মাছ চাষে বদলে গেছে ভাগ্য!"
মাছ চাষে বদলে গেছে ভাগ্য!"
0
0
6 Views·
24/06/26
"মাছ চাষে বদলে গেছে ভাগ্য!"
চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার রঘুনাথপুর ভাঙ্গাপোল আকন্দ বাড়ির বাসিন্দা মাসুদ আকন্দ একসময় ছিলেন সাধারণ একজন মানুষ। কিন্তু পরিশ্রম, পরিকল্পনা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন সফল মৎস্য খামার।
ডব্লিউ রহমান জুট মিলের বিশাল দীঘি লিজ নিয়ে শুরু করেন মাছ চাষ। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতির ব্যবহারে আজ সেই উদ্যোগ এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। মাছ চাষ করে তিনি অর্জন করেছেন আর্থিক স্বচ্ছলতা, হয়েছেন এলাকার একজন সফল উদ্যোক্তা।
তার এই সাফল্যের গল্প এখন অনেকের জন্য অনুপ্রেরণা। বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
"ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে মাছ চাষও হতে পারে কোটিপতি হওয়ার সোপান"।
Vis mere
0 Kommentarer
sort Sorter efter
