বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ

اگلا

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ

1 Views· 28/07/26
S Rahman
S Rahman
سبسکرائبرز
0

⁣বান্দরবান পৌরসভার ৪, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী তুলে দেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌর প্রশাসক, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানবিক এ সহায়তা কার্যক্রমের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا