রাজশাহীতে নিষেধাজ্ঞা ও কড়া নজরদারির মধ্যেই যুবলীগের ঝটিকা মিছিল বিস্তারিত দেখুন প্রতিবেদনে আওয়ামী ল

A seguir

3 Views· 07/09/26
Mahady hasan Raj
Mahady hasan Raj
Assinantes
0
Dentro Política

⁣রাজশাহীতে নিষেধাজ্ঞা ও কড়া নজরদারির মধ্যেই যুবলীগের ঝটিকা মিছিল
বিস্তারিত দেখুন প্রতিবেদনে
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবলীগ।
​সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
​মিছিলটি ভদ্রা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়—
​‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’
​‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
​‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
​‘মনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
​‘রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
​নেতাকর্মীদের বক্তব্য ও নির্দেশনা:
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে।
​মিছিল শেষে আয়োজিত পথসভায় যুবলীগ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বক্তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
​কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো মিছিলের গতিবিধি ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। ভদ্রা এলাকা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়।
​এ বিষয়ে আরএমপির মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও তারা দেখেছেন এবং বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Mostre mais

 0 Comentários sort   Ordenar por

A seguir