Akhter Hossain | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Akhter Hossain
|সাবস্ক্রাইবার
সর্বশেষ ভিডিও
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের ছায়াবানী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তার চাঁদপুরের বিসনদী মাদ্রাসার ছাত্রী। সে তাজুল ইসলামের মেয়ে এবং আমেনা বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ছায়াবানী রোড এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তায়েবা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহত কিশোরী কীভাবে রেললাইনের কাছে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।
রঘুনাথপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ডব্লিউ রহমান জুট মিলের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়া এলাকা থেকে আসা একটি সিএনজি এবং পুরান বাজার থেকে আসা অপর একটি সিএনজি বেপরোয়া গতিতে চলছিল। এ সময় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় দুই সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় দুই সিএনজির যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বর্তমানে ওই সড়কে প্রশস্তকরণের কাজ চলমান থাকায় যান চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে বালুবাহী ট্রাক, সিএনজি ও অটোরিকশার বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, সড়ক প্রশস্তকরণ কাজের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও বেপরোয়া চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট, শিলন্দিয়া ও মৈশাদি ইউনিয়নে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা।
একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
নিরাপত্তার অভাবে অনেক এলাকায় বাসিন্দারা রাত জেগে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত পুলিশি টহল বৃদ্ধি এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এদিকে, চুরির ভয়ে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে এলাকাবাসীর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা।
পরিত্যক্ত ঝিলে স্বপ্নের মৎস্য খামার গড়লেন হাজী মাসুদ আকন্দ, কর্মসংস্থান ১৫ শ্রমিকের উপ-শিরোনাম: ডব্
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের পুরান বাজারের রঘুনাথপুর ভাঙা পোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মাসুদ আকন্দ পরিত্যক্ত একটি বিশাল ঝিলকে আধুনিক বাণিজ্যিক মৎস্য খামারে রূপান্তর করে সফল উদ্যোক্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার পাশাপাশি বাজাজ মোটরসাইকেলের শোরুম ও টিভিএস মোটরসাইকেলের ডিলারশিপ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মাছ চাষে বিনিয়োগ করেন তিনি বর্তমানে তাঁর এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ
জানা যায়, রঘুনাথপুরে অবস্থিত ডব্লিউ রহমান জুট মিলের পরিত্যক্ত বিশাল ঝিলটি কয়েক বছর আগে লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন হাজী মাসুদ আকন্দ শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক ব্যবস্থাপনা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেন প্রথম উৎপাদনেই লাভের মুখ দেখার পর ধাপে ধাপে খামারের পরিধি আরও সম্প্রসারণ করেন
বর্তমানে ওই খামারে রুই, কাতলা, মৃগেল, সরপুটি, কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের বাণিজ্যিক চাষ করা হচ্ছে মাছের সুষম খাদ্য সরবরাহ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত পরিচর্যার জন্য খামারে সার্বক্ষণিক কাজ করছেন প্রায় ১৫ জন শ্রমিক ফলে একদিকে যেমন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বহু পরিবারের জীবিকার উৎস হয়ে উঠেছে এই খামার
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় যে ঝিলটি ছিল পরিত্যক্ত ও অব্যবহৃত, আজ সেটি প্রাণচাঞ্চল্যে ভরপুর একটি উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে মাছ কিনতে আসছেন এতে স্থানীয় বাজারে দেশীয় মাছের সরবরাহ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হয়েছে
হাজী মাসুদ আকন্দ বলেন, "সততা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রম থাকলে যে কোনো উদ্যোগ সফল করা সম্ভব ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই"
স্থানীয়দের মতে, পরিত্যক্ত জলাশয়কে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের মাধ্যমে হাজী মাসুদ আকন্দ শুধু একজন সফল মৎস্য উদ্যোক্তাই নন, বরং তরুণ উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার প্রতীক তাঁর এই উদ্যোগ চাঁদপুরে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
চাঁদপুরে সফল অস্ত্রোপচার, রোগীর পেট থেকে টিউমার আকৃতির রক্তের পিণ্ড অপসারণ
চাঁদপুরের মহামায়া এলাকার এক নারী রোগীর পেট থেকে টিউমার আকৃতির একটি বড় রক্তের পিণ্ড সফল অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকরা
দীর্ঘদিন ধরে তীব্র পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ওই রোগী পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়
হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদার নেতৃত্বে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় অস্ত্রোপচারের সময় রোগীর পেট থেকে টিউমারের মতো দেখতে বড় রক্তের পিণ্ডটি বের করা হয়
বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে
চিকিৎসকরা জানান, দীর্ঘদিন পেটব্যথা, অস্বাভাবিক রক্তক্ষরণ বা এ ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত
সকাল থেকে গুরি গুরি বৃষ্টি পড়ছে, তীব্র তাপদহ একটু বৃষ্টি, শীতলতা
চাঁদপুরজুড়ে আজ সারাদিন ধরে চলছে টানা বৃষ্টি সকাল থেকেই আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা, আর থেমে থেমে থেকে শুরু করে অনেক সময় ভারী বৃষ্টিতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত
টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা বৃষ্টির কারণে অনেক এলাকায় স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হচ্ছে
অন্যদিকে, মেঘনা নদী ও আশপাশের নদীপথে বৈরী আবহাওয়া বিরাজ করায় নৌযান চলাচলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে
আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মিষ্টি কারখানায় উৎপাদিত পণ্য পচা বাঁশি খাবার বিক্রিয় এর অভিযোগ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি
ইসলামী গজল
"মাছ চাষে বদলে গেছে ভাগ্য!"
চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার রঘুনাথপুর ভাঙ্গাপোল আকন্দ বাড়ির বাসিন্দা মাসুদ আকন্দ একসময় ছিলেন সাধারণ একজন মানুষ। কিন্তু পরিশ্রম, পরিকল্পনা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন সফল মৎস্য খামার।
ডব্লিউ রহমান জুট মিলের বিশাল দীঘি লিজ নিয়ে শুরু করেন মাছ চাষ। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতির ব্যবহারে আজ সেই উদ্যোগ এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। মাছ চাষ করে তিনি অর্জন করেছেন আর্থিক স্বচ্ছলতা, হয়েছেন এলাকার একজন সফল উদ্যোক্তা।
তার এই সাফল্যের গল্প এখন অনেকের জন্য অনুপ্রেরণা। বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
"ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে মাছ চাষও হতে পারে কোটিপতি হওয়ার সোপান"।
নৌকার মাঝি আছে, কিন্তু নেই যাত্রী। এক সময় শ্রমিকদের আনাগোনায় মুখর ছিল চাঁদপুরের নদীপথ। আজ সেই ঘাটগ
"নৌকার মাঝি আছে, কিন্তু নেই যাত্রী। এক সময় শ্রমিকদের আনাগোনায় মুখর ছিল চাঁদপুরের নদীপথ। আজ সেই ঘাটগুলো নীরব।
ডব্লিউ রহমান জুট মিল ও স্টার আলকায়েদ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পড়েছেন বেকারত্বের অভিশাপে। কর্মহীন হয়ে পড়েছেন নৌকার মাঝিরাও।
দিন কাটছে অনিশ্চয়তায়। সংসারে নেমে এসেছে দুর্ভোগ। অনেক পরিবারে বন্ধ হওয়ার পথে সন্তানদের লেখাপড়া।
নদীর বুকে ভাসছে নৌকা, কিন্তু মাঝিদের চোখে ভাসছে হতাশা আর ভবিষ্যতের শঙ্কা।
চাঁদপুরের এই জনপদের মানুষ এখন অপেক্ষায়—কবে আবার মিল খুলবে, কবে ফিরবে কর্মচাঞ্চল্য, আর কবে ঘুরে দাঁড়াবে তাদের জীবন।"
চাঁদপুরে হঠাৎ করেই শুরু হয়েছে দমকা হাওয়া ও বৃষ্টি। কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর মুহূর্তেই বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। রাস্তাঘাটে চলাচলকারী মানুষ পড়েছেন দুর্ভোগে, অনেকেই আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে।
চাঁদপুর শহরের পুরানবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ডব্লিউ রহমান জুটমিল ও স্টার আলকায়েদ জুটমিল দীর্ঘদিন ধরে
নৌকার মাঝি আছে, কিন্তু নেই যাত্রী। এক সময় শ্রমিকদের আনাগোনায় মুখর ছিল চাঁদপুরের নদীপথ। আজ সেই ঘাটগুলো নীরব।
ডব্লিউ রহমান জুট মিল ও স্টার আলকায়েদ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পড়েছেন বেকারত্বের অভিশাপে।
