Top videos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Top videos

Hm josim
23,572 Views · 1 year ago

দ'গ্ধ ২৭ জন বার্ন ইউনিটে, সবার অবস্থা আশঙ্কাজনক

MD IMRAN MUNSHI
23,194 Views · 1 year ago

⁣রাজনীতির ময়দানে উত্তাপ বাড়ছে দলীয় গ্রুপিংয়ের কারণে। বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এসে পড়েছে। আজকের দিনে সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকতের একটি গণসংযোগকে কেন্দ্র করে এই উত্তেজনা তীব্রতর আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বিএনপির মধ্যে এখন দুটি প্রধান গ্রুপ সক্রিয়। একদিকে নেতৃত্ব দিচ্ছেন গোলাম আজম সৈকত সহ আরও পাঁচজন হেভিওয়েট নেতা। অন্যদিকে রয়েছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এই বিভাজনের কারণে স্থানীয় বাজার এলাকায় দুটি আলাদা রাজনৈতিক কার্যালয় দেখা যাচ্ছে।

গোলাম আজম সৈকত আজ তার ৩১ দফা প্রচারণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছানোর উদ্দেশ্যে একটি গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি ঐ ক্লাবে উপস্হিত হন তখনই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কিরন হাওলাদার একটি চেয়ার উঁচিয়ে ধরে রাখেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

গোলাম আজম সৈকতের অনুসারীদের মতে, কিরন হাওলাদার এই আচরণের মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টির চেষ্টা করেছিলেন। তারা দাবি করেন এটি কোন রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না কেননা যেই নমিনেশন পাবে সবাই তার পক্ষে কাজ করবে।
তবে কিরন হাওলাদার জানান যে, তিনি মিডিয়ার সামনে যেতে ইচ্ছুক ছিলেন না, তাই চেয়ার তুলে মুখ লুকিয়েছিলেন।

এই পরিস্থিতি চলাকালে গোলাম আজম সৈকতের কৌশলগত অবস্থানের কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। তবে এই ঘটনা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের একটি প্রতিফলন এবং তা দলটির ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

Md Abu Rayhan
23,147 Views · 1 year ago

⁣আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল - আমিন সরকারের উদ্যোগে বিএনপি নেতা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিন পালন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল - আমিন সরকারের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিন পালন করা হয়েছে।

২৬শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল - আমিন সরকার এর উদ্যোগে এবং বিভিন্ন সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে জন্মদিনের কেক কেটে ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রিয় বিএনপি নেতা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে হোয়াটস্অ্যাপে ভিডিওকলের মাধ্যমে নেতাকর্মীদের নিজের জন্মদিনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান অ্যাড.রফিক সিকদার।

এসময় উজানচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির হোসেন, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম - আহবায়ক রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা রুহুল আমিন সরকার, যুবদল নেতা বাবুল হোসেন, জাহিদুল ইসলাম, ওমর ফারুক, ইসমাইল, সজীব আহমেদ, সাব্বির সরকার, শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অপরদিকে বাঞ্ছারামপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ বাসু, যুবদলের আহবায়ক ইমান আলী এবং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জামাল এর উদ্যোগে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বটতলায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম -আহবায়ক মোহাম্মদ হানিফ মিয়ার কার্যালয়ে বিএনপি নেতা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, পৌর কৃষক দলের সাবেক সভাপতি মীর বকুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোমেন, পৌর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক রাসেল, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুজন মিয়া, পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালা মিয়া, মনিকপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা সবুজ মিয়াসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Monsur Alam
23,057 Views · 1 year ago

⁣‎"সদর হাসপাতালের সেই মর্মান্তিক সকাল – ফেনী কাঁদল একসাথে"

Belhaj Badhon
22,968 Views · 1 year ago

⁣নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষিকা ও তার ছেলে মেয়েকে বেঁ/ধে রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে

Al Mamun Gazi
22,737 Views · 1 year ago

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাতের বেলায় কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদেরকে ব্রিফ করেন। প্রশ্নে তার জবাব।

Mamun Sorder
22,701 Views · 1 year ago

⁣সমন্বিত শিক্ষার্থী সংসদের জনসংযোগ

Md Abu Rayhan
22,699 Views · 1 year ago

⁣বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক গাড়ি জব্দ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির তথ্য চিত্রে বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি নোয়া মাইক্রোবাসসহ সাইফুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক ২:৪০ মিনিটের দিকে পৌরসভার দূর্গারামপুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ হাসান উদ্দিন এবং এ এস আই মাসুদ ও সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম সফল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামের নসু মিয়া ও রানোয়ারা বেগমের ছেলে মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালিয়ে ২০ কেজি গাঁজাসহ সাইফুলকে আটক করেন থানা পুলিশ। পরে মাদকসহ গাড়িটিও জব্দ করা হয়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “আটককৃত আসামিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”

Mamun Sorder
22,385 Views · 1 year ago

⁣Live জুলাই ঘোষনা পত্র শুনতে সংসদ ভবনের সামনে হাজারও মানুষ

KAMRUL HASAN SHARIF
22,257 Views · 1 year ago

⁣বাইবেল আব্দুল্লাহপুর মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ চলছে হাজারো যানবাহন

Md Ismail Hossain
21,892 Views · 1 year ago

স্ত্রীকে টুকরো টুকরো করে কমোডে ফ্লাশ, যে নৃশংস হত্যার বর্ণনা দিলো র্্যাব।

Abdullah Ibne Khalid
21,855 Views · 1 year ago

শাহবাগে ৩৬ জুলাই এর যোদ্ধারা তাদের স্বীকৃতি নিয়েই ঘরে ফিরতে চায়। বেশ কয়েকজন এর সাথে কথা বল্লে তারা জানায়

⁣নুরের উপর সেনা-পুলিশের হামলায় কথা বলছেন রাশেদ খান

Mamun Sorder
21,836 Views · 1 year ago

⁣গাজীপুরে সাংবাদিক তুহিনকে হ’ত্যা’র প্র’তিবাদে মানববন্ধন

Shahed Alam
21,835 Views · 1 year ago

⁣সাংবাদিকদের তোষামোদিই পতন ঘনিয়ে আনে হাসিনার! | Bangla Edition

Mamun Sorder
21,826 Views · 1 year ago

⁣মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কী করে: মির্জা ফখরুল

Rakibul Islam
21,368 Views · 1 year ago

অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Mahamud Mithu
21,359 Views · 1 year ago

⁣ডকুমেন্টরী ফর বাংলাদেশ ........................
জীবন থেকে নেওয়া", যা একটি সামাজিক সচেতনতা মূলক সিরিজ,

Md Abu Rayhan
21,292 Views · 1 year ago

⁣কুখ্যাত ভূমি দস্যু অরুন তার খুটির জোর কোথায় ? সাংবাদিককে ঝুলিয়ে পেটানোর হুমকি


রিপোর্টঃ - বিভাগীয় প্রধান চট্টগ্রাম, আই নিউজ বিডি


⁣কুখ্যাত ভূমি দস্যু ও ভয়ংকর এক মূর্তিময় আতংকের নাম অরুন। বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে। পরিচয় ওয়ার্ড বিএনপির নেতা। রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে রয়েছে তার নিজস্ব দস্যু বাহিনী। এবং পিছনে রয়েছে বিএনপির বড় একটি গ্রুপের হাত। ৫ই আগস্টের পর ওই গ্রুপের ছায়া তলে অরুন আক্রমণাত্মক রূপে নিজের আত্মপ্রকাশ করেন।

⁣বিগত আওয়ামী লীগের সময়ে বিচার শালিসসহ অপরাধ মূলক সকল কর্মকান্ড থেকে অনেকটা বিরত থাকলেও। আওয়ামী ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার কিছুদিনের মধ্যেই পুরোনো কায়দায় আবারও মাথাচারা দিয়ে ওঠেন অরুন। তার সন্ত্রাসী কার্যক্রম চালাতে আশ্রয় নিয়েছেন বিএনপির একটি শক্তিশালী গ্রুপের ছত্রছায়ায়।


⁣দীর্ঘ অনুসন্ধানে জানাগেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামে অরুন সরকারের বাড়ি। তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি। সেই সুবাধে এলাকায় রয়েছে তার বিশাল আধিপত্য। শুধু তাই নয় নিজের এলাকার বাহিরেও ক্ষমতার প্রভাব খাটায় সে। পাশের ইউনিয়ন গুলোতেও রয়েছে তার বিস্তার। বিচার শালিস থেকে জায়গা - জমি দখলসহ এমন কোনো অপরাধ মূলক কর্মকান্ড নেই যা তার হাতের ইশারা ছাড়া কিংবা না জানিয়ে সংঘঠিত হওয়ার সাহস রাখে কেউ। অরুন এতোটাই প্রভাবশালী এবং হিংস্র যে তার ভয়ে অতিষ্ঠ দুই ইউনিয়ন বাসী। তার এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পার্শ্ববর্তী চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রীজের নিচে লাকড়ির দোকানের পাশে অফিস ভাড়া নেয় অরুন। এখান থেকেই তার সকল অপরাধ সাম্রাজ্য পরিচালিত হয়। এ যেন সাধারণ মানুষের মূর্তিময় ভয়ংকর এক আতঙ্ক। কিন্তু তার খুঁটির জোর কোথায়? এমনটাই প্রশ্ন সুশিল সমাজ ও সচেতন মহলের। অরুন নিজেই তার পরিচয় বলে বেড়ান সারাক্ষণ। সম্প্রতি প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি নিয়ে হোমনা টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হলে। ওই সাংবাদিকের পিঠের চামড়া তুলে উল্টো ঝুলিয়ে রাখার হুমকি প্রদান করনে অরুন। "হুমকিতে নিজের পরিচয় বলেন, আমি ১৭ মামলার আসামী। হত্যা মামলা দিয়েও কিছুই করতে পারে নি। তোর মত সাংবাদিককে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখলে কিছুই হবে না আমার। কথা গুলো অত্যন্ত বীরদর্পেই বলেন অরুন সরকার। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। এখন প্রশ্ন হলো একজন মিডিয়া (সংবাদকর্মী)কেই যদি এভাবে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেয়া হয়। তা হলে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাবে কি করে! তাদের কথা কে শুনবে? কে লিখবে অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। তাদের বিচার বা কান্না শুনবার বুঝি কেউ আর থাকলো না। একাধিক অভিযোগ থাকার পরও রহস্যজনক কারনে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

এম আর উজ্জ্বল
20,904 Views · 1 year ago

প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তব অভিজ্ঞতার কথা শুনেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে।




Showing 9 out of 10