের জন্য খাবার পাঠিয়েছেন, যা প্রযুক্তির সহায়তায় মানবিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি (Swiggy) ও জোম্যাটো (Zomato) ব্যবহার করে পাঠানো হয়েছে এই খাবার, যা মুহূর্তেই উপস্থিত সবার মধ্যে এক আনন্দঘন ও আশাজাগানিয়া পরিবেশ তৈরি করেছে এটি কেবল একবেলার খাবারের আয়োজন ছিল না, বরং মানুষের প্রতি মানুষের গভীর সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে, যন্তর মন্তরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের কাছে একে একে খাবারের প্যাকেট নিয়ে হাজির হচ্ছে ডেলিভারি কর্মীরা এই খাবার কে বা কারা পাঠিয়েছেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি প্রেরকরা নিজেদের পরিচয় গোপন রেখেছেন, যা এই মহৎ কাজটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে খাবারের প্যাকেট হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল বিস্ময় ও কৃতজ্ঞতার হাসি এই অপ্রত্যাশিত উপহার তাদের সাময়িক ক্লান্তি ও দুশ্চিন্তা ভুলিয়ে দিয়েছে এবং কঠিন পরিস্থিতিতেও যে অজ্ঞাতপরিচয় মানুষের মধ্যে সহমর্মিতা বিদ্যমান, তার এক জ্বলন্ত প্রমাণ দেখিয়েছে বেনামি এই ভালোবাসাকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে 'দেশি লর্ড' বা দেশীয় ঈশ্বরতুল্য আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন এই ঘটনা প্রমাণ করে, প্রয়োজনে মানুষ একে অপরের পাশে দাঁড়াতে দ্বিধা করে না, এমনকি তাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া বা মতাদর্শ ভিন্ন হলেও এই হৃদয়স্পর্শী ঘটনাটি শুধু শিক্ষার্থীদের জন্য একবেলার খাবারের সংস্থান করেনি, বরং সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এটি দেখিয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আধুনিক প্রযুক্তির সঠিক ও মানবিক ব্যবহার মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে পারে এবং পারস্পরিক সংহতি বৃদ্ধিতে সহায়তা করতে পারে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মগুলো কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, প্রয়োজনে মানবিক সহায়তার মাধ্যম হিসেবেও কার্যকর হতে পারে—যন্তর মন্তরের এই ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা সমাজের সুপ্ত মানবিক দিকটিকে জাগিয়ে তোলে এবং বৈশ্বিক নানা অস্থিরতা ও বিভাজনের মধ্যেও আশার আলো দেখায় এটি স্মরণ করিয়ে দেয় যে, যখন রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক সহায়তা সবসময় পৌঁছায় না, তখন সাধারণ মানুষের পারস্পরিক সমর্থন একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করে যন্তর মন্তরের এই দৃশ্য আমাদের গভীরভাবে স্মরণ করিয়ে দেয় যে, মানবতা কোনো সীমানা, ধর্ম, বর্ণ বা মতাদর্শ মানে না অপরিচিত মানুষের প্রতি সহানুভূতি এবং তাদের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এই প্রবণতা একটি সুস্থ ও স্থিতিশীল সমাজের অপরিহার্য অংশ এই ঘটনা হয়তো অন্যান্য স্থানেও এ ধরনের মানবিক উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে, যেখানে মানুষ বিভিন্ন কারণে একত্রিত হন বা প্রতিকূল পরিস্থিতিতে পড়েন এটি দেখিয়ে দেয়, ছোট ছোট মানবিক উদ্যোগগুলো কীভাবে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে পরিশেষে, বেনামি এই দাতাদের নিঃস্বার্থ ভালোবাসা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা কেবল ভারতে নয়, বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং মানুষের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছে [সৌজন্যে: @desilord_ (𝕏 (Twitter))]

MD .KHALED MOSHARRAF SHOHEL
11 Views · 8 days ago

⁣বরগুনার আমতলী পৌর শহরের চৌরাস্তা সংলগ্ন কলেজ রোডে বাহার লাইব্রেরীতে আগুন লেগেছে।

সামিয়া জামান
6 Views · 12 days ago

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির ট্র্যাপস শহরে সংঘটিত একটি মর্মান্তিক সন্ত্রাসী হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণে সাধারণ মানুষ ও বিভিন্ন অধিকার সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছেন। প্যারিসের ব্যস্ততম বুলভার ম্যাজেন্টা এলাকায় শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে একটি দীর্ঘ মানবীয় শিকল বা মানবপ্রাচীর তৈরি করেন। ঘটনাস্থলে কঠোর নিরাপত্তায় নিয়োজিত ফরাসি দাঙ্গা পুলিশ বা সিআরএস সদস্যদের মুখোমুখি অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনসমাগম ছত্রভঙ্গ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেগাফোনে বারবার কঠোর নির্দেশ ও সতর্কবার্তা জারি করা হয়।

এই বিক্ষোভ ও স্মরণসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ট্র্যাপসের সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্সজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলভার ম্যাজেন্টা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের চেষ্টা করলেও পুলিশের বারবার হুজুগ হটানোর ঘোষণায় সেখানে এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এই মানববন্ধনে অংশ নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ফরাসি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। প্যারিসের প্রাণকেন্দ্রে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের এই মুখোমুখি অবস্থান ইউরোপীয় রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তুলেছে। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বাকস্বাধীনতা এবং জনগণের প্রতিবাদ করার অধিকার নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও জনসাধারণের এই টানাপোড়েন দীর্ঘক্ষণ ধরে চলে। সংবাদ সংগ্রহকারী ও বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা ফরাসি সমাজে নিরাপত্তা এবং নাগরিক অধিকারের মধ্যবর্তী সূক্ষ্ম রেখাকে আরও স্পষ্ট করে তুলেছে। আগামী দিনগুলোতে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

📌 মূল বিষয়সমূহ:
• ফ্রান্সের ট্র্যাপসে সংঘটিত সন্ত্রাসী হামলার শিকারদের স্মরণে প্যারিসে প্রতিবাদী কর্মসূচি পালিত হচ্ছে।
• বিক্ষোভকারীরা প্যারিসের বুলভার ম্যাজেন্টা এলাকায় দাঙ্গা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে মানবশিকল তৈরি করেন।
• আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেগাফোনের মাধ্যমে জনতা ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়।

📹 Source / Credit: ইমপ্যাক্ট মিডিয়া

⚖️ এই কন্টেন্ট সংবাদ পর্যালোচনা ও ফেয়ার ইউজ নীতির আওতায় প্রকাশিত।

⁣মাইলস্টোন স্কুলের আসমাউল হুসনার ক্লাস নোট খাতা আছে অথচ তার কোন খোঁজ নেই




Showing 1 out of 85