Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
নবাবগঞ্জে নাফার নাড়ু উৎসবে খন্দকার আবু আশফাক
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আজ ৯ অক্টোবর, ২০২৬, বিকেলে, ঢাকার নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি। কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন যেন সমাজে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং সামাজিক-সাংস্কৃতিক আয়োজন তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসব স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক। একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা
📹 Source / Credit: X (Twitter)
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
ফেনীতে ভিপি জয়নালের ঘোষণা: ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তৈরি হন
লালমনিরহাটে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা গজর উদ্দিন পাটোয়ারী
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না। তিনি বলেন, “এনটিভি সবসময় সাধারণ মানুষের কথা তুলে ধরতে চেয়েছে। এই চ্যানেলটি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে।” তিনি এনটিভির পক্ষ থেকে সকল অতিথি ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ ও মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, ড্যাব সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে এনটিভির নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বক্তারা বলেন, “গত দুই দশকে এনটিভি শুধু সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং জনগণের চোখ ও কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে।”
আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন। এসময় সবাই এনটিভির উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণমাধ্যমে স্বাধীনতা ও পেশাদারিত্ব ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
২০০৩ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনটিভি। "সময়ের সঙ্গে আগামীর পথে"— এই স্লোগানকে সামনে রেখে এনটিভি আজ দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।
নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ রিপাবলিক পার্টি' র আত্মপ্রকাশ, সরাসরি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিন অনার্স ২য় বর্ষের ফর্ম ফিলাপে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর সরকারী কলেজে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ওই কর্মসূচি পালন করেছে তারা। গেল কয়েক বছরের তুলনায় ফর্ম ফিলাপের ফি ১২০০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ৪ হাজার টাকার ফি ৬ হাজার টাকা পর্যন্ত। বর্ধিত ফি প্রত্যাহার করা না হলে ফর্ম ফিলাপ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ সারা দেশে অনার্স দ্বিতীয় বর্ষের ৫ লাখ পরীক্ষার্থীর কাছে ১২০০ থেকে ১৫০০ টাকা বাড়তি আদায় করে প্রায় ৬ কোটি পকেটে ভরতে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ওই বাড়তি ফি আদায় বন্ধে সারাদেশের ৩২ লাখ শিক্ষার্থী আন্দোলনে নামলে সব কিছু উলোট পালোট হয়ে যাবে।
আগের হারে ফি বহাল এবং আগামীতেও যেন ফি বাড়ানো না হয় তার নিশ্চয়তা ছাড়া আন্দোলন চালিয়ে যেতে ঘোষণা দিয়েছে তারা।
শিক্ষার্থীরা বলেন নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে থাকে। গরিব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের পথ বন্ধ করতে কম পক্ষে আড়াই হাজার টাকা করে ফি বাড়ানো হয়েছে।
ফি কমানোসহ দাবি সম্বলিত স্মারকলিপি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল জব্বারের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে 'উদ্যোগ' কর্মসূচি। এর মাধ্যমে প্রান্তিক ও উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে সহজ শর্তে অর্থায়ন ও সহায়তা দেওয়া হবে। প্রথম ধাপে আটটি জেলায় এবং পরবর্তী সময়ে বাকি জেলাগুলোতে আবেদন করা যাবে।
📌 মূল বিষয়সমূহ:
• বাংলাদেশ ব্যাংক কর্তৃক 'উদ্যোগ' নামক নতুন কর্মসূচি চালু করা হয়েছে।
• উপজেলা পর্যায়ের তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
• প্রথম পর্যায়ে ৮টি জেলার আবেদন ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।
• বাকি জেলাগুলোর আবেদন ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত জমা নেওয়া যাবে।
📹 Source / Credit: Bangladesh Bank-The Central Bank of Bangladesh
⚖️ শিক্ষামূলক ও তথ্যগত উদ্দেশ্যে ফেয়ার ইউজ নীতিমালার আওতায় ভিডিওটি বিশ্লেষণ করা হয়েছে।
ফুটেজে দেখা যায়। একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালের ৩য় তলায় ভর্তি রোগীর উপর উপর্যপুরি হামলা করছে।
অটো ধরাতে ক্ষিপ্ত রিকশাচালকের হাতে পুলিশের মারধর
জান্তার মন্তরে আন্দোলন অব্যাহত, দাবি পূরণের অপেক্ষা সংবাদ শিরোনাম: ভূমিকম্পের মতো নাড়া দিল 'ভূখştুনি' আন্দোলন, আন্দোলনকারীর জীবন নিয়ে উদ্বেগ সংবাদ বিবরণী: ভূমিকম্পের মতো নাড়া দেওয়া এক গণআন্দোলন দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই আন্দোলনের নেতৃত্বদানকারী এক বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন বাঁচানোর জন্য দেশবাসীর পক্ষ থেকে আকুতি জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় দেখা গেছে, আন্দোলনকারীকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছেন সাধারণ মানুষ তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান এবং তা কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা উচিত নয় বলে তারা মনে করছেন ভিডিওটিতে, আন্দোলনকারী 'অভিশেক দীপক' (Abhijeet Dipke) -এর প্রতি এই আকুতি প্রকাশ করা হয়েছে জানা গেছে, তিনি দিল্লির জান্তার মন্তরে এক অনশন ধর্মঘট শুরু করেছেন তার জীবনের ঝুঁকি বিবেচনা করে, তার সমর্থক এবং দেশের সাধারণ মানুষ তাকে অনশন ভাঙার জন্য অনুরোধ করছেন এই আন্দোলন দেশ ও দশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাই তার সুস্থ জীবন নিশ্চিত করা অপরিহার্য এই শান্তিপূর্ণ প্রতিবাদ 'জান্তার মন্তরে' চলমান থাকবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয় আন্দোলনকারীরা দৃঢ় প্রতিজ্ঞ যে, তাদের ন্যায্য দাবি আদায়ে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তবে, তাদের এই দৃঢ় সংকল্পের পাশাপাশি, নেতাদের জীবনের সুরক্ষার বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই আন্দোলনের ফল ভোগ করতে হবে, কিন্তু তার আগে নেতাদের জীবন বাঁচানোই এখন প্রধান চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে, সরকার এবং আন্দোলনকারী উভয়েরই সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করা উচিত [সৌজন্যে: @abhijeet_dipke (𝕏 (Twitter))]
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্বপালনের সময় এক চিত্রগ্রাহককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার সকালে হাসপাতাল চত্বরে চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশ, সেময় সংবাদ সংগ্রহকালে ভিডিও ধারণ করছিলেন গ্লোবাল টেলিভিশনের চিত্রগ্রাহক মামুনুর রশিদ মামুন। এ সময় হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য নায়েক লিখন এসে তার পরিচয়পত্র কেড়ে নেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার পর মামুনুর রশিদ মামুন জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ নায়েক লিখন এসে আমার পরিচয়পত্র কেড়ে নেন ও ক্যামেরা এবং মোবাইল কেড়ে নেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি ধাক্কা দিয়ে সরিয়ে দেন।” এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুষ্টিয়া জেলা সাংবাদিক সমাজ ঘটনার নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এবিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে সাংবাদিক সমাজ বলছে, এই ধরনের আচরণ শুধু পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, গণমাধ্যমের স্বাধীনতার উপরও হুমকি স্বরূপ। তারা দ্রুত বিচার দাবি করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে কুষ্টিয়ার সংবাদকর্মী মহল।
বাকৃবির কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর স্থানীয় জনগণ দ্বারা ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
রবিবার(৩১ আগস্ট), রাত ১১ ঘটিকায় পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল পালিত হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
চাঁদপুরের কচুয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুসের মিছিল উত্তর মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়েছে । কচুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল দলে দলে কচুয়া ঈদগাহে মিলিত হয়।
ফেনীকে কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে স্থানীয়দের সোজাসাপ্টা বক্তব্য—ফেনী চট্টগ্রামের অংশ। সাহস থাকলে বৃহত্তর নোয়াখালীকে নিয়ে ফেনীকে বিভাগ করুন।
রাঙ্গুনিয়ার সরফভাটায় আজ শনিবার (৩০ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা ও নেছারিয়া সমাজের আয়োজনে এ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবে তালার শিবপুর গ্রামের মো, মহিউদ্দিন শেখের মেয়ে ও রবিউল ভেন্ডারের ছোট স্ত্রী শেখ ইনা পারভীন চন্দনার স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
জোরপূর্বক জমি দখল করে ৮ ফিটের রাস্তা নির্মাণ।