1000025837সুস্থ থাকতে হাসুন, শরীরচর্চায় প্রবীণদের ব্যতিক্রমী আয়োজন

Berikutnya

1000025837সুস্থ থাকতে হাসুন, শরীরচর্চায় প্রবীণদের ব্যতিক্রমী আয়োজন

3 Views· 10/08/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 Pelanggan
1
Di Hiburan

সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি প্রাণ খুলে হাসুন। হাসি শরীর ও মনকে প্রফুল্ল রাখার পাশাপাশি ‘ভালো হরমোন’-এর কার্যকারিতাও বাড়াতে সহায়ক। এমনই এক প্রাণবন্ত দৃশ্য দেখা গেল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনে করতোয়া নদীর তীরে।
প্রতিদিন ভোরে শহরের একদল প্রবীণ ব্যক্তি এখানে জড়ো হন। কেউ শরীরচর্চা করেন, কেউ আবার দলবদ্ধভাবে হাসি-আনন্দে মেতে ওঠেন। তাঁদের ব্যতিক্রমী শরীরচর্চা দেখতে নদীর পাড়ে ভিড় করেন অনেকেই।
যান্ত্রিক জীবনের ব্যস্ততা ও নানা বয়সজনিত সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা নিয়মিত শরীরচর্চার মাধ্যমে জীবনের অবশিষ্ট সময়টুকু সুস্থ, সুন্দর ও আনন্দময়ভাবে কাটানোর চেষ্টা করছেন।
তরুণ প্রজন্মের অনেকের মধ্যেই যেখানে শরীরচর্চায় অনীহা দেখা যায়, সেখানে প্রবীণদের এমন আগ্রহ ও উদ্যম নিঃসন্দেহে অনুকরণীয়।
ভিডিওচিত্রে: করতোয়া নদীর পাড়ে প্রবীণদের শরীরচর্চা ও প্রাণখোলা হাসির দৃশ্য।

Menampilkan lebih banyak

 0 Komentar sort   Sortir dengan


Berikutnya