আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বগুড়া বিএনপি নেতা মিজান বহিষ্কার
0
0
11 Views·
25/11/26
מחלקה:
חדשות המחוז
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
להראות יותר
0 הערות
sort מיין לפי
אפליקציית "Eye News BD"