বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন, বর্ণাঢ্য র্যালিতে সাচিং প্রু জেরী এ
বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন, বর্ণাঢ্য র্যালিতে সাচিং প্রু জেরী এ
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়
এ সময় জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন
পরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য
