Top videos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Top videos

MD .KHALED MOSHARRAF SHOHEL
25 Views · 19 days ago

⁣মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার - আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বলেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার
জেলা প্রতিনিধি, বরগুনা।।
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি প্রথমে আমতলী উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসককে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, জগদীশ বসু, রাজীব কর্মকার ও বল্টু পালসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা তাঁকে স্বাগত জানান। জেলা প্রশাসক পূজামণ্ডপে উপস্থিত সবার সঙ্গে সময় কাটান এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে স্থানীয় নূরজাহান ক্লাবে উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার।
সভায় উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস উপজেলার দুর্গাপূজার সার্বিক চিত্র তুলে ধরেন। এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা সেই নীতি অনুসরণ করে সব ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
এ সময় পূজামণ্ডপের কয়েকটি উন্নয়নকাজের বিষয়ে জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। দাবিগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জগদীশ বসু, সাংবাদিক জাকির হোসেন মোল্লা ও সাংবাদিক সাইফুল্লাহ নাসির।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন, এসআরবির বরগুনা জেলার প্রধান, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা।

⁣পঁনেরো আগস্টকে নাজাত দিবস ঘোষণা করে ধানমন্ডি বত্রিশের সামনে মিষ্টি বিতরণ

Imran Hossain
46 Views · 1 year ago

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবীতে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রজনতা। রোববার দুপুরে উপজেলার পরিষদের ভবনের সামনে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রজনতার ব্যানারে এ মানববন্ধন করেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, কর্ণফুলী উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহারুল বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইকবাল বাহারসহ স্থানীয় ও ছাত্রজনতারা।

উল্লেখ্য, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এটি প্রকাশ হওয়ার পরই তাকে অপসারণের দাবীতে শুক্রবার (৬ জুন) বিকেলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুঁলিয়ে দেন। এরপর গত দুই মাস ধরে শিকলবাহা ইউনিয়ন পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্নস্থানে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রজনতারা।

মানববন্ধনে বক্তারা দাবী করে বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছে। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও দাবী করেন তারা। দ্রুত অপসারণ না করলে স্থানীয় এলাকাবাসী আরও কঠোর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

Emran Sarkar
30 Views · 1 year ago

⁣শেষ মূহুর্তে জাকসু ভোট বর্জন করলো ছাত্রদল

Salahuddin Ahmed
28 Views · 2 years ago

⁣ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী এবং দোসরদের নারী শিশুসহ গণহত্যার প্রতিবাদে আজ রবিবার দিনাজপুরে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে তারা।

Rudra Biswas
35 Views · 1 year ago

⁣আবারো কুয়েট ৩৭ শিক্ষার্থীকে শো-কজ করায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
এ ব্যাপারে প্রেস ব্রিফ করছেন কুয়েট শিক্ষক প্রতিনিধি।।।

KAMRUL HASAN SHARIF
42 Views · 2 years ago

সাভার বারুইপাড়া সিসিটিভি গেট সংলগ্ন এখানে এক যুবককে ছুরি দিয়ে হত্যা করেছে

⁣ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবো

Shahidul islam Sharif
10 Views · 5 months ago

⁣১২৫ বছরের গৌরবময় ইতিহাস, শত প্রাণের আকুতি আর বাঁধভাঙা উচ্ছ্বাসে সম্পন্ন হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের ১২৫তম বর্ষপূর্তি উৎসব। ১২ জুন, শুক্রবার রূপগঞ্জ উপজেলা সদরের ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ি সংলগ্ন ৩৩ বিঘার সবুজ ক্যাম্পাসে বসেছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এক মহা মিলনমেলা।
‘এসো মিলি হৃদয়ের টানে’ এবং ‘১২৫তম বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’-এই দ্বৈত স্লোগানকে ধারণ করে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই উৎসব রূপ নেয় এক উৎসবমুখর আনন্দ-যজ্ঞে, যা চলে গভীর রাত পর্যন্ত। পাঁচ সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ, আম বাগিচা ও আশপাশের এলাকা।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল প্রিয় শিক্ষকদের সান্নিধ্য পাওয়া এবং বহু বছর পর সহপাঠীদের মুখোমুখি হওয়া। প্রবীণ শিক্ষার্থীদের কেউ কেউ এসেছেন জীবনসঙ্গী, সন্তান, এমনকি নাতি-পুতিদের নিয়ে। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন একে অপরকে, মেতে ওঠেন স্মৃতিকাতর আড্ডায়। মাঠের এক কোণে স্থাপিত ফটোবুথ, প্রাকৃতিক সবুজ ক্যাম্পাস আর তোরণগুলোর সামনে দিনভর চলেছে ব্যাচভিত্তিক ছবি তোলা আর সেলফি নেয়ার ধুম।
সকাল ১০টায় গুণিজনদের উত্তরীয় পরানো এবং জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আকাশে ওড়ানো হয় ১২৫টি রঙিন বেলুন এবং অবমুক্ত করা হয় শান্তির প্রতীক কবুতর।
প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরে ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন জানান, ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ দীর্ঘ এক শতাব্দী ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাতাত্ত্বিক ডক্টর কাজী দীন মুহাম্মদ এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়া দেশের প্রথম সেনাপ্রধান ও ৩ নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে, এম সফিউল্লাহ (বীর উত্তম) সহ বহু দেশবরেণ্য ব্যক্তিত্ব এই স্কুলেরই প্রাক্তন ছাত্র।
বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক, ১৯৬৯ ব্যাচের শিক্ষার্থী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজে মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন। তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
"একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ বছর পার করা শুধু সময়ের পরিমাপ নয়, এটি একটি দীর্ঘ সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের প্রতিফলন। কে কোন পেশায় আছেন তা বড়ো কথা নয়, সমাজ গঠনে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
এছাড়াও রুপালি ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলাম, সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু শংকর চক্রবর্তী, উদ্‌যাপন কমিটির ট্রেজারার আল-আমিন সরকার সহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সভায় অংশ নেন। এ সময় প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। স্মরণিকা হিসেবে প্রকাশ করা হয় বিশেষ স্মারকগ্রন্থ ‘কালের যাত্রার ধ্বনি’।
বিকেলের পর থেকেই শুরু হয় উৎসবের দ্বিতীয় ভাগ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, জাদু প্রদর্শনী ও আবৃত্তির পর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত লাইভ কনসার্ট। নামি ব্যান্ডের পরিবেশনায় মেতে ওঠে হাজারো দর্শক। সবশেষে রাতের আকাশে বর্ণিল আতশবাজির ঝলকানি এবং উপস্থিত সবার করতালির মধ্য দিয়ে শেষ হয় রূপগঞ্জের ইতিহাসের অন্যতম সেরা এই মিলনমেলা।

Akhter Hossain
5 Views · 4 months ago

ইসলামী গজল

Nazrul Islam
2 Views · 2 months ago

⁣দালাল চক্রের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কিশোর নিখোঁজ

Abdulmalek
12 Views · 1 month ago

⁣প্রধানমন্ত্রী তারেক রহমান

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 𝕏 (Twitter) থেকে সংগৃহীত বিশেষ ভিডিও সংবাদ। বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি চালু করুন। [সৌজন্যে: @_rob_29 (𝕏 (Twitter))]

1753900756578223
36 Views · 1 year ago

⁣নুরা পাগলার ছেলের যত অপকর্ম,মুসলিম থেকে খ্রিস্টান বানানোর পায়তারা লোকদের

Shahed Alam
2,874 Views · 1 year ago

⁣আওয়ামী লীগ আসছে: আতঙ্ক নাকি বাস্তবতা? এক অনিবার্য প্রত্যাবর্তনের গল্প l Awami League l Comeback

Belhaj Badhon
15 Views · 1 year ago

⁣নাটোরের বড়াইগ্রাম উপজেলার "তিরাইল অতিথি পাখির গ্রাম" ধ্বংসের মুখে...

⁣গণতন্ত্র ইসলামে হারাম,কে হবে সরকার? সাধারণ মানুষ কি ভাবছে রাজনৈতিক দলগুলো নিয়ে_পর্ব -12

Md Asaduzzaman
47 Views · 12 months ago

⁣একতা এক্সপ্রেসের বগিতে নারিকেল বিক্রেতার হাতে পপকর্ন বিক্রেতা খুন

মো: আসাদুজ্জামান পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত,
আজ সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত।
নিহত আলামিন কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানায় নিহত আলামিন গ্রামের বাড়ি
চর বতুয়াতুলি,উলিপুর থানা, জেলা কুড়িগ্রাম
পিতা মন্ঠু মিয়া,,গ্রাম নিহত আলামিনের মৃতদেহ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে।এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে ।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের সনাক্ত করতে মাঠে নেমেছে ।

Riyajul Ahmed Raju
12 Views · 2 years ago

গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় বিসিকের এক নাম্বার গেটের সামনে গার্মেন্টস কর্মীদের আন্দোলন চলছে। ফি*লিস্তিনের পক্ষে মিছিল করায় তাদের চাকরিচ্যুত করার অভিযোগ উঠছে।
#reelschallenge




Showing 3 out of 22