JESAI MURMU | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   সর্বশেষ ভিডিও

JESAI MURMU
6 ভিউ · 1 মাস আগে

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে স্থানীয় দুগ্ধ খামারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা পীরগঞ্জের দুগ্ধ খাতের সার্বিক অগ্রগতি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ সময় বক্তারা বলেন, দেশের পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে দুগ্ধ খামারের উন্নয়ন অপরিহার্য, আর এজন্য প্রয়োজন সবার সমন্বিত প্রচেষ্টা
​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১২ এর সংসদ সদস্য জনাব জিবা আমিনা খান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক জনাব মো. সাইফুল ইসলাম সাইফুল অনুষ্ঠানের শেষ পর্যায়ে পীরগঞ্জের দুগ্ধ খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং খামারিদের ন্যায্য মূল্য ও আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়

JESAI MURMU
6 ভিউ · 2 মাস আগে

বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ড. জাহিদ হোসেন এমপি মহোদয় আজ শনিবার ৪ জুলাই ২০২৬ রংপুরও লালমনিরহাট সফরে রওনা হওয়ার প্রাক্কালে সকাল ১০টায় রংপুর সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মো. সাইফুল ইসলাম সাইফুল প্রশাসক জেলা পরিষদ রংপুর

আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মো রুহুল আমিন।

JESAI MURMU
4 ভিউ · 2 মাস আগে

গাইবান্ধার সাঘাটায় মাদকাসক্তির জেরে ঘটলো এক নৃশংস হত্যাকাণ্ড। মাদক সেবনের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায়, তাকে ফিরিয়ে আনা নিয়ে ১ জুলাই দুপুরে দাদা-দাদির সাথে ঝগড়ায় জড়ায় ১৯ বছরের যুবক শাকিল।
​একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে তার আপন দাদা ও দাদিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
​উদ্ধার করে তাদের বগুড়া হাসপাতালে নেওয়ার পথে জুমারবাড়ী এলাকায় দাদি ফেরেজা বেগম (৬৫) মারা যান। গুরুতর আহত দাদা করিম (৭০) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
​ঘটনার পর ঘাতক নাতি শাকিলকে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

JESAI MURMU
4 ভিউ · 2 মাস আগে

পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

JESAI MURMU
2 ভিউ · 2 মাস আগে

কাজ শেষ না হতেই এ অবস্থা, পীরগঞ্জের চতরা হাটের
কোল ঘেষে প্রবাহিত মরা আখিরা নদী। এ প্রকল্প বাস্তবায়ন ও তদারকি করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।

JESAI MURMU
10 ভিউ · 3 মাস আগে

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট মুফাসসির মাওলানা নুরুল আমীন বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড বা ভিত্তিহীন বিষোদ্গার কখনোই কাম্য নয়। আজ পীরগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরো দেখুন