বরযাত্রী আসাও শুরু হয়েছিল

التالي

বরযাত্রী আসাও শুরু হয়েছিল

25 Views· 03/05/26
Nazrul Islam
Nazrul Islam
9 مشتركين
9
في

⁣কুতুবদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৪ বছরের কিশোরী

নজরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়
প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এতে ১৪
বছর বয়সী এক কিশোরী অনাকাঙ্ক্ষিত বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) দুপুরে উপজেলার
দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া
তথ্য অনুযায়ী, কৃষ্ণ
পদ দাশের মেয়ে অতিথি দাশ (১৪)-এর সঙ্গে একই এলাকার হরি দাশের ছেলে সিকেল দাশ
(১৮)-এর বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। এমনকি বরযাত্রী আসাও শুরু হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে
পেরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
সাকিব উল আলম দ্রুত ব্যবস্থা নেন। তার নির্দেশে প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে
বিয়ের কার্যক্রম বন্ধ করেন। পরে কনের মা মমিতা বালা দাশ এবং বরের বাবা হরি দাশকে স্বসম্মানে উপজেলা কার্যালয়ে ডেকে আনেন।

সেখানে উভয় পক্ষকে বাল্যবিবাহের ক্ষতিকর
দিক ও আইনি বিষয় সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়। প্রশাসনের হস্তক্ষেপে তারা নিজেদের
ভুল স্বীকার করেন এবং ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে
লিখিত অঙ্গীকার দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ
প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي