শাহ ফতেহ আলী সেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযান

اگلا

শাহ ফতেহ আলী সেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযান

5 Views· 14/08/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 سبسکرائبرز
1

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বগুড়ার শাহ ফতেহ আলী সেতুর নিচে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও বগুড়া সিটি কর্পোরেশন।
অভিযানে বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবীর পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টায় সেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযান শেষে আয়োজকেরা জানান, সেতুর নিচের অংশটি এখন সম্পূর্ণ পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا