Top videoer | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Top videoer
একতা টো মোবাইলস সাহেবপ্রতাব থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বেহাল দশা
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বারিধারা রাধানগর উপশহর এলাকায় অবস্থিত ভেদুরিয়া স্টিল ব্রিজের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। ব্রিজটির স্টিলের পাতগুলি প্রয়োজনীয় নাট-বল্টু বা ছোট পাত দিয়ে সংযুক্ত না থাকার কারণে বর্তমানে এটি হয়ে উঠেছে মরণফাঁদ।
প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় পাতগুলি উপরে উঠে যাওয়ার ঘটনা দেখা দিয়েছে। গত বুধবার রাত ৮:৩০ টার দিকে এমনই একটি ঘটনা ঘটে যখন একটি গাড়ি ব্রিজ পার হচ্ছিল। পথচারী মো: সালাম হাওলাদার, যিনি রাধানগর এলাকার স্থায়ী বাসিন্দা, তখন ব্রিজের পাশে চলছিলেন। ব্রিজের পাত উপরে উঠে যাবার ফলে তার এক পা সেখানে ঢুকে পড়ে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান যে, ভেদুরিয়া স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং এর রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কাছে বারবার আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
ব্রিজটি দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, একটি জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম শুরু করা প্রয়োজন যাতে করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলেও, বাস্তবে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এলাকাবাসীরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
গুরুতর সমস্যাটি সমাধানে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তবে এটি স্থানীয় অর্থনীতি এবং জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভীমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামে শহীদ সোহাগ মিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, ভীমখালি ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি আল মামুন চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ সোহাগ মিয়ার পরিবারের সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শহীদ সোহাগ মিয়ার আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার দেশপ্রেম ও আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আশা মনি (১১) ও সুমাইয়া (১১)। সুমাইয়া ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পরও তাদের খোঁজ না মেলায় স্বজনরা খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে তারা পুকুরে ডুবে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করার উদ্দেশ্যে ঘাটাইল থেকে রওনা করলেন জামাতে ইসলামের নেতা এবং সদস্যরা
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত আল্লাহ হেফাজত করুন -!!!
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হাম-লা সরাসরি
বিএনপি দল ক্ষমতায় না আসতেই শব্দকালের পায়তারা শুরু করেছে সাধারণ মানুষের ভাবনা আশুলিয়া
নেত্রকোনার দুর্গাপুরে চিনামাটি ও সাদা মাটির পাহাড় অবস্থিত।
রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বি'ধ্ব'স্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।.hd
এখনো একের পর এক অ্যাম্বুলেন্সে বার্ন ইনস্টিটিউটে আসছে আহতরা I সরাসরি
যশোরে বিক্ষোভ সমাবেশে অধ্যাপক নার্গিস ইসলাম
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বিজয় মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি এ্যাড: মোঃ আকবর আলী।
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
শাহবাগে আবারও আন্দোলনে জুলাই আহতরা
জুলাই গণহত্যা হওয়ার কারণে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকটাই কমে গেছে
বাবা মেয়েকে ধর্ষন করেছেন বলে অভিযোগ উঠেছে বিস্তারিত ভিডিওতে,,
‘মার্কা কী...দাঁড়িপাল্লা’!
নির্বাচন না সংস্কার চাই। কোন সরকার আমাদের খোঁজখবর নেয় না।
টাঙ্গাইলের ঘাটাইলের একজন স্কুল শিক্ষক হয়েও ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মশিউর রহমান। শিক্ষকতার পাশাপাশি তিনি পরিচালনা করছেন একটি কবুতরের খামার — যার নাম "ঘাটাইল এসএম খামার"।
মশিউর রহমান জানান, শখ থেকে শুরু করা এই খামার এখন তার জন্য একটি বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই খামার থেকে তিনি মাসে হাজার হাজার টাকা আয় করছেন।
নতুন উদ্যোক্তাদের জন্য একটি বার্তাও দিয়েছেন তিনি। মশিউর বলেন, "শুধু রাতের বেলা শুয়ে শুয়ে ভাবলে হবে না—এই কাজটা আমি করব, মাঠে নামতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে সফলতা আসবেই।"
উল্লেখ্য, এই খামার থেকে এখন নিয়মিত নানা জাতের উন্নতমানের কবুতর সরবরাহ করা হয়। মশিউর রহমানের এই উদ্যোগ ঘাটাইলের অনেক তরুণকে উদ্বুদ্ধ করছে উদ্যোক্তা হওয়ার পথে।